28/05/2026
ফুলের হাসি স্কুল (শি.বি.খা)
শিক্ষার বিনিময়ে খাদ্য
বাংলাদেশের একমাত্র বয়স্কদের স্কুল, শিক্ষার বিনিময়ে খাদ্য (ফুলের হাসি স্কুল) কর্মসূচি ফুলের হাসি ফাউন্ডেশন সংগঠন নিয়েছে।
“যার নাই শিক্ষা, তার নাই রক্ষা
সৎ পথে চলবো, সুন্দর জীবন গড়বো” এই স্লোগানকে সামনে রেখে ফুলের হাসি ফাউন্ডেশনের চেয়ারম্যান তসলিম হাসান হৃদয় এই ব্যাতিক্রম উদ্যোগ নেন। যেখানে পরতে লাগবেনা কোনো খরচ, বিনামূল্যে শিক্ষা ও শিক্ষার বিনিময়ে খাদ্য দেয়া হবে। ফুলের হাসি স্কুলের মূল উদ্দেশ্য হলো, সমাজের সুবিধা বঞ্চিত শিশুদের পাশাপাশি বয়স্কদের অক্ষর জ্ঞান শিক্ষা দেয়া।
“মানবতার কল্যাণে কাজ করে ফুলের হাসি ফাউন্ডেশন।
ফুলের হাসি স্কুল হলো মূলত সুবিধাবঞ্চিত এবং বয়স্ক মানুষদের শিক্ষার আলো দেওয়ার জন্য পরিচালিত একটি ব্যতিক্রমী সামাজিক শিক্ষামূলক উদ্যোগ। ফুলের হাসি ফাউন্ডেশন এর স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে এই কার্যক্রমটি পরিচালিত হয়ে থাকে পুরোপুরি বিনামূল্যে।
এই স্কুলটির মূল কার্যক্রম এবং শাখাগুলোর বিস্তারিত নিচে দেওয়া হলো:
ঢাকা শাখা (মুগদা)
• অবস্থান: ঢাকার মুগদায় অবস্থিত জে.এস গ্রামার হাইস্কুল প্রাঙ্গণ।
• কার্যক্রম: এই শাখায় স্থানীয় সুবিধাবঞ্চিত ও বয়স্ক মানুষদের জন্য নৈশকালীন বা বিশেষ সময়ে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হয়।
চট্টগ্রাম শাখা
• অবস্থান: চট্টগ্রাম অঞ্চলে এই ফাউন্ডেশনের স্থায়ী ও অস্থায়ী শিক্ষা কেন্দ্র রয়েছে। পাহাড়তলী, অগ্রদূত ক্লাব, সি.আর.বি ও মাদার বড়ি রেইলগেট।
• কার্যক্রম: বয়স্কদের জন্য বিশেষ শিক্ষা কার্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন সামাজিক ও ধর্মীয় উৎসবে ঈদের উপহার সামগ্রী, কম্বল বিতরণ, ইফতার সামগ্রী বিতরণ ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া সফলভাবে কোর্স শেষ করা প্রবীণ শিক্ষার্থীদের সার্টিফিকেট ও সম্মাননা দেওয়া হয়।
স্কুলের মূল উদ্দেশ্য
• বয়স্ক শিক্ষা: যেসকল মানুষ বয়সের কারণে বা অতীতে সুযোগের অভাবে পড়াশোনা করতে পারেননি, তাদের অক্ষরজ্ঞান দেওয়া।
• জীবনমুখী শিক্ষা: সাধারণ শিক্ষার পাশাপাশি ধর্মীয় ও নৈতিক শিক্ষা প্রদান করা।
• সামাজিক উন্নয়ন: সুবিধাবঞ্চিত মানুষদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনা।
--------------------
ফুলের হাসি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তসলিম হাসান হৃদয় বলেন, “ফুলের হাসি স্কুল দেশের একমাত্র ব্যতিক্রমধর্মী শিক্ষা কার্যক্রম, যেখানে শিক্ষার বিনিময়ে খাদ্য প্রদান করা হয়। আমরা চাই এই মানবিক উদ্যোগ সারা দেশে ছড়িয়ে পড়ুক।” আমার ইচ্ছে বাংলাদেশের ৬৪ জেলায় এই বয়স্কদের (স্কুল শি.বি.খ) শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি বাস্তবায়ন করতে। সরকার যদি এই সুবিধা বয়স্কদের কথা চিন্তা করে নিরক্ষর মুক্ত বাংলাদেশ গড়তে চায় তাহলে বয়স্কদের স্কুলের কার্যক্রম প্রতি সুনজর দিবে আশা করি।
22/05/2026
ইনশাআল্লাহ, ৬৪ জেলায় ৬৪ টা বয়স্কদের স্কুল প্রতিষ্ঠান হবে, আপনাদের সবার দোয়া ও সহযোগিতায়। পরবর্তী ফুলের হাসি (শি.বি.খা) শিক্ষার বিনিময়ে খাদ্যে স্কুল হবে আপনার জেলায়।
ঢাকা, চট্টগ্রাম, বরিশাল পরবর্তী ফুলের হাসি ফাউন্ডেশন - Fuler Hasi Foundation বয়স্কদের স্কুল হবে আপনার জেলায় ❓
22/05/2026
আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহান আল্লাহর জন্য, আলহামদুলিল্লাহ, আমাদের ঢাকার শাখার দক্ষিণ মুগদা ফুলের হাসি ফাউন্ডেশন - Fuler Hasi Foundation এর #ফুলের_হাসি_স্কুল এর কার্যক্রম শুরু হলো।
ফুলের হাসি ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায়, সুফিয়া খাতুন ফাউন্ডেশনের অর্থায়নে এবং সিড ফাউন্ডেশনের পরিচালনায় মুগদায় “ফুলের হাসি (শি.বি.খা) বয়স্কদের স্কুল”-এর আজকের সেশন সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
