ফটিকছড়ি পৌরসভা আওয়ামী যুবলীগ Fatikchhari Pourashova Awami Jubo League

ফটিকছড়ি পৌরসভা আওয়ামী যুবলীগ Fatikchhari Pourashova Awami Jubo League

Share

"দেশ থেকে সর্বপ্রকার অন্যায়, অবিচার ও শোষণ উচ্ছেদ করার জন্য দরকার হলে আমি আমার জীবন উৎসর্গ করবো।"

20/02/2026

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি।

09/01/2026

আজ ১০ জানুয়ারি ইতিহাসের মহানায়ক শেখ সাহেবের স্বদেশ প্রত্যাবর্তন দিবস।

আজ শুধু একটি দিন নয়, আজ ইতিহাসের সঙ্গে মেরুদণ্ড মিলিয়ে দাঁড়ানোর দিন, আজ মুখোশ খোলার দিন, আজ সত্যের পক্ষে বুক চিতিয়ে কথা বলার দিন।
আজও কিছু সুবিধাভোগী কণ্ঠ বিষ ছড়ায়—
“৭২–৭৫-এর জন্য বঙ্গবন্ধুকে হত্যা করা জায়েজ ছিল।”
“মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, আওয়ামী লীগ—সব নিশ্চিহ্ন করা উচিত।”
এই কথা যারা বলে, তারা শুধু বঙ্গবন্ধুর শত্রু নয়—
তারা বাংলাদেশের অস্তিত্বের শত্রু।
তারা ইতিহাসের ঘাতক।
তারা জাতির বিবেকের কসাই।
একবার বুকের ভেতর হাত রেখে বলুন—
আপনি কি জানেন, শেখ মুজিব কেমন একটি দেশ কাঁধে তুলে নিয়েছিলেন?
⏳ সময় পেয়েছিলেন মাত্র ৩ বছর ৭ মাস ৫ দিন
(১০ জানুয়ারি ১৯৭২ → ১৫ আগস্ট ১৯৭৫)
আর হাতে কী ছিল?
❌ টাকা নেই
❌ খাদ্য নেই
❌ রিজার্ভ নেই
❌ অবকাঠামো নেই
❌ প্রশাসন নেই
❌ আইনশৃঙ্খলা নেই
❌ আন্তর্জাতিক স্বীকৃতি নেই
ছিল শুধু ছাই, কান্না আর ধ্বংসস্তূপ।
🔻 ৪৩ লাখ ঘরবাড়ি পুড়ে ছাই
🔻 ৪০০+ সেতু ধ্বংস
🔻 ২৩৭টি বড় শিল্পের মধ্যে ১৯৫টি ধ্বংস
🔻 বিদ্যুৎ ব্যবস্থা অচল
🔻 ৯০০ কলেজ ও ৬,০০০ স্কুল ক্ষতিগ্রস্ত
🔻 খাদ্য ঘাটতি ৩০ লক্ষ মেট্রিক টন
🔻 ১ কোটি শরণার্থী
🔻 ৪ লাখ অবরুদ্ধ বাঙালি
এই ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়েই শেখ মুজিব রাষ্ট্র গড়েছেন।
আর তথাকথিত “স্বৈরাচার” বলে যারা চেঁচায়—
তারা কি একদিনও এই বোঝা কাঁধে নিয়েছে নাকি তাদের বাপদাদারা নিয়েছে?
তিনি যা করেছেন —
✔️ যুদ্ধাপরাধীদের বিচার, ৭৩টি ট্রাইব্যুনাল।
✔️ যোগাযোগ ব্যবস্থা পুনর্গঠন।
✔️ শিক্ষা পুনর্জাগরণ — ৭০ হাজার প্রাথমিক বিদ্যালয়।
✔️ যুদ্ধশিশু, বিধবা ও এতিমদের পুনর্বাসন।
✔️ জাতিসংঘে বাংলাদেশের আসন (১৭ সেপ্টেম্বর ১৯৭২)।
✔️ দুর্ভিক্ষ মোকাবিলায় ৫,৭০০ লঙ্গরখানা।
✔️ “লাঙ্গল যার, জমি তার” — ভূমিহীনের অধিকার প্রতিষ্ঠা।
✔️ সংবিধান, রাষ্ট্র কাঠামো, জাতীয় পরিচয়ের ভিত্তি।
✔️ কাজী নজরুল ইসলামকে জাতীয় কবির মর্যাদা।
তার মধ্যে ছিল—
⚠️ দেশি-বিদেশি ষড়যন্ত্র।
⚠️ সন্ত্রাস।
⚠️ ব্যাংক-থানা লুট।
⚠️ এমপি ও নেতাকর্মীদের হ'ত্যা।
⚠️ খাদ্য নিয়ে আন্তর্জাতিক ব্ল্যাকমেইল।
এই অবস্থায়, মাত্র সাড়ে তিন বছরে—
এর চেয়ে বেশি আর কে করতে পারতো?
বিশ্বের কোন নেতা এই ধ্বংস থেকে রাষ্ট্র দাঁড় করিয়েছে?
পরিষ্কার কথা —
পরিবারসহ হ'ত্যা কখনো ন্যায় হতে পারে না।
“হ'ত্যা জায়েজ” বলা মানেই সভ্যতার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা।
মুক্তিযুদ্ধ মুছে ফেলতে চাওয়া মানেই বাংলাদেশকে অস্বীকার করা।
বঙ্গবন্ধু ফেরেশতা ছিলেন না।
কিন্তু তিনি ছিলেন অসম্ভবের ভেতর দাঁড়িয়ে লড়াই করা এক অগ্নিনায়ক।
শূন্য হাতে জাতি গড়ার সাহসী স্থপতি।
আজও প্রশ্ন দাঁড়িয়ে আছে—
👉 শেখ সাহেব কি স্বৈরাচার, নাকি ইতিহাসের সবচেয়ে কঠিন দায়িত্ব নেওয়া একজন রাষ্ট্রনায়ক?
বাঙালির সুবোধ আর বিবেক কবে জাগবে?

