✪ ইংরেজি উচ্চারণ শিখার গুরুত্বপূর্ণ ৫০টি রুলস ✪
March 5
➤Rule-1
⇨শব্দের শুরুতে KN থাকলে তার উচ্চারণ হবে “ন” এক্ষেত্রে K অনুচ্চারিত থাকে।
উদাহরণ:
☞Knowledge (নলেজ) – জ্ঞান
☞Knight (নাইট) – অশ্ব।
☞Knee (নী) – হাটু।
➤Rule-2
⇨W এর পরে h/r থাকলে w উচ্চারণ হয় না।
উদাহরণ:
☞Write (রাইট) – লেখা।
☞Wrong (রং) – ভুল।
☞Who (হু) – কে।
☞Wrestling (রেস্টলিং) – কুস্তি।
➤Rule-3
⇨শব্দের শেষে “e” থাকলে “e” এর উচ্চারণ হয়না।
উদাহরণ:
☞Name (নেইম) – নাম।
☞Come (কাম) – আসা।
☞Take (ঠেইক) – নেওয়া।
☞Fake (ফেইক) – ভূয়া।
➤Rule-4
⇨M+B পর পর থাকলে এবং B এর পর কোন Vowel না থাকলে B উচ্চারিত হয় না।
উদাহরণ:
☞Bomb (বম) – বোমা।
☞Comb (কৌম) – চিরুনি।
☞Thumb (থাম) – হাতের বুড়ো আঙ্গুল।
☞Thumbnail (থামনেল) – ছোট।
➤Rule-5
⇨Word এর শেষে I G N থাকলে তার উচ্চারণ “আইন” হয়। এ ক্ষেত্রে G অনুচ্চারিত থাকে।
☞Design (ডিজাইন) – আকা।
☞Resign (রিজাইন) – পদত্যাগ করা।
☞Reign (রেইন) – রাজত্ব।
☞Feign (ফেইন) – উদ্ভাবন করা।
➤Rule- 6
⇨L+ M পর পর থাকলে এবং পরে vowel না থাকলে L অনুচ্চারিত থাকে।
উদাহরণ:
☞Calm (কাম) – শান্ত।
☞Alms (আমজ) – ভিক্ষা।
☞Palm (পাম) – তালগাছ।
➤Rule- 7
⇨শব্দে T থাকলে T এর পরে U থাকলে T এর উচ্চারণ “চ” এর মত হয়।
উদাহরণ:
☞Lecture (লেকচার) – বক্তৃতা।
☞Century (সেঞ্চুরী) – শতক।
☞Furniture (ফার্নিচার) – আসবাবপত্র।
☞Structure (স্ট্রাকচার) – গঠন।
➤Rule-8
⇨Consonant+ I A+ Consonant এভাবে Word গঠিত হলে, I A এর উচ্চারণ (আইঅ্যা) মত হয়।
উদাহরণ:
☞Dialogue (ডায়ালগ) – কথোপকথন।
☞Diamond (ডায়ামন্ড) – হীরক।
☞Liar (লায়ার) – মিথ্যাবাদী।
☞Liability (লাইয়াবিলিটি) – দায়।
➤Rule-9
⇨I+ R+ Consonant এভাবে Word গঠিত হলে “I” এর উচ্চারণ “আই” না হয়ে “অ্যা” হয়।
উদাহরণ:
☞First (ফার্স্ট) – প্রথম।
☞Birth (র্বাথ) – জন্ম।
☞Bird (বার্ড) – পাখি।
☞Circle (সার্কেল) – বৃত্ত।
➤Rule-10
⇨৩ বর্ণ বিশিষ্ট Word এ Consonant+ I+ E এভাবে ব্যবহৃত হলে তার উচ্চারণ “আই” এর মত হয়।
উদাহরণ:
☞Mice (মাইস) – ইদুর।
☞Rice (রাইস) – চাউল।
☞Wise (ওয়াইস) – বিজ্ঞ
☞Size (সাইজ) – আয়তন।
➤Rule-11
⇨Consonant+ U+ Consonant এভাবে word গঠিত হলে U এর উচ্চারণ “আ” এর মত হয়।
উদাহরণ:
☞Null (নাল) – বাতিল
☞But (বাট) – কিন্তু।
☞Nut (নাট) – বাদাম
☞Cut (কাট) – কাটা।
➤Rule-12
⇨I G H এর উচ্চারণে G উচ্চারিত হয় না। সেই অংশটুকুর উচ্চারণ “আই” হবে।
উদাহরণ:
☞Night (নাইট) – রাত্র।
☞Sight (সাইট) – দৃশ্য।
☞Might (মাইট) – হতে পারে।
➤Rule-13
⇨“I O” এর উচ্চারণ সাধারণত “আইয়” হয়।
উদাহরণ:
☞Violet (ভাইয়লেইট) – বেগুনী রঙ।
☞Biology (বাইয়োলজি) – জীব বিদ্যা।
☞Biography (বাইয়োগ্রাফি) – জীবনী।
☞Violation (ভাইয়লেশন) – ভঙ্গ।
➤Rule-14
⇨Consonant এর পর “AI” এর উচ্চারণ সবসময় “এই” বা “এয়্যা” হয়।
উদাহরণ:
☞Rail (রেইল) – রেলের লাইন।
☞Nail (নেইল) – পেরেক
