Jamaat Chattogram City

Jamaat Chattogram City

Share

Bangladesh Jamaat-e-Islami is the largest Islamic Political party in Bangladesh.

বাংলাদেশ জামায়াতে ইসলামী মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালে স্বাধীন রাষ্ট্র হিসেবে জন্ম নেয়া বাংলাদেশের স্বাধীনতা, ভূখণ্ডীয় সার্বভৌমত্ব ও ইসলামী মূল্যবোধ রক্ষার প্রতিজ্ঞা নিয়ে কাজ শুরু করে। সূচনা লগ্ন থেকে জামায়াতে ইসলামী আল্লাহর সন্তোষ অর্জন এবং পরকালীন মুক্তি পাওয়ার লক্ষ্যে বাংলাদেশকে একটি ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করার জন্যে আল্লাহ প্রদত্ত, রাসূল (সা) প্রদর্শিত বিধান মোতাবেক কাজ করে

31/05/2026

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল, চট্টগ্রাম মহানগরীর সাবেক আমীর ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ মাওলানা আবু তাহের রহিমাহুল্লাহ-এর কবর জেয়ারত করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম।

এসময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ্, নগর জামায়াতের কর্মপরিষদ সদস্য ও বন্দর থানার আমীর মাহমুদুল আলম, পাঁচলাইশ থানার আমীর ইঞ্জিনিয়ার মাহবুবুল হাসান রুমী।

Photos from Jamaat Chattogram City's post 30/05/2026

চট্টগ্রাম-১১ আসনে সনাতন ধর্মাবলম্বীদের সাথে জামায়াত নেতৃবৃন্দের ঈদ শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ জোরদারের লক্ষ্যে চট্টগ্রাম-১১ আসনের সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের ঈদ শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯ মে) রাতে চট্টগ্রাম-১১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী, সাবেক কাউন্সিলর, বিশিষ্ট সমাজসেবক ও জননেতা মুহাম্মদ শফিউল আলমের উদ্যোগে তাঁর বাসভবনে এ সভা অনুষ্ঠিত হয়।

বিশিষ্ট সমাজসেবক ও বন্দর থানা পূজা উদযাপন কমিটির সভাপতি অশোক দত্তের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, চট্টগ্রাম-১১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী, বিশিষ্ট সমাজসেবক ও সাবেক কাউন্সিলর মুহাম্মদ শফিউল আলম, মহানগরীর কর্মপরিষদ সদস্য ও বন্দর থানা আমীর মাহমুদুল আলম, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি আবু তালেব চৌধুরী, ইপিজেড থানা আমীর আবুল মোকাররম, বন্দর থানা শ্রমিক সংঘের সভাপতি মুহাম্মদ হেলাল উদ্দীন, বন্দর শ্রমিক সংঘের সেক্রেটারী মুহাম্মদ ইয়াছিন, সাংবাদিক মোহাম্মদ হোসেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগরীর প্রচার সম্পাদক উত্তম শীল, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বন্দর থানা সাধারণ সম্পাদক সুজন শীল, ডবলমুরিং থানা পূজা উদযাপন পরিষদ সভাপতি শিবু প্রসাদ চৌধুরী, বন্দর থানা যুগ্ম সাধারণ সম্পাদক লিংকন দে সান্টু, বন্দর থানা সাধারণ সম্পাদক রতন দাশ, বন্দর থানা সহ সভাপতি নির্মল দাশ, বন্দর থানা যুগ্ম সাধারণ সম্পাদক মানিক দাশ, বন্দর থানা সহ সভাপতি অলোক দে বাবু, সুমন ত্রিপুরা প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী নুরুল আলম পিন্টু, ৪১নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ হানিফ মোল্লা, ৩৯নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ শাহেদ, অ্যাডভোকেট খোরশেদ মোহাম্মদ বেলাল, অ্যাডভোকেট মোহাম্মদ মোরশেদ, বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার আহসান উদ্দিন রাজু, জামায়াত নেতা জাহেদ হোসেন, মোহাম্মদ আলীসহ সনাতন ধর্মাবলম্বী সমাজের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, সৃষ্টিকর্তা একজন এবং সকল মানুষ তাঁরই সৃষ্টি। ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের ভিন্নতা থাকলেও মানবিক মর্যাদা, ন্যায়বিচার ও পারস্পরিক সম্মান প্রতিষ্ঠাই একটি শান্তিপূর্ণ সমাজের ভিত্তি। তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশের হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সকল ধর্মাবলম্বী নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে হবে।

তিনি উল্লেখ করেন, গত ৫ আগস্টের পর দেশের বিভিন্ন স্থানে মন্দির ও উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিতে সাধারণ জনগণ ও বিভিন্ন সামাজিক-রাজনৈতিক শক্তি দায়িত্বশীল ভূমিকা পালন করেছে। ধর্মীয় স্বাধীনতা ও নিজ নিজ ধর্ম পালনের অধিকার রাষ্ট্রকে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে নিশ্চিত করতে হবে।