তিনি বলেই গেছেন— “আমি বাঙালি, আমি মানুষ, আমি মুসলমান। একবার মরে, দুইবার মরে না। যাবার সময় বলে যাব— জয় বাংলা, স্বাধীন বাংলা।”😭

জয় বাংলা, জয় বঙ্গবন্ধু
জয় একাত্তর, জয় সত্য ও ইতিহাস।

15/12/2025

স্বাধীন দেশের স্বপ্নে জীবন দেওয়া প্রতিটি মুক্তিকামী প্রাণের প্রতি কৃতজ্ঞতা এবং গভীর শ্রদ্ধা। জয় বাংলা... 🇧🇩

Photos from বাংলাদেশ আওয়ামী যুবলীগ Bangladesh Awami Jubo League's post 15/12/2025
14/12/2025

ওরা এসেছিলো চুপিচুপি...

20/11/2025

তোমার মাটির একটি কণাও ছাড়বো না।

Photos from ফটিকছড়ি পৌরসভা আওয়ামী যুবলীগ Fatikchhari Pourashova Awami Jubo League's post 15/11/2025

১৬—৭ তারিখ শাটডাইন সফল হোক।

15/11/2025

একাত্তর থেকে আবার৭১
কেমন আছে বাংলাদেশ?
ক্যাংগারু ট্রায়াল-শাটডাউন
আওয়ামী লীগের প্রতিরোধ ও জনআস্থা।

“এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম”
আবার৭১ এর এই পর্বের বিষয়ঃ ক্যাংগারু ট্রায়াল-শাটডাউন
আওয়ামী লীগের প্রতিরোধ ও জনআস্থা।

শায়লা আহম্মেদ লোপার সন্চালনায় অতিথি হিসেবে থাকবেন
এস এম কামাল হোসেন
সাংগঠনিক সম্পাদক
বাংলাদেশ আওয়ামী লীগ

১৫ নভেম্বর বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়।

Want your business to be the top-listed Government Service in Chittagong?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Fatikchhari Pourashova
Chittagong
4350