21/05/2026
Bangladesh Tea Board
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Bangladesh Tea Board, Government Organization, 171-172 Baizid Bostami Road, Nasirabad, Chittagong.
Bangladesh Tea Board, Under Ministry of Commerce, is a statutory body constituted under the Tea Act 2016 to regulate, control and promote the cultivation and sale of Tea in Bangladesh.
21/05/2026
10/05/2026
বাংলাদেশ চা বোর্ড নিয়ন্ত্রিত ও পরিচালিত মৌলভীবাজার জেলায় অবস্থিত চা বাগানের জন্য ব্যবস্থাপক পদে নিয়োগের নিমিত্ত বাংলাদেশি নাগরিক হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে। আবেদনের শেষ তারিখ: ২৭/০৫/২০২৬। উল্লেখ্য, ইতোপূর্বে যারা আবেদন তাদের পুনরায় আবেদনের প্রয়োজন নেই।
03/05/2026
চা লাইসেন্স বাতিল সংক্রান্ত নোটিশঃ
এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মেয়াদ উত্তীর্ণের তারিখ ৩০.০৬.২০২২ খ্রি. অতিক্রান্ত হওয়ায় অর্থাৎ পর পর ০৩ (তিন) বছর লাইসেন্স নবায়ন না করায় ১৮ আগস্ট, ১৯৯৪ তারিখে জারিকৃত বাংলাদেশ গেজেট অনুযায়ী ৩২৩ টি খুচরা পাইকারি, ৩৩ টি বিডার, ১৪টি ব্লেন্ডার এবং ০১টি ব্রোকার লাইসেন্স নির্দেশক্রমে বাতিল করা হলো।
সংযুক্তি: লাইসেন্স বাতিলকৃত প্রতিষ্ঠানের তালিকা।
03/05/2026
আগামী ৩০ জুন ২০২৬ তারিখের মধ্যে সকল ধরণের চা ব্যবসায়ের লাইসেন্স নবায়নের জন্য ব্যবসায়ীদের অনুরোধ করা হলো।
30/04/2026
অপেক্ষমাণ তালিকার চূড়ান্ত ফলাফল (29.04.2026)
27/04/2026
বাংলাদেশ চা শ্রমিক কল্যাণ তহবিল থেকে ২০২৫-২৬ অর্থবছরে অনুদান প্রদানের জন্য বাগানের স্থায়ী শ্রমিক ও পোষ্যদের নিকট থেকে আবেদন আহবান করা হয়েছে।
নির্ধারিত ফরমে আবেদন জমাদানের শেষ তারিখ: ১০ মে ২০২৬ খ্রি. তারিখ।
বাংলাদেশ চা বোর্ড, বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট এবং প্রকল্প উন্নয়ন ইউনিট এর ওয়েবসাইটে আবেদনের বিস্তারিত তথ্য রয়েছে।
19/04/2026
জাতীয় চা পুরস্কার ২০২৬ প্রদানের জন্য আবেদনের সময় ২০ এপ্রিল ২০২৬ পর্যন্ত বর্ধিতকরণ প্রসঙ্গে।
17/04/2026
https://www.facebook.com/share/p/1DLQrgw7XF/
বাণিজ্য সচিব মাহবুবুর রহমান মারা গেছেন
ঢাকা : ১৭ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান আজ শুক্রবার (১৭ এপ্রিল ) ভোর ৬.২৫ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
শারীরিক অসুস্থতা বোধ করলে গত ১৩ এপ্রিল মাহবুবুর রহমানকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সে সময় তার শরীরে রক্তের প্লাটিলেট আশঙ্কাজনক হারে কমে গিয়েছিল। হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে থাকাকালীন পরীক্ষায় তার শরীরে ম্যালেরিয়া শনাক্ত হয়।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর।
মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
অত্যন্ত বর্ণাঢ্য এক প্রশাসনিক ক্যারিয়ার ছিল মাহবুবুর রহমানের। তিনি ১৯৯৪ সালের এপ্রিল মাসে বাংলাদেশ সিভিল সার্ভিস (কাস্টমস ও এক্সাইজ) ক্যাডারের ১৩তম ব্যাচের কর্মকর্তা হিসেবে সরকারি চাকরিতে যোগদান করেন। ক্যারিয়ারের শুরুতে তিনি অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অধীনে জাতীয় রাজস্ব বোর্ডে সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। এরপর তিনি প্রায় দেড় দশক কাস্টমস ও ভ্যাট বিভাগের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আসীন ছিলেন।
২০১০ সালের ডিসেম্বর পর্যন্ত তিনি দেশের বিভিন্ন কাস্টম হাউস, কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট এবং জাতীয় রাজস্ব বোর্ডে অত্যন্ত দক্ষতার সাথে ডেপুটি কমিশনার, যুগ্ম কমিশনার এবং অতিরিক্ত কমিশনার হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। পরবর্তী সময়ে তিনি সচিব পদমর্যাদায় উন্নীত হন এবং সর্বশেষ বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে দেশের অর্থনীতি ও বাণিজ্য প্রসারে নিবেদিত ছিলেন।
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the business
Telephone
Website
Address
171-172 Baizid Bostami Road, Nasirabad
Chittagong
4200
