11/11/2025
আলহামদুলিল্লাহ।
বড়হাতিয়া হাদুর পাড়ার ঐতিহ্যবাহী কেন্দ্রীয় ঈদগাহ্ মাঠের দ্বিতীয় পর্ব RCC ঢালাইর কাজ সহ সার্বিক সংস্কার কাজ আরম্ভ হয়েছে ।
এই কাজের সাথে সংশ্লিষ্ট সকলকে আল্লাহ তাআলা কবুল করুন, আমীন।
10/10/2025
হাদুর পাড়া বায়তুন নুর জামে মসজিদ (প্রকাশ মাঝের মসজিদ) এর মরহুম সভাপতি মোস্তাক আহমেদ সাহেবের মৃত্যুর পর সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন উনার ছোট ভাই জনাব আলহাজ্ব মোজাম্মেল হক সাহেব।
সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন মরহুম সভাপতি সাহেবের বড় ছেলে জনাব আনোয়ার সাদাত।
মসজিদ পরিচালনা কমিটি, মুসল্লি ও এলাকাবাসীর পক্ষ থেকে ওনাদের প্রতি প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা।
আল্লাহ ওনাদের খেদমদ কবুল করুন, আমীন।
23/04/2025
লোহাগাড়া উপজেলার অন্তর্গত ঐতিহ্যবাহী বড়হাতিয়া হাদুর পাড়া মসজিদে বায়তুন নুর তথা মাঝের মসজিদে আধুনিক সময়ে ডিজিটাল নিয়মে নগদ,বিকাস সহ এ্যপসের মাধ্যমে যে কোন পরিমাণ টাকা দান করতে পারবেন।
29/03/2025
আলহামদুলিল্লাহ।
হাদুর পাড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদ-উল-ফিতর এর নামাজ সকাল ৮.৩০ ঘটিকায় অনুষ্ঠিত হবে ইনশা-আল্লাহ।
োবারক_২০২৫
30/08/2024
আলহামদুলিল্লাহ।
আব্দুর রহমান ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা বন্ধু Sarwar Kamal এর তত্ত্বাবধানে ফাউন্ডেশন এর সকল সদস্য/ কর্মী ভাইদের ঐকান্তিক প্রচেষ্টায় ও অক্লান্ত পরিশ্রমে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের জন্য ৫০০ প্যাকেট উপহার/ ত্রাণ সামগ্রী প্যাকেটিং এর কার্যক্রম সুন্দরভাবে সম্পন্ন হয়েছে এবং বন্যা কবলিত স্থানে পৌছে গিয়েছে।
প্রতিটি প্যাকেটে যা রয়েছে- ২ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি তেল, ১ কেজি লবণ, ১ প্যাকেট মশার কয়েল, ১ প্যাকেট স্যানিটারি প্যাড, বিশুদ্ধ খাবার পানি ও ওষুধ ইত্যাদি।
আব্দুর রহমান ফাউন্ডেশন এর সাথে সংশ্লিষ্ট সকলের জন্য এবং তাদের পরিবারের জন্য সবাই দোয়া করবেন।
30/08/2024
আলহামদুলিল্লাহ।
বড়হাতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাক্তণ ছাত্র/ছাত্রী পরিষদ এর উদ্যোগে সকলের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা আপনাদের দেওয়া আমানত ও উপহারসামগ্রী বন্যা দুর্গত এলাকায় পৌঁছে দেওয়ার জন্য এখন প্রস্তুত।
আল্লাহর রহমতে ৩০.০৮.২৪ ইং শুক্রবার সকালে বন্যা দুর্গত এলাকার উদ্যেশ্যে রওনা দিলাম। সবাই দোয়া করবেন।
আয়োজন: বড়হাতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাক্তণ ছাত্র/ছাত্রী পরিষদ।
বড়হাতিয়া, লোহাগাড়া, চট্টগ্রাম।
01/06/2024
আজ ০১.০৬.২৪ইং আপনার শিশুকে নিকটস্থ টিকাদান কেন্দ্র থেকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ান। শিশুর বয়েস ৬ মাস থেকে ৫৯ মাস পর্যন্ত।
12/05/2024
এসএসসি/ দাখিল/ সমমান পরীক্ষায় এ+ (A+) প্রাপ্ত এবং কৃতকার্য সকল শির্ক্ষার্থীদের প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।
07/04/2024
আলহামদুলিল্লাহ।
হাদুর পাড়া কেন্দ্রীয় ঈদগাহ্ মাঠে পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৪ এর ঈদের জামাত সকাল ৮.৩০ ঘটিকায় অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ্ ।
29/06/2023
ঈদ-উল-আযহা ২০২৩ইং
বড়হাতিয়া হাদুর পাড়া ঐতিহ্যবাহী ঈদগাহ্ মাঠ।