Chittagong Mobile Company Employee Association

Chittagong Mobile Company Employee Association

Share

এই প্লাটফর্ম টি চট্টগ্রামে মোবাইল কো?

06/07/2022

হালচাষ প্রকল্পের জন্য HR Manager যখন দু'টো ছাগল এনে হাজির করলেন, তখন Project Head চোখ কপালে তুলে বললেন, ছাগল দিয়ে আমি হালচাষ করাব ক্যামনে?
HR Manager স্মিত হেসে বললেন, আপনি তো বলছিলেন- খুরওয়ালা চারটা পা থাকতে হবে, লেজ থাকতে হবে, শিংও থাকতে হবে আর ঘাসখোর হতে হবে। সেসব criteria-তে এরা দু’জনেই পাশ!
Project Head খাবি খেয়ে বললেন, কিন্তু ছাগল দিয়ে হালচাষ হয়- এটা আপনি কিভাবে ভাবলেন?
HR Manager মধুর হেসে বললেন, ভাবাভাবির কিছুই নেই, এই দু’জনের জন্য কোম্পানি যে বাজেট বরাদ্দ করেছে, তাতে ছাগল ছাড়া মার্কেটে আর কিছুই পাইনি! তবে ওদের দু’জনের জন্য দারুণ একটা orientation plan করেছি আমরা। বাকিটা আপনি manage করে নেবেন, প্লিজ...।
এমন সময় মালিক এসে উঁকি দিয়ে বললেন, Any problem guys?
এইবার Project Head সোৎসাহে বললেন, দু’টি দুর্দান্ত freshers পেয়েছি, স্যার। হালচাষ তো হবেই, সঙ্গে দুধও দেবে। সেই দুধ দিয়ে নতুন কোনো পণ্য lunch করতে পারি কিনা, তা নিয়েই discuss করছিলাম আমরা...!
মালিক গলা উঁচিয়ে বললেন, Keep it up guys, You are adding values and see how we are bringing synergy to the company. So proud of you too!

06/07/2022

আমরা অনেকে বিভিন্ন কোম্পানি তে চাকুরী করি ,
রাতদিন এক করে কোম্পানির জন্য গাধা-বলদের মোট খেতে যাচ্ছি,
দিন শেষে কোম্পানি গুলো আমাদের রক্ত-চুষে নিয়ে যাচ্ছে , বিনিময়ে নাম মাত্র আমাদের বেতন-ইন্সেন্টিভ প্রদান করে,
অনেক সময় দেখা যায় ২-৩ বছর চাকুরী করার ১দিনের নোটিশে চাকুরী থেকে টার্মিনেট করে দেয়, যার কারণে অনেকের জীবনে ঘোর অন্ধকার নেমে আসে, বিদেশী কোম্পানি গুলা আমাদের অজ্ঞতার কারণেই বাংলাদেশের শ্রম আইন লঙ্গন করতেসে প্রতিনিয়ত,

আমরা অনেকেই জানি না, যে কোম্পানিতে চাকুরী করি ওই কোম্পানি এপয়েন্টমেন্ট লেটার না দিলেও আমরা ওই কোম্পানির বিরুদ্ধে বাংলাদেশ শ্রম আদালতে বিনামূল্যে মামলা করতে পারি, এবং ১ম শ্রম আদালত, চট্টগ্রাম এ গিয়ে মামলা করলে বিনামূল্যে একজন আইনজীবী এর সহায়তা নিতে পারি,

মনে রাখবেন আপনি যদি একটু সচেতন হন তাহলে যে কোম্পানি হউক না কেন আপনার অধিকার আপনি বুজে নিতে পারবেন।

06/07/2022

আসসালামুয়ালাইকুম,

মোবাইল কোম্পানিতে কর্মরত সবাইকে শুভেচ্ছা,

এই প্লাটফর্ম টি চট্টগ্রামে মোবাইল কোম্পানিতে কর্মরত সব ভাই-বোনদের জন্য,
সবাই আপনাদের বিভিন্ন অভিজ্ঞতার কথা সবাইকে জানাবেন, আপনাদের দুঃখ কষ্ট গুলু সবার সাথে শেয়ার করবেন,
পাশাপাশি চাকুরীর খবর সহ ক্যারিয়ার এ উন্নতির জন্য বিভিন্ন বিভিন্ন শিক্ষামূলক ট্রেনং ও সহায়তা থাকবে,

আশাকরি সবাই পাশে থাকবেন।

Want your business to be the top-listed Government Service in Chittagong?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


New Market, Chittagong
Chittagong
4100