28/11/2025
ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলার শোকবার্তা
২৮ নভেম্বর ২০২৫
ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতির মা’র ইন্তেকালে গভীর শোক; মরহুমার মাগফিরাত কামনায় দেশব্যাপী দোয়া আহ্বান
ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি মাওলানা খলিলুর রহমানের সম্মানিতা মাতা আজ বেলা ৩:৩০ মিনিটে ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুমার ইন্তেকালে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল কে. এম. বিল্লাল হোসাইনসহ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানাচ্ছি আন্তরিক সমবেদনা।
মরহুমার রুহের মাগফিরাত কামনায় দেশব্যাপী সকল নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের নিকট দোয়া কামনা করছি।
আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি, তিনি যেন মরহুমা সম্মানিতা মাকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মাকাম দান করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য, সবরে জামিল ও উত্তম প্রতিদান দান করেন। আমিন।
আলহাজ্ব মুহাম্মদ ফোরকান সিকদার
সভাপতি
ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ
চট্টগ্রাম উত্তর জেলা
24/11/2025
সমমনা আট দল নেতা
ডাঃ শফিকুর রহমান,মুফতী সৈয়দ রেজাউল করিম, মাওলানা মামুনুল হক
মাওলানা আব্দুল বাসিত, হাবিবুল্লাহ মিয়াজী
সরওয়ার কামাল আজিজী,তাসমিয়া প্রধান
আনোয়ার ইসলাম চান, প্রতিষ্ঠা ২০২৫
প্রেক্ষাপট
২০২৪ সালের জুলাইয়ে ছাত্র জনতার অভ্যূত্থান পরবর্তী রাজনীতিতে নতুন আলোচনার জন্ম নেয় ইসলামপন্থী দলগুলোর ঐক্য নিয়ে।[৬] বিভিন্ন বিষয়ে দলগুলোর মধ্যে মতবিরোধ থাকলেও ৫ আগষ্টের পর শীর্ষ নেতারা ইসলামপন্থীদের এক হয়ে নির্বাচন করার কথা বলেন।
“ ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা পূরণের ব্যবস্থা যেন আল্লাহ করে দেন এই দোয়াই করি। ”
– ড. শফিকুর রহমান আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী।
“ বৃহত্তর ইসলামপন্থীদের ঐক্যের মাধ্যমে শান্তিপূর্ণ, পরমতসহিষ্ণুতা এবং ইসলামি আদর্শসম্মত রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা আমাদের লক্ষ্য। ”
–মাওলানা মামুনুল হক আমীর, বাংলাদেশ খেলাফত মজলিস।
“ জালিম ও চোর-ডাকাতদের হাত থেকে ইসলামপন্থিদের নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে দেশে ইসলামী অনুশাসন প্রতিষ্ঠা করতে হবে। ”
–মুফতি ফয়জুল করিম নায়েবে আমীর, ইসলামী আন্দোলন বাংলাদেশ।
২০২৫ সালের ২১ জানুয়ারী জামায়াতে ইসলামীর আমীর ডাক্তার শফিকুর রহমান দলীয় কর্মী সমাবেশের উদ্দেশ্যে বরিশাল সফর করেন। সফরকালে চরমোনাইর পীরের দরবারে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমীর সৈয়দ রেজাউল করিম-এর সাথে সাক্ষাৎ করেন। পরবর্তীতে যৌথ প্রেস ব্রিফিং-এ সাংবাদিকের –"ইসলামী দলগুলোর ঐক্য বা জোট হচ্ছে কি না" প্রশ্নের জবাবে দুই দলের আমির ঐক্যের জন্য জনসাধারণের কাছে দোয়া চান। তাঁরা বলেন, ইসলামী দলগুলো ভোটকেন্দ্রে একটি বাক্স পাঠানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।
পাঁচ দফা দাবি ও আন্দোলন
গত ১১ নভেম্বরে "জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, সাংবিধানিক আদেশ জারি ও নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে" ঢাকায় সমাবেশ করছে সমমনা আট দল।