মুহাম্মদ নজরুল ইসলাম প্রতিবেশীর হক আদায়ের ওপর গুরুত্বারোপ করে বলেন, ইসলাম প্রতিবেশীর অধিকার সংরক্ষণের প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছে। সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার জন্য একে অপরের প্রতি দায়িত্বশীল আচরণ করতে হবে।

তিনি ভারতের পশ্চিমবঙ্গে মুসলমানদের ধর্মীয় অধিকার ও কুরবানী পালনে বাধা প্রদানের বিভিন্ন ঘটনার সমালোচনা করে বলেন, ধর্মীয় স্বাধীনতা সর্বজনীন অধিকার। কোনো সম্প্রদায়ের ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনে বাধা দেওয়া গ্রহণযোগ্য নয়।

তিনি চাঁদাবাজি, দখলবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের আহ্বান জানিয়ে বলেন, একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

শফিউল আলম বলেন, বাংলাদেশের মতো একটি দুর্নীতিগ্রস্ত দরিদ্র দেশও সম্মিলিত সামাজিক দায়বদ্ধতা, আত্মশক্তি ও অংশগ্রহণমূলক উন্নয়নের মাধ্যমে আত্মমর্যাদাশীল রাষ্ট্রে পরিণত হতে পারে। এর জন্য প্রয়োজন দেশপ্রেম ও দলমত ধর্মবর্ণ নির্বিশেষে শিষাঢালা ঐক্যের। বর্তমানে ভারতের পশ্চিম বঙ্গে মুসলিমদের উপর কিছু ক্ষমতাসীন উগ্রবাদিদের হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, আমরা বাংলাদেশকে সারা বিশ্বে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য মডেল হিসেবে পেশ করতে চাই। তিনি আরো বলেন, দেশের মানুষ এখন অপেক্ষা করছে এমন একটি বাংলাদেশের, যেখানে রাষ্ট্র হবে কেবল ক্ষমতার যন্ত্র নয়, ন্যায়বিচারের আশ্রয়স্থল; যেখানে রাজনীতি হবে প্রতিহিংসার নয়, প্রজ্ঞা ও জনকল্যাণের, যেখানে ধর্ম হবে বিভেদের দেয়াল নয়, মানবতার সেতুবন্ধন।

সভায় অন্যান্য বক্তারা সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সহযোগিতা এবং জাতীয় ঐক্য সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। পরে উপস্থিত সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করা হয়।

Photos from Jamaat Chattogram City's post 30/05/2026

রসুলবাগে কুরবানীর গোশত বিতরণে অধ্যাপক আহছানুল্লাহ

'সমাজের গরীব মানুষের মুখে হাসি ফোটাতে জামায়াত কাজ করছে'

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য অধ্যাপক আহছানুল্লাহ বলেছেন, পবিত্র কুরবানী শুধু পশু জবাইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এর মাধ্যমে ত্যাগ, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধের শিক্ষা অর্জিত হয়। কুরবানীর গোশত কুরবানীদাতা নিজে ভোগ করার পাশাপাশি আত্মীয়-স্বজন, প্রতিবেশী এবং সমাজের গরীব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে বণ্টন করবে। সমাজের অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে এবং তাদের পাশে দাঁড়াতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

শুক্রবার (২৯ মে ২০২৬) চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার রসুলবাগ আবাসিক এলাকায় গরীব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে কুরবানীর গোশত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিশিষ্ট সমাজসেবক হাসান আল বান্নার সভাপতিত্বে ইমাম বুখারী একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ এবং চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক আনোয়ার ছিদ্দিক চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্যে মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, কুরবানীর শিক্ষা হলো আল্লাহর সন্তুষ্টির জন্য ত্যাগ স্বীকার করা এবং সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে এগিয়ে আসা। একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ গঠনে বিত্তবানদের আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে বক্তারা কুরবানীর প্রকৃত শিক্ষা ও তাৎপর্য তুলে ধরে সমাজের দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। পরে এলাকার সুবিধাবঞ্চিত পরিবারগুলোর মাঝে কুরবানীর গোশত বিতরণ করা হয়।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন।

Photos from Jamaat Chattogram City's post 29/05/2026

চকবাজারে জামায়াতের কুরবানীর গোশত বিতরণ অনুষ্ঠানে নগর আমীর নজরুল ইসলাম

“কুরবানীর আনন্দে গরীব-অসহায় মানুষের অংশীদারিত্ব নিশ্চিত করা ঈমানদারদের দায়িত্ব”