☞Straight (স্ট্রেইট) – সোজা।
➤Rule-15
⇨O+ consonant+ U+ consonant+ A/E/I এভাবে word গঠিত হলে, U এর উচ্চারণ “ইউ” এর মত হয়।
উদাহরণ:
☞Document (ডকিউমেন্ট) – দলিল।
☞Procurement (প্রকিউরমেন্ট) – চেষ্টা দ্বারা পাওয়া।
➤Rule-16
⇨I+ R+ E এর ক্ষেত্রে যদি বর্ণ তিনটি word এর শেষে থাকে তবে এর উচ্চারণ “আয়্যা” হয়।
উদাহরণ:
☞Dire (ডায়্যার) – ভয়ংকর।
☞Mire (মায়্যার) – কাদা।
☞Admire (এ্যাডমায়্যার) – তারিফ করা।
➤Rule-17
⇨U I + consonant এরপর vowel না থাকলে U I এর উচ্চারণ “ই” এর মত হয়।
উদাহরণ:
☞Guilty (গিল্টি) – দোষী।
☞Guilt (গিল্ট) – দোষ।
☞Build (বিল্ড) – নির্মাণ করা।
➤Rule-18
⇨E A+ R এভাবে ব্যবহৃত হলে এবং R যদি word এর শেষ বর্ণ হয় তাহলে E A এর উচ্চারণ “ঈঅ্যা” হবে।
☞Dear (ডিয়্যার) – প্রিয়।
☞Fear (ফিয়্যার) – ভয়।
☞Bear (বিয়্যার) – বহন করা।
➤Rule-19
⇨EA+ R+ consonant এভাবে word গঠিত হলে, EA এর উচ্চারণ “অ্যা” হবে।
উদাহরণ:
☞Heart (হার্ট) – হৃদয়।
☞Earth (আর্থ) – পৃথিবী।
☞Earn (আর্ন) – আয় করা।
➤Rule-20
⇨Consonant+ EA+ consonant (R ছাড়া) এভাবে ব্যবহৃত হলে EA এর উচ্চারণ ঈ হবে।
☞Feather (ফেদার) – পালক।
☞Tread (ট্রেড) – পদদলিত করা।
☞Leader (লিডার) – সর্দার।
➤Rule-21
⇨শব্দস্থিত EE+ R এভাবে ব্যবহৃত হলে R যদি word শেষ অক্ষর হয় তাহলে EE এর উচ্চারণ “ইঅ্যা” হবে।
উদাহরণ:
☞Peer (পিয়্যার) – সমকক্ষ।
☞Steer (স্টিয়্যার) – হাল ধরা।
☞Deer (ডিয়্যার) – হরিণ।
➤Rule-22
⇨P+ S পরপর থাকলে এবং P এর আগে কোন vowel না থাকলে P অনুচ্চারিত থাকে।
উদাহরণ:
☞Psyche (সাইকি) – আত্মা
☞Psycho (সাইকো) – মন।
☞Psora (সৌরা) – খোসপাচঁড়া।
➤Rule-23
⇨শব্দস্থিত STL এর উচ্চারণ হয় “সল্” এখানে T অনুচ্চারিত থাকে।
উদাহরণ:
☞Bustle (বাসল্) – অতিশয় কর্ম ব্যস্ততা।
☞Rustle (রাসল) – খসখস শব্দ।
☞Nestle (নেসলে) – বাসা বাঁধা
➤Rule-24
⇨ইংরেজি শব্দের শেষে TCH থাকলে এর উচ্চারণ হয় “চ”।
উদাহরণ:
☞Batch (ব্যাচ) – ক্ষুদ্রদল।
☞Match (ম্যাচ) – ক্রীড়া প্রতিযোগিতা।
☞Scratch (স্ক্র্যাচ) – আচঁড়ের দাগ।
➤Rule-25
⇨শব্দস্থিত OA+ R থাকলে, OA এর উচ্চারণ হবে “অ্য”।
উদাহরণ:
☞Board (বোর্ড) – মোটা শক্ত কাগজ।
☞Boar (বোর) – শূকর।
☞Boat (বোট) – নৌকা।
☞Road (রোড) – রাস্তা।
➤Rule-26
⇨E+ consonant (R ছাড়া) + E এভাবে ব্যবহৃত হলে এবং তার পর আর কিছু না থাকলে প্রথম E এর উচ্চারণ হয় “ঈ” এবং দ্বিতীয় E অনুচ্চারিত থাকে।
উদাহরণ:
☞Complete (কমপ্লীট) – সম্পূর্ণ।
☞Mete (মীট) – অংশ ভাগ করে দেয়া।
➤Rule-27
⇨শব্দস্থিত OE এর উচ্চারণ হয় “ঈ”।
উদাহরণ
☞Phoenix (ফীনিক্স) – রুপ কথার পাখি বিশেষ।
☞Amoeba (এ্যামিবা) – ক্ষুদ্র এক কোষী প্রাণী।
➤Rule-28
⇨Consonant এরপর OI এর উচ্চারণ হয় “অই”।
উদাহরণ:
☞Coin (কইন) – মুদ্রা।
☞Foil (ফইল) – পাত।
☞Join (জইন) – যোগদান করা।
➤Rule-29
⇨শব্দস্থিত OA+ Consonant এভাবে ব্যবহৃত হলে OA এর উচ্চারণ হয় “ঔ”।
উদাহরণ:
☞Road (রৌড) – রাস্তা।
