28/12/2025
চট্টগ্রাম-৮ আসনে বৃহত্তর সুন্নি জোট মনোনীত মোমবাতি প্রতীকের প্রার্থী সৈয়দ মুহাম্মদ হাসান আজহারী ভাই।
It's Official Fan Page of Bangladesh Islami Chattrasena Chittagong College.
28/12/2025
চট্টগ্রাম-৮ আসনে বৃহত্তর সুন্নি জোট মনোনীত মোমবাতি প্রতীকের প্রার্থী সৈয়দ মুহাম্মদ হাসান আজহারী ভাই।
মোমবাতি
29/05/2025
চট্টগ্রাম কলেজের ফি পরিশোধের নতুন সুবিধা সফটওর্য়ারে যুক্ত হওয়া সংক্রান্ত।
শেয়ার করে নিজে সংরক্ষণ করে রাখুন এবং অন্যকে দেখার সুযোগ দিন।
26/04/2023
আগামীকাল (২৭ এপ্রিল) সারাদিন,
মোমবাতি প্রতীকে ভোট দিন।
সামাদ ভাই যোগ্য লোক,
জয়ের মালা তারই হোক।
শুভ কামনা রইলো স উ ম আবদুস সামাদ ভাইয়ের জন্য।
একাদশ জাতীয় সংসদ উপনির্বাচন
চট্টগ্রাম ৮, বোয়ালখালী,চান্দগাঁও,পাঁচলাইশ (আংশিক) সংসদীয় আসন।
৭ জানুয়ারী-২০২৩
বাংলাদেশ ইসলামী ফ্রন্ট এর
মহা সমাবেশে পাঁচ তরুণ বক্তার বক্তব্য🔥
মাওলানা ফোরকান খাঁন আল কাদেরী
মাওলানা গোলাম কিবরিয়া আল কাদেরী
মাওলানা জয়নাল আবেদিন আল কাদেরী
মাওলানা সৈয়দ হাসান আল আযহারী
মাওলানা আব্দুল মোস্তফা রহিম আল কাদেরী
07/01/2023
গণমানুষের অধিকার আদায়ের লক্ষ্যে ৫ দফা দাবীতে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহাসমাবেশ সফল করুন।
প্রিয় দেশবাসী,
আসছে ৭ জানুয়ারি ২০২৩ ইংরেজি শনিবার সকাল ৯ টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে পাঁচ দফা দাবিতে জাতীয় রাজনৈতিক সংগঠন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহাসমাবেশ অনুষ্ঠিত হবে-ইনশাআল্লাহ। জাতির দূর্দশা মোচনে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট পাঁচ দফা দাবিকে সামনে রেখে সারাদেশে কর্মসূচি পালন করেছে। আগামী ৭ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে হবে কেন্দ্রীয় মহাসমাবেশ।
আসুন-যুগোপযোগী দাবিকে সামনে রেখে অনুষ্ঠেয় এ মহাসমাবেশে সবান্ধব যোগ দিই। অবহেলিত জনতার অধিকার আদায়ের লক্ষ্যে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশ সফল করি।
31/12/2022
একাদশ শ্রেণির ভর্তির রেজাল্ট পরবর্তী করণীয়ঃ(পোস্টটি সম্পূর্ণ পরে সিদ্ধান্ত নিতে সুবিধা হবে)
◾যাদের কলেজে চান্স হয়েছে আগামী ১ থেকে ৮ জানুয়ারির মধ্যে যেভাবে প্রাথমিক আবেদন ফি দিয়েছেন ঠিক একই পদ্ধতিতে ৩২৮ টাকা পেমেন্ট করে ভর্তি কনফার্ম করতে হবে।
◾৮ জানুয়ারি রাত ৮ টার মধ্যে ৩২৮/- ফি দিয়ে ভর্তি কনফার্ম নাহ করলে, কলেজ নির্বাচন ও আবেদন বাতিল হবে। পুনরায় ফি দিয়ে নতুন করে আবেদন করার সুযোগ পাবেন ৯ থেকে ১০ জানুয়ারি পর্যন্ত।
◾৩২৮ টাকা ফি দিয়ে ভর্তি কনফার্ম করার পর ভর্তি অটো মাইগ্রেশান চালু হয়ে যাবে। যাদের ১ম চয়েস কলেজ আসছে তাদের মাইগ্রেশান হবে নাহ। যাদের ২-১০ নং চয়েসের কলেজ আসছে শুধু তারা ভর্তি কনফার্ম করলে উপরে দিকে সিট খালি থাকার সাপেক্ষ্যে মাইগ্রেশান হবে। আগামী ১২ এবং ১৮ জানুয়ারি ২ বার মাইগ্রেশান ফলাফল প্রকাশ করা হবে।
