13/05/2026
১৩ মে, ২০২৬ খ্রিষ্টাব্দ, রোজ বুধবার
গত ২৩, ২৭ ও ২৯ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দে নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচগুলোতে “বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম, চট্টগ্রাম”-এ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিএনসিসি বিমান শাখার ক্যাডেটগণ নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করে।
মিডিয়া উইং
বিএনসিসি বিমান শাখা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
11/05/2026
১০-০৫-২০২৬, রোজ রবিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-এ অনুষ্ঠিত আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতায় সার্বিক শৃঙ্খলা ও নিরাপত্তার দায়িত্ব পালন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিএনসিসি বিমান শাখা-এর ক্যাডেটবৃন্দ।
তাদের দায়িত্বশীলতা, শৃঙ্খলা ও পেশাদারিত্ব প্রতিযোগিতার সফল আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
মিডিয়া উইং
বিএনসিসি বিমান শাখা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
10/05/2026
১০-০৫-২০২৬, রোজ রবিবার
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিএনসিসি বিমান শাখার সাপ্তাহিক ক্লাস অনুষ্ঠিত হয়। থিওরি ক্লাসে র্যাংক প্রমোশন পরীক্ষার প্রস্তুতিমূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
ড্রিল ক্লাসে ক্যাডেটদের প্রাথমিক ড্রিল, জলদি চল এবং প্রমোশনের জন্য প্রয়োজনীয় বিভিন্ন ড্রিল অনুশীলন করানো হয়। ইনস্ট্রাক্টর হিসেবে উপস্থিত ছিলেন ৫৭ বিএনসিসি স্কোয়াড্রনের ইনস্ট্রাক্টরবৃন্দ।
সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও নির্দেশনায় ছিলেন ক্যাডেট আন্ডার অফিসার নূরুল্লাহ মিশকাতসহ অন্যান্য সিনিয়র ক্যাডেটবৃন্দ।
মিডিয়া উইং
বিএনসিসি বিমান শাখা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
09/05/2026
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিএনসিসি বিমান শাখা
র্যাংক প্রমোশন উপলক্ষে বিশেষ কার্যক্রম
তারিখ: ০৯ মে ২০২৬, শনিবার
র্যাংক প্রমোশনকে সামনে রেখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিএনসিসি বিমান শাখার উদ্যোগে বিশেষ ড্রিল প্রশিক্ষণ আয়োজন করা হয়। উক্ত প্রশিক্ষণ কার্যক্রম দুই শিফটে পরিচালিত হয়—সকাল ৬:০০টা এবং বিকাল ২:৩০টা থেকে। ক্যাডেটদের দক্ষতা, শৃঙ্খলা ও সামগ্রিক পারফরম্যান্স উন্নয়নের লক্ষ্যে এই ড্রিল ক্লাসগুলো পরিচালিত হয়।
সমগ্র কার্যক্রমে সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও নির্দেশনায় ছিলেন ক্যাডেট আন্ডার অফিসার নূরুল্লাহ মিশকাতসহ অন্যান্য সিনিয়র ক্যাডেটবৃন্দ।
মিডিয়া উইং
বিএনসিসি বিমান শাখা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
07/05/2026
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিএনসিসি বিমান শাখা
র্যাংক প্রমোশন উপলক্ষে বিশেষ কার্যক্রম
তারিখ: ০৭ মে ২০২৬, বৃহস্পতিবার
র্যাংক প্রমোশনকে সামনে রেখে চট্টগ্রাম
বিশ্ববিদ্যালয় বিএনসিসি বিমান শাখার উদ্যোগে বিশেষ ড্রিল প্রশিক্ষণের আয়োজন করা হয়। সকাল ৬:০০টা থেকে শুরু হওয়া এ প্রশিক্ষণ কার্যক্রমে ক্যাডেটদের দক্ষতা, শৃঙ্খলা ও সামগ্রিক পারফরম্যান্স উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন ড্রিল অনুশীলন পরিচালনা করা হয়।
ক্যাডেট আন্ডার অফিসার নূরুল্লাহ মিশকাতের সার্বিক নির্দেশনায় সিনিয়র ক্যাডেটবৃন্দ কার্যক্রম পরিচালনা ও তত্ত্বাবধান করেন।
মিডিয়া উইং
বিএনসিসি বিমান শাখা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
06/05/2026
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিএনসিসি বিমান শাখা
র্যাংক প্রমোশন উপলক্ষে বিশেষ কার্যক্রম
তারিখ: ০৬ মে ২০২৬, বুধবার
র্যাংক প্রমোশনকে সামনে রেখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিএনসিসি বিমান শাখার উদ্যোগে বিশেষ ড্রিল প্রশিক্ষণ আয়োজন করা হয়। উক্ত প্রশিক্ষণ কার্যক্রম দুই শিফটে পরিচালিত হয়—সকাল ৬:০০টা এবং বিকাল ২:৩০টা থেকে। ক্যাডেটদের দক্ষতা, শৃঙ্খলা ও সামগ্রিক পারফরম্যান্স উন্নয়নের লক্ষ্যে এই ড্রিল ক্লাসগুলো পরিচালিত হয়।
এর পাশাপাশি ক্যাডেটদের মধ্যে দলগত মনোভাব, নেতৃত্বগুণ এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করার উদ্দেশ্যে আয়োজন করা হয় ঐতিহ্যবাহী দেশীয় খেলা “বৌ-ছি”। প্রতিযোগিতায় দুটি দল অংশগ্রহণ করে,
