Saiful islam saif - সাইফুল ইসলাম সাইফ

Saiful islam saif - সাইফুল ইসলাম সাইফ

Share

সাবেক সহ সাঃ সম্পাদক চট্টগ্রাম মহানগর ছাত্রদল
পুলিশের গুলিতে পঙ্গুত্ব বরণ করা একজন শহিদ জিয়ার সৈনিক

12/04/2026
20/03/2026

গণতন্ত্র পুনরুদ্ধারের সেই আন্দোলনে আমি সবসময় রাজপথে আপনাদের সাথেই ছিলাম। আজ ষড়যন্ত্রকারীদের রোষানলে পড়ে মিথ্যা মামলার বোঝা মাথায় নিয়ে কারারুদ্ধ আমি। তবুও বিশ্বাস রাখুন—একটি মুহূর্তের জন্যও আমি ভেঙে পড়িনি।
আপনাদের ভালোবাসা, আস্থা আর সাহসই আমাকে প্রতিনিয়ত শক্তি জুগিয়ে যাচ্ছে। আমাকে নিয়ে যত ষড়যন্ত্রই হোক না কেন, আপনারা কেউ হতাশ হবেন না, ভেঙে পড়বেন না। সত্য ও ন্যায়ের পথ কখনো থেমে থাকে না। সকল অন্যায় ও জুলুমের বিরুদ্ধে লড়াই করে খুব শিগগিরই আবার আপনাদের মাঝে ফিরে আসব, ইনশাআল্লাহ।
এই দূরত্বের মাঝেও আপনাদের সবার জন্য রইল গভীর ভালোবাসা। পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।

Photos from Saiful islam saif - সাইফুল ইসলাম সাইফ's post 20/03/2026

চট্টগ্রাম মহানগরের সাবেক সহ-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাইফ কারাবন্দি থাকলেও মানবিক ও সামাজিক কার্যক্রমে তার অগ্রযাত্রা থেমে নেই।
তারই ধারাবাহিকতায় গতকাল গরিব ও মেহনতি মানুষের মাঝে ঈদের সামগ্রী বিতরণ করা হয়েছে। পাশাপাশি, মাসব্যাপী চট্টগ্রাম পলিটেকনিক্যাল মোড়ে তার নির্দেশনায় নিয়মিত ইফতার কার্যক্রম পরিচালিত হয়েছে।
এছাড়াও ৭ নং ওয়ার্ডের সাধারণ মানুষের মাঝে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ করা হয়েছে, যা মানুষের মাঝে স্বস্তি ও আনন্দ ছড়িয়ে দিয়েছে।
এই মানবিক উদ্যোগ বাস্তবায়নে সার্বিক সহযোগিতায় ছিলেন সাইফুল ইসলাম সাইফের সহধর্মিনী এবং মোহাম্মদ বাসির, মোহাম্মদ মিঠু, মোহাম্মদ খোকন মোল্লা, মোঃ নুরুল হক সহ পাঁচলাইশ থানা ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।

সাইফুল ইসলাম সাইফ
Saiful islam saif - সাইফুল ইসলাম সাইফ

Bangladesh Jatiyotabadi Jubodal Bangladesh Nationalist Party-BNP BNP Media Cell Sayeed Al Noman #নাছিরাবাদ #চটগ্রামমহানগর Protidiner Bangladesh

19/03/2026

জীবনের পথচলায় ঘটে যাওয়া ভালো-মন্দ প্রতিটি অভিজ্ঞতাই আমাদের জন্য এক একটি মূল্যবান শিক্ষা। এসব অভিজ্ঞতা থেকেই আপনি ধীরে ধীরে পরিপক্ব, শক্ত ও আত্মনির্ভর হয়ে উঠবেন।

ঠিক তখনই ভবিষ্যতে একমাত্র আল্লাহ ছাড়া আর কারো উপর ভরসা করে আপনার পথ চলতে হবে না।

নিজের পথ নিজেই তৈরি করে এগিয়ে যাওয়ার শক্তি অর্জন করতে পারবেন, ইনশাআল্লাহ।

সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ।

সাইফুল ইসলাম সাইফ
Saiful islam saif - সাইফুল ইসলাম সাইফ

Bangladesh National Party - BNP #ছাত্রদল #নাছিরাবাদ BNPMediaCell

13/02/2026

অভিনন্দন! ❤️
চট্টগ্রাম-০৪ আসনের জনাব মোহাম্মদ আসলাম চৌধুরী ভাই কে।

সাইফুল ইসলাম সাইফ



13/02/2026

অভিনন্দন! ❤️
চট্টগ্রাম-১০ আসনের নতুন অভিভাবক জনাব সাঈদ আল নোমান তূর্য ভাই কে।

আশা করছি দল মত নির্বিশেষে সকল মানুষকে নিয়ে আপনি আগামীর চট্টগ্রাম-১০ গড়বেন।

সাইফুল ইসলাম সাইফ
Saiful islam saif - সাইফুল ইসলাম সাইফ



12/02/2026

কমেন্টে দেয়া লিংকে সরাসরি ভোটের ফলাফল দেখতে পাবেন।

05/02/2026

ফ্যাসিবাদবিরোধী আন্দোলন করতে গিয়ে
৩৫টিরও বেশি মামলার আসামি হয়েছি।
গায়েবি মামলায় গ্রেফতার হয়ে
বারবার কারাবরণ করেছি।

২০২১ সালের জুন মাসে
আওয়ামী প্রশাসনের গুলিতে
একটি পা হারিয়ে
চিরতরে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে।

২০২৬ সালে এসে যদি
আমাকে চিরতরে নিঃশেষ করে দেওয়ার
গোপন পরিকল্পনা করা হয়।
তবে খুব জানতে ইচ্ছে হয়,

কি আমার অপরাধ?

অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো কি অপরাধ?
রাষ্ট্রীয় গুলিতে পঙ্গু হওয়ার বিচার চাওয়া কি অপরাধ?
আদালতের কাছে
আওয়ামী পুলিশের জবাবদিহি চাওয়া কি অপরাধ?
যদি সত্য বলা অপরাধ হয়,
যদি ন্যায়বিচার চাওয়া অপরাধ হয়,
তবে ইতিহাস সাক্ষী থাক
এই অপরাধ নিয়েই মৃত্যুর সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবো।

সাইফুল ইসলাম সাইফ

Saiful islam saif - সাইফুল ইসলাম সাইফ


Bangladesh Nationalist Party-BNP BNP Media Cell

04/02/2026

যত ষড়যন্ত্রই হোক, যতবার থামাতে চাও—ততবারই আরও শক্ত হয়ে রাজপথে ফিরবেন সাইফুল ইসলাম সাইফ। সংগ্রাম, সাহস আর বিশ্বাসের নাম—সাইফুল ইসলাম সাইফ!

Want your business to be the top-listed Government Service in Chittagong?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

https://www.youtube.com/@Saifvaictg, https://t.me/saif16621, https://www.lin

Address


Nasirabad
Chittagong