RPCL-Raozan Power Plant

RPCL-Raozan Power Plant

Share

RPCL-Raozan Power Plant is one of the Dual Fuel base power plant of Rural Power Company Limited(RPCL) situated at Noapara, Raozan, Chittagong.

Photos from RPCL-Raozan Power Plant's post 01/06/2026

মে -২০২৬ মাসে আরপিসিএল-রাউজান পাওয়ার প্লান্ট থেকে "Employee of the Month" নির্বাচিত হয়েছেন অত্র প্লান্টের প্রশাসন বিভাগের সিকিউরিটি সুপারভাইজার জনাব এম আনোয়ার হোসেন। অদ্য ০১.০৬.২০২৬ খ্রিস্টাব্দ তারিখে প্লান্ট ইনচার্জ (অঃ দাঃ) জনাব আরিফুজ্জামান টিপু মহোদয় ও প্লান্টের বিভিন্ন বিভাগীয় প্রধানগন, জনাব এম আনোয়ার হোসেন এর হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করেন।

আরপিসিএল-রাউজান পাওয়ার প্লান্টের পক্ষ থেকে জনাব এম আনোয়ার হোসেনকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

Photos from RPCL-Raozan Power Plant's post 29/05/2026

অদ্য ২৯.০৫.২০২৬ খ্রিস্টাব্দ তারিখে আরপিসিএল রাউজান পাওয়ার প্লান্ট পরিদর্শন করেন আরপিসিএল সদর দপ্তরের পিএন্ডসি বিভাগের নির্বাহী প্রকৌশলী জনাব খান মোঃ আবদুর রাজ্জাক মহোদয়। প্লান্ট ইনচার্জ ( অঃ দাঃ) জনাব আরিফুজ্জামান টিপু নির্বাহী প্রকৌশলী মহোদয়কে স্বাগত জানান। নির্বাহী প্রকৌশলী (পিএন্ডসি) মহোদয় প্লান্টের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন, প্লান্টের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আনসার এবং অন্যান্য সিকিউরিটি দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা কর্মচারীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় ও বিভিন্ন নির্দেশনা প্রদান। প্লান্টের অপারেশন কার্যক্রম অবলোকন করেন, অপারেশন বিভাগ এবং মেইন্টেনেন্স বিভাগে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় ও প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। প্লান্টের ফুয়েল স্টক মেইনটেইন করে প্লান্টের এভেইলএবিলিটি টিক রাখা এবং এনলিডিসির ডিমান্ড অনুযায়ী প্লান্ট চালানোর উপর গুরুত্ব আরোপ করেন। প্লান্ট অগ্নি নির্বাপণ ব্যবস্থার কার্যক্রম একটিভ আছে কিনা যাচাই করেন, যেকোন ধরনের অগ্নিঝুকি মোকাবেলায় সবাইকে সচেষ্ট থাকার নির্দেশনা প্রদান করেন।

Photos from RPCL-Raozan Power Plant's post 18/05/2026

কেপিআই নিরাপত্তা সংক্রান্ত কমিটির সমন্বয়ে নিরাপত্তা বিষয়ক এক সভা অদ্য ১৮.০৫.২০২৬ খ্রিস্টাব্দ তারিখে আরপিসিএল রাউজান পাওয়ার প্লান্টে প্লান্ট ইনচার্জ (অঃ দাঃ) জনাব আরিফুজ্জামান টিপু মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন কমিটির সদস্য সচিব জনাব মোহাম্মদ বেলায়েত হোসেন, সহকারী পুলিশ সুপার, রাঙ্গুনিয়া সার্কেল, এছাড়াও উক্ত কমিটির সদস্য হিসেবে উপস্থিত ছিলেন ডিজিএফআই এর প্রতিনিধি জনাব কামরুল ইসলাম , এনএসআই এর প্রতিনিধি জনাব ডিপলু বড়ুয়া , উপজেলা আনসার কমান্ডেন্ট জনাব মোঃ লুৎফর রহমান এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর প্রতিনিধি জনাব মোঃ রেজাউল এবং আরপিপির কর্মকর্তাগন।