☞Loan (লৌন) – ঋণ।
☞Toad (টৌড) – ব্যাঙ।
➤Rule-30
⇨UI+ consonant+ A/E/O এভাবে word গঠিত হলে সচরাচর UI এর উচ্চারণ হয় ইংরেজি “আই” এর মত।
উদাহরণ:
☞Guide (গাইড) – পথ প্রদর্শক।
☞Guile (গাইল) – ছলনা, ফাঁকি।
☞Misguidance (মিসগাইড্যান্স) – বিপথগামীতা।
➤Rule-31
⇨শব্দের মাঝে E+ R ছাড়া অন্য consonant এভাবে ব্যবহৃত হলে E এর উচ্চারণ সাধারণত “এ” বা “ই” হয়।
উদাহরণ:
☞Rent (রেন্ট) – ভাড়া।
☞Comet (কমিট) – ধূমকেতু।
☞Comment (কমেন্ট) – মন্তব্য।
➤Rule-32
⇨EE+ consonant (R ছাড়া) এভাবে ব্যবহৃত হলে, EE এর উচ্চরণ “ঈ” হয়।
উদাহরণ:
☞Need (নীড) – প্রয়োজন।
☞Feel (ফীল) – অনুভব করা।
☞Steel (স্টীল) – ইস্পাত।
☞Meek (মীক) – বিনম্র
➤Rule-33
⇨R+ vowel+ CH এভাবে ব্যবহৃত হলে CH এর উচ্চারণ হবে “চ”।
উদাহরণ:
☞Approach (অ্যাপ্রোচ) – অভিগমন।
☞Branch (ব্রাঞ্চ) – শাখা।
☞Crunch (ক্র্যাঞ্চ) – গুড়ানো।
➤Rule- 34
⇨C এর পরে যদি I, E, Y থাকে তাহলে তার উচ্চারণ “স” হবে।
উদাহরণ:
☞Center (সেন্টার) – কেন্দ্র।
☞Cyclone (সাইক্লোন) – ঘূর্ণিঝড় ।
☞Cell (সেল) – কোষ।
☞Circle (সার্কেল) – বৃত্ত।
➤Rule- 35
⇨Y সাধারণত One-syllable এর শব্দে Y, (আই) হিসেবে উচ্চারিত হয়।
উদাহরণ:
☞Fly (ফ্লাই) – উড়া।
☞Shy (শাই) – লজ্জা।
☞Buy (বাই) – ক্রয় করা।
☞Toy (টই) – খেলনা।
☞Joy (জয়) – আনন্দ।
⇨Two-syllable এর শব্দে Y (ই) হিসেবে উচ্চারিত হয়।
উদাহরণ
☞City (সিটি) – শহর।
☞Funny (ফানি) – আনন্দ করা।
☞Happy (হ্যাপি) – খুশি।
☞Policy (পলিসি) – নীতিমালা।
➤Rule-36
⇨শব্দের শেষে MN এর পরে কোন vowel না থাকলে এবং MN পরপর থাকলে N অনুচ্চারিত থাকে।
উদাহরণ:
☞Solemn (সলেম) – গুরুগম্ভীর।
☞Condemn (কনডেম) – দোষারোপ করা।
☞Damn (ড্যাম) – অভিশাপ দেয়া ।
➤Rule-37
⇨ইংরেজি শব্দের শেষে gh থাকলে তার উচ্চারণ হয় “ফ” অথবা কখনো তা অনুচ্চারিত থাকে । কিন্তু এরপর T, N বা M থাকলে gh উচ্চারিত হয় না।
উদাহরণ:
☞Tough (টাফ) – কঠিন।
☞Enough (ইনাফ) – যথেষ্ট।
☞Mighty (মাইটি) – বলশালী।
☞High (হাই) – উচ্চ।
➤Rule-38
⇨IGH এর উচ্চারণ “আই”। “augh” এবং “ough” এর উচ্চারণ অধিকাংশ ক্ষেত্রেই “অ” বা “আ” তাছাড়া eigh এর উচ্চারণ হয় এই কিন্তু Height এর উচ্চারণ ব্যতিক্রম।
উদাহরণ:
☞Night (নাইট) – রাত্র।
☞Dight (ডাইট) – সাজানো।
☞Fight (ফাইট) – লড়াই।
☞Tight (টাইট) – টানটান।
➤Rule-39
⇨Consonant এরপর BT এর উচ্চারণ “ট” এক্ষেত্রে “B” অনুচ্চারিত থাকে।
উদাহরণ:
☞Doubt (ডাউট) – সন্দেহ।
☞Debt (ডেট) – ঋণ।
☞Doubtful (ডাউটফুল) – সন্দিহান।
➤Rule-40
⇨শব্দের শেষে que এর উচ্চারণ “ক”।
উদাহরণ:
☞Cheque (চেক) – কিস্তি, হুন্ডি।
☞Baroque (ব্যারক) – বলিষ্ঠ।
☞Clique (ক্লীক) – ক্ষুদ্রদল।
➤Rule-41
⇨LK এর আগে E বা U না থাকলে LK এর উচ্চারণ হবে “ক” এবং “L” অনুচ্চারিত থাকে।
উদাহরণ:
☞Talk (টক) – আলাপ।
☞Walk (ওয়াক) – হাটা।
☞Chalk (চক) – খড়ি।
➤Rule-42
⇨KN বা GN এর আগে vowel থাকলে K ও G উচ্চারিত হয়।
