22/01/2026
জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে
গণভোটে
হ্যাঁ দিন।
জ্ঞান অর্জন, চরিত্র গঠন ও সমাজ বিপ্লবের জিহাদে শরীক হোন।
22/01/2026
জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে
গণভোটে
হ্যাঁ দিন।
জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি নিশ্চিত করতে গণভোটে হ্যাঁ দিন।
মুহাম্মদ রায়হান আলী
কেন্দ্রীয় সভাপতি
Bangladesh Islami Chhatra Majlis
#ছাত্র_মজলিস #চট্টগ্রাম_মহানগরী
19/01/2026
আলহামদুলিল্লাহ, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস বাঁশখালী উপজেলা শাখার উদ্যোগে একটি মসজিদে কার্পেট প্রদান করা হয়েছে।
স্থানীয় মুসল্লিদের নামাজ আদায়ে স্বাচ্ছন্দ্য ও ইবাদতের পরিবেশ উন্নত করার লক্ষ্যে এই কার্পেট প্রদান কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস বাঁশখালী উপজেলা শাখার দায়িত্বশীল নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, দ্বীনি কার্যক্রমকে আরও সুন্দর ও সুগম করতে ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। স্থানীয় মুসল্লিরাও এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সন্তোষ প্রকাশ
#স্বপ্নের_আনোয়ারা #ছাত্র_মজলিস #বাঁশখালী
#চলোএকসাথেগড়িবাংলাদেশ
وَ الَّذِیْنَ جَاهَدُوْا فِیْنَا لَنَهْدِیَنَّهُمْ سُبُلَنَا ؕ وَ اِنَّ اللّٰهَ لَمَعَ الْمُحْسِنِیْنَ۠
যারা আমার জন্য সংগ্রাম- সাধনা করবে তাদেরকে আমি আমার পথ দেখাবো। আর অবশ্যই আল্লাহ সৎকর্মশালীদেরই সাথে আছেন।
২৯ আল-আনকাবুত, আয়াত: ৬৯
19/01/2026
শাকসু নির্বাচনে ইসলামী ছাত্র মজলিস মনোনীত আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদপ্রার্থী।
মোঃ আরমান হোসেন ইমন।
#ছাত্র_মজলিস
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন স্থগিত হলে বিশ্ববিদ্যালয় শাটডাউন করে দেওয়া হবে।
জুনায়েদ আহমদ
জিএস পদপ্রার্থী (স্বতন্ত্র)
ব্যালট নং- ০২
#ছাত্র_মজলিস
19/01/2026
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন স্থগিত হলে বিশ্ববিদ্যালয় শাটডাউন করে দেওয়া হবে।
জুনায়েদ আহমদ
জিএস পদপ্রার্থী (স্বতন্ত্র)
ব্যালট নং- ০২
19/01/2026
শাকসু নির্বাচন স্থগিতের রায় ছাত্রসমাজকে স্তম্ভিত করেছে — ছাত্র মজলিস
আগামীকাল ২০ জানুয়ারি ২০২৬ তারিখে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সেই লক্ষ্যে প্রার্থীরা দীর্ঘদিন ধরে নির্বাচনী প্রস্তুতি ও প্রচার-প্রচারণা চালিয়ে আসছিলেন। কিন্তু আজ হাইকোর্টে দায়েরকৃত একটি রিটের পরিপ্রেক্ষিতে বিজ্ঞ আদালত শাকসু নির্বাচন চার সপ্তাহের জন্য স্থগিত ঘোষণা করেন, যা ছাত্রসমাজকে গভীরভাবে হতাশ ও স্তম্ভিত করেছে।
এই অনভিপ্রেত সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়ে এক যৌথ বিবৃতিতে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ রায়হান আলী এবং সেক্রেটারি জেনারেল জাকারিয়া হোসাইন জাকির বলেন—
ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হওয়া শিক্ষার্থীদের একটি মৌলিক গণতান্ত্রিক অধিকার। শাবি ক্যাম্পাসে শাকসু নির্বাচনকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল।
নেতৃদ্বয় আরও বলেন, জাতীয় নির্বাচনের কারণে নির্বাচন কমিশন সাময়িকভাবে দেশে সব ধরনের নির্বাচন স্থগিত করলেও ক্যাম্পাস প্রশাসন ও শিক্ষার্থীদের বাস্তবতা বিবেচনায় নিয়ে নির্বাচন কমিশন পুনরায় শাকসু নির্বাচনের অনুমতি প্রদান করে। সেই বৈধ অনুমতির পরও আদালতের মাধ্যমে নির্বাচন স্থগিত করা হয়েছে, যা স্পষ্টভাবে জুলাই আকাঙ্ক্ষা ও গণতান্ত্রিক চেতনার সাথে সাংঘর্ষিক।
নেতৃবৃন্দ বলেন, শাকসু নির্বাচন স্থগিতের এই রায়ের মাধ্যমে আদালতের স্বাধীনতা ও নিরপেক্ষতা নতুন করে প্রশ্নের মুখে পড়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট পক্ষকে যথাযথ শুনানির সুযোগ না দেওয়া একটি গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত বহন করে।
বিবৃতির শেষাংশে নেতৃদ্বয় এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানান এবং ছাত্র সমাজের বৃহত্তর স্বার্থে প্রয়োজনে বিশেষ বেঞ্চ বা বিশেষ আদালতের মাধ্যমে রায় পুনর্মূল্যায়ন করে পূর্বনির্ধারিত সময় অনুযায়ী আগামীকালই শাকসু নির্বাচন আয়োজনের অনুমতি প্রদানের জন্য বিজ্ঞ আদালতের প্রতি উদাত্ত আহ্বান জানান।
17/01/2026
বাংলাদেশের সর্ববৃহৎ কওমী মাদরাসা শিক্ষা বোর্ড
বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর
৪৯তম কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর জন্য
দোয়া ও শুভকামনা
Bangladesh Islami Chhatra Majlis
16/01/2026
(সৌভাগ্য) আমি ড. কাদের ভাইয়ের সময়ের মানুষ -
যা মন থেকে চেয়েছিলেন, দৃঢ়তার সাথে বিশ্বাস করেছিলেন এবং আন্তরিকভাবে চেষ্টা করেছিলেন মহান আল্লাহর অশেষ অনুগ্রহে শেষ পর্যন্ত তা সম্ভব হলো। মানব চেষ্টায় কিংবা চিন্তায় এমন কোন বিষয় নেই, যা নিয়ে কেউ না কেউ প্রশ্ন তুলবেন-না! আমি অবশ্য ক্রিটিক্যাল থিওরি পড়ুয়া মানুষ (Emancipatory interest) মুক্তির ভিন্ন পন্থা'র জন্য প্রশ্ন উত্থাপন করাকে স্বাগত জানানো-ই আমার কাজ।
চিন্তা করুন, ২০২৩ এর মাঝামাঝি সময়ে ড. আহমদ আব্দুল কাদের ভাই সর্বপ্রথম মিডিয়ায় ভবিষ্যৎ ইসলামী রাজনীতিতে ভোটের ক্ষেত্রে নির্বাচনী ঐক্য তথা ''One box policy'' সম্পর্কে সংক্ষিপ্ত সুস্পষ্ট রূপরেখা উপস্থাপন করেছিলেন, যা ২০২৬ এর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাস্তবায়ন হতে যাচ্ছে, ইনশাআল্লাহ। প্রশ্ন হতে পারে ; এখানে তো ইসলামী দলের বাইরেও আরও কিছু রাজনৈতিক দল আছে তাহলে ইসলামী ঐক্য কিভাবে? এক্ষেত্রে মনে রাখা জরুরি ঐক্য প্রক্রিয়া শুরু হয়েছিল কেবলই ইসলামী দলগুলোকে নিয়ে পরবর্তীতে কৌশলগত কারণে আরও অনেকে যুক্ত হয়েছেন এটাকে নির্বাচনী রাজনৈতিক সৌন্দর্য এবং নেতৃবৃন্দের প্রতি অপরাপর দলগুলোর প্রবল বিশ্বাস বলতে পারেন!
