20/06/2025
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো(বিবিএস) কর্তৃক পরিচালিত "citizen perception survey (CPS) জরিপ ২০২৫ অনুযায়ী বিভিন্ন দপ্তরে ঘুস গ্রহণের শতকরা পরিমাণ।
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from উপজেলা পরিসংখ্যান কার্যালয়, চন্দনাইশ, চট্টগ্রাম, Government Official, Upazila Statistics Office, Chandanaish, Chittagong.
20/06/2025
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো(বিবিএস) কর্তৃক পরিচালিত "citizen perception survey (CPS) জরিপ ২০২৫ অনুযায়ী বিভিন্ন দপ্তরে ঘুস গ্রহণের শতকরা পরিমাণ।
31/01/2025
31/01/2025
অর্থনৈতিক শুমারি ২০২৪ এর প্রাথমিক রির্পোট প্রকাশ...
13/11/2024
"অর্থনৈতিক শুমারীতে তথ্য দিন,নতুন বাংলাদেশ বিনির্মাণে অংশ নিন"
05/07/2024
অর্থনৈতিক শুমারি ২০২৪
লিস্টিং কার্যক্রমঃ
প্রশিক্ষণপ্রাপ্ত তালিকাকারীগণ পরিচয়পত্র সঙ্গে নিয়ে ০৭ জুলাই ২০২৪ ইং হতে চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার সকল সাধারণ খানা (ঘরে ঘরে), অন্যান্য খানা (মেস), প্রতিষ্ঠান- (বাজার, দোকানপাট, মসজিদ, মন্দির, প্যাগোডা, গির্জা, সরকারি/বেসরকারি/স্বায়ত্তশাসিত অফিস, ক্লাব, কোম্পানি, ব্যাংক, হল, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিকসহ সকল ধরনের ছোট, বড় প্রতিষ্ঠান) এ ট্যাবলেট পিসির মাধ্যমে Computer Assisted Personal Interviewing (CAPI) পদ্ধতিতে তথ্য সংগ্রহ করতে যাবেন ।
এই শুমারির লিস্টিং কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশের মোট ইকোনোমিক ইউনিটের সংখ্যা নির্ধারণ করা হবে এবং পরবর্তীতে সেসব ইকোনোমিক ইউনিটে তথ্য সংগ্রহের মাধ্যমে বিজনেস রেজিস্ট্রারসহ একাধিক প্রতিবেদন প্রকাশ করা হবে।
স্মার্ট বাংলাদেশের প্রেক্ষিত ও পঞ্চবার্ষিক পরিকল্পনা, বদ্বীপ পরিকল্পনা, টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) ইত্যাদি প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে ইকোনোমিক ইউনিটের অবকাঠামোগত উন্নয়ন এবং বিদ্যমান সমস্যা নিরূপণ করে সমাধানের মহাপরিকল্পনা গ্রহণে এ শুমারির গুরুত্ব অপরিসীম ।
তাই তথ্য দিয়ে তালিকাকারীকে সহায়তা করুন আপনার ব্যক্তিগত তথ্যের নিরাপত্তার দায়িত্ব বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর।
*** পরিসংখ্যান আইন ২০১৩ এবং শুমারি আইন ১৯৭২ অনুসারে দেশের সকল খানা, প্রতিষ্ঠানসহ যে কোনো জায়গায় শুমারিকর্মীর প্রবেশাধিকার রয়েছে এবং খানায় বসবাসকারী ও প্রতিষ্ঠানে কর্মরত দায়িত্ববান সকল ব্যক্তি তথ্য প্রদানে বাধ্য। তথ্য প্রদানে অপারগতা আইনত দন্ডনীয় অপরাধ।
"স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অংশ নিন
অর্থনৈতিক শুমারিতে তথ্য দিন"
10/05/2024