উদাহরণ:
☞Agnostic (এ্যাগনষ্টিক) – অজ্ঞেয়
☞Acknowledge (এ্যাকনলেজ) – স্বীকার করা
☞Acknowledgement (এ্যাকনলেজমেন্ট) – স্বীকৃতি।
➤Rule- 43
⇨কোন শব্দে CC+ OU/ consonant থাকলে CC এর উচ্চারণ হবে “ক”।
উদাহরণ:
☞Accuse (এ্যাকিউজ) – অভিযুক্ত করা।
☞According (এ্যাকর্ডিং) – অনুযায়ী।
☞Accurate (এ্যাকিউরেট) – যথার্থ।
➤Rule- 44
⇨কোন শব্দে U এরপর consonant+ vowel+….. থাকলে U এর উচ্চারণ সাধারণত “ইউ” হয়।
উদাহরণ:
☞Mute (মিউট) – স্তব্ধ, নির্বাক।
☞Tube (টিউব) – নল।
☞Duteous (ডিউটিয়াস) – অনুগত , বাধ্য।
➤Rule- 45
⇨কোন শব্দে U এর পূর্বে consonant+ R/L+…… থাকলে U এর উচ্চারণ সাধারণত “উ” হয়।
উদাহরণ:
☞Blue (ব্লু) – নীল।
☞Glue (গ্লু) – শিরিসের আঠা।
☞True (ট্রু) – সত্য।
➤Rule- 46
⇨কোন শব্দে U+E এর পূর্বে consonant + R বা L না থাকলে U এর উচ্চারণ সাধারণত “ইউ” এর মত হয়।
উদাহরণ:
☞Sue (স্যু) – আদালতে অভিযুক্ত করা।
☞Hue (হিউ) – রং।
☞Imbue (ইমবিউ) – অনুপ্রানিত করা।
➤Rule-47
⇨কোন শব্দে U এর পূর্বে R বা L একক ভাবে থাকলে তার পরে E বা consonant+ E/L থাকা স্বত্তেও তার উচ্চারণ সাধারণত “উ” হয়।
উদাহরণ:
☞Nude (নুড) – নগ্ন, ন্যাংটা।
☞Lunacy (লুনাসি) – পাগলামি, বকা আচরণ।
☞Lutanist (লূটানিস্ট) – বীণা-বাদক।
➤Rule- 48
⇨U এর পর যদি এমন দুটি Consonant থাকে যাদেরকে আলাদাভাবে উচ্চারণ করতে হয় (ফলে প্রথমটিতে একটি syllable শেষ হয় এবং পরেরটিতে আরেকটি syllable শুরু হয়) তাহলে ঐ দুটি consonant এর পর E/I/A থাকা স্বত্তেও U এর উচ্চারণ বাংলা “আ”- এর মত হয়।
উদাহরণ:
☞Incumbent (ইনকামবেন্ট) – বাধ্যতামূলক।
☞Number (নাম্বার) – সংখ্যা।
☞Constructive (কনস্ট্রাকটিভ) – গঠনমূলক।
☞Nudge (নাজ) – কনুয়ের মৃদু ঠেলা দেয়া।
➤Rule- 49
⇨LM এর আগে কোন vowel অর্থাৎ “ই”, “ঈ” বা “এ” ধ্বনি থাকলে L উচ্চারিত হয়।
উদাহরণ:
☞Film (ফিল্ম) – চলচ্চিত্র।
☞Elm (এল্ম) – দেবদারু জাতীয় গাছ।
☞Filmy (ফিল্মি) – মেঘাচ্ছন্ন।
➤Rule- 50
⇨UI+ consonant+ I কিংবা consonant+ L/R+ UI এভাবে গঠিত হলে UI এর উচ্চারণ “ইউই” বা “উই” হয়।
উদাহরণ:
☞Perpetuity (প্যারপিচিউইটি) – চিরস্থায়ীত্ব।
☞Ingenuity (ইনজিনিউইটি) – অকপটতা।
☞Liquidity (লিকুইডিটি) – তারল্য, তরল অবস্থা।
________________________________________
ইংরেজি শব্দের আরোও কিছু উচ্চারণবিধি:
শব্দের মধ্য Tথাকলে “T” এর পর U হলে “T” এর উচ্চারণ “চ” হবে। যেমন:- Future (ফিউচার), Century (সেনচুরী), Mixture, Fixture.
– শব্দের মধ্য “D” এর পর G হলে “D” এর উচ্চারণ হয় না। যেমন:- Knowledge (নলেজ), Judge ( জজ), Bridge, Coleridge. – K এর পর n হলে K এর উচ্চারণ হয় না। যেমন:- Know (নো), Knee (নী), Knife (নাইফ), Knowledge (নলেজ)।
– G এর পর A, O, U থাকলে G এর উচ্চারণ”গ” হয়। যেমন:- Garden (গার্ডেন), Good (গুড), Guide (গাইড)।
– S এর পর H হলে S এর সর্বদা “শ” হয়। যেমন:- Bangladesh (বাংলাদেশ), Bush, Cash.
