11/03/2025
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে পবিত্র মাহে রমজান মোবারকের শুভেচ্ছা।
মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে প্রিয় এবং পবিত্র মাস হলো রমজান। মূলত এই পবিত্র মাস কে সংযমের মাস হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। তবে সংযম অর্থ কেবল পানাহার থেকে বিরত থাকা, এমনটা নয়। বরং নিজের প্রবৃত্তি থেকে বিরত থাকা, ত্যাগ স্বীকার করা এবং সাদাকার মাধ্যমে অন্যের সাথে আপন সম্পদ ভাগাভাগি করে নেওয়ার তাগিদ দেওয়া হয়েছে।
ইবনে আব্বাস (রা.) বলেন, “রাসূলুল্লাহ (সা.) মানুষের মধ্যে সবচেয়ে উদার ছিলেন এবং রমজানে তিনি সবচেয়ে বেশি উদার হতেন”। (হাদিস, বুখারি)
সাদাকা হল দানের একটি স্বেচ্ছাসেবী রূপ, প্রায়ই মুসলমান রমজান মাস কে বেছে নেয় বেশি বেশি সাদাকা করার উদ্দেশ্যে। কেননা রমজান মাসে আপনার / আমার সাদাকা শুধুমাত্র আমাদের জীবনকে পরিবর্তন করার ক্ষমতায় রাখে না, বরং এর দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআ'লা আমাদের করবেন স্বীকৃত এবং পুরস্কৃত।
এ উদ্দেশ্যেই আমরা BBLT / BBLTJ Community of Chattogram এর পক্ষ হতে "Care For People" একটি প্রজেক্ট হাতে নিয়েছি।
যার উদ্দেশ্য হলো এই রমজানে অন্ততপক্ষে ৩০০ জন মানুষের মুখে হাসি ফোটানোর ক্ষুদ্র প্রচেষ্টা। আগামী ২০, ২২ এবং ২৪ই রমজান অর্থাৎ ২১, ২৩, এবং ২৫ তারিখ ৩ দিন ব্যাপী আমাদের উক্ত কার্যক্রম চলবে। সবাই যার যার জায়গা হতে সাধ্যমতো চেষ্টা করে আমাদের এই প্রচেষ্টা সফল করার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ। আপনাদের অনুদান এবং যেকোনো যোগাযোগ এর জন্য নিম্নোক্ত নাম্বারগুলো ব্যবহার করুন।
° নগদ (যোগাযোগ ও পেমেন্ট) : 01879715062(পার্সোনাল)
° বিকাশ ( যোগাযোগ ও পেমেন্ট) : 01879715062 (পার্সোনাল)
আশা করি, সকলের রমজান আশানুরূপভাবে অতিবাহিত হবে।
ধন্যবাদ।
