বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা রাউজান পৌরসভা

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা রাউজান পৌরসভা

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা রাউজান পৌরসভা, Political Party, পশ্চিম দেওয়ান নগর,হাটহাজারী প, Chittagong.

26/06/2022

বাংলাদেশ ইসলামী যুবসেনা
৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে
সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকবিরোধী
যুব সমাবেশে ও বর্ণাঢ্য র‍্যালি
আয়োজনঃ
বাংলাদেশ ইসলামী যুবসেনা
চট্টগ্রাম উত্তর জেলা।

Photos from বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা রাউজান পৌরসভা's post 22/04/2022

সিরাতুল মুস্তাকিম ফাউন্ডেশন কাতারের অর্থায়নে বাংলাদেশ ইসলামী যুবসেনা,ছাত্রসেনা চট্টগ্রাম উত্তরজেলার তত্বাবধানে,

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা রাউজান উপজেলা উত্তর, দক্ষিণ ও পৌরসভার আয়োজনে রাউজানে ইফতার সামগ্রী বিতরন এবং বিভিন্ন হিফযখানায় পড়ুয়া হাফেজ দের সাথে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

Photos from বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা রাউজান পৌরসভা's post 19/04/2022

ছাত্রসেনা রাউজান পৌরসভার ৮নং ওয়ার্ডের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত...
------------------------------------------------------------------

১৭ রমজান, ১৯ এপ্রিল(মঙ্গলবার) বিকাল ৫ ঘটিকা হতে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা, রাউজান পৌরসভা ৮নং ওয়ার্ড শাখার আয়োজনে পবিত্র বদর দিবস এবং সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মুহাম্মদ সাকলাইন রিয়াজের সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল নির্বাহী সদস্য মুহাম্মদ আরফান উদ্দিনের সভাপতিত্বে জলিলনগর আপন বাড়ী রেস্তোরাঁর ৩য় তলায় অনুষ্ঠিত হয়।

সাধারণ সম্পাদক মুহাম্মদ আবদুল হামিদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ছাত্রসেনা রাউজান পৌরসভার সিনিয়র সহ-সভাপতি সৈয়্যদ মুহাম্মদ মুহিব উল্লাহ নকশাবন্দী। উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ বোরহান উদ্দিন, পৌর সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ নজরুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ইরফাত হোসেন, অর্থ সম্পাদক মুহাম্মদ আবদুল করিম সিরাজী, প্রচার সম্পাদক জাহেদুল আলম শয়ন, আলিফ রেজা তাওসিফ, হাফেজ মাওলানা হাবিবুল আজম বেলাল, হামজা ইসলাম জামিল, সেলিম উদ্দিন, রাশেদ, সাইমন, সাকিব, ইভান, আলভি, সাব্বির, সাকিব, সিরাজ ও আরফাত প্রমুখ।

মিলাদ ও মোনাজাতের মাধ্যমে দোয়া ও ইফতার মাহফিল সমাপ্ত হয়।

07/04/2022

সিজদাবনত সূর্য গোধুলি দিগন্তে
খুশির বন্যা আনে মুমিন হৃদ-প্রান্তে

কুরআনের মাসে কুরআনের সাথে
এসো সখ্যতা গড়ি ইফতার- বন্ধনে।।

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা রাউজান উত্তর ও পৌরসভার আয়োজনে পবিত্র মাহে রহজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল সফল হোক।

সময়: ৭ রমজান, শনিবার
৯ এপ্রিল ২০২২ ইসায়ী
ভেন্যু: রাউজান দারুল ইসলাম কামিল মাদ্রাসা মিলনায়নতন।

25/01/2022

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা'র গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে রাউজান পৌরসভার আয়োজনে
"শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২২"

২৬ জানুয়ারি ২০২২ ইংরেজি,
সকাল ৮:০০ টা
ভেন্যু-
বেরুলিয়া বাজার দক্ষিণ পার্শ্বস্থ মাঠ,
৫ নং ওয়ার্ড, রাউজান পৌরসভা।

24/01/2022

মাইজভান্ডার দরবার শরিফের আধ্যাত্মিক শরাফতের প্রতিষ্ঠাতা, আউলাদে রাসূল(দঃ), গাউছুল আযম,
হযরত মাওলানা শাহসুফি সৈয়্যদ আহমদ উল্লাহ মাইজভান্ডারি (কঃ)'র ১১৬ তম বার্ষিক উরস শরিফ সফল হোক।

20/01/2022

আজ ২১ জানুয়ারি,
শুভ জন্মদিন,

দক্ষিণ পূর্ব এশিয়ার অহিংস ছাত্ররাজনীতি মডেল, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা'র গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা,
রাউজান পৌরসভার পক্ষ থেকে সবাইকে জানাই " সংগ্রামী অভিনন্দন ও সেনানী শুভেচ্ছা "

Photos from বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা রাউজান পৌরসভা's post 05/01/2022

নির্বাচন কমিশন গঠনের লক্ষে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে রাষ্ট্রপতির সংলাপের অংশ হিসেবে,

