কাদেরিয়া লাইব্রেরি এন্ড স্টেশনারি

কাদেরিয়া লাইব্রেরি এন্ড স্টেশনারি

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from কাদেরিয়া লাইব্রেরি এন্ড স্টেশনারি, Library, East Side of Sunnia Madrasha, Infront of Alamgir Khanka Sharif, Chittagong.

14/05/2026
14/05/2026

❤️জুমা মোবারক❤️
এই গরমের দিনে চেন্নায় উদটা সত্যিই দারুণ!
কড়া মিষ্টি ঘ্রাণ, যা একবার ব্যবহার করলে সারাদিন সতেজ রাখে।

পারফিউমটা প্রায় ২ দিন পর্যন্ত লাস্টিং করে, আর কাস্টমারদের অনেকেই বলেন- কাপড় ধোয়ার পরেও হালকা সুবাস থেকে যায়।

যারা গরমে লং-লাস্টিং ও ইউনিক ফ্র্যাগরেন্স খুঁজছেন, তাদের জন্য এটা একদম পারফেক্ট।

৩ মিলি-২৫০/-
৬ মিলি-৪৮০/-
১২ মিলি-৮৫০/-

14/05/2026

পাকিস্তানি সিন্ধি টুপি দুই ধরনের পাবেন —
✨ সফ্ট সিন্ধি টুপি-২৭০/-
✨ হালকা হার্ড সিন্ধি টুপি-২২০/-

আরামদায়ক, স্টাইলিশ ও মানসম্মত কালেকশন।

অডার করতে আপনার টুপির সাইজ,নাম,ঠিকানাসহ ফোন নম্বর কমেন্ট বা ইনবক্সে দিন।

13/05/2026

বাজারের সস্তা সিরাত গ্রন্থ পড়ে ঈমান-আকীদা মজবুত করছেন, নাকি অজান্তেই ক্ষতিগ্রস্ত হচ্ছেন?

বর্তমানে বাজারে প্রিয় রাসূলে পাক ﷺ-এর নামে অসংখ্য সিরাতগ্রন্থ ছড়িয়ে পড়েছে। বাতিল ফিরকারা স্বল্পমূল্যে এসব বই সাধারণ মানুষের হাতে পৌঁছে দিচ্ছে। অথচ এসব তথাকথিত সিরাতগ্রন্থের অনেকগুলোতেই নেই ইশকে রাসূল ﷺ-এর সুবাস, নেই আদব ও মহব্বতের ভাষা; বরং কোথাও কোথাও রাসূলে পাক ﷺ-এর শানে বেয়াদবিমূলক বক্তব্যও বিদ্যমান।

তাই সচেতন হোন।
সিরাত পড়ুন এমন আলেমের, যাঁর কলমে রয়েছে বিশুদ্ধ আকীদা, ইশকে রাসূল ﷺ-এর দীপ্তি এবং আহলে সুন্নাত ওয়াল জামাআতের সঠিক দৃষ্টিভঙ্গি।

ইশকে রাসূলে ভরপুরে রচিত—
“সিরাতে হায়াতুন্নবী ﷺ”
লেখক: হাফেজ মাওলানা ওসমান গণি দা.বা.আ
সিনিয়র আরবি প্রভাষক : জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা,চট্টগ্রাম

প্রিয় হাবিব ﷺ-এর পবিত্র জীবনকে জানুন ভালোবাসা, আদব ও সহীহ আকীদার আলোকে।

Photos from কাদেরিয়া লাইব্রেরি এন্ড স্টেশনারি's post 13/05/2026

♥ খোলাফায়ে রাশেদিন ও আহলে বাইত ﷺ ♥

ইমাম ইবনু হাজার আল-হাইতামী (রহ.) ইসলামের এক বিশিষ্ট আলেম, ফকীহ ও মুহাদ্দিস।
তাঁর অন্যতম কালজয়ী গ্রন্থ হলো “আস-সাওয়ায়িকুল মুহরিকা” (الصواعق المحرقة),
যার পূর্ণ নাম:
“الصواعق المحرقة على أهل الرفض والضلال والزندقة”
(আস-সাওয়ায়িকুল মুহরিকা আলা আহলির রাফ্‌জ ওয়াদ্‌দালাল ওয়ায্‌যিন্দিকা)

অর্থাৎ—
“রাফেজী, বিভ্রান্ত ও ধর্মদ্রোহীদের বিরুদ্ধে দহনকারী বজ্রপাত”।

♦ কিতাবটির সংক্ষিপ্ত পরিচয়:

★ রচয়িতা:
ইমাম আহমদ ইবনু হজর আল-হাইতামী আশ-শাফেয়ী (রহ.)
মৃত্যু: ৯৭৪ হিজরি / ১৫৬৭ খ্রিস্টাব্দ

★ বাংলা অনুবাদ:
মাওলানা মুহাম্মদ শহিদুল্লাহ বাহাদুর মা.জি.আ

★ অনুবাদ:
দুই খণ্ডে সমাপ্ত

♦ বিষয়বস্তু:

