দ্বীপ আবাসন-Dip Abason
নির্ভেজাল জমিতেনিরাপদ ঠিকানা
01/01/2022
14/07/2021
পুরোটা পড়ার অনুরোধ!
দুপুর পর্যন্ত অপেক্ষা করে কুসুমের মা কুসুমের বাবাকে বললেন, আমি তো পিঁয়াজ মরিচ কেটে রেখেছিলাম, কেউ তো গোশত পাঠালো না! প্রতিবেশীরা আমাদের কথা ভুলে গেলো না তো ? আপনি কি একটু গিয়ে দেখবেন?
কুসুমের বাবাঃ তুমি তো জানো আজ পর্যন্ত কারো কাছে আমি হাত পাতিনি
আল্লাহ তায়ালা অবশ্যই কোন না কোন ব্যবস্থা করে দেবেন।
দুপুরের পর পীড়াপীড়িতে বের না হয়ে পারলেন না। প্রথম গেলেন বড় সাহেবের বাড়ীতে। বললেন,বড় সাহেব! আমি আপনার পড়শী। কিছু গোশত দেবেন ?
গোশত চাইতেই বড় সাহেবের চেহারা গোস্বায় লাল হয়ে গেল। তাচ্ছিল্যের সাথে বললেন, কি জানি কোত্থেকে গোশত চাইতে চলে আসে-বলেই ধরাম করে দরজা বন্ধ করে দিলেন।
অপমানে কুসুমের বাবার চোখে পানি চলে আসলো। ভারী পায়ে চলতে চলতে এবার গেলেন মিঁয়া সাহেবের ঘরের দিকে, দরজায় করাঘাত করে বিনীতভাবে কিছু গোশত চাইলেন। মিঁয়া সাহেব গোশতের কথা শুনেই বিরক্তিভরে তাকালেন, পলিথিনে কয়েক টুকরো গোশত দিয়ে দ্রুত দরজা বন্ধ করে দিলেন। যাক ছোট মেয়েটাকে তো একটা বুঝ দেয়া যাবে, এমনটা ভাবতে ভাবতে কুসুমের বাবা ঘরে ফিরে এলেন। ঘরে ফিরে পলিথিন খুলে দেখলেন শুধু দুটো হাড্ডি আর চর্বি।
চুপচাপ রুমে গিয়ে কাঁদতে লাগলেন।
এরই মধ্যে ছোট কুসুম বাবাকে জড়িয়ে ধরে বলল, বাবা ! গোশত লাগবে না। আমি গোস্ত খাবো না, আমার পেট ব্যাথা করছে। মেয়ের একথা শুনে বাবা আর চাপা কান্না ধরে রাখতে পারলেন না।
এমন সময় বাইরে থেকে সবজি বিক্রেতা আকরাম ভাই ডাক দিলো। কুসুমের বাপ ঘরে আছেন ? কুসুমের আব্বু দরজা খুলতেই আকরাম ভাই তিন- চার কেজি গোশতের একটি ব্যাগ হাতে নিয়ে বলল, গ্রাম থেকে ছোট ভাই নিয়ে এসেছে। এতো গোশত কি একা খাওয়া সম্ভব, বলেন? এটা আপনারা খাবেন। আনন্দ আর কৃতজ্ঞতায় কুসুমের বাবা ভেজা চোখ মুছতে লাগলেন। অন্তর থেকে আকরামের জন্য দোয়া করতে লাগলেন। গোশত রান্না করে সবাই মজা করে খেয়ে উঠতে না উঠতেই প্রচন্ড তুফান শুরু হলো। বিদ্যুৎও চলে গেল। সারাদিন গেল, এমনকি দ্বিতীয় দিনও বিদ্যুৎ এলো না তুফানে ট্রান্সমিটার জ্বলে গিয়েছিলো ।
কুসুমের বাবা তৃতীয় দিন কুসুমকে নিয়ে হাঁটতে বের হলেন। বাবা-মেয়ে দেখলো,
বড় সাহেব ও মিঁয়া সাহেব গোশতে ভরা অনেকগুলো পোঁটলা ডাস্টবিনে ফেলছেন। বিদ্যুৎ না থাকায় ফ্রিজে থাকা সব গোশত নষ্ট হয়ে গিয়েছে। ফেলে দেয়া পঁচা গোশতের উপর একদল কুকুরকে হামলে পড়তে দেখে কুসুম বলল, বাবা তারা কি
কুকুরদের খাওয়ানোর জন্য কুরবানী করেছিলেন ?