– W এর পর h/r হলে W এর উচ্চারণ হয় না। যেমন:- Write (রাইট), Wrong (রং), Who (হু), Wh- question এর সব।
– T এর পর io হলে “T” এর উচ্চারণ “শ” হয়। যেমন National (ন্যাশনাল)। – i/u এর পর gh হলে gh এর উচ্চারণ হয় না, যদি হয় “ফ” এর মত হবে। যেমন:- Eight (এইট), Right (রাইট), High (হাই), Enough (এনাফ), Cough (কফ)।
– ng একত্রে হলে ং”এর উচ্চারণ হয়। যেমন:- Bangladesh (বাংলাদেশ)।
– শব্দের শেষে e থাকলে “e” এর উচ্চারণ হয় না। যেমন:- Name (নেইম), Come (কাম), Take (টেক)।
– G যখন কোন শব্দে gm বা gn রুপে ব্যবহৃত হয় তখন G এর উচ্চারণ Silent হয়। প্রথমে যদি G থাকে এবং তারপরেই যদি “N” থাকে তবে G silent থাকে। Example: 1.Sign (সাইন) – চিহ্ন। 2.Campaign (ক্যামপেন) – প্রচার। 3.Reign (রেইন) – শাসন। 4.Design (ডিজাইন) – নকশা। 5.Resign (রিজাইন) – পদত্যাগ।
– C-এর উচ্চারণ কখন ‘ক’ আর কখন ‘স’ হবে ? Rule (1): C-এর পরে যদি A, L, O, R, U হয় তাহলে তার উচ্চারণ ‘ক’ হয়। কিছু সহজ উদাহরণ পড়ে মিলিয়ে দেখুন:- Can (v, ক্যান্) – পারা। Class (n, ক্লাস্) – শ্রেণি। Colour (n, কালার্) – রং। Cup (n, কাপ্) – পেয়ালা। Crime (n, ক্রাইম্) – দুর্নীতি। – Rule (2): C-এর পরে যদি I, E, Y থাকে তাহলে তার উচ্চারণ ‘স’ হবে। দেখে নিই কিছু সহজ উদাহরণ:- Center (n, সেন্টার্) – কেন্দ্র। Ceiling (n, সিলিং) – ভেতরের দিকের ছাদ। Cinema (n, সিনেমা) – প্রেক্ষাগৃহ। Cyclist (n, সাইক্লিস্ট্) – সাইকেল চালক।
................... 👍.................
পোস্টটি ভালো লাগলে শেয়ার করবেন।
Khan Method Chandgaon, Chattogram
যারা ঘরে বসেই Grammar, Written & Spoken ইংরেজি শিখতে চান এবং অপরকে শিখাতে চান তারা অবশ্যই ভিডিও দেখুন -
খান মেথড পাবলিকেশন্স একটি অনলাইন ভিত্তিক প্রকাশনী। আমার প্রকাশনীতে প্রায় ৩০০ জনের মতো শিক্ষক ও শিক্ষিত তরুণ অনলাইনে কাজ করে। বিকাশের মাধ্যমে টাকা নেওয়া হয় এবং কুরিয়ারের মাধ্যমে বই পাঠানো হয়। কোন প্রকার মিথ্যা কিংবা প্রতারণা নয়। শতভাগ নিশ্চয়তায় বই পাঠানো হয়। আমার প্রকাশনীতে প্লে, নার্সারী, কেজি সব মিলিয়ে ২৮টি বই, টু থেকে সেভেন পর্যন্ত গাইড, ব্যাকরণ, টু থেকে টেন পর্যন্ত সকল বিষয়ের হ্যান্ড নোট, সাজেশ
>>>>Make-Sentences>>>>>>>
💎I am going out tonight-আমি আজ রাতে চলে যাচ্ছি।
💎What the hell are you talking?-কি যাতা বলছ?
💎You didn’t tell me before-তুমি আমাকে আগে বলনি।
💎 It's decided a little while before-কিছুক্ষণ আগে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
💎When will you be back?-তুমি কখন ফিরবে?
💎I don't know when I will return-কবে ফিরব জানিনা।
💎That's means-তার মানে।
💎I cannot longer be back-কখনো নাও ফিরতে পারি।
💎Then, what about our relationship?-তাহলে,আমাদের সম্পর্কের কি হবে?
💎Whatever happened forget that-যা ঘটেছে তা ভুলে যাও।
💎Are you out of your mind?-তুমি কি পাগল হয়ে গেছ?
Gerund & Participle চেনার বিভ্রান্তির সমাধান
(৫ টি নিয়মের বিস্তারিত)
নিয়ম ০১
বাক্যের শুরুতে verb+ing + noun as object (subject হিসেবে) থাকলে যদি পরবর্তী verb টি singular (is/was/has/base form+s/es) হয় তাহলে প্রারম্ভিক verb+ing টি gerund হবে। এক্ষেত্রে Subject/noun phrase এর head word টি হচ্ছে verb+ing
Peeling onions makes me cry.
(পেঁয়াজের খোসা ছাড়ানো আমাকে কাঁদায়)
Planting trees helps prevent soil erosion.
(গাছপালা রোপণ করা মাটিক্ষয় রোধ প্রতিরোধ করতে সাহায্য করে)
Amassing wealth often ruins health.
(সম্পদ পুঞ্জীভূত করা প্রায়ই সুস্থতা/স্বাস্থ্য ধ্বংস করে)
এখানে Peeling, Planting, Amassing হচ্ছে gerund কারণ, makes, helps, ruins এরা singular verb
(এই ক্ষেত্রগুলোতে Peeling, Planting, Amassing এর object নেয়ায় এরা part of speech হিসেবে verb কিন্তু এদের দ্বারা গঠিত gerundial phrase টি noun phrase)
আর finite verb টি plural (are/were/have/base form) হলে প্রারম্ভিক verb+ing টি
present participle হবে। এক্ষেত্রে উক্ত verb+ing টি কাজ করা বুঝায়। এক্ষেত্রে subject/noun phrase এর head word টি হচ্ছে plural noun
Falling objects obey the law of gravity.
(পড়ন্ত বস্তু মাধ্যাকর্ষণের সূত্র মেনে চলে)
Flowering trees provide shade as well as visual delight.
Hibernating animals survive the winter in suspended animation.
Exciting possibilities were/are opening up for me in the new job.
