10/10/2023
অদ্য ১০/১০/২৩ খ্রি: রোজ মঙ্গলবার চট্টগ্রাম জেলার মিরসরাই ও সীতাকুণ্ড উপজেলায় চলমান বিভিন্ন প্রকল্পের কাজ পরিদর্শন ও তদারকি করেন সম্মানিত
জনাব আলী আসগর মহোদয়, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, চট্টগ্রাম সার্কেল, চট্টগ্রাম। সাথে উপস্থিত ছিলেন সম্মানিত
পলাশ চন্দ্র দাস মহোদয়, নির্বাহী প্রকৌশলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগ, চট্টগ্রাম। এছাড়া স্ব স্ব উপজেলা দপ্তরের সহকারী প্রকৌশলী, উপ-সহকারী প্রকৌশলী সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
09/05/2023
অদ্য ০৯/০৫/২৩ খ্রি: রোজ মঙ্গলবার নির্বাহী প্রকৌশলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগ, চট্টগ্রাম- এর কার্যালয়ে নির্বাহী প্রকৌশলী মহোদয়ের কক্ষে UNISEF এর সহযোগিতায় চট্টগ্রামের বিভিন্ন NGO সংগঠনের কর্মকর্তাদের সাথে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগ, চট্টগ্রাম -এর আসন্ন Mocha ঘূর্নিঝড়ের পূর্ববর্তী ও পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় এক প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন নির্বাহী প্রকৌশলী জনাব পলাশ চন্দ্র দাস Palash Das মহোদয়।
26/04/2023
অদ্য ২৬/০৪/২৩ খ্রি: নির্বাহী প্রকৌশলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগ, চট্টগ্রাম- এর কার্যালয়ে নির্বাহী প্রকৌশলী জনাব পলাশ চন্দ্র দাস মহোদয়ের সভাপতিত্বে এক বিদায় ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে হিসাব সহকারী জনাব গোলাম জিলানী পুরকায়স্থ কে বিদায় সম্ভাষণ জানানো হয় এবং স্থলাভিষিক্ত জনাব খগেন্দ্র চন্দ্র নাথ কে বরণ করে নেয়া হয়। উক্ত অনুষ্ঠানে কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীর পাশাপাশি ঠিকাদারবৃন্দ উপস্থিত ছিলেন।