বাংলাদেশ আওয়ামী যুবলীগ, লালখান বাজার

বাংলাদেশ আওয়ামী যুবলীগ, লালখান বাজার

Share

বাংলাদেশ আওয়ামী লীগের যুব অঙ্গসংগঠন

11/12/2025

৫ই আগস্ট পরবর্তী সময় থেকে বীর চট্টলার রাজপথে সক্রিয়ভাবে প্রতিটি কার্যক্রমে লড়ে যাওয়া, মুজিব আদর্শের লড়াকু সাহসী মুজিব সৈনিক, চট্টগ্রাম মহানগরীর ১৪নং লালখান বাজার ওয়ার্ড যুবলীগ নেতা আরিফুল ইসলাম আরিফ কে কোনা মামলা ছাড়ায় গ্রেফতারের তীব্র নিন্দা জানাই।।

29/10/2025

Bangladesh's Sheikh Hasina warns of mass voter boycott as her party barred from election

Click the link in the comments below.

27/09/2025

জন্মদিনের শুভেচ্ছা আপা।

আশাকরি খুব শিঘ্রই দল থেকে মুখোশধারী পরিবারের দাবী করা লুটেরা পরিবার সদস্য, ধান্দাবাজ আত্মীয়, তেলবাজ কাছের মানুষ, পরিবারের সদস্যদের কাছের মানুষ, সব দেশদ্রোহীদেরকে বাদ দিয়ে প্রকৃত আদির্শিক নেতা-কর্মীদেরকে কাছে টেনে নিয়ে ফিরে আসুন, দলকে সংগঠিত করুন।
এই দেশের জন্য, দেশের মানুষের আপনাকে খুবই প্রয়োজন। আপনিই একমাত্র আশার আলো।

আপনার বিজয় কামনা করি।

29/08/2025
27/06/2025

৫ই আগস্ট থেকে ৮ই আগস্ট কোন সরকার ছিলো না, তাহলে এই তিন দিনের লুটপাট ও হত্যাযজ্ঞের দায়ভার ৭১ এর পরাজিত শক্তি জামাত-শিবির,বিএনপি, এনসিপি সহ জুলাই-আগস্টের কথিত আন্দোলনকারী প্রত্যেকটি দলের। এ দায় তারা কোন ভাবেই এরাতে পারবে না।

Photos from Bangladesh Students' League's post 26/06/2025

প্রত্যেক আঘাতের জবাব দেয়া হবে।

25/06/2025

ইউনূস হলো বাটপার—রাজাকারদের পাহারাদার॥ 🫣🤗

পুরান ঢাকার আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী সাইফুদ্দীন মুহাম্মদ এমদাদ গুলিবিদ্ধ হওয়ায় তার ডান চোখ নষ্ট হয়েছে—এমন এক অভিযোগে শত শত আওয়ামী লীগ নেতা, পেশাজীবি, ব্যবসায়ী, অভিনেতা-অভিনেত্রী, সাংবাদিকদের নামে ঢাকা ও চট্টগ্রামের ২টি থানায় মামলা দায়ের করা হয়। 😲

১ম মামলা—
৩০শে এপ্রিল ২০২৫ইং, ঢাকার শাহবাগ থানায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অভিনেত্রী মেহের আফরোজ শাওন, জায়েদ খানসহ মোট ২০১ জনের বিরুদ্ধে। 😲

আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের বাংলাদেশ শাখার প্রেসিডেন্ট এম এ হাশেম রাজু নিজেকে ঘটনার প্রত্যক্ষদর্শী দাবী করে এই মামলা দায়ের করে। (http://bit.ly/43RS631) 💢

ঘটনাস্থল ও সময়ঃ পরীবাগ, ঢাকা। ৪ঠা আগষ্ট, সাড়ে ১১টায়।

২য় মামলা—✍️
১৭ই জুন ২০২৫ইং, চট্টগ্রামের খুলশী থানায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৬৭ জনের বিরুদ্ধে।

বাদী ভিকটিম দাবী করা সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদ। (https://bit.ly/4k44aD3)

ঘটনাস্থল—✍️
১) নিউমার্কেট মোড়, চট্টগ্রাম। ৪ঠা আগষ্ট সকাল ১১টা।
২) ওয়াসা মোড়, চট্টগ্রাম। ৫ই আগষ্ট দুপুর ২টা।

প্রশ্ন হলো—সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদ ১লা আগষ্ট থেকে ৮ আগষ্ট (চট্টগ্রামে দায়ের করা মামলার এজাহার অনুযায়ী) পর্যন্ত চট্টগ্রামে অবস্থান করলে ৪ঠা আগষ্ট পরীবাগ আহত হইলো কিভাবে? 🫣🤗

এই বাটপার মামলাবাজ সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদ গত ১৩ই এপ্রিল রাজধানীর পন্টন মোড়ে চট্টগ্রাম সমিতির অফিসে গিয়ে হামলার স্বীকার হয় দাবী করে শাহবাগ থাকায় ৯জনকে আসামী করে আরো ১টি মামলা দায়ের করে। (http://bit.ly/43OIzts)

চিন্তা করুন, মুখ ও মুখোশ পরে চাকর ও দাস শ্রেণির পরিবারের সন্তানরা শুধু বাংলাদেশ ধ্বংস করেই ক্ষ্যান্ত থাকেননি, মেটিকুলাস প্ল্যান-বি বাস্তবায়নের জন্য একের পর এক মিথ্যা মামলা দিয়ে দেশের বরেণ্য ব্যক্তিদের হয়রানী সহ মব ভায়োলেন্সের শিকার করছে॥ 😲🫵

আপনি কি বলেন… ? ⁉️

16/06/2025

আমরা শোকাহত

শোকবার্তা

তারিখ-১৫/০৬/২০২৫ ইং

বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর সাবেক চেয়ারম্যান ও গণফোরামের সভাপতি জনাব মোস্তফা মহসিন মন্টুর মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর শোক প্রকাশ।
-----------------------------------
মহান মুক্তিযুদ্ধের সংগঠক, বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর সাবেক চেয়ারম্যান ও গণফোরামের সভাপতি মোস্তফা মহসিন মন্টুর আজ ১৫ই জুন,২০২৫, রোববার, বিকেল ৫ টা ১০ মিনিট রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন। তিনি পরিবার-পরিজনসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

মরহুমের মূত্যুতে বাংলাদেশ আওয়ামী যুবলীগ পরিবার গভীরভাবে শোকাহত। যুবলীগ এক যৌথ শোক বার্তায় মরহুমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর সম্মানিত চেয়ারম্যান জনাব শেখ ফজলে শামস পরশ ও বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব আলহাজ্ব মো মাইনুল হোসেন খান নিখিল এমপি। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসস্তপ্ত পরিবার এর প্রতি গভীর সমবেনা জ্ঞাপন করেন।

বার্তা প্রেরক
দপ্তর সেল
বাংলাদেশ আওয়ামী যুবলীগ

17/03/2025

শুভ জন্মদিন- বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠাতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

জার্মান দার্শনিক জর্জ উলিয়াম ফ্রেডরিখ হেগেলের ভাষায়: "মানুষের সর্বশ্রেষ্ঠ কাজ হচ্ছে রাষ্ট্র প্রতিষ্ঠা করা"
বাঙ্গালী জাতিব জন্য এই কাজটি করেছিলেন ইতিহাসের মহানায়ক বাঙ্গালী জাতির অবিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

দেখতে দেখতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আরেকটি জন্মদিন চলে এল। ১০৫ বছর আগে ১৯২০ সালের এই দিনে স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দ্রষ্টা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম হয়েছিলো গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। গত বছরের এই দিনেও কি আমরা জানতাম যে বাংলাদেশকে আবারো হায়েনাদের হাত থেকে রক্ষা করবার জন্য ফিরে যেতে হবে বঙ্গবন্ধুর আদর্শে, উজ্জীবিত হবার জন্য বার বার শুনতে হবে তাঁর বক্তৃতা!