পাশ থেকে মিঁয়া সাহেব ও হাজী সাহেব ছোট মেয়েটির কথা শুনে লজ্জায় মাথা নিচু করে ফেললেন।
হ্যাঁ, এটিই আমাদের সমাজের অধিকাংশ মানুষের বাস্তবচিত্র। আমরা যেন মিঁয়া সাহেব আর বড় সাহেবদের মতো না হই। লাইনে দাঁড় করিয়ে নয় বরং (সম্ভব হলে) অভাবীদের ঘরে ঘরে কুরবানীর গোশত পোঁছে দেই।
আল্লাহ তায়ালার কাছ থেকে উত্তম বিনিময় পাওয়ার আশায়। আল্লাহ তায়ালা আমাদের সমস্ত নেক আ'মল গুলো কবুল করুন। আমাদের ভুল-ত্রুটিগুলো যেন মাফ করে দেন- আমিন।
কপি পোস্ট
05/06/2021
(পজেটিভ চিন্তা)
এখন আম, লিচু, কাঁঠাল, জাম খাবার মৌসুম।
তাই অনুরোধ আম, লিচু, কাঁঠাল, জাম খাবার পর তার বীজ/আঁটি/বিচি/দানা/seeds গুলোকে ফেলে দেবেন না। সেগুলো ভালো করে পানিতে ধুয়ে, শুকিয়ে একটা কাগজে মুড়ে রেখে দিন। যদি কখনও কোথাও গাড়িতে করে দূরে ঘুরতে যান তবে সেই বীজগুলো অবশ্যই রাস্তার ধারের ফাঁকা জমিতে একে একে ছড়িয়ে দিন। আসছে বর্ষার মৌসুমে সেই বীজ থেকে নতুন চারাগাছ জন্ম নেবে। যদি এদের মধ্যে একটা গাছও বেঁচে থাকে তবে সেটাই হবে এই পৃথিবীকে আপনার দেওয়া সবথেকে বড় উপহার।
ফলের_গাছ শুধু পরিবেশকে অক্সিজেন দিয়ে সতেজই রাখেনা, ফল খাবার লোভে অনেক পাখি আসে গাছে গাছে। যার ফলে পরিবেশের হারিয়ে যাওয়া ভারসাম্য রক্ষা হয়। পৃথিবীর অনেক দেশই এই ভাবে গাছ লাগিয়ে পরিবেশ বাঁচানোর কাজে এগিয়ে এসেছে।
তাই আসুন আমরাও সাধ্য মতো চেষ্টা করি এই প্রকৃতিকে ভালো রাখার, আসুন গাছ লাগাই, পুকুরগুলোকে পরিস্কার রাখি, বনদপ্তর - গভর্নমেন্টের উপর সব দায় না চাপিয়ে নিজেরা সচেতন হই, প্রকৃতিকে ভালোবাসি।
আমাদের এবং আমাদের পরবর্তী প্রজন্মের অবস্থা যেন এমন না হয় আর....,,,
©
04/06/2021
আহ্🥰🥰
02/06/2021
অনলাইন ভূমি উন্নয়ন কর প্রদানের নিমিত্ত নিবন্ধনের জন্য সবাই ১। খতিয়ানের কপি ২। মোবাইল নাম্বার ও ৩। এন আইডি কার্ড নাম্বার নিয়ে
ক) ইউনিয়ন ভূমি অফিস
খ) ইউনিয়ন পরিষদের ইউনিয়ন ডিজিটাল সেন্টারে
গ) নিজে ঘরে বসে নিবন্ধন করার জন্য অনুরোধ করা হলো।
যারা নিজে নিবন্ধন করতে পারবেন না বা তাদের তথ্য এলাকার শিক্ষিত ছেলে যারা আছেন তাঁরা টিম করে ওয়ার্ড ভিত্তিক সাদা কাগজে সংগ্রহ করে আমার বরাবর প্রেরণ করতে পারেন।
যারা তথ্য নিবেন তাঁরা-
১। ক্রমিক নং ২। মৌজার নাম ৩। খতিয়ান নাম্বার ৪। মোবাইল নাম্বার ও এন আইডি নাম্বার নিবেন।
এক্ষেত্রে লক্ষণীয়- ১। চর আক্রাম উদ্দিন মৌজা ২। চরলক্ষী ৩। উত্তর কচ্ছপিয়া মৌজা ৪। চর আমানুল্লা ৫। চর আমিনুল হক ৬। মধ্য চরবাটা এই মৌজার সর্বশেষ বি এস খতিয়ান নাম্বার লিখবেন।
