সন্দ্বীপ - Sandwip

সন্দ্বীপ - Sandwip

Share

মেঘনার ললাটে সাগরের টিপ-দ্বীপ উপজেলা সন্দ্বীপ-Sandwip. সন্দ্বীপ-sandwip পেইজে আপডেট পেতে লাইক দিন,শেয়ার করুন।

(Sandheap-স্যান্ডহিপ) শব্দ থেকে 💝"সন্দ্বীপ"❤️

আমাদের বেকআপ পেইজ-
https://www.facebook.com/sandwipctgbd/

https://www.facebook.com/share/17pnSnb4nZ/

02/06/2026

শিক্ষকতার মহান পেশায় আপনাকে পুনরায় স্বাগতম ।

পূর্বের শিক্ষকতা পেশায় ফিরে গেলেন সন্দ্বীপের কৃতি সন্তান সাবেক উপদেষ্টা ফয়জুল কবির খান

02/06/2026

আমি মো: ইলিয়াছ মিয়া। ছাত্রদলের রাজনীতি থেকে পদত্যাগ করলাম। বিএনপি রাজনীতি থেকে দূরে সরে গেলাম।
মুছাপুর ইউনিয়ন ছাত্রদল এর কমিটির একজন সামান্য সদস্য।আজীবন শুনে আসছি ছাত্রদল বা বিএনপি মানি প্রতিবাদী,অন্যয়ের বিরুদ্ধে আপসহীন। তাই যেহুতু আমি ছাত্রদল এর একজন সামান্য কর্মী তাই অন্যয়ের বিরুদ্ধে থাকি। কেউ বলতে পারবে না আমি অন্যায় কে ন্যায় বলছি কখনো। সামর্থ্য অনুযায়ী অন্যয়ের বিরুদ্ধে কথা বলছি প্রতিবাদ করছি। সেই ধারাবাহিকতায় দুইদিন আগে অর্থ্যাৎ ইদের পরের দিন শুক্রবার দোকানে যাওয়ার পথে একটা ছেলে আর একটা মেয়ে তাদের বাড়ির পাশে মানুষের চলাচল রাস্তায় খারাপ ভাবে একত্রিত হয়ে কথা বলতেছে। আমি তাদের বললাম পরিচিত হলে বাসায় গিয়ে এসব কাজ করতে। তারপর মেয়েটা বাসায় চলে যায়।ছেলেটা বাসায় না গিয়ে কাদের কল দিয়ে লোকজন এনে অতর্কিত হামলা চালায় আমাদের উপর। কারন তাদের নষ্টামিতে আমি কেনো ডাক দিলাম। হামলা চালানোর পর যেহুতু তারা সংখ্যায় বেশি ছিলো এবং সাথে গার্মেন্টস এর একটা মহিলাও ছিলো তাই আমরা ওখান থেকে চলে আসি ততক্ষণাত। আমরা চলে আসার পর এলাকার কিছু পোলাপাইন গেছে মিমাংসা করার জন্য। পরে লোকজন যাওয়ার পর ওইছেলে গুলো ওই মেয়েদের ঘরে ডুকে যায়। ওখান থেকে তারা মরিচার পানি মারে সবাই কে যারা মিমাংসা করতে গেছে। মরিচার পানি মারার কারনে তারপর বাড়ির বাহিরে জামেলা হয়ছে একটু কিন্তু কেউ বাড়িতে ডুকে নায়। এজন্য স্হানীয় কিছু বিএনপি এর নেতা আসে। পরে নেতারা মিমাংসার জন্য একটা ডেট ঠিক করে। ওই ডেট টাতেই নেতা সাহেবরা বাদী ছাড়া আমাদের আসামি বানাই পেলে। কারন আমরা তাদের সমাজে নস্টামি হোক বা যাই হোক ডাক কেনো দিবো। তারপর কাউকে কিছু না জানিয়ে তারা শেষ মিমাংসার ডেট এ বলে তাদের নাকি স্বর্ন নিয়া গেছে কে। এখন ওই বাবদ আমাদের কাছে অনেক পরিমান নগদ অর্থ নিছে। কিন্তু দিন শেষে বুজলাম না কেনো নিছে যে পরিমান স্বর্ন হারাই গেছে তার এক তৃতীয়াংশ টাকা আমাদের থেকে নেয়নি। আমার বিবেগে বলে যার স্বর্ন হারাই গেছে সে কিভাবে এটা মানি নিলো যদি তার স্বর্ন হারায়।একটা মিথ্যা বানোয়াট গল্প বলে আমাদের থেকে টাকা নিছে।
কারন আমি আমার পাশের বাড়ি কিন্তু অন্য সমাজে নষ্টামি করুক তাতে আমি কেনো ডাক দিবো।
আমার অপরাদ একটা ছেলে মেয়ে রাতের ৮:৩০ রাস্তায় কথা বলছে যে এটার প্রতিবাদ করা।
যে সংগঠন এ থেকে রাজনীতি করবো কিন্তু অন্যয়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারবো। এমন সংগঠন থেকে আমি অব্যহতি নিলাম। আমি আর কোনো বিএনপি বা ছাত্রদলের রাজনীতি জড়াবো না। কারন এ সংগঠনে অন্যয়ের বিরুদ্ধে প্রতিবাদ করা যায়।