আজকের সেশনে বয়স্ক ছাত্রীদের মাঝে শিক্ষার গুরুত্ব, সচেতনতা বৃদ্ধি এবং মাসিক স্বাস্থ্য বিষয়ক গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। সেশন পরিচালনা করেন মোঃ মাজহারুল ইসলাম — সার্টিফাইড মেন্টাল হেলথ কাউন্সিলর, জনস্বাস্থ্য পেশাজীবী ও সমাজকর্মী এবং জে.এস. গ্ৰামার হাইস্কুলের চেয়ারম্যান জনাব শামসুজ্জাহান বাদল।
আলোচনায় অংশগ্রহণকারীদের মাঝে স্বাস্থ্য সচেতনতা, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং নিয়মিত শিক্ষার প্রতি আগ্রহ তৈরিতে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়। পুরো সেশনটি ছিল প্রাণবন্ত, অংশগ্রহণমূলক ও শিক্ষণীয়।
আজকের সেশনে মোট ২৫ জন ছাত্রী উপস্থিত ছিলেন।
অনেক ধন্যবাদ, সুফিয়া খাতুন ফাউন্ডেশন এর চেয়ারম্যান, Mohammad Maruf ভাই।
ধন্যবাদ, Masud Mahatab ভাই সহ আজকের উপস্থিত সকল শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীদের।
19/05/2026
আলহামদুলিল্লাহ, ফুলের হাসি টিম উইন।
Congratulations Team Phuler Hasi Foundation.
16/05/2026
ঢাকায় উদ্ধোধন হলো ফুলের হাসি স্কুল (শি.বি.খা) শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি
"যার নাই শিক্ষা, তার নাই রক্ষা
সৎ পথে চলবো, সুন্দর জীবন গড়বো।
এই স্লোগান সামনে রেখে ফুলের হাসি স্কুলের ২য় শাখা ঢাকা, দক্ষিণ মুগদা, ওয়াসা রোডে উদ্ধোধন করা হয়, এক ই সাথে সুফিয়া খাতুন ফাউন্ডেশন এর শুভ উদ্ধোধন করা হয়। তরুণ সংগঠক, ফুলের হাসি ফাউন্ডেশন প্রতিষ্ঠা চেয়ারম্যান তসলিম হাসান হৃদয়ের সভাপতিত্বে, উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় সংগীত শিল্পী, ফুলের হাসি স্কুলের উপদেষ্টা রবী চৌধুরী, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মো: মনিরুজ্জামান (মনির) মাতুব্বর অর্থনীতিবিদ ও সাবেক কর্মকর্তা পলিটিকাল উইং প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কার্যালয়ের সাবেক সহ-সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জহুরুল হক হল, ঢাকা বিশ্ববিদ্যালয়। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাপ্টেন মহসিন আলম, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস চেয়ারম্যান জনাব মহিউদ্দিন আমিন, ইউটিউবার, কন্টেন্ট ক্রিয়েটার সংগীত শিল্পী আকাশ ইসলাম মো: শওকতুজ্জামান খান
ন্যাশনাল সেলস ম্যানেজার রাব্বি গ্রুপ, বাংলাদেশের সর্বোচ্চ রক্তদাতা জাবেদ নাসিম, জে এস গ্রামার হাইস্কুলে প্রধান শিক্ষক মো: শামসুজ্জাহান, এডভোকেট তানভীর হোসেন খান,সিড ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা আরিফুল ইসলাম, সাংবাদিক মাহাতাব মাসুদ, মানবাধিকার কর্মী সাহেলা খাতুন সহ আরো অনেকেই।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ফুলের হাসি বয়স্কদের স্কুল এর চট্টগ্রাম কাজের সাতগে আমি ছিলাম, ফুলের হাসি স্কুলের প্রতিষ্ঠাতা তসলিম হাসান হৃদয়ের মানবিকতা ও সুবিধা বঞ্চিত শিশু, বয়স্কদের নিয়ে কাজ সত্যিই অনেক বেশি অর্থবহ ও মানবিক। তিনি ফুলের হাসি স্কুলের জন্য শুভকামনা জানিয়েছেন।
সভাপতি মারুফ সিকদার বলেন, ফুলের হাসি স্কুলের সাথে আমাদের সুফিয়া খাতুন ফাউন্ডেশন সব সময় থাকবে, এক সাথে মানবতার সেবায় এগিয়ে যাবে ফুলের হাসি ফাউন্ডেশন কার্যক্রম।
অনুষ্ঠানে ৭ টি মানবিক সংগঠন কে সম্মানিত করা হয় তাদের মানবিক কার্যক্রম এর জন্য।
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তসলিম হাসান হৃদয় বলেন, ফুলের হাসি স্কুল একমাত্র বয়স্কদের স্কুল যেখানে শিক্ষার বিনিময়ে খাদ্যে দেয়া হয়, এছাড়াও সামাজিক ও মানবিক কাজ করে যাচ্ছে ফুলের হাসি ফাউন্ডেশন। চট্টগ্রাম এর পাশাপাশি ফুলের হাসি স্কুল ঢাকায় ও মানবিক বিস্তার লাভ করবে আশা করেন তিনি।
আজকের এই আয়োজন আমাদের মনে করিয়ে দেয় “পরিবারের বন্ধন ভালোবাসায় গড়ে ওঠে,
আর শিক্ষার আলো সেই বন্ধনকে করে আরও শক্তিশালী ও সুন্দর।”