YSDA

YSDA

Share

একটি সামাজিক, অরাজনৈতিক, অসাম্প্রদায়?

21/04/2023

যুব সমাজ উন্নয়ন সংঘ বাংলাদেশ
এর পক্ষ থেকে সবাইকে জানাই

🌃ঈদ মোবারক🌃

23/12/2021

বীর মুক্তিযোদ্ধা আবু সালেহ
===================

- পিচ্চি ,কি নাম তোর?
- সালেহ, স্যার।
- শুধুই সালেহ?
- আবু সালেহ, স্যার।
- পিচ্চি, নিজের নামটাও তো এখনো ঠিক করে বলতে পারিস না, লিখাপড়া করিস?
- জী স্যার, ব্রাহ্মণবাড়িয়ার কসবা উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীতে পড়ি।
- গুড, মন দিয়ে পড়াশোনা করিস। কে বলেছে তোকে যুদ্ধে আসতে? মায়ের কাছে ফিরে যা।

কিন্তু আবু সালেহ অনড়। বিড়বিড় করে কী যেন বলছে। রিক্রুটিং অফিসার এবার একটু বিরক্তি নিয়ে বললেন, আবু যুদ্ধ কোন কানামাছি খেলা না। এতে জান নিতে হয়, আবার জান দিতেও হয়। নিতান্তই যদি ফিরে না যেতে চাস, তাহলে এখানে রান্নাবান্নার কাজে হেল্প করিস।
- স্যার যুদ্ধ কানামাছি নাকি আর কী আমাকে বুঝাতে হবেনা। বয়স ১৩ হলেও নিজের চোখে দেখেছি যুদ্ধ কী? পাইক্কারা আমাদের গ্রামটা কিভাবে জ্বালিয়ে দিয়েছে, শিশু, কিশোর, যুবক, বৃদ্ধ সবাইকে এক লাইনে দাঁড় করিয়ে হাসতে হাসতে গুলি করেছে তা স্বচক্ষে দেখার পর যুদ্ধ কি তা আমাকে শিখতে হবেনা। বাবুর্চিগিরি করতে আগরতলা আসিনি। ট্রেনিং নিতে এসেছি। বয়সের কারনে ট্রেনিং যখন করাবেন না, তখন এখানে বাবুর্চিগিরি না করে ব্রাহ্মণবাড়িয়া ফিরে যাব, দা ছুড়ি যা পাই তা দিয়ে অন্তত একজন পাইক্কার জান নিয়ে নিজের জানটা দিয়ে দিব- এটাই আমার মুক্তিযুদ্ধ স্যার। বলেই অভিমানী আবু সালেহ কান্নায় ভেঙে পড়ে ফিরে যেতে গেলে রিক্রুটিং অফিসার ওকে বুকে জড়িয়ে ধরলেন। মনে মনে ভাবলেন কী বারুদরে বাবা! মাথায় হাত বুলিয়ে বললেন, ওখানে বস,সবার পরে তোর নাম এন্ট্রি করব।
চোখে বিদ্রোহের আগুন, বুকে সাহস, যুদ্ধ করার একাগ্রতা দেখে কিশোর আবু সালেহকে রিক্রুট করে মেঘালয়ে পাঠিয়ে দিলেন ট্রেনিং নিতে।
ট্রেনিং নেয়ার পর কমান্ডার জিজ্ঞেস করলেন- আবু সম্মুখ সমরে যাবি? রিস্ক আছে কিন্তু।
- স্যার কোন রিস্ক নেই। দোয়া করিয়েন। আপনার দেয়া ট্রেনিং এর মান রেখে যাতে কিছু পাঞ্জাবি খতম করতে পারি।
কমান্ডার দলনেতাকে ডেকে তাঁর হাতে আবু সালেহকে তুলে দিয়ে বললেন, তোমার হাতে একটা বারুদের গোলা দিচ্ছি, খেয়াল রেখো ওর। এরকম বারুদ যতদিন দেশে থাকবে, যুদ্ধে কখনো হারব না আমরা। আল্লাহর নাম নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড় বলেই আবু সালেহর মাথায় আদর করে চোখের জল লুকোতে উল্টো দিকে ঘুরে অন্য কাজে চলে গেলেন। কমান্ডারদের চোখের জল কাউকে বুঝতে দিতে নেই।

রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়লো আবু সালেহর দল। চন্দ্রপুর নামক গ্রামে সম্মুখ সমরে দুপক্ষ

Want your business to be the top-listed Government Service in Chittagong?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


Chittagong
4211