এখানে obey, provide, survive, are/were হচ্ছে plural verb তাই falling, flowering, hibernating, exciting হচ্ছে present participle
কিন্তু এখানে পরে plural verb দেখে gerund + plural noun = plural compound কে যাতে গুলিয়ে না ফেলেন তাই সতর্কতা দরকার।
এক্ষেত্রে সামনের verb+ing হচ্ছে gerund
Washing machines are timesaving devices.
Washing machines have standard measurements to fit under kitchen units.
(বাক্য দুটোতে washing হচ্ছে gerund)
A washing machine, washing machines
machine (s) for washing
One-piece swimming costumes are more fashionable than bikinis.
নিয়ম ০২
Article এবং noun এর মাঝে gerund এবং participle চেনার উপায়
Gerund হলে A (noun) for (verb+ing) হবে।
আর Participle হলে A (noun) is (verb+ing) হবে।
Gerund: A swimming pool
A pool for swimming
Participle: A swimming girl
A girl is swimming
Gerund: A sleeping room
A room for sleeping
A sleeping pill
A pill for sleeping
Participle: A sleeping child/baby
A baby/child is sleeping
সহজ কথায়, meaningful continuous tense করা গেলে present participle আর না করা গেলে gerund
কিন্তু এক্ষেত্রে প্রশ্নে part of speech (function) চাইলে gerund এবং participle দুটোই adjective হবে।
The calling bell is out of order. এখানে calling শব্দটি gerund হওয়া সত্ত্বেও adjective.
নিয়ম ০৩:
verb+ing টি transitive verb এর object হলে বা "কি" এর উত্তর দিলে তা gerund হবে।
He started/stopped writing/weeping.
প্রশ্ন: সে কি শুরু/বন্ধ করল? উত্তর : লেখা/কান্না করা।
তাই writing/weeping হচ্ছে gerund
কিন্তু transitive verb টি intransitively কাজ করলে তার পরের verb+ing টি present participle হবে।
He said weeping. (সে কাঁদতে কাঁদতে বলল)
কি বলল নয়, কিভাবে বলল? এমন প্রশ্ন হবে
আর এর উত্তর হবে কাঁদতে কাঁদতে?
তাই weeping হচ্ছে present participle
আবার, intransitive verb এর present participle বসে।
Come dancing. (নাচতে নাচতে আসো)
He came running to meet me.
come হচ্ছে intransitive verb তাই এর পরের dancing, running হচ্ছে present participle
অনুরূপ, I am going shopping this afternoon.
এখানে shopping হচ্ছে present participle
নিয়ম ০৪:
১. complement verb+ing এর আগে very বসানো গেলে তা participle, না গেলে তা gerund (জেরান্ড)
What annoys me most is smoking. (complement)
My favourite activity is reading. (complement)
smoking, reading এদের আগে very বসবে না। এরা সাধারণত কাজের নাম তাই gerund (জেরান্ড)
Education is enlightening.
Education is very enlightening.
The story is interesting.
It is very interesting.
Examinations are frightening.
Examinations are very frightening.
enlightening, interesting, frightening এরা present participle
আবার, এক্ষেত্রে What (কী) দ্বারা প্রশ্ন করে উত্তর হিসেবে প্রাপ্ত verb+ing হচ্ছে gerund আর How (কেমন) দ্বারা প্রশ্ন করে উত্তর হিসেবে verb+ing পাওয়া গেলে তা present participle
His profession is teaching.
Q: What is his profession? Ans: teaching
Education is enlightening.
Q: How is education? (শিক্ষা কেমন?)
Ans: enlightening (জ্ঞানগর্ভ, তথ্যদায়ক)
আবার, verb+ing টি verb এর থেকে ভিন্ন অর্থে বিশেষায়িত করলে তা present participle (adjective)
A walking holiday, a walking dictionary, a rolling programme, a rolling extension
২. Gerund complement হলে সেটাকে উল্টিয়ে Subject করা যায় কিন্তু participle হচ্ছে adjective তাই একে subject করা যায় না।
What I enjoy is watching movies.
= Watching movies is what I enjoy.
What I detest most is smoking.
= Smoking is what I detest most.
নিয়ম ০৫:
preposition এর পরে কিছু বিভ্রান্তি!
He came in running.
(সে দৌড়াতে দৌড়াতে ভিতরে আসল)
He went/walked out smiling.
(সে মুচকি হাসতে হাসতে বাইরে/হেঁটে বাইরে গেল)
এখানে running, smiling শব্দ দুটি যথাক্রমে in, out এর পরে বসা সত্ত্বেও এরা gerund নয়, present participle কারণ এখানে in, out হচ্ছে adverb তাই running, smiling এরা preposition এর object হিসেবে বসেনি। এরা "কিভাবে" প্রশ্নটির উত্তর দেয়। তাই adverb এর মতো কাজ করে। preposition এর object হলে "কি/কিসে" এমন প্রশ্নের উত্তর লাগে।
There is no credit in earning money illegally.
(অবৈধভাবে টাকা উপার্জনে কৃতিত্ব নেই)
এখানে earning হচ্ছে gerund কারণ, "কিভাবে" নয়, কিসে কৃতিত্ব নেই? In what? এর উত্তর লাগবে? সেটা earning
আবার, I love the noise of falling rain (পড়ন্ত বৃষ্টি)
এখানে falling শব্দটা of কে object নয়, rain এর modifier তাই এটি present participle
copied
Khan Method Satkania, Chattogram
13/09/2021
›››জরুরী কিছু সহজ ইংরেজি শব্দার্থ›››
››অল্প সময়ের মধ্যেই - Shortly
››অবিলম্বে- Immediately
››বর্তমানে - At present
››অবশেষে - At last
››এই মুহূর্তে - At this moment
››সেই মুহূর্তে - At that moment
››পরে - Later
››সেদিন - That day
››প্রায়ই - Often
››সর্বদা - Always
››বার বার - Again and again
››সাম্প্রতিককালে - Recently
››সারাদিন - All day long
››কখনো না - Never
››কোন একদিন - Some day
››যখনই - Whenever
››আজকাল - Now a days
››এখন - Now
››তখন - Then
Write Done after reading.