কমিটি আরপিসিএল রাউজান পাওয়ার প্লান্টের নিরাপত্তা কার্যক্রম পরিদর্শন করেন, নিরাপত্তা সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী বৃন্দের সাথে মতবিনিময় করেন। সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি নিয়ে আলোচনা করেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। কেপিআই পুনঃ জরিপ কমিটির রিপোর্ট নিয়ে বিশদ আলোচনা করেন এবং বাস্তবায়নযোগ্য প্রস্তাবনা গুলো দ্রুত বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করেন। নিরাপত্তা বিষয়ে সবাইকে অধিকতর সচেতনতার সহিত দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন। প্লান্টে পুলিশ এর নিয়মিত টহল জোরদার করার বিষয়ে আলোচনা হয়। আসন্ন ঈদুল আজহাতে নিরাপত্তা কার্যক্রম অধিকতর গুরুত্বসহকারে দেখার বিষয়ে সচেতন হওয়ার নির্দেশনা প্রদান করা হয়।

Photos from RPCL-Raozan Power Plant's post 11/05/2026

অদ্য ১১.০৫.২০২৬ খ্রিষ্টাব্দ তারিখে আরপিসিএল রাউজান পাওয়ার প্লান্ট এর বয়লার সমূহ পরিদর্শন করেন প্রধান বয়লার পরিদর্শক কার্যালয়, ঢাকা এর প্রধান বয়লার পরিদর্শক প্রকৌশলী মোহাম্মদ আবদুল মান্নান, উপ প্রধান বয়লার পরিদর্শক জনাব সুরজিত বর্মন, বিসিআইসি এর ড্যাপ ফার্টিলাইজার কো. লিঃ এর জেনারেল ম্যানেজার জনাব মোঃ ইব্রাহিম খলিল এবং নিউ টেক ইন্টারন্যাশনাল লিঃ এর ম্যানেজিং ডিরেক্টর জনাব মোঃ বেলায়েত হেসেন। পরিদর্শকগন এবং অতিথিগন কে প্লান্ট ইনচার্জ (অঃ দাঃ) জনাব আরিফুজ্জামান টিপু স্বাগত জানান। পরিদর্শকগন আরপিপির বয়লায় সমূহের লাইসেন্স নবায়নের লক্ষ্যে বয়লার সমূহের কার্যকারিতা যাচাই করেন। প্লান্টের ইঞ্জিন হল, ফুয়েল ট্রিটমেন্ট ইউনিট, ফুয়েলের ট্যাংক, কন্ট্রোল রুমের কার্যক্রম অবলোকন করেন। বয়লারের সেইফটি ভাল্ব সমুহসহ বয়লারের বিভিন্ন ভাল্ব গুলো ইন্সপেকশন করেন। ইন্সপেকশন শেষে পরিদর্শকগন বিভিন্ন নির্দেশনা প্রদান করেন এবং আরপিপির বয়লার ব্যবস্থাপনায় সন্তোষ্টি প্রকাশ করেন।

পরিদর্শকগন বয়লার ছাড়াও প্লান্টের অন্যান্য স্থাপনা পরিদর্শন করেন এবং প্লান্টের পরিষ্কার পরিছন্নতা, সৌন্দর্য এবং ব্যবস্থাপনার ভূয়সী প্রশংসা করেন।

