জামায়াতে ইসলামী বেগমগঞ্জ উপজেলা Jamaate Islami Begumganj Upazila

জামায়াতে ইসলামী বেগমগঞ্জ উপজেলা Jamaate Islami Begumganj Upazila

Share

এটি বাংলাদেশ জামায়াতে ইসলামী, বেগমগঞ্জ উপজেলা শাখার একমাত্র অফিসিয়াল ফেসবুক পেজ।

09/04/2026

লিফলেট বিতরণ কর্মসূচি উদ্বোধন
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী গণসংযোগ ৯-১৫ এপ্রিল, ২০২৬।

সময়ঃ ৯ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার বিকাল ৫টা।
স্থানঃ শাহবাগ, জাতীয় জাদুঘরের সম্মুখ চত্বর।

Photos from Mia Golam Porwar's post 09/04/2026
28/03/2026

হে মুমিনগণ! তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ কর। (সূরা আহযাবঃ ৪১)

19/03/2026

تَقَبَّلَ اللَّهُ مِنَّ وَ مِنْكُمْ
(তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম)
অনুবাদ : আল্লাহ আমাদের এবং আপনাদের নেক আমলগুলো কবুল করুন।

23/02/2026

সিটি কর্পোরেশনে দলীয় ব্যক্তিদের নিয়োগ নৈতিকভাবে অত্যন্ত গর্হিত এবং জনগণের সঙ্গে সুস্পষ্ট প্রতারণার শামিল: মিয়া গোলাম পরওয়ার

সদ্য গঠিত বিএনপি সরকার কর্তৃক ৬টি সিটি কর্পোরেশনে দলীয় ব্যক্তিদের প্রশাসক নিয়োগের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার আজ ২৩ ফেব্রুয়ারি এক বিবৃতি প্রদান করেছেন।

প্রদত্ত বিবৃতিতে তিনি বলেন, “গত ২২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে সরকারের স্থানীয় সরকার বিভাগের সিটি কর্পোরেশন-১ শাখা থেকে প্রজ্ঞাপন জারি করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, খুলনা সিটি কর্পোরেশন, সিলেট সিটি কর্পোরেশন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও গাজীপুর সিটি কর্পোরেশনে দলীয় ব্যক্তিদের সরকার কর্তৃক প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সদ্য গঠিত বিএনপি সরকার এ সিদ্ধান্তের মাধ্যমে শুরুতেই জনআকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নিয়েছে।”

তিনি আরও বলেন, “জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ছিল বৈষম্যহীন ও গণতান্ত্রিক সমাজব্যবস্থা গড়ে তোলা, গণহত্যার বিচার কার্যক্রম সম্পন্ন করা এবং প্রয়োজনীয় সংস্কারসমূহ এগিয়ে নেওয়া। এর প্রথম ধাপ হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়। স্বাভাবিকভাবেই পরবর্তী পদক্ষেপ হিসেবে জনগণের প্রত্যাশা ছিল গণতান্ত্রিক পদ্ধতিতে স্থানীয় সরকারসমূহে জনপ্রতিনিধি নির্বাচিত হবে। নির্বাচন কমিশনের পক্ষ থেকেও স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে ইতিবাচক ইঙ্গিত পাওয়া যাচ্ছিল।”

তিনি বলেন, “এমন পরিস্থিতিতে ছয়টি সিটি কর্পোরেশনে সরকারদলীয় পদধারীদের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়ে সরকার জনআকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নিয়েছে। এটি নৈতিকভাবে অত্যন্ত গর্হিত এবং জনগণের সঙ্গে সুস্পষ্ট প্রতারণার শামিল। এতে জনমনে গভীর সন্দেহের উদ্রেক হয়েছে যে, সরকারের এই পদক্ষেপ স্থানীয় সরকার নির্বাচন পিছিয়ে দেওয়ার গভীর ষড়যন্ত্রের অংশ এবং একই সঙ্গে আরেকটি পাতানো নির্বাচনের প্রাথমিক ধাপ।”

“গণতান্ত্রিক আকাঙ্ক্ষার সঙ্গে সাংঘর্ষিক সরকারের এহেন পদক্ষেপ গ্রহণের আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং দলীয় ব্যক্তিদের নিয়োগ বাতিলপূর্বক অনতিবিলম্বে সিটি কর্পোরেশনসহ সকল স্তরের স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণার জোর দাবি জানাচ্ছি।”

21/02/2026

ইনকিলাব ইনকিলাব
জিন্দাবাদ জিন্দাবাদ✊

18/02/2026

রহমের বর্ষায় সিক্ত হোক দুনিয়ার জমিন। প্রতিটি হৃদয়ে বয়ে যাক তাকওয়ার পবিত্র অনুভূতি।