এই গ্রন্থে তিনি আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা বিস্তারিতভাবে তুলে ধরেছেন।
একইসঙ্গে আহলে বাইত (রাসূল ﷺ-এর পরিবার) ও সাহাবায়ে কিরামের ফজিলত সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন।
তিনি শিয়া রাফেজী, মুনাফিক ও বিদআতিদের বিভিন্ন বিকৃত মতের জবাব দিয়েছেন কুরআন, হাদীস ও যুক্তির আলোকে।

🌟 গ্রন্থটির গুরুত্ব:

ইসলামী ইতিহাসে শিয়া–সুন্নি মতপার্থক্যের সময় এই গ্রন্থটি ছিল আহলুস সুন্নাহর পক্ষ থেকে রচিত এক দলীলভিত্তিক প্রতিরক্ষা রচনা।
এতে রাসূলুল্লাহ ﷺ-এর সাহাবা, বিশেষত খোলাফায়ে রাশেদীনের মর্যাদা রক্ষায় জোরালো দলীল উপস্থাপন করা হয়েছে।

এটি আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের প্রামাণ্য ও দৃঢ় আকীদাভিত্তিক গ্রন্থসমূহের অন্যতম একটি কিতাব।

♦ প্রকাশনা তথ্য:

📚 খোলাফায়ে রাশেদিন ও আহলে বাইত ﷺ (২ খণ্ড)
📄 মোট পৃষ্ঠা: ১০৯৬
💰 মুদ্রিত মূল্য: ১৪০০ টাকা। দারুন অফারে পাবেন।
📘 হার্ডকভার, উন্নতমানের কাগজে ছাপা ও সুন্দর বাইন্ডিং।

📦 কিতাবটির অর্ডার করতে আপনার নাম, ঠিকানা ও ফোন নম্বর কমেন্টে বা ইনবক্সে দিন।
সূচিপত্র কমেন্ট

13/05/2026

হুযূর গাউসে পাক (রহ.) তাঁর প্রসিদ্ধ গ্রন্থ সিররুল আসরার-এ ইরশাদ করেন- মা‘রেফতের পবিত্রতা দুই প্রকার। যথা—

১. মহান আল্লাহর সিফাতের মা‘রেফত অর্জনের পবিত্রতা

এ পবিত্রতা অর্জিত হয় একজন পরহেজগার পীর-মুরশিদের তালকীনের মাধ্যমে এবং মহান আল্লাহর গুণবাচক তাওহীদী নামসমূহের যিকিরের দ্বারা। এর মাধ্যমে মানুষের অন্তর যাবতীয় মানবিক ও পাশবিক কু-রিপু থেকে পরিশুদ্ধ হয়।

যখন অন্তরের দর্পণ পরিশুদ্ধ হয়ে যায়, তখন মহান আল্লাহর প্রদত্ত নূরের মাধ্যমে অন্তরদৃষ্টি উন্মোচিত হয়। সেই অন্তরদৃষ্টির দ্বারা বান্দা অন্তরের আয়নায় মহান আল্লাহর জামালী নূরের প্রতিবিম্ব অবলোকন করে।

এ প্রসঙ্গে রাসূলে পাক ﷺ ইরশাদ করেন-
> الْمُؤْمِنُ يَنظُرُ بِنُورِ الله
“মু’মিন মহান আল্লাহর নূরের মাধ্যমে দেখে।”
অতএব, মহান আল্লাহর সিফাতী নামসমূহের যিকিরের মাধ্যমে যখন অন্তর পবিত্র হয়, তখনই অন্তরের দর্পণে মহান আল্লাহর সিফাতের মা‘রেফত উদ্ভাসিত হয়।

২. মহান আল্লাহর সত্তার মা‘রেফত অর্জনের পবিত্রতা।

এ জাতীয় পবিত্রতা অর্জিত হয় তাওহীদের জ্যোতির মাধ্যমে, যা “সির” মাকামে প্রকাশ পায়। এটি অর্জিত হয় আল্লাহর বারোটি তাওহীদী নামের শেষ তিনটির যিকিরে গভীরভাবে নিমগ্ন থাকার মাধ্যমে।

যখন মহান আল্লাহর জাতী নূরের তাজাল্লী পতিত হয়, তখন মানবীয় অস্তিত্ব সম্পূর্ণরূপে বিলীন হয়ে যায়। এটি হলো ফানা তথা পরিপূর্ণ বিলীন হওয়ার মাকাম। এ তাজাল্লী সমস্ত জ্যোতিকে মুছে দেয় এবং কেবল মহান আল্লাহর সত্তারই প্রকাশ অবশিষ্ট থাকে।

এ প্রসঙ্গে মহান আল্লাহ পাক ইরশাদ করেন-
> كُلُّ شَيْءٍ هَالِكٌ إِلَّا وَجْهَهُ
“আল্লাহর সত্তা ব্যতীত সবকিছুই লয়প্রাপ্ত হবে।”
- সূরা আল-কাসাস, আয়াত: ৮৮