◾ এর মানে এই দাঁড়ালো, যাদের ১ম চয়েস এ কলেজ চলে আসছে তারা ৩২৮ টাকা ফি দিয়ে সরাসরি ২২-২৬ তারিখের মধ্যে কলেজে ভর্তি হতে পারবে! আর যাদের ২-১০ এর মধ্যে কলেজ আসছে তাদের ১২ এবং ১৮ জানুয়ারি ২ বার মাইগ্রেশানে পরিবর্তন হয়েছে কিনা চেক করা লাগবে। এরপর ২২-২৬ তারিখ কলেজে কাগজপত্র জমা দিয়ে ভর্তি হতে পারবেন।
✅ যারা মেধা তালিকায় স্থান পায়নি বা ভর্তি কনফার্ম করবে নাহ, তারা আগামী ০৯/০১/২০২৩ইং তারিখ থেকে ১০/০১/২০২৩ইং তারিখ পর্যন্ত নতুন করে ৫-১০টি কলেজ দিয়ে আবেদন করতে পারবেন। ২য় পর্যায়ে খুব কম সংখ্যক সিট খালি থাকবে, সেদিকে লক্ষ্য রেখে আবেদন করবেন।
21/08/2022
২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের অনার্স ৪র্থ বর্ষের বেতন ও সেশন ফি জমা দান সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি
২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে চট্টগ্রাম কলেজে ৪র্থ বর্ষ (বি.এ./বি.এস.এস./বি.এস-সি.) অনার্স শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জানানো যাচ্ছে যে, যারা ২০২০ সালের ৩য় বর্ষ অনার্স পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদেরকে ৪র্থ বর্ষ অনার্স শ্রেণীর ১ বৎসরের বেতন ও সেশন ফি (জুলাই ২০২০ থেকে জুন ২০২১ পর্যন্ত) কোর্সওয়ারী নিম্নলিখিত তারিখের মধ্যে পূবালী ব্যাংক কলেজ শাখায় জমা প্রদানের জন্য নির্দেশ প্রদান করা হল।
🟩 বিষয়ওয়ারী টাকার পরিমাণ:
🟢 বাংলা, ইংরেজি, ইতিহাস, ইসলামী শিক্ষা, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, দর্শন, সমাজবিজ্ঞান :
২৭৫০/- টাকা।
🟢 পদার্থবিজ্ঞান, রসায়নবিজ্ঞান গণিত, ভূগোল, মনোবিজ্ঞান, প্রাণিবিজ্ঞান ও উদ্ভিদবিজ্ঞান:
২৮২০/- টাকা।
🟢 পরিসংখ্যান: ২৭৭০/- টাকা।
বি:দ্র: যাদের জন্য মসজিদ ফি প্রযোজ্য নয় তাদেরকে নির্ধারিত টাকার পরিমাণ থেকে ৫০/- টাকা কম প্রদান করতে হবে।
🟩 ফি জমাদানের তারিখ:
🟢 ২৮ আগস্ট ২০২২ খ্রি. রবিবার:
বি.এস-সি. (অনার্স) কোর্স (পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, গণিত, উদ্ভিদবিদ্যা, প্রাণিবিদ্যা, পরিসংখ্যান, ভূগোল ও মনোবিজ্ঞান)
🟢 ২৯ আগস্ট ২০২২ খ্রি. সোমবার:
বি.এস.এস. (অনার্স) কোর্স (অর্থনীতি, সমাজবিজ্ঞান ও রাষ্ট্রবিজ্ঞান)
🟢 ৩০ আগস্ট ২০২২ খ্রি. মঙ্গলবার:
বি.এ. (অনার্স) কোর্স (বাংলা, ইংরেজি, ইতিহাস, ইসলামে ইতিহাস ও সংস্কৃতি, দর্শন ও ইসলামী শিক্ষা)
শিক্ষার্থীদের নির্ধারিত তারিখে যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে অফিসের ক্যাশ শাখা হতে রশিদ সংগ্রহ পূর্বক সেশন ফি পূবালী ব্যাংক কলেজ শাখায় জমা দিয়ে রশিদের একটি কপি স্ব-স্ব বিভাগে জমা দেয়ার জন্য নির্দেশ প্রদান করা হল।