আহলান ওয়া সাহলান "মাহে রমাদান"🌙

15/02/2026
15/02/2026

অনিবার্য কারণবশত আগামীকালের বিক্ষোভ সমাবেশ স্থগিত করা হয়েছে।

Photos from জামায়াতে ইসলামী বেগমগঞ্জ উপজেলা Jamaate Islami Begumganj Upazila's post 15/02/2026

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র চেয়ারম্যান তারেক রহমানকে বাংলাদেশের ভবিষ্যত প্রধানমন্ত্রী হিসেবে অগ্রিম অভিনন্দন জানাচ্ছি। তিনি আজ আমার আবাসিক কার্যালয়ে এসেছিলেন। তার এই আগমন আমাদের জাতীয় রাজনীতির জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। আমি তার এই আগমনকে স্বাগত জানাই এবং প্রত্যাশা রাখি, সংলাপ ও দায়িত্বশীলতার মাধ্যমে এটি রাজনৈতিক পরিপক্কতা ও পারস্পরিক শ্রদ্ধার এক নতুন অধ্যায় সূচনা করবে।

আমি এমন এক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি যা হবে ফ্যাসিবাদমুক্ত, সার্বভৌম এবং ইনসাফ ও ন্যায়বিচারের ওপর প্রতিষ্ঠিত। বাংলাদেশ জামায়াতে ইসলামী ১১-দলীয় জোটের সাথে মিলে একটি সমৃদ্ধ, স্থিতিশীল ও আধুনিক রাষ্ট্র প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ, যা গণতান্ত্রিক মূল্যবোধ এবং সাংবিধানিক শাসনের ওপর ভিত্তি করে পরিচালিত হবে। আমাদের আলোচনায় তিনি আশ্বস্ত করেছেন যে, নির্বাচন-পরবর্তী সহিংসতা এবং বিরোধী দলের কর্মী ও সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর যেকোনো হামলা রোধে তিনি কার্যকর পদক্ষেপ নেবেন। আমি এই আশ্বাসকে সাধুবাদ জানাই। আমাদের প্রত্যাশা, কোনো নাগরিকই যেন ভয়ভীতি বা নিরাপত্তাহীনতার শিকার না হয়।

জাতীয় স্বার্থের বিষয়ে আমরা নির্বাচিত সরকারকে পূর্ণ সহযোগিতা প্রদান করবো, তবে একটি আদর্শিক বিরোধী দল হিসেবে আমাদের সাংবিধানিক দায়িত্ব পালনে আমরা আপসহীন থাকবো। সরকারের জনকল্যাণমূলক কাজে আমাদের সমর্থন থাকবে, কিন্তু যেখানেই জবাবদিহিতার প্রয়োজন হবে, সেখানে আমরা সোচ্চার থাকবো। আমাদের উদ্দেশ্য সংঘাত নয় বরং সংশোধন; বাধা দেওয়া নয় বরং পর্যবেক্ষণ। দেশের মানুষ এমন একটি সংসদ প্রত্যাশা করে, যা ন্যায়বিচার ও নাগরিক অধিকার রক্ষা করবে এবং স্থিতিশীলতার সাথে রাষ্ট্রকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।

Advance congratulations to Tarique Rahman, Chairman of the Bangladesh Nationalist Party (BNP), on his election as the incoming Prime Minister of Bangladesh. His visit to my residential office marks an important moment in our national political journey. We welcome this engagement in a spirit of dialogue and responsibility and we hope it signals a new chapter of institutional maturity and mutual respect.

We envision building a Bangladesh that is free from fascism, sovereign in its decision-making and founded upon justice. Bangladesh Jamaat-e-Islami, together with the 11-party alliance, remains committed to establishing a prosperous, stable and modern state grounded in democratic values and constitutional governance. In our discussions, he reaffirmed that steps are being taken regarding incidents of post-election violence, including actions to address harm against opposition supporters and minority communities. We welcome this assurance and reiterate that no citizen, regardless of political affiliation, should face intimidation or insecurity.

We will cooperate fully on matters of national interest, yet we will discharge our constitutional duty as a firm and principled opposition. Where the government acts in the public interest, we will support. Where accountability is required, we will speak. Our objective is not confrontation but correction; not obstruction, but oversight. The people deserve a parliament that safeguards justice, protects rights and advances the nation with stability and confidence.

#চলো_একসাথে_গড়ি_বাংলাদেশ

14/02/2026

ইনশাআল্লাহ

Want your business to be the top-listed Government Service in Chittagong?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


Chowmuhoni
Chittagong
3708