1.আপনি কি বিবাহিত?
A. Are you married?
2.হ্যাঁ, আমি বিবাহিত।
A. Yes i am married.
3.না, তবে সুন্দর কাউকে খুঁজছি।
A. No, but looking for someone nice.
4.তুমি কোন ইয়ারে পড়ছ?
A. Which year are you in?
5.আমি দ্বিতীয় বছরে আছি।
A. I am in 2nd year.
6.আমি কি জানালাটা খুলতে পারি?
A. May i open the window?
7.অবশ্যই আজ খুব গরম।
A.Certainly, it's very hot today.
8.তোমার সখ কি?
A. What's your hobby?
9.আমি ক্রিকেট খেলা,বই পড়া,সাতার কাটা এবং গান করতে পছন্দ করি।
A. I like playing cricket, reading books singing and swimming.
10.আমি গিটার বাজাতে আগ্রহী।
A. I am interested in playing guitar.
11.আপনি কোথায় যাচ্ছেন?
A. Where are you going?
12.পার্টি কেমন ছিল?
A. How was the party?
13.এটা ভাল ছিল।
Subject + am/are/is + not + Adjective
She is not married. (সে বিবাহিত নয়)
She is not lonely now. (সে এখন একা নয়)
She is not kind to him. (সে তার প্রতি দয়াশীল নয়)
This question is not easy. (এই প্রশ্নটা সহজ নয়)
We are not happy. (আমরা সুখী নয়।)
They are not ready. (তারা প্রস্তুত নয়)
His eyes are not blue. (তার চোখগুলো নীল নয়)
You are not brave. (তুমি সাহসী নয়)
Subject + am/are/is + আদজেচতিভে
I am hungry. (আমি ক্ষুদার্ত)
He is tall. (সে লম্বা)
I am sure.( আমি নিশ্চিত)
I am happy.(আমি সুখী)
We are happy.(আমরা সুখী)
I am ready.
They are ready.
01/09/2021
যে যে বিষয়ের উপর বেশি গুরুত্ব দিবেন এবং যেভাবে শিখবেন :
1. Vocabulary
2. Pronoun
3. Preposition
4. Sentence making
5. Verb ও Auxiliary Verb
6. Joining Word
………….:
যেভাবে চর্চা করবেন :
- Single word মুখস্থ করে বেশি দিন ধরে রাখা যায় না। তাই একটি word-এর সাথে আরেকটি word কিংবা দুইয়ের অধিক word যোগ করে পড়লে বেশি দিন মনে রাখা যায়।
যেমন : Excellent,
excellent group,
an excellent group,
an excellent group of learning English,
an excellent group of learning English of Bangladesh,
an excellent and active group of learning English of Bangladesh,
an excellent, genius and active group of learning English of Bangladesh,
এছাড়াও -
A/An/The/ my/our/---/ any, many/--/সংখ্যাবাচক শব্দ + noun;
A/An/The/ my/our/---/ any, many/--/সংখ্যাবাচক শব্দ + noun+noun
A/An/The/ my/our/---/ any, many/--/সংখ্যাবাচক শব্দ + noun+noun+noun
A/An/The/ my/our/---/ any, many/--/সংখ্যাবাচক শব্দ + adjective+noun
A/An/The/ my/our/---/ any, many/--/সংখ্যাবাচক শব্দ + adjective+adjective + noun
বস্তুবাচক ও সময়বাচক শব্দের পূর্বে পৌনে, সোয়া, দেড়, সাড়ে, আড়াই, সাড়ে তিন + সংখ্যা বসিয়ে শত শতভাবে পড়া যায়।
- সকল ধরনের pronoun-এর অর্থ এবং সকল ধরনের ব্যবহার যেখানে যতভাবে হয় জানতে হবে।
যেমন: I, me, my - ইংরেজিতে ২১৩ ভাবে পড়া যায়।
ঠিক একইভাবে
We, us, our = ২৫০ভাবে,
You, you, your - ২১৩ভাবে,
He, him, his =২১১ভাবে,
They, them, their =২৫০ভাবে,
কোন ব্যক্তির নাম দিয়ে বাক্যাংশের আলোকে ২১১ভাবে পড়া যায়। একজন ব্যক্তির নাম দিয়ে পড়েফেলা মানেই পৃথিবীর সকল নাম দিয়ে পড়েফেলা।
এছাড়াও এরূপ আদলে যেকোন common noun দিয়েও পড়া যায়।
- বাক্যাংশের মাধ্যমে পড়লে দ্রুত আয়েত্বে চলে আসবে। এ ক্ষেত্রেও দুটি, তিনটি কিংবা এর অধিক preposition + noun/pronoun যোগ করে চর্চা করলে written, spoken & Grammar-এর কোন সমস্যাই থাকবে না।
যেভাবে চর্চা করবেন -
১. Pronoun-এর সাথে
২. Noun-এর সাথে
৩. verb-এর সাথে
৪. adjective & adverb-এর সাথে
verbs : সকল ধরনের auxiliary verb-এর অর্থ এবং সকল ধরনের ব্যবহার যেখানে যতভাবে হয় জানতে হবে।