২০২৪ সালের ৫ আগস্ট থেকে বাংলাদেশে মৌলবাদী শক্তির উত্থান ঘটেছে। বাংলাদেশের স্বাধীনতাবিরোধী জামাত-ই-ইসলামী ও হিজবুত তাহরীর-এর মত জঙ্গীগোষ্ঠির সমর্থনপুষ্ট ইউনুস সরকার হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে সম্পূর্ণ মুছে ফেলার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। বর্তমান অসাংবিধানিক ও অবৈধ সরকার নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শ ও ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে দেবেনা। নতুন প্রজন্মের জানা প্রয়োজন যে বঙ্গবন্ধুর আদর্শ আমাদের দেশপ্রেম ও জাতীয়তাবাদের চেতনাকে জাগ্রত করে। তিনি আমাদের শিখিয়েছেন কীভাবে দেশের জন্য নিঃস্বার্থভাবে কাজ করতে হয় এবং দেশের স্বার্থকে সবার ঊর্ধ্বে রাখতে হয়।
বঙ্গবন্ধু আমৃত্যু গণতন্ত্র ও মানবাধিকারের প্রতি অবিচল ছিলেন। তাঁর কাছ থেকেই আমরা শিখেছি যে কীভাবে জনগণের অধিকার রক্ষা করতে হয় এবং একটি গণতান্ত্রিক সমাজ গড়ে তুলতে হয়। জনগনের অধিকার রক্ষায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর রাজনৈতিক জীবনে সর্বমোট ৪,৬৮২ দিন কারাভোগ করেন। এর মধ্যে: স্কুলের ছাত্র অবস্থায় ব্রিটিশ আমলে সাত দিন কারাভোগ করেন এবং বাকি ৪,৬৭৫ দিন তিনি কারাভোগ করেন পাকিস্তান সরকারের আমলে।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাজনৈতিক আন্দোলন, ভাষার অধিকারের জন্য আন্দোলন, ছয় দফা আন্দোলন, আগরতলা ষড়যন্ত্র মামলা ও ১৯৭১ সালে স্বাধীনতা ঘোষণার পর গ্রেপ্তার হয়ে কারাবরণ করেন। জাতির পিতার এই ইতিহাস আমাদের জানা না থাকলে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস অসম্পূর্ণ থেকে যাবে। আমাদের মনে রাখতে হবে বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনে কারাবরণ একটি অবিচ্ছেদ্য অংশ ছিল। তিনি জনগণের অধিকার আদায়ের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন।
বঙ্গবন্ধু মানুষকে ভালোবাসতেন। তার ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটির প্রথমেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিগত নোট বইয়ের একটি উদ্ধৃতি রয়েছে, যা তিনি ১৯৭৩ সালের ৩০ মে লিখেছিলেন। নোট বইতে তিনি লিখেছিলেন –
“‘একজন মানুষ হিসেবে সমগ্র মানবজাতি নিয়েই আমি ভাবি। একজন বাঙালি হিসেবে যা কিছু বাঙালিদের সঙ্গে সম্পর্কিত তাই আমাকে গভীরভাবে ভাবায়। এই নিরন্তর সম্পৃক্তির উৎস ভালোবাসা, অক্ষয় ভালোবাসা, যে ভালোবাসা আমার রাজনীতি এবং অস্তিত্বকে অর্থবহ করে তোলে।”
এই উদ্ধৃতিটি থেকেই বোঝা যায় কেন তিনি বাঙ্গালী জাতির অবিসংবাদিত নেতা হতে পেরেছিলেন। প্রখ্যাত গবেষক অধ্যাপিকা রওনক জাহান বঙ্গবন্ধুর বক্তৃতা বিশ্লেষণ করে বলেছেন, “পৃথিবীর অন্য নেতাদের ভাষণ আমি যখন পড়ি এবং তাদের ভাষণের সঙ্গে যখন বঙ্গবন্ধুর ভাষণের তুলনা করি তখন আমার কাছে তার এই অভিব্যক্তিটি ‘জনগণের প্রতি ভালোবাসা’ তা অনন্য বলে মনে হয়।”
বঙ্গবন্ধু সামাজিক ন্যায়বিচার ও সমতার জন্য সংগ্রাম করেছেন এবং তিনি ছিলেন অসাম্প্রদায়িক চেতনার মূর্ত প্রতীক। তিনি ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সমান অধিকারের কথা বলেছেন। ২০২৪ সালের ৫ আগস্টের পর স্বাধীনতা বিরোধিদের উত্থানের ফলে বাংলাদেশের আইন-শৃংখলা ও মানবাধিকার পরিস্থিতির এতটাই অবনতি হয়েছে যে, কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহর কবিতায় বলতে হয় - “জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরনো শকুন”। গত ছয় মাসে প্রায় ২ লক্ষ লোককে মিথ্যা মামলায় আটক করা হয়েছে, ‘মব’ নাটক সাজিয়ে হাজারো মানুষকে মেরে ফেলা হয়েছে, এবং লক্ষাধিক লোকের বাড়িঘর - দোকানপাট ভাংচুর করা হয়েছে। আইন ও শালিশ কেন্দ্রের প্রতিবেদনঅনুযায়ী, ২০২৫ সালের প্রথম দুই মাসে ৮৫টি ধর্ষণের ঘটনা ঘটেছে, যার মধ্যে গণধর্ষণের ঘটনা ৩৪টি। নিত্য প্রয়োজনীয় দ্রব্যে দাম আজ আকাশ-ছোঁয়া। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিবেদনঅনুযায়ী সংখ্যালঘু নির্যাতন ও তাদের উপসনালয়সহ বিভিন্ন স্থাপনা ধ্বংস করার ঘটনা ঘটেছে প্রায় ২৩০০টি। বাংলাদেশের মানুষ আজ কোন দেশে বসবাস করছে?
পাকিস্তান সরকার বঙ্গবন্ধুকে অবদমিত করার এবং তাঁর কন্ঠকে অবরুদ্ধ করার কোনো প্রচেষ্টাই বাদ রাখেনি। তারপরেও কি পাকিস্তানের সামরিক জান্তা পেরেছে? ইতিহাস সাক্ষী আছে - তারা পারেনি। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের হত্যা করার মাধ্যমে খুনী - ষড়যন্ত্রকারীরা চেয়েছিলো বাঙ্গালীদের চেতনা থেকে বঙ্গবন্ধুর আদর্শকে মুছে ফেলবে। তারাও পারেনি। জাতির পিতার ভালোবাসা, স্নেহ ও তাঁর আদর্শ ছড়িয়ে রয়েছে আমাদের শিরায় উপ-শিরায়, রন্ধ্রে রন্ধ্রে। তাঁকে মুছে ফেলা সহজ নয়।
পাকিস্তান সমর্থক রাজাকার, আল-বদর, আল-শামসের প্রেতাত্মারা আবার ফিরে এসেছে বাংলাদেশে। বর্তমান সরকার প্রধান ইউনুস তাদের প্রধান পৃষ্ঠপোষক। মিথ্যা মামলার ভয়ে অনেকেই আজ দেশছাড়া, নিজের ঘর ও পরিবার ছেড়ে অসহায় অবস্থায় দিনযাপন করছেন। এই সংকটকালীণ সময়ে আমাদের সবার বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ থেকে অনুপ্রেরণা নিতে হবে - আমাদের মনে রাখতে হবে - “এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম”, বাংলাদেশকে রাজকার-জঙ্গী মুক্ত করতে হবে। বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক সোনার বাংলা গড়ে তুলতে হলে বঙ্গবন্ধুর আদর্শে নিজেদের উজ্জীবিত করতে হবে। মনে রাখতে হবে কারাগারে থেকেও বঙ্গবন্ধু কখনো হতাশ হননি। নিজের জীবনের হুমকি উপেক্ষা করেও তিনি বাংলার মানুষের জন্য কাজ করে গিয়েছেন, প্রতিহিংসা নয় ভালোবাসা বিলিয়ে গিয়েছেন। তাই আসুন আজকের এই দিনে দ্বিধাহীন চিত্তে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে ‘ভয়শূন্য’ ভাবে রুখে দাঁড়াই স্বাধীনতাবিরোধী সেই ‘পুরানো শকুনের’ বিরুদ্ধে।

