24/10/2024
বৃহস্পতিবার মাগরিবের পর থেকে শুক্রবার মাগরিবের পূর্বেই এই গুরুত্বপূর্ণ আমল করা শুরু করুন:
(১) সূরা কাহ্ফ পাঠ:
হযরত আবু সাঈদ খুদরী (রাঃ) হতে বর্ণিত, নবী (সাঃ) বলেন, “যে ব্যক্তি জুমআর দিন সূরা কাহ্ফ পাঠ করবে তার জন্য দুই জুমআর মধ্যবর্তীকাল জ্যোতির্ময় হবে।”(নাসাঈ, সুনান, বায়হাকী,হাকেম, মুস্তাদরাক, সহিহ তারগিব ৭৩৫ নং)
অন্য বর্ণনায় আছে, “যে ব্যক্তি জুমআর দিন সূরা কাহ্ফ পাঠ করবে তার জন্য তার ও কা’বা শরীফের মধ্যবর্তী জ্যোতির্ময় হবে।” (বায়হাকী, শুআবুল ঈমান, জামে ৬৪৭১নং)
সুরা কাহাফ শুক্রবারে পাঠ করার ফযিলত,দাজ্জালের ফিতনা হতে রক্ষাঃ শুক্রবার কি সুরা কাহাফ পুরাটা পড়তে হবে নাকি প্রথম ১০ আয়াত পড়লেই হবে ?
(ক) #নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ“ যে ব্যক্তি জুমআর রাত্রিতে সূরা কাহাফ পাঠ করবে, তার জন্য স্বীয় অবস্থানের জায়গা হতে পবিত্র মক্কাপর্যন্ত একটি নূর হবে ” ।[সহীহ তারগীব ওয়াত্ তারহীব, হাদীছ নং- ৭৩৬]ঘ. অন্য বর্ণনায় এসেছে,নবী সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লাম বলেনঃ“ যেব্যক্তি জুমআর দিনে সূরা কাহাফ পাঠ করবে, তারজন্য পরবর্তী জুমআ পর্যন্ত আলোকময় হবে ” ।[সহীহ তারগীব ওয়াত্ তারহীব, হাদীছ নং- ৭৩৬
(খ)আবূ দরদা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যে ব্যক্তি সুরা কাহাফের প্রথম দিক থেকে দশটি আয়াত মুখস্থ করবে, সে দাজ্জালের (ফিতনা) থেকে পরিত্রাণ পাবে।” অন্য বর্ণনায় ‘কাহাফ সূরার শেষ দিক থেকে’ উল্লেখ হয়েছে। (মুসলিম)[1] আমি (আলবানী) বলছিঃ দ্বিতীয় বর্ণনাটি শায আর প্রথম বর্ণনাটি নিরাপদ (সহীহ্) যেমনটি আমি “সিলসিলাহ্ সহীহাহ্” গ্রন্থে (নং ৫৮২) তাহকীক্ব করেছি। এর সাক্ষ্য দিচ্ছে নাওয়াস ইবনু সাম‘আনের আগত হাদীসটি। যেটিকে (১৮১৭) নম্বরে লেখক উল্লেখ করেছেন। কারণ এতে বলা হয়েছে যে, তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি দাজ্জালকে পেয়ে বসবে সে যেন তার বিপক্ষে সূরা কাহাফের প্রথম অংশ পাঠ করে। মুসলিম ৮০৯, তিরমিযী ২৮৮৬, আবূ দাউদ ৪৩২৩, আহমাদ ২১২০০, ২৬৯৭০, ২৬৯৯২ হাদিসের মানঃ সহিহ (Sahih)
(গ) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরও বলেছেনঃ“ যে ব্যক্তি সূরা কাহাফপাঠ করবে,কিয়ামতের দিন তারজন্য এমন একটি নূরহবে, যা তার অবস্থানের জায়গাথেকে মক্কাপর্যন্ত.আলোকিত করে দিবে। আরযে ব্যক্তি উহারশেষ দশটি আয়াত পাঠ করবে,
তার জীবদ্দশায়দাজ্জাল বের হলেও সে তার কোন ক্ষতি করতেপারবে না।[সিলসিলায়ে সহীহা,হাদীছনং-২৬৫১]
-আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল