24/12/2025
রেজিমেন্ট ও উইং ফায়ার প্রতিযোগিতা ২০২৫
ময়নামতি রেজিমেন্টের ব্যবস্থাপনায় গত ৮ নভেম্বর ২০২৫ থেকে ১০ নভেম্বর ২০২৫ পর্যন্ত সফলভাবে অনুষ্ঠিত হয় রেজিমেন্ট ও উইং ফায়ার প্রতিযোগিতা ২০২৫।
উক্ত প্রতিযোগিতায় বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (BNCC)-এর আর্মি উইং-এর পাঁচটি রেজিমেন্টের পাশাপাশি নেভি উইং ও এয়ার উইং থেকে একটি করে দল অংশগ্রহণ করে। সারা বাংলাদেশ থেকে আগত মোট ৭টি দল, প্রতিটি দলে ১০ জন করে ক্যাডেট, এই প্রতিযোগিতায় অংশ নেয়।
কর্ণফুলী রেজিমেন্ট ফায়ারিং টিমে Halishahar Cantonment Public School and College-এর গর্বিত প্রতিনিধিত্ব
কর্ণফুলী রেজিমেন্টের নির্বাচিত ১০ জন ক্যাডেটের মধ্যে
Halishahar Cantonment Public School and College-এর BNCC প্লাটুন থেকে সিনিয়র ডিভিশনের তিনজন ক্যাডেট দক্ষতা, শৃঙ্খলা ও নিষ্ঠার মাধ্যমে নিজেদের অবস্থান নিশ্চিত করেন। তারা হলেন:
1. ক্যাডেট ল্যান্স কর্পোরাল তাওহিদুল ইসলাম রাফি
2. ক্যাডেট তামজীদ হোসেন চৌধুরী
3. ক্যাডেট মুনতাসির মুহাম্মদ তৌসিফ
এই অংশগ্রহণ ও পারফরম্যান্স প্রতিষ্ঠান এবং BNCC প্লাটুনের জন্য নিঃসন্দেহে গর্বের বিষয়।
প্রতিযোগিতার চূড়ান্ত ফলাফল
১ম -মহাস্থান রেজিমেন্ট
২য় -রমনা রেজিমেন্ট
৩য় -সুন্দরবন রেজিমেন্ট
৪র্থ -ময়নামতি রেজিমেন্ট
৫ম -কর্ণফুলী রেজিমেন্ট
৬ষ্ঠ -এয়ার উইং
৭ম -নেভি উইং
26/01/2025
Our Cadet Sergeant Miskat Hossain has been promoted to the rank of Cadet Under Officer. On 23th January, 2025. The Regiment Commander of Karnaphuli Regiment Lt. Col. Mohammad Lokman Hossain, Asc sir and the Battalion Adjutant of karnaphuli Regiment Major Rofiqul Hasan Rafi sir conferred him with the CUO Rank Badge.
Your hard work, determination, and focus have finally paid off. Congratulations on your impressive achievement!
29/10/2024
২৮ অক্টোবর ২০২৪
নতুন ক্যাডেট ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হয় এবং এতে পরিদর্শন করতে আসেন কর্ণফুলী রেজিমেন্টের ব্যাটালিয়ন অ্যাডজুটেন্ট মেজর মোঃ রফিকুল হাসান রাফি স্যার।
উক্ত অনুষ্ঠানে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের বিএনসিসি প্লাটুন এর ক্যাডেটরা গার্ড অব অনার প্রদান করেন। গার্ড কমান্ডার হিসেবে ছিলেন উক্ত প্লাটুনের প্লাটুন ইনচার্জ মিসকাত হোসেন। আরো উপস্থিত ছিলেন ডাঃ ফজলুল হাজেরা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মেজর কলিমুল্লাহ স্যার, পিইউও এবং সামরিক প্রশিক্ষকবৃন্দ গণ।
12/06/2024
আসসালামু আলাইকুম।
আজ ১২ জুন ২০২৪,
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ বিএনসিসি প্লাটুনের জুনিয়র ও সিনিয়র ডিভিশনের ক্যাডেটদের পদোন্নতি দেওয়া হয় । পদোন্নতি প্রাপ্ত ক্যাডেটদের র্যাঙ্ক ব্যাচ পড়িয়ে দেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্ণেল গোলাম মোরশেদ (PSC)স্যার। সে সময় আরো উপস্থিত ছিলেন প্লাটুন কমান্ডার সাইফুল ইসলাম সাইমুন(PUO) ,উপাধ্যক্ষ সাইফুল ইসলাম বুলবুল ও সহকারী প্রধান শিক্ষক ম্যাডাম।
23/08/2023
আসসালামু আলাইকুম ❤️
২২ আগস্ট ২০২৩
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ বিএনসিসি প্লাটুন পরিদর্শনে আসেন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর এর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ওমর সাদী এনডিসি,পিএসসি স্যার।
এসময় উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ লে.কর্ণেল গোলাম মোর্শেদ পিএসসি স্যার সহ ১৪ বিএনসিসি ব্যাটালিয়নের পিইউওরা।
পরিদর্শন কালে বিএনসিসি মহাপরিচালক প্রতিষ্ঠান প্রাংগনে বৃক্ষ রোপন সহ প্লাটুনের বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করেন।
ছবি:মিডিয়া উয়িং,এইচসিপিএসসি বিএনসিসি❤️
14/08/2023
Let's Congratulate to our (CUO) of
Halishahar Cantonment Public School And College BNCC Platoon CUO Fahad Ahmmed.