স্থানীয় নারী রেজিস্ট্রার নিয়োগের জন্য অনলাইন আবেদন পুনরায় উন্মুক্ত করা হয়েছে। অনলাইনে আবেদনের সময়সীমা আগামী ১৪ মে ২০২৪ পর্যন্ত বৃদ্ধি করা হলো। পাশাপাশি হার্ডকপি আবেদন ১৫ মে ২০২৪ তারিখের মধ্যে স্ব-স্ব জেলা পরিসংখ্যান অফিসে জমা দিতে হবে।
(চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়নের মাইগাতা মৌজার ইএ নং ৪, বৈলতলী ইউনিয়নের বৈলতলী মৌজার ইএ নং ১৫ ও কাঞ্চনাবাদ ইউনিয়নের মুরাদাবাদ মৌজার ইএ ৩ থেকে আবেদন আহবান করা যাচ্ছে।)
22/04/2024
21/04/2024
সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণ করুন এবং ভবিষ্যতে সুন্দর জীবন নিশ্চিত করুন।
(upension.gov.bd ওয়েবসাইটে নিজেই নিজের রেজিষ্ট্রেশন করতে পারবেন) এছাড়াও
উপজেলা পরিষদ কার্যালয়, সকল ইউনিয়ন পরিষদ, সকল পৌরসভা, সকল ভূমি অফিসে প্রতিদিন অফিস সময়ে সার্বজনীন পেনশন স্কীম এ রেজিষ্ট্রেশন সম্পন্ন করার জন্য বিশেষ বুথ খোলা থাকবে। উপজেলা পরিসংখ্যান কার্যালয়েও সার্বজনীন পেনশন স্কীম রেজিষ্ট্রেশন করার ব্যবস্থা রয়েছে।
রেজিষ্ট্রেশন করতে প্রয়োজন -
১. ব্যাক্তির জাতীয় পরিচয় পত্র
২. নমিনির জাতীয় পরিচয় পত্র
৩. একটি ব্যাংক হিসাব নম্বর
*প্রবাসীদের জন্য প্রবাস
*বেসরকারি চাকরিজীবিদের জন্য প্রগতি
*অপ্রাতিষ্ঠানিক কাজে যুক্তদের জন্য সুরক্ষা
*স্বল্প আয়ের মানুষদের জন্য সমতা
31/03/2024
৭১৪ পদে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS) তে নিয়োগ বিজ্ঞপ্তি
Deadline: 10 Apr 2024
Apply: http://bbs.teletalk.com.bd/
আবেদন শুরুঃ ১ এপ্রিল ২০২৪
bbs.chandanaish.chittagong.gov.bd উপজেলা পরিসংখ্যান কার্যালয়, চন্দনাইশ, চট্টগ্রাম এর তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম। বাংলাদেশের মোট জনসংখ্যা ১৬,.....
01/03/2024
২৯১, চট্টগ্রাম ১৪( চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের মাননীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: নজরুল ইসলাম চৌধুরী মহোদয় আজ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন।
মাননীয় সংসদ সদস্য স্যার এঁর এই অতুলনীয় সম্মান ও গৌরবময় অর্জনে উপজেলা পরিসংখ্যান কার্যালয় এর পক্ষ থেকে শ্রদ্ধেয় স্যারকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা।
26/02/2024
" #স্মার্ট পরিসংখ্যান, উন্নয়নের সোপান"
("Smart Statistics ,Instrumental to Development")
আগামীকাল ২৭ ফেব্রুয়ারি 'জাতীয় পরিসংখ্যান দিবস ২০২৪' সফল হউক সার্থক হউক।
শুমারি ও জরিপে সঠিক তথ্য দিন,স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অংশ নিন।
21/02/2024
মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৪ উপলক্ষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ।
| Monday | 09:00 - 16:00 |
| Tuesday | 09:00 - 16:00 |
| Wednesday | 09:00 - 16:00 |
| Thursday | 09:00 - 16:00 |
| Sunday | 09:00 - 16:00 |