Photos from RPCL-Raozan Power Plant's post 05/05/2026

অদ্য ০৫.০৫.২০২৬ খ্রিষ্টাব্দ তারিখে আরপিসিএল রাউজান পাওয়ার প্লান্ট এর বয়লার সমূহ পরিদর্শন করেন উপ প্রধান বয়লার পরিদর্শক কার্যালয়, চট্টগ্রাম এর উপ প্রধান বয়লার পরিদর্শক প্রকৌশলী জনাব সুরজিত বর্মন এবং বয়লার পরিদর্শক প্রকৌশলী জনাব অঞ্জন হালদার। পরিদর্শকগনকে প্লান্ট ইনচার্জ (অঃ দাঃ) জনাব আরিফুজ্জামান টিপু মহোদয় স্বাগত জানান। পরিদর্শকগন আরপিপির বয়লায় সমূহের লাইসেন্স নবায়নের লক্ষ্যে বয়লার সমূহের কার্যকারিতা যাচাই করেন, ফায়ার টিউবের করোশনের মাত্রা পরীক্ষা করেন, ওয়াটার ট্রিটমেন্ট ইউনিট এবং ল্যাবরেটরী পরিদর্শন করেন। প্লান্টের ইঞ্জিন হল, ফুয়েল ট্রিটমেন্ট ইউনিট, ফুয়েলের ট্যাংক, কন্ট্রোল রুমের কার্যক্রম অবলোকন করেন। পরিদর্শকগন পানির পরীক্ষার বিভিন্ন রিপোর্ট যাচাই করেন, বয়লারের সেইফটি ভাল্ব সমুহসহ বয়লারের বিভিন্ন ভাল্ব গুলো ইন্সপেকশন করেন। ইন্সপেকশন শেষে পরিদর্শকগন বিভিন্ন নির্দেশনা প্রদান করেন এবং আরপিপির বয়লার ব্যবস্থাপনায় সন্তোষ্টি প্রকাশ করেন।

পরিদর্শকগন বয়লার ছাড়াও প্লান্টের অন্যান্য স্থাপনা পরিদর্শন করেন এবং প্লান্টের পরিষ্কার পরিছন্নতা, সৌন্দর্য এবং ব্যবস্থাপনার ভূয়সী প্রশংসা করেন।

Photos from RPCL-Raozan Power Plant's post 02/05/2026

এপ্রিল -২০২৬ মাসে আরপিসিএল-রাউজান পাওয়ার প্লান্ট থেকে "Employee of the Month" নির্বাচিত হয়েছেন অত্র প্লান্টের রক্ষণাবেক্ষণ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী জনাব রাজীব দত্ত। অদ্য ০২.০৫.২০২৬ খ্রিস্টাব্দ তারিখে প্লান্ট ইনচার্জ (অঃ দাঃ) জনাব আরিফুজ্জামান টিপু মহোদয় ও প্লান্টের বিভিন্ন বিভাগীয় প্রধানগন, জনাব রাজীব দত্ত এর হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করেন।

আরপিসিএল-রাউজান পাওয়ার প্লান্টের পক্ষ থেকে জনাব রাজীব দত্তকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

Photos from RPCL-Raozan Power Plant's post 30/04/2026

অদ্য ৩০.০৪.২০২৬ খ্রিষ্টাব্দ তারিখে আরপিসিএল রাউজান পাওয়ার প্লান্ট পরিদর্শন করেন আরপিসিএল এর সম্মানিত নির্বাহী পরিচালক জনাব মোঃ রেজাউল কবীর মহোদয়। ইডি মহোদয় কে ফুল দিয়ে শুভেচ্ছা ও স্বাগতম জানান অত্র প্লান্টের প্লান্ট ইনচার্জ (অঃ দাঃ) জনাব আরিফুজ্জামান টিপু মহোদয় সহ প্লান্টের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। ইডি মহোদয় প্লান্টের বিভিন্ন স্থাপনা, ইঞ্জিনহল, কন্ট্রোল রুম, প্লান্টের ক্যাপাসিটি টেস্ট উপলক্ষে ইঞ্জিনের চলমান রক্ষণাবেক্ষণ কাজ অবলোকন করেন এবং নিদিষ্ট সময়ের মধ্যে রক্ষণাবেক্ষণ কাজ শেষ করে ইঞ্জিনগুলো পূর্ণ ক্ষমতায় চালানোর ব্যবস্থা করার নির্দেশনা প্রদান করেন। ইডি মহোদয় প্লান্টের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দের সাথে কনফারেন্স রুমে মতবিনিময় সভা করেন, উক্ত মতবিনিময় সভায় আরপিপির বিভিন্ন ইকুইপমেন্ট এর পরিচিতি এবং আরপিপির বিভিন্ন কার্যক্রম নিয়ে প্লান্ট ইনচার্জ মহোদয় প্রেজেন্টেশন প্রদান করেন।