আজ শুক্রবার (২৯ মে ২০২৬ ইং) বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, কুরবানীর আনন্দ সমাজের বিত্তশালী, গরীব, দুঃখী ও অসহায় মানুষেরও অধিকার। গরীবদেরকে এই আনন্দে অংশীদার করা ঈমানদারদের দায়িত্ব। যাদের সামর্থ্য রয়েছে তাদের জন্য কুরবানী করা ওয়াজিব। পাশাপাশি যারা কুরবানী করেন, তাদের দায়িত্ব সমাজের অসহায়, গরীব ও দুঃস্থ মানুষের মাঝে কুরবানীর গোশত বিতরণ করা এবং আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের শরীক করা।

তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সামর্থ্য অনুযায়ী সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছে। কুরবানীর পশুর চামড়াতেও গরীব মানুষের অধিকার রয়েছে। কিন্তু আজ দেশের চামড়া শিল্প ধ্বংসের পথে। চামড়ার দাম কমে যাওয়ায় যেমন সাধারণ ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তেমনি গরীব মানুষও তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছেন।

তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত করে ব্যবসায়ীদের রক্ষা করতে হবে এবং চামড়া শিল্পকে লাভজনক খাতে পরিণত করতে কার্যকর উদ্যোগ নিতে হবে। একইসঙ্গে চামড়া থেকে গরীব মানুষের অধিকারও ফিরিয়ে দিতে হবে।

১৬নং চকবাজার ওয়ার্ড জামায়াতের উদ্যোগে সমাজের সুবিধাবঞ্চিত, অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে কুরবানীর গোশত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওয়ার্ড জামায়াতের আমীর মুহাম্মদ শহীদুল্লাহ-এর সভাপতিত্বে স্থানীয় এক মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক, চকবাজার ওয়ার্ড জামায়াতের কাউন্সিলর প্রার্থী ও সমাজসেবা সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ ইলিয়াছ এবং ১৫নং বাগমনিরাম ওয়ার্ড জামায়াতের কাউন্সিলর প্রার্থী ও বিশিষ্ট সমাজসেবক তাওসিফ সুলতান রাফি প্রমুখ।

Photos from Jamaat Chattogram City's post 28/05/2026

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম চট্টগ্রাম কলেজ জামে মসজিদে পবিত্র ঈদুল আযহার নামায আদায় করেছেন।

এসময় আরো উপস্থিত ছিলেন দৈনিক কর্ণফুলীর সম্পাদক, প্রবীণ রাজনীতিবিদ আফসার উদ্দিন চৌধুরীসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Photos from Jamaat Chattogram City's post 28/05/2026

চট্টগ্রাম নগরীর প্রধান ঈদ জামাত জমিয়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে পবিত্র ঈদুল আযহার নামায আদায় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিন।

এসময় আরো উপস্থিত ছিলেন খুলশি থানা জামায়াতের আমীর অধ্যাপক আলমগীর ভুঁইয়া, ওলামা বিভাগের সদস্য মাওলানা মুহাম্মদ মহিউদ্দিন প্রমুখ।

27/05/2026

কুরবানির বর্জ্য পরিষ্কারে দায়িত্বশীল ভূমিকা রাখুন,
এটা আপনার ধর্মীয় ও সামাজিক দায়বদ্ধতা।



27/05/2026

তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম
ঈদ মুবারক




27/05/2026

চট্টগ্রাম মহানগরী জামায়াত নেতৃবৃন্দের ঈদুল আযহার নামাজ আদায়ের স্থান

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর নেতৃবৃন্দ নগরীর বিভিন্ন ঈদগাহ ও মসজিদে ঈদের নামাজ আদায় করবেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম নগরীর ঐতিহ্যবাহী প্যারেড ময়দানে ঈদের নামাজ আদায় করবেন।

কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমীন জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে ঈদের নামাজ আদায় করবেন।

কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার চান্দগাঁও কেন্দ্রীয় জামে মসজিদে, মুহাম্মদ উল্লাহ হিলভিউ আবাসিক এলাকায়, ফয়সল মুহাম্মদ ইউনুস সাতকানিয়া পৌরসভায় এবং মোরশেদুল ইসলাম চৌধুরী প্যারেড ময়দানে ঈদের নামাজ আদায় করবেন।

এছাড়া চট্টগ্রাম মহানগরী জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনে জামায়াত মনোনীত মেয়র প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী পাহাড়তলীর সরাইপাড়াস্থ ফজু মিয়া কন্ট্রাক্টর জামে মসজিদে, ডা. এ কে এম ফজলুল কুতুবদিয়া কুতুব শরীফ দরবার জামে মসজিদে এবং সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এস এম লুৎফর রহমান বায়েজিদ নগর আবাসিক জামে মসজিদে পবিত্র ঈদুল আযহার নামাজ আদায় করবেন।

চট্টগ্রাম মহানগরী জামায়াতের পক্ষ থেকে নগরবাসীসহ দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানানো হয়েছে এবং ঈদের শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ত্যাগ, তাকওয়া ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

Want your business to be the top-listed Government Service in Chittagong?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


43, Dewanji Pukur Lane, Dewan Bazar
Chittagong
4000