আজ বঙ্গভবনে মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ মহোদয়ের সাথে জননেতা আল্লামা এম.এ. মান্নান সাহেবের নেতৃত্বে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রতিনিধি দল সংলাপে মিলিত হয়।

27/12/2021

আদর্শিক নীতিতে সর্বদা অটল,
সত্য পথের নির্ভিক কাফেলা।

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা,
রাউজান পৌরসভার ব্যবস্থাপনায় প্রতিষ্ঠাকালীন পৃষ্ঠপোষক, আউলাদে রাসূল(দঃ), অধ্যক্ষ আল্লামা সৈয়্যদ শামসুল হুদা (রহ..)'র ওফাত বার্ষিকী উদযাপন ও অভিষেক অনুষ্ঠান-২০২১

দুপুর ২টা ৩০ মিনিট,
৩১ ডিসেম্বর রোজ শুক্রবার,
স্থান- দলীয় কার্যালয়, জলিলনগর, রাউজান।

নব পরিষদের হাত ধরে আলোর দাওয়াতের আরো প্রসারণ হোক;
এ কাফেলার হাত ধরে মদীনা ওয়ালার আদর্শের সুঘ্রাণ ছড়িয়ে পড়ুক সকলের মাঝে।

21/12/2021

অভিনন্দন ও সেনানী শুভেচ্ছা
মুহাম্মদ শরিফুল ইসলাম মাইনুল

সদস্য,
বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা,
রাউজান পৌরসভা।

15/12/2021

বিজয়ের দিনে উল্লাসে ভরে
মুক্তির চেতনা বুকে ধরে,
সুবর্ণজয়ন্তীর এই মাহেন্দ্রক্ষণে ,
উত্তরজেলায় ইতিহাস হবে রচনা।।

ছাত্রসেনা আমার ছাত্রসেনা,
বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা।
ছাত্রসেনা আমার ছাত্রসেনা,
চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রসেনা।।

১৬ ডিসেম্বর বিজয়েরি ক্ষণে
মিলিত হব মোরা সবারি সনে,
জাগ্রত হব মোরা নব উদ্যোমে
বুকে নিয়ে হোসাইনের শহীদি চেতনা।।

নবী প্রেমে আছে বিভোর,
সন্দ্বীপ, মিরসরাই আর ভুজপুর,
বিজয়ের স্লোগানে মাতব মোরা
নিয়ে একাত্তরের অনুপ্রেরণা।।

সীতাকুন্ড ,রাংগুনিয়া,ফটিকছড়ি
রাউজান আর সেই হাটহাজারী,
সীমানা ছাড়িয়া সদা প্রস্তুত
তৃনমুলের লক্ষ সেনা।।

বিপ্লবের পথে ভাসিয়ে তরী
সেনাবসন্তে জেগে উঠো কাণ্ডারি!
স্বাধীনতার রক্তিম ঐ শপথে
মুছে দাও অমানিশা ওহে সেনা।

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম উত্তর জেলার ব্যবস্থাপনায় ১৬ই ডিসেম্বর স্বাধীনতার সুবর্ণজয়ন্তী
উদযাপন উপলক্ষে বিশাল ছাত্রসমাবেশ ও বিজয় র‍্যালি'২১

সময়: ১৬ই ডিসেম্বর, বৃহস্পতিবার, বেলা ১টা।

স্থান: জামেয়া অদুদিয়া সুন্নিয়া ফাযিল (ডিগ্রি) মাদরাসা ময়দান, হাটহাজারী, চট্টগ্রাম।

Photos from বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা রাউজান পৌরসভা's post 14/12/2021

অরুণ তরুনের স্বপ্নের বিজয় র‍্যালী
খাঁচামুক্ত স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী।।

বিপ্লবের পথে ভাসিয়ে স্বপ্নতরী
সেনাবসন্তে জেগে উঠো হে কাণ্ডারি!

শাহাদাতের পেয়ালা চুমিয়ে যারা বিপ্লবী
সে হালিম লিয়াকত নঈমের পবিত্র ভূমি
চট্টগ্রাম উত্তর জেলার প্রতি ইঞ্চি মাটি।

স্বাধীনতার রক্তিম সূর্য উদয়ের শপথে
মুছে দাও ঘোর অমানিশা হে সেনানী।

দীপ্ত শিখা হয়ে আলোর মিছিল হোক-
বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম উত্তর জেলার ব্যবস্থাপনায় ১৬ই ডিসেম্বর স্বাধীনতার সুবর্ণজয়ন্তী
উদযাপন উপলক্ষে বিশাল ছাত্রসমাবেশ ও বিজয় র‍্যালি'২১

সময়: ১৬ই ডিসেম্বর, বৃহস্পতিবার, বেলা ১টা।

স্থান: জামেয়া অদুদিয়া সুন্নিয়া ফাযিল (ডিগ্রি) মাদরাসা ময়দান, হাটহাজারী, চট্টগ্রাম।

Want your business to be the top-listed Government Service in Chittagong?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


পশ্চিম দেওয়ান নগর,হাটহাজারী প
Chittagong