লেখক:
মিজানুর হক খান
সভাপতি জার্মান আওয়ামী লীগ

14/02/2025
09/02/2025

একদিকে আছে জর্জ সরোস— এর আগেও ইউনূসের গ্রামীণে ১০০ মিলিয়ন তহবিল দিয়েছেন ২০০১ এর আগে। এরই ফলশ্রুতি ক্ষমতায় এসে যায় বিএনপি, শুরু হয় আওয়ামী লীগ ধ্বংসের পরিকল্পনা। মি: সরোস হিলারি ক্লিনটনের ফাউন্ডেশনের অন্যতম দাতা, যারা বিশ্বজুড়ে সরকার পরিবর্তনের খেলোয়াড়- যা আর নতুন নয়।

অন্যদিকে এখানে আছে মাস্টারমাইন্ডখ্যাত মাহফুজ আলম। একসাথে আছে এখানে সেই মুখগুলো, যারা কথিতভাবে USAID-এর অর্থায়নে পরিচালিত সরকার পরিবর্তনের এক সূক্ষ্ম পরিকল্পনার অংশ। বিদেশি শক্তির মদদপুষ্ট এই গোষ্ঠী, যাদের অন্যতম প্রতিনিধি আলেকজান্ডার সোরোস, বাংলাদেশ সফরের সময় এদের সঙ্গে দেখা করেন। অভিযোগ রয়েছে, এই দলটি আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরিরের সাথে মিলে সহিংস কর্মকাণ্ড পরিচালনা করেছে, যার মধ্যে হত্যাকাণ্ডের মতো ঘটনা রয়েছে, যাতে কোনো নির্বাচন ছাড়াই হিলারি ক্লিনটনের ঘনিষ্ঠ সহযোগী ইউনুসকে ক্ষমতায় বসানো যায়।

তাহলে কি ডিপ স্টেটের ছায়ায় এক নতুন রাজনৈতিক পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা চলছে?

এই ষড়যন্ত্র শুধু বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির জন্য হুমকি নয়, এটি গোটা দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা নষ্ট করার এক গভীর চক্রান্তের অংশ।

বিদেশি তহবিল, এনজিও-নির্ভর নব্য-উপনিবেশবাদ, এবং দেশীয় স্বার্থান্বেষীদের মিশেলে বাংলাদেশ কি এক নতুন গভীর ষড়যন্ত্রের দিকে এগোচ্ছে?

Photos from বাংলাদেশ আওয়ামী যুবলীগ Bangladesh Awami Jubo League's post 03/02/2025
Want your business to be the top-listed Government Service in Chittagong?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


12 Chandmari Road, Lalkhan Bazar
Chittagong
4000