ইডি মহোদয় সবাইকে টিম ওয়ার্ক এর মাধ্যমে কাজ এগিয়ে নেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন, কোম্পানির প্রতি কমিটেড হয়ে, খরচ কমিয়ে, লাভজনকভাবে, ইফিশিয়ান্টলি প্লান্ট চালানোর নির্দেশনা প্রদান করেন।

নির্বাহী পরিচালক মহোদয় প্লান্ট ভিজিট শেষে প্লান্টের সার্বিক কার্যক্রম এবং পরিস্কার পরিচ্ছন্নতার ভূয়সী প্রশংসা করেন। টিম ওয়ার্ক এর মাধ্যমে, ইনোভেটিভ কার্যক্রম তরান্বিত করে দক্ষতার সহিত প্লান্ট পরিচালনা করার নির্দেশনা প্রদান করেন।

Photos from RPCL-Raozan Power Plant's post 09/04/2026

অদ্য ০৯.০৪.২০২৬ খ্রিস্টাব্দ তারিখে আরপিসিএল রাউজান পাওয়ার প্লান্ট এর নির্বাহী প্রকৌশলী ও প্লান্ট ইনচার্জ জনাব খান মোঃ আবদুর রাজ্জাক মহোদয় এর আরপিসিএল সদর দপ্তরে বদলী জনিত বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিদায়ী নির্বাহী প্রকৌশলীর থেকে প্লান্ট ইনচার্জ (অতিরিক্ত দায়িত্ব) এর দায়িত্ব গ্রহন করেন আরপিসিএল রাউজান পাওয়ার প্লান্ট এর উপ- বিভাগীয় প্রকৌশলী ( রক্ষণাবেক্ষণ ) জনাব আরিফুজ্জামান টিপু।

বিদায়ী নির্বাহী প্রকৌশলীর জন্য প্লান্টের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীগনের পক্ষ থেকে শুভকামনা ও উত্তরোত্তর সাফল্য কামনা করা হয় এবং বর্তমান দায়িত্ব প্রাপ্ত প্লান্ট ইনচার্জের প্রতি সবার সহযোগিতা, টিম ওয়ার্ক এর মাধ্যমে প্লান্টের সার্বিক কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Photos from RPCL-Raozan Power Plant's post 01/04/2026

মার্চ -২০২৬ মাসে আরপিসিএল-রাউজান পাওয়ার প্লান্ট থেকে "Employee of the Month" নির্বাচিত হয়েছেন অত্র প্লান্টের প্রশাসন বিভাগে কর্মরত কুক জনাব মোঃ জয়নাল আবেদীন। অদ্য ০১.০৪.২০২৬ খ্রিস্টাব্দ তারিখে প্লান্ট ইনচার্জ জনাব খান মোঃ আবদুর রাজ্জাক মহোদয় ও প্লান্টের বিভিন্ন বিভাগীয় প্রধানগন, জনাব মোঃ জয়নাল আবেদীন এর হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করেন।

আরপিসিএল-রাউজান পাওয়ার প্লান্টের পক্ষ থেকে জনাব মোঃ জয়নাল আবেদীনকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

Photos from RPCL-Raozan Power Plant's post 01/03/2026

ফেব্রুয়ারি -২০২৬ মাসে আরপিসিএল-রাউজান পাওয়ার প্লান্ট থেকে "Employee of the Month" নির্বাচিত হয়েছেন অত্র প্লান্টের অপারেশন বিভাগের উপ-সহকারী প্রকৌশলী জনাব হাবিবুর রহমান । অদ্য ০১.০৩.২০২৬ খ্রিস্টাব্দ তারিখে প্লান্ট ইনচার্জ জনাব খান মোঃ আবদুর রাজ্জাক মহোদয় ও প্লান্টের উপ-বিভাগীয় প্রকৌশলীগন, জনাব হাবিবুর রহমান এর হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করেন।

আরপিসিএল-রাউজান পাওয়ার প্লান্টের পক্ষ থেকে জনাব হাবিবুর রহমানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

Want your business to be the top-listed Government Service in Chittagong?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Kallumorar Tek, Noapara, Raozan
Chittagong