সিররুল আসরারে কিতাবে পূর্ণ বঙ্গানুবাদ
"তাসাউফ দর্শন" কিতাবটির ১৪৮ ও ১৪৯ পৃষ্ঠা।

কিতাবটি অর্ডার করতে ইনবক্সে নাম, বিস্তারিত ঠিকানা,ফোন নম্বর ইনবক্সে দিন।

12/05/2026

শরহে ফতহুল গায়েব মূলত হযরত গাউসে আযম শাইখ আবদুল কাদির জিলানী রাহমাতুল্লাহি আলাইহির বিখ্যাত কিতাব ফতহুল গায়েব -এর ব্যাখ্যাগ্রন্থ বা শরহ।

এই কিতাবে তাসাওউফ, আত্মশুদ্ধি, তাওয়াক্কুল, ইখলাস, দুনিয়ার মোহ ত্যাগ, আল্লাহর প্রতি সম্পূর্ণ নির্ভরতা এবং মুরিদের আধ্যাত্মিক উন্নতির নানা বিষয় অত্যন্ত গভীরভাবে আলোচনা করা হয়েছে। সাধারণত মাদ্রাসা, খানকাহ ও তাসাওউফ অধ্যয়নকারীদের মাঝে এ কিতাবের ব্যাপক চর্চা রয়েছে।

12/05/2026

স্টকে এসেছে...! মালফুজাতে মাওলানা রূম হলো মহান সুফি সাধক জালালুদ্দীন মুহাম্মদ রূমী রহমাতুল্লাহি আলাইহির বাণী, উপদেশ, আধ্যাত্মিক আলোচনা ও মাজলিসসমূহের সংকলন।
এই গ্রন্থে প্রেম, ইশক-ই-ইলাহী, আত্মশুদ্ধি, আদব, আল্লাহর নৈকট্য, মুর্শিদের গুরুত্ব এবং মানবতার গভীর শিক্ষা অত্যন্ত হৃদয়স্পর্শী ভাষায় তুলে ধরা হয়েছে। রূমীর কথাগুলো শুধু তাসাওউফ নয়, মানুষের অন্তর জাগরণেরও এক অনন্য দিশা।

12/05/2026

উর্দু সাহিত্যের রূহানী সুবাসে ভরা এক অনন্য গ্রন্থ — “কাশফুল মাহযুব”

তাসাওউফ, আত্মশুদ্ধি ও আধ্যাত্মিক জগতের গভীর রহস্য জানতে যারা আগ্রহী, তাদের জন্য কাশফুল মাহযুব একটি অমূল্য সম্পদ। শতাব্দীর পর শতাব্দী ধরে এই কিতাব আল্লাহওয়ালাদের মজলিসে সমাদৃত হয়ে আসছে।

এই কিতাবে উঠে এসেছে—
✨ তাসাওউফের মৌলিক পরিচয়
✨ আউলিয়ায়ে কেরামের জীবনাদর্শ
✨ আত্মশুদ্ধির পথ ও অন্তরের পরিশুদ্ধতা
✨ ইলম ও আমলের ভারসাম্য
✨ আল্লাহর নৈকট্য লাভের রূহানী দিকনির্দেশনা

উর্দু ভাষায় প্রকাশিত এই মূল্যবান গ্রন্থটি সহজবোধ্য ভাষা, হৃদয়স্পর্শী আলোচনা ও গভীর আধ্যাত্মিক শিক্ষায় সমৃদ্ধ। যারা তাসাওউফকে কুরআন-সুন্নাহর আলোকে জানতে চান, তাদের জন্য এটি হতে পারে এক বিশ্বস্ত সহচর।

📖 বইপ্রেমী, তালিবে ইলম ও আহলে দিলদের সংগ্রহে থাকা উচিত এমন একটি কালজয়ী কিতাব।

#কাশফুল_মাহযুব
#উর্দু_কিতাব
#তাসাওউফ
#আত্মশুদ্ধি
#ইসলামিক_বই
#রূহানিয়াত
#আহলে_সুন্নাত

12/05/2026

কাসাসুল আম্বিয়া হলো বিখ্যাত মুফাসসির ও মুহাদ্দিস ইমাম ইবনে কাছির (রহ.) রচিত নবীদের জীবনকাহিনী বিষয়ক একটি প্রসিদ্ধ গ্রন্থ। আরবি নাম “কিসাসুল আম্বিয়া” (قصص الأنبياء)।

এই কিতাবে আদম (আ.) থেকে শুরু করে রাসূলুল্লাহ ﷺ পর্যন্ত বিভিন্ন নবী-রাসূলের ঘটনা কুরআন, হাদিস ও সালাফদের বর্ণনার আলোকে আলোচনা করা হয়েছে।

বইটির বিশেষ বৈশিষ্ট্য:
কুরআন ও সহিহ হাদিসভিত্তিক আলোচনা।
নবীদের দাওয়াত, পরীক্ষা ও মুজিযা বিস্তারিত বর্ণনা।
ঐতিহাসিক ঘটনাগুলোর বিশ্লেষণ।
দুর্বল ও ইসরাইলি বর্ণনার ব্যাপারে সতর্কতা।

Want your business to be the top-listed Government Service in Chittagong?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


East Side Of Sunnia Madrasha, Infront Of Alamgir Khanka Sharif
Chittagong
4211