যেমন: am, is, are, was, were-এদের প্রতিটি ক্ষেত্রে ইংরেজিতে ২৮টি গঠনের Sentence রয়েছে।
ঠিক একইভাবে - have, has, had-এদের ২২টি গঠন; Shall, Will -এদের ৯+৯= ১৮টি গঠন; Should-এর ২০টি গঠন; ought to-এর ২০টি গঠন; Would-এর ১৫টি গঠন; Need-এর ১৫টি গঠন; Must-এর ১২টি গঠন; can, could-এর ১৪টি গঠন; May, Might-এদের ২০টি গঠনের Sentence রয়েছে।
making - যেভাবে এবং যা যা জানতে হবে-
১. Sentence-এর গঠনপ্রণালী এবং সকল প্রকারভেদ -
এক্ষেত্রে যেভাবে পড়বেন:- Assertive, Interrogative, Imperative, Optative, Exclamatory, Simple, Compound, Complex
Positive, Comparative, Superlative, Voice, Narration, Completing sentence, Combination of sentences, Right form of the verbs, Correction of sentence, Re-arrangement of sentence, Affirmative, Negative-এদের যত ধরনের গঠন প্রণালী হয় ঠিক ততভাবেই জানতে হবে।
২. Making Questions & how to give answer (Simple, Wh-questions & Tag questions)
এক্ষেত্রে যা যা জানতে হবে -
Who-এর ক্ষেত্রে ইংরেজিতে ৬টি গঠনের Sentence রয়েছে।
ঠিক একইভাবে - What দিয়ে ১৭টি; Which দিয়ে ১৯টি; When দিয়ে ৭টি; Where দিয়ে ৫টি; Why দিয়ে ৫টি; How দিয়ে ১৫টি গঠনের Sentence রয়েছে।
৩. Joining words : ইংরেজিতে প্রায় ১০০টির মতো Joining Word রয়েছে। সেগুলির ব্যবহার যতভাবে হয় ঠিক ততভাবেই জানতে হবে।
= এরপর শুধু অনুকরণ করতে হবে।
৪. Verb শুধু Present, Past & Past Participle জানলেই চলবে না। Verb-এর সকল প্রকারভেদ এবং সকল ক্ষেত্রে এদের প্রয়োগ জানতে হবে।অর্থাৎ যেটা যতভাবে যেখানে যেখানে বসে।
একটি verb দিয়ে ১৪৩ভাবে পড়া যায়। অর্থাৎ একটি verb-এর নমুনা মনে রাখতে পারলেই যেকোন verb দিয়ে পড়তে পারবেন।
Grammar-বলতে যা বুঝায় তা হলো - ইংরেজিতে শুদ্ধভাবে কথা বলতে, পড়তে, লিখতে যে সকল নিয়মগুলি দরকার হয় সেগুলিকেই Grammar বলা হয়। Grammar শেখার সহজ মাধ্যম হলো অনুকরণ। বাংলা ভাষা যেমন অনুকরণ করেই শিখেছি ঠিক তেমনভাবেই ইংরেজিও অনুকরণ করেই শেখা যায়।
বি.দ্র: Written, Spoken, Grammar ও Job level-এদের উপর ১০২২ ভিডিও লেকচার তৈরি করেছি। যাদের দরকার অল্পমূল্যে পেনড্রাইভে নিতে পারবেন।
যেকোন ধরনের ভিডিও লেকচার দরকার কমেন্স বা ইনবক্সে নক করুন।
🟢Some Bengali sentence translation🟢
💠 ঘুম থেকে ওঠে আমি মুখ ধুই
Getting up from sleep, I wash my face.
💠 মুখ ধুয়ে আমি নাস্তা করি।
➡️Washing my face, I take my breakfast.
💠 নাস্তা করে আমি বাড়ির কাজ শুরু করি।
➡️ Taking my breakfast, I prepare my homework.
💠 বাড়ির কাজ প্রস্তুত করি আমি চিঠি লিখি।
➡️ Preparing my home work, I write a letter.
💠 পোষ্ট অফিসে গিয়ে আমি পোষ্ট করি।
➡️Going to post office I post a letter.
💠চিঠি পোষ্ট করিয়া আমি কলেজে যাই
➡️Posting the letter, I go to college.
💠 কলেজে গিয়ে আমি আমার বন্ধুদের সাথে সাক্ষাৎ করি। ➡️Going to college, I meet my friends. ✡️✡️
⭕⭕write done⭕⭕
If need be = যদি দরকার হয় /যদি প্রয়োজন হয়।
1. যদি প্রয়োজন হয়, আমি তোমার জন্য আমার জীবন উৎসর্গ করবো।
= If need be, I will sacrifice my life for you.
2. যদি প্রয়োজন হয়, তখনি আমাকে কল দিও।
= If need be, call me instantly.
3. যদি প্রয়োজন হয়, বিশ্বসংসার তন্নতন্ন করে খুজে এনে দিবো ১০৮ টি নীল পদ্ম।
If need be, rummaging the corner of the world, I will bring 108 green waterlily .
4. যদি প্রয়োজন হয়, বাতায়ন খুলে রাখো, আমি এক নজর তোমায় দেখে নিবো।
=If need be, keep the window open, I will gaze you just one time.
Now it's your try.....or write done🥰
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Telephone
Website
Address
Chandgoan
Chittagong
4212