01/06/2026

জ্বালানি তেলের নতুন দাম কার্যকর
দেশে জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি লিটার-
⛽ অকটেন — ১৪৫ টাকা/লিটার
⛽ পেট্রোল — ১৪০ টাকা/লিটার
⛽ কেরোসিন — ১৩৫ টাকা/লিটার
⛽ ডিজেল — ১১৫ টাকা/লিটার (অপরিবর্তিত)
দরে বিক্রি হবে। তবে ডিজেলের দাম আগের মতোই ১১৫ টাকা রাখা হয়েছে। আজ (১ জুন) থেকে নতুন এই মূল্য কার্যকর হয়েছে। বিশ্ববাজারের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে এ মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে।

31/05/2026

দীর্ঘ ২৫ ঘণ্টা পর নিখোঁজ শিশু তাহমিদের ম'র'দেহ পাওয়া গেছে বাড়ির পাশের একটি কচুক্ষেতে।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন

31/05/2026

এই ছেলেগুলোর কৃমি দেখা দিয়েছে?😡
কোনো দুর্ঘটনা ঘটলে তো পরে বিদ্যুৎ ও বন্ধ হয়ে যাবে।
এই ছেলেগুলোর ধারনা নাই ওরা কিসের ওপর দাঁড়িয়ে আছে। কয়েক সেকেন্ডেই মৃত্যু হবে যদি কোন রকম দূর্ঘটনা ঘটে। যেখানে আমরা বাসা বাড়িতে ২২০ভোন্টেজের ভয়ে কতো সেফটি ব্যবহার করে থাকি। সেখানে ৩৩ হাজার ভোল্টেজের উপর কি ভাবে লাফালাফি করে।

এই দুটি লাইন দিয়েই সন্দ্বীপে ৩৩ কেভি বিদ্যুৎ আসতেছে, অর্থাৎ ৩৩ হাজার ভোল্টেজ, অতএব দুটি লাইনেই বিদ্যুৎ আছে, তাই এটা নিয়ে দুষ্টামি অবহেলা করা যাবে না । মনে রাখবেন একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না।

নদী ভাঙ্গনে সন্দ্বীপের অংশে সাবমেরিন এর ক্যাবল মাটির উপরে উঠে গিয়েছে সংশ্লিষ্ট কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

29/05/2026

আসসালামু আলাইকুম।

আগামীকাল ফেরি কপোতাক্ষ চলাচলের সময়সূচী
৩০ই মে, ২০২৬ ইং শনিবার।

⛔ ১ম ট্রিপ – বাঁশবাড়িয়া ঘাট হতে গুপ্তছড়া ঘাট
(চট্টগ্রাম - সন্দ্বীপ)
🕘 সকাল ৯টায়।

⛔ ২য় ট্রিপ – গুপ্তছড়া ঘাট হতে বাঁশবাড়িয়া ঘাট
(সন্দ্বীপ - চট্টগ্রাম)
🕑 দুপুর ২টায়।

🚫 দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং যান্ত্রিক ক্রটির কারণে কর্তৃপক্ষ ফেরী ও বাসের সিডিউল বাতিল অথবা পরিবর্তনের ক্ষমতা রাখে।

27/05/2026

আজ সন্ধ্যা ৭ টা পর্যন্ত চট্টগ্রামের সাথে সন্দ্বীপ বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে।

"চট্টগ্রামে প্রান্তে বাড়বকুণ্ড কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে করে ঝড়ের তীব্রতায় বিদ্যুৎ লাইনের বিভিন্ন অংশে ক্ষয়ক্ষতি হয়েছে, সন্দ্বীপে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সন্দ্বীপের সব ধরনের আপডেট পেতে আমাদের সাথে থাকুন আমাদের পেজটি ফলো করুন

27/05/2026

ঈদ মোবারক! 🌙✨
সন্দ্বীপবাসীর জন্য পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা! ত্যাগের মহিমায় সবার জীবন আনন্দময় হয়ে উঠুক।
এই ঈদে আমাদের চারপাশ পরিচ্ছন্ন ও সুন্দর রাখতে আসুন সচেতন হই। কোরবানির পশুর বর্জ্য যেখানে-সেখানে না ফেলে, তা একটি গর্তে পুঁতে ফেলার জন্য সবাইকে বিনীত অনুরোধ জানাচ্ছি। আমাদের সন্দ্বীপকে পরিচ্ছন্ন রাখা আমাদেরই দায়িত্ব।

শুভেচ্ছান্তে:
সন্দ্বীপ-Sandwip
পেইজ লিংক: facebook.com/oursandwipupozila

26/05/2026

ফেরি কপোতাক্ষ চলাচলের সময়সূচিঃ
___________________________
২৭ই মে, ২০২৬ ইং
বুধবার।

⛔১ম ট্রিপ – বাঁশবাড়িয়া ঘাট হতে গুপ্তছড়া ঘাট
(চট্টগ্রাম - সন্দ্বীপ)
সকাল ৭টায়।

⛔ ২য় ট্রিপ – গুপ্তছড়া ঘাট হতে বাঁশবাড়িয়া ঘাট
(সন্দ্বীপ -চট্টগ্রাম)
সকাল ১১টা ৩০মিনিট।

🚫 দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং যান্ত্রিক ক্রটির কারনে কর্তৃপক্ষ ফেরী ও বাসের সিডিউল বাতিল অথবা পরিবর্তনের ক্ষমতা রাখে।

26/05/2026

সন্দ্বীপের মানুষের কষ্টের ঈদ আনন্দ 😥

Want your business to be the top-listed Government Service in Chittagong?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


Sandwip
Chittagong
4300