He was promoted from the rank of Cadet sergeant to Cadet Under Officer in 1st june 2023 for his such a hard work, dedication, participation,renovation and many more.
We pray for him for his most valuable success and hard work for the platoon.
Grooming future leaders, HCPSC BNCC
📸 : media wing,hcpsc bncc
08/06/2023
আসসালামু আলাইকুম ❣️
৮ জুন ২০২৩
আজ হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত হয় বৃক্ষরোপন কর্মসূচি।
উক্ত কর্মসূচিতে অংশ নেয় কলেজের সিনিয়র ডিভিশনের নবাগত ক্যাডেটরা।বৃক্ষরোপন কর্মসূচিতে অংশ নিতে পেরে ক্যাডেটরা জাতীয় জীবনে এবং পরিবেশ পরিস্থিতিতে আশানুরূপ সহযোগিতার অংশীদার হতে পারবে বলে আশা করা যাচ্ছে।🇧🇩
ছবি:মিডিয়া উইং,এইচসিপিএসসি বিএনসিসি।
05/06/2023
৫ই জুন ২০২৩
আসসালামু আলাইকুম 💜
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ বিএনসিসি প্লাটুনের সিনিয়র এবং জুনিয়র ডিভিশনের নতুন ক্যাডেটদের সাপ্তাহিক সেশন অনুষ্ঠিত হয় এবং সকল ক্যাডেটদের ড্রিল প্রশিক্ষণ দেয়া হয়।
প্রশিক্ষক হিসেবে ছিলেন সামরিক স্টাফ কর্পো: আব্দুল কাদের এবং
প্লাটুন সিনিয়র ইনচার্জ, ক্যাডেট আন্ডার অফিসার ফাহাদ আহমেদ 🇧🇩
ছবি:মিডিয়া উইং, এইচসিপিএসসি বিএনসিসি
27/03/2023
আসসালামু আলাইকুম 🖤
২৬/০৩/২০২৩
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত হয় বিভিন্ন কার্যক্রম। এতে সক্রিয় ভাবে অংশগ্রহন করে এইচসিপিএসসি বিএনসিসি প্লাটুনের জুনিয়র ক্যাডেটরা।
প্লাটুন পরিদর্শনে ছিলেন এক্স প্লাটুন ইনচার্জ ক্যাডেট সার্জেন্ট MD Rakibul Islam Chy ।💜
ছবি: মিডিয়া উইং,,এইচসিপিএসসি বিএনসিসি
09/03/2023
আসসালামু আলাইকুম 🖤
গত ৩-৮ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হয় বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের রেজিমেন্ট ক্যাম্প ২০২৩।
উক্ত ক্যাম্পে ১৪ ব্যাটালিয়নকে প্রতিনিধিত্ব করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সিনিয়র এবং জুনিয়র ডিভিশনের চৌকস ক্যাডেটরা। উক্ত ক্যাম্পে প্লাটুন কমান্ডার পিইউও সাইফুল ইসলাম সাইমন এবং টিইউও মোহাম্মদ কাশেম (ভারপ্রাপ্ত) অংশগ্রহন করেন।
বিভিন্ন প্রতিযোগিতায় ক্যাডেটরা পারদর্শীতার স্বাক্ষর রাখে।
25/12/2022
আসসালামু আলাইকুম 🥀
১৮/১২/২০২২
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত ও উদযাপিত হয় ট্রাফিক সপ্তাহ ও অগ্নিনির্বাপণ মহড়া।🇧🇩
এতে অংশ নেয় হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ বিএনসিসি প্লাটুন,স্কাউট,গার্লগাইড দল।পুরো আয়োজনের নেতৃত্ব দেন হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লে.কর্ণেল সামসুল আলম সিদ্দিকী পিএসসি স্যার।
শিক্ষার্থী এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে এই আয়োজন হয় 🖤
ছবিঃমিডিয়া উইং,এইচসিপিএসসি বিএনসিসি
24/12/2022
আসসালামু আলাইকুম 🥀
১৬/১২/২০২২
বিজয়মঞ্চ কর্তৃক আয়োজিত বিজয় দিবস র্যালিতে অংশগ্রহণ করে কর্ণফুলী রেজিমেন্ট বিএনসিসি।এই দলের নেতৃত্বে ছিলেন হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ বিএনসিসি প্লাটুনের কমান্ডার পিইউও সাইফুল ইসলাম সাইমন।১৪ বিএনসিসি ব্যাটালিয়নের প্রতিনিধিত্ব করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ বিএনসিসি প্লাটুনের ৬ জন চৌকস ক্যাডেট।