Divisional Commercial Officer, Bangladesh Railway, Chittagong

Divisional Commercial Officer,  Bangladesh Railway, Chittagong

Share

বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা, বাংলাদেশ রেলওয়ে, চট্টগ্রাম।

20/01/2025

চট্টগ্রাম ও কক্সবাজারের বাসিন্দাদের জন্য সুখবর!!!
চট্টগ্রাম-কক্সবাজার রুটে ১লা ফেব্রুয়ারী হতে 'সৈকত এক্সপ্রেস' ও 'প্রবাল এক্সপ্রেস' নামে দুটি অন্ত:নগর ট্রেন চালু হচ্ছে। স্বল্প সময়ে ও স্বল্প খরচে পর্যটন নগরী কক্সবাজারে যাওয়ায় ব্যবস্থা করছে 'বাংলাদেশ রেলওয়ে'।
যাত্রী কল্যাণে বাংলাদেশ রেলওয়ে।

06/12/2024

বাংলাদেশ রেলওয়ে অনলাইন টিকেটিং সিস্টেমে যুক্ত হলো চমৎকার এক ফিচার!
এখন থেকে আপনার কাঙ্ক্ষিত গন্তব্যের ট্রেনে টিকেট না পেলে রেলসেবা অ্যাপ বা ওয়েবসাইট স্বয়ংক্রিয়ভাবে আপনার গন্তব্যের টিকেট বিকল্পভাবে বা ভেঙে ভেঙে কিভাবে করতে পারবেন, তা সাজেস্ট করবে।

ধরুন, আপনি ০৭ ডিসেম্বর চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার জন্য রেলসেবা অ্যাপে সার্চ করেছেন Chattogram to Cox’s Bazar. কিন্তু উক্ত গন্তব্যের সব টিকেট বিক্রি হয়ে গেলেও চট্টগ্রাম থেকে রামু কিছু টিকেট যদি অবিক্রিত থাকে তাহলে রেলসেবা অ্যাপে তা দেখা যাবে এবং আপনি সেই মোতাবেক টিকিট ক্রয় পারবেন।

28/11/2024

এখন থেকে কাউন্টার থেকে টিকিট কাটলে যাত্রীর রেজিস্ট্রারড মোবাইল নম্বরে ওটিপি যাবে। সুতরাং মোবাইল নম্বর সাথে রাখুন। রেজিস্ট্রেশন করা না এখনই রেজিষ্ট্রেশন করে নিন।

23/10/2024
22/10/2024

শাক-সবজি, মাছ, ডিমসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য পণ্য পরিবহনের লক্ষ্যে ট্রেন চলাচল করছে...

দাম নিয়ন্ত্রণে বিশেষ ট্রেনে সবজি পরিবহণের সিদ্ধান্ত | Vegetable | Train | Jamuna TV 19/10/2024

https://youtu.be/4OtBQeyiplQ?si=-WTxI-E0ghDZJDpB

দাম নিয়ন্ত্রণে বিশেষ ট্রেনে সবজি পরিবহণের সিদ্ধান্ত | Vegetable | Train | Jamuna TV অস্বাভাবিক সবজির দাম। এর বড় কারন সড়কে পরিবহণ খরচ ও চাদাঁবাজি। এ অবস্থায় সবজির দাম নিয়ন্ত্রণে ট্রেনে সবজি পরিবহণে...

Photos from Divisional Commercial Officer,  Bangladesh Railway, Chittagong's post 30/09/2024

বাংলাদেশ রেলওয়ের যাত্রী সেবার মান উন্নয়নের লক্ষ্যে স্টেক হোল্ডার বিশেষ করে: যাত্রী সাধারণ, ব্যবসায়ী, সাংবাদিক, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও স্টেশনের বিভিন্ন পর্যায়ের কর্মচারীদের উপস্থিতিতে অংশীজন সভা অনুষ্ঠিত হয়। স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও মতামত প্রদানের মাধ্যমে সীমাবদ্ধতা দূর করে যাত্রী সেবার উন্নয়নের জন্য সেবা দাতা ও গ্রহীতা সবাই যার যার অবস্থান থেকে কাজ করে যাবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন।

Want your business to be the top-listed Government Service in Chittagong?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


Pahartoli
Chittagong
4202