অবশিষ্ট মৌজায় দিয়ারা জরিপের খতিয়ান নাম্বার লিখতে হবে। কারণ অবশিষ্ট মৌজার বি এস খতিয়ান এখনো আমাদের কাছে আসে নি।
যারা টিম করে তথ্য কাগজে লিখে আমাদের কাছে দিতে চান তারা এখানে ইউনিয়ন ও ওয়ার্ড নাম্বার লিখে কমেন্ট করতে পারেন। প্রতিটি খতিয়ানের ডাটা কালেকশন এর জন্য সম্মানি হিসেবে আমরা ১০ টাকা করে দিতে পারবো।
তথ্য পাওয়ার পর যারা কম্পিউটারে কাজ করতে আগ্রহী তাদের সাথে যোগাযোগ করা হবে।
যে কোন সমস্যা বা কোন কিছু জানার থাকলে ফেইসবুক মেসেঞ্জারে বা ০১৭০৫৪০১০২৮ এই নাম্বারে যোগাযোগ করেন।
01/06/2021
জমি তল্লাশি l বাবা দাদার নামে কোথায় কত জমি আছে খুজে বের করুন মোবাইল দিয়ে / rs khatian bangladesh In this video i am gonna show you a bangladesh government Land website. আপনার বাব বা দাদার নামে কোথায় কতটুকু জমি আছে সব জমি আপনার মোবাইল দিয়ে খুজে বের করতে প...
30/05/2021
#অনলাইন_ভূমি_উন্নয়ন_কর_প্রদানের জন্য যা যা করতে হবেঃ
১। ঘরে বসেই ভূমি মালিক www.land.gov.bd অথবা www.ldtax.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে ক) মোবাইল নাম্বার খ) ন্যাশনাল আইডি কার্ড নাম্বার ও গ) জন্মতারিখ লিখলে আপনার মোবাইল এ একটি ৬ ডিজিট এর OTP কোড যাবে।
মোবাইল এ প্রাপ্ত কোড লিখে পরবর্তী বাটনে ক্লিক করলে আপনার নিবন্ধন সম্পন্ন হবে।
নিবন্ধন সম্পন্ন হলে আপনি আপনার প্রোফাইল এর জন্য একটি পাসওয়ার্ড দিয়ে আপনাকে আপনার আইডিতে লগইন করতে হবে।
আইডিতে প্রবেশ করে আপনি খতিয়ান অপশনে গিয়ে খতিয়ানের তথ্য দিলে আপনার কাজ শেষ। পরবর্তী কাজ তহশিলদার করবেন।
আপনি এই আইডি থেকে পরবর্তীতে ঘরে বসেই ভূমি উন্নয়ন কর দিতে পারবেন। তহশিল অফিসে যেতে হবে না।
২। আপনি ইউনিয়ন ডিজিটাল সেন্টারে উদ্যোক্তাদের সহযোগিতা নিয়ে নিবন্ধন করতে পারবেন। এক্ষেত্রে প্রতিটি নিবন্ধন এর জন্য উদ্যোক্তাগণ ভূমি অফিস থেকে ১০ টাকা করে পাবেন। এক্ষেত্রে নাগরিকদের কোন খরচ বহন করতে হবে না।
৩। আপনি সংশ্লিষ্ট তহশিল অফিসে গিয়ে আপনার মোবাইল, এনআইডি কার্ড নাম্বার ও জন্ম তারিখ, খতিয়ান নিয়ে গিয়েও আপনার অনলাইন কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।
এক্ষেত্রে নাগরিকদের কোন টাকা খরচ করতে হবে না।
যে কোন সমস্যায় ফেইসবুক এ বা উপজেলা/ ইউনিয়ন ভূমি অফিসে আসুন। মনে রাখবেন আগামী জুলাই ২০২১ থেকে সকল ভূমি উন্নয়ন কর অনলাইনে নেয়া হবে। সরকারের এই উদ্যোগ সফল করতে সকলের সহযোগিতা প্রয়োজন।
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Suborno Char
Chittagong
3813