১। টিম ফ্যালকন (Falcon Flight) বনাম টিম থান্ডার (Thunder Squadron)
উক্ত খেলায় টিম ফ্যালকন বিজয় অর্জন করে।
সমগ্র কার্যক্রমে সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও নির্দেশনায় ছিলেন ক্যাডেট আন্ডার অফিসার নূরুল্লাহ মিশকাতসহ অন্যান্য সিনিয়র ক্যাডেটবৃন্দ।
মিডিয়া উইং
বিএনসিসি বিমান শাখা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
05/05/2026
০৫-০৫-২০২৬, রোজ মঙ্গলবার
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিএনসিসি বিমান শাখার সাপ্তাহিক ক্লাস অনুষ্ঠিত হয়।
থিওরি ক্লাসে র্যাংক প্রমোশন পরীক্ষার প্রস্তুতিমূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
ড্রিল ক্লাসে ক্যাডেটদের প্রাথমিক ড্রিল এবং “জলদি চল” অনুশীলন করানো হয়।
ইনস্ট্রাক্টর হিসেবে দায়িত্ব পালন করেন ৫৭ বিএনসিসি স্কোয়াড্রনের ইনস্ট্রাক্টর।
সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও নির্দেশনায় ছিলেন ক্যাডেট আন্ডার অফিসার নূরুল্লাহ মিশকাতসহ অন্যান্য সিনিয়র ক্যাডেটবৃন্দ।
মিডিয়া উইং
বিএনসিসি বিমান শাখা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
26/04/2026
২৬-০৪-২০২৬, রবিবার
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিএনসিসি বিমান শাখার সাপ্তাহিক ক্লাস অনুষ্ঠিত হয়। থিওরি ক্লাসে ২০২৪–২৫ সেশনের নবাগত ক্যাডেটদের নবীনবরণ অনুষ্ঠানের প্রস্তুতি বিষয়ক কার্যক্রম পরিচালনা করা হয়।
ড্রিল ক্লাসে ক্যাডেটদের প্রাথমিক ড্রিল, আর্মস ড্রিল এবং “জলদি চল” অনুশীলন করানো হয়।
সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও নির্দেশনায় ছিলেন ক্যাডেট আন্ডার অফিসার নূরুল্লাহ মিশকাতসহ অন্যান্য সিনিয়র ক্যাডেটবৃন্দ।
মিডিয়া উইং
বিএনসিসি বিমান শাখা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
25/04/2026
অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দির “সরস্বতী জ্ঞান মন্দির”-এর শুভ উদ্বোধন, প্রতিমা প্রাণ প্রতিষ্ঠা ও সরস্বতী পূজা যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়।
আনন্দ, ভক্তি ও পবিত্রতার অপূর্ব সমন্বয়ে আলোকিত হয়ে ওঠে পুরো বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ। এই গৌরবময় আয়োজনের সার্বিক শৃঙ্খলা ও নিরাপত্তার দায়িত্ব নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে পালন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিএনসিসি বিমান শাখার ক্যাডেটবৃন্দ।
জ্ঞান, প্রজ্ঞা ও সৃজনশীলতার আলো ছড়িয়ে দিক “সরস্বতী জ্ঞান মন্দির”। এই পবিত্র স্থান হয়ে উঠুক শিক্ষা, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের এক উজ্জ্বল কেন্দ্র। দেবী সরস্বতীর আশীর্বাদে আলোকিত হোক সকলের জীবনপথ।
মিডিয়া উইং
বিএনসিসি বিমান শাখা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
24/04/2026
২৪-০৪-২০২৬
১৭ এপ্রিল হতে ২৩ এপ্রিল ২০২৬ খ্রিষ্টাব্দ পর্যন্ত “সাউদার্ন ইউনিভার্সিটি, চট্টগ্রাম”-এ “রেজিমেন্ট কালেক্টিভ ক্যাম্প” অনুষ্ঠিত হয়। উক্ত ক্যাম্পে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিএনসিসি বিমান শাখার ক্যাডেটগণ অংশগ্রহণ করে এবং সফলতার সাথে তাদের প্রশিক্ষণ সম্পন্ন করে।
একই সাথে উক্ত ক্যাম্পে Battalion Quarter Master Sergeant (BQMS) এর দায়িত্ব পালন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি বিমান শাখার ক্যাডেট সার্জেন্ট রবিউল মোল্লা Regimental Police Sergeant (RPS) এর দায়িত্ব পালন করে ক্যাডেট সার্জেন্ট আবু সায়েদ এবং Cultural Sergeant এর দায়িত্ব পালন করে ক্যাডেট কর্পোরাল সুমাইয়া ঐশী
সিনিয়র ডিভিশন কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করে ক্যাডেট কর্পোর্যাল মো: শোয়াইব উদ্দীন, দ্বিতীয় স্থান লাভ করে ক্যাডেট সার্জেন্ট মো: রবিউল মোল্লা।
উপস্থিত বক্তৃতায় প্রথম স্থান লাভ করে ক্যাডেট সার্জেন্ট মো: রবিউল মোল্লা এবং দ্বিতীয় স্থান লাভ করে ক্যাডেট কর্পোর্যাল জামী ইলাহি।
বিতর্ক প্রতিযোগীতায় বিজয়ী হয় ক্যাডেট কর্পোর্যাল সোমাইয়া ঐশীর দল।
তাদের এই সাফল্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিএনসিসি বিমান শাখার মানকে আরও সমৃদ্ধ করেছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিএনসিসি বিমান শাখার পক্ষ থেকে তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
মিডিয়া উইং
বিএনসিসি বিমান শাখা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়