চব্বিশের জুলাই-উত্তোর সময়ে নির্বাচন, সংস্কার এবং ইসলামী ঐক্য জাতীয় জীবনে সবচেয়ে আলোচ্য বিষয় ছিল! কৌতুহল-বশত অনেকেই জানতে চাইতো, ঐক্য কতদূর। যথেষ্ট আত্নবিশ্বাসী হয়ে-ই বলতাম ঐক্য হবে ; যেকোনভাবে-ই হবে, ইনশাআল্লাহ। এই আত্নবিশ্বাসী উচ্চারণের কেন্দ্রবিন্দু ছিলেন ড. আহমদ আব্দুল কাদের ভাই। সংগঠন করার ফলে খুব কাছ থেকে ইসলামী রাষ্ট্র বিনির্মাণ ও বৃহত্তর ঐক্য সম্পর্কে উনার ফিলোসোফি জানার ও বোঝার সুযোগ হয়েছে। উনার প্রজ্ঞা, রাজনৈতিক উদারতা এবং ইসলামী শক্তিগুলোকে একত্রিত করার একাগ্রতা সে-ই তখন থেকেই দেখছি এবং শুনছি।
ঐক্য প্রক্রিয়ার শুরুর দিকে অনেকের জিজ্ঞাসার উত্তরে বলতাম, কাদের ভাইয়ের উদারচিন্তার অর্ধেক-ও যদি অপরাপর নেতৃবৃন্দ দেখাতে পারেন তাহলেও ঐক্য সম্ভব! ঐক্য প্রক্রিয়ায় কে কতটুকু উদারতা দেখিয়েছেন এই বিষয়ে নিরেট পর্যালোচনার সময় এখন নয়। ভবিষ্যৎ বাংলাদেশে এবারের ১১ দলীয় ঐক্যের আলোচনা-পর্যালোচনা হবে বারংবার; চুল-ছেঁড়া বিশ্লেষণ হবে আগামীর বাংলাদেশের প্রায় প্রত্যেকটা নির্বাচনে! নিশ্চিতভাবে আলোচিত হবে ছাব্বিশের ঐক্য প্রক্রিয়ার ধাপ ও কাজ-সমূহ। ভবিষ্যতের সেসব সময়ে নিশ্চিতভাবে আমাদের কাদের ভাই বড্ড বেশিই প্রাসঙ্গিক হয়ে উঠবেন। উনি, হাত ধরেই আমাদের শিখিয়ে গেছেন ; উম্মাহর বৃহত্তর কল্যাণের জন্য দুনিয়ায় জীবনে হয়তো কিছুটা মূল্য দিতে হয় তথাপি অনন্ত মহাকালের পরকালীন জীবনে মহান রবের দরবারে সীমাহীন মূল্যায়িত হওয়ার সুযোগ থাকে!
আমাদের মনে রাখতে হবে, কালের বিবেচনায় বর্তমান থেকে অনেককেই আড়াল করা যায় কিন্তু ইতিহাস থেকে চাইলেও কোনকিছু সহজে মুছে ফেলা যায়-না। আমাদের পরম সৌভাগ্য একজন কাদের ভাইয়ের সময়েই সুন্দর এই পৃথিবীতে আমাদের বিচরণ।
16/01/2026
যা বলেছেন.......
জাকারিয়া হোসাইন জাকির
সেক্রেটারী জেনারেল,
Bangladesh Islami Chhatra Majlis
15/01/2026
হাদী ভাইয়ের হ/ত্যার বিচার চাই"
ছুটে চলো শাহবাগ✊
ইসলামী ছাত্র মজলিস চট্টগ্রাম মহানগরী এর পক্ষ থেকে এই সমাবেশ সফল করতে সবাই কে উপস্থিত থাকার আহ্বান।
#চট্টগ্রাম_মহানগরী
#ছাত্র_মজলিস
ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ 🇧🇩