"জুলাই জাতীয় সনদ জারি'র"জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়েছে সমমনা আট দল। তবে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে করার যে সিদ্ধান্ত, সেটির নিন্দা জানিয়ে প্রধান উপদেষ্টাকে সিদ্ধান্ত প্রত্যাহার করার আহ্বান জানিয়েছে তারা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে গণভোট আয়োজনের দাবিতে যৌথ উদ্যোগে আগামী ৩০ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত ঢাকা ব্যতীত দেশের বাকি বিভাগীয় শহরগুলোতে ধারাবাহিকভাবে সমাবেশের ঘোষণা দিয়েছে জোটটি।
৫ দফা দাবিগুলো:
জুলাই সনদের আইনি ভিত্তি
নির্বাচনের আগে গণভোটের আয়োজন করা। পিআর পদ্ধতিতে নির্বাচন।
নির্বাচন সুষ্ঠু করার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড।
জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান করা।
জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
দলগুলো
সমমনা আট দল
দল প্রতীক পতাকা নেতা
বাংলাদেশ জামায়াতে ইসলামী শফিকুর রহমান
ইসলামী আন্দোলন বাংলাদেশ সৈয়দ রেজাউল করিম
বাংলাদেশ খেলাফত মজলিস মামুনুল হক
খেলাফত মজলিস আব্দুল বাছিত আজাদ
বাংলাদেশ খেলাফত আন্দোলন মাওলানা হাবিবউল্লাহ মেয়াজী
জাতীয় গণতান্ত্রিক পার্টি তাসমিয়া প্রধান
নেজামে ইসলাম পার্টি সরওয়ার কামাল আজিজী
বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি আনোয়ারুল ইসলাম চাঁন
উল্লেখিত ৮ টি দলের মধ্যে নেজামে ইসলাম পার্টি ব্যতীত অন্য ৭টি দল বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক নিবন্ধিত।
27/10/2025
ফটিকছড়িতে হাতপাখার এমপি
প্রার্থী আলহাজ্ব জুলফিকার আলী
==========================
কাউসার সিকদার:
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হিসেবে চূড়ান্ত হয়েছেন আলহাজ্ব জুলফিকার আলী। দলটির কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী ২৬ অক্টোবর শনিবার রাতে চূড়ান্তভাবে তার নাম ঘোষণা করা হয়। পূর্বে ঘোষিত প্রার্থী মাওলানা আতিক উল্লাহ বাবুনগরী শারীরিক অসুস্থ থাকায় তার প্রার্থিতা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। এ প্রেক্ষিতে গত ১৫ অক্টোবর জেলা দায়িত্বশীলদের উপস্থিতিতে স্থানীয় নেতাকর্মীদের গোপন ভোটে মতামত নেওয়া হয়, যেখানে অধিকাংশের সমর্থনে জুলফিকার আলীকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নেয় কেন্দ্র।
আলহাজ্ব জুলফিকার আলী ফটিকছড়ি উপজেলার ২নং দাঁতমারা ইউনিয়নের ছেট বেতুয়া গ্রামের কৃতী সন্তান। তিনি স্থানীয় প্রখ্যাত আলেম মাওলানা গণী আহমদের পুত্র এবং হেফাজতে ইসলাম বাংলাদেশ এর সাবেক আমীর আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরী রহঃ এর ভায়রা ভাই হয়। দীর্ঘ দুই দশক ধরে তিনি ফটিকছড়ির আলেম-উলামা ও সাধারণ মানুষের কল্যাণে নিবেদিতভাবে কাজ করে যাচ্ছেন। সমাজসেবায় তাঁর অবদান ব্যাপকভাবে প্রশংসিত। তিনি একজন বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষানুরাগী, মাদরাসা প্রতিষ্ঠাতা ও বিভিন্ন সামাজিক সংগঠনের উপদেষ্টা হিসেবে সুপরিচিত।
ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন নিবেদিতপ্রাণ কর্মী। প্রবাসে থেকেও তিনি দ্বীনি ও সামাজিক কাজে গভীরভাবে সম্পৃক্ত ছিলেন। তিনি রেডিমেড গার্মেন্টস ট্রেডার্স অ্যাসোসিয়েশন আজমান (RGT)-এর ধর্ম সম্পাদক এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
দেশে বিদেশে তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন সাংগঠনিক দায়িত্ব পালন করছেন। নারী শিক্ষার প্রসারে তিনি দাঁতমারায় প্রতিষ্ঠা করেছেন “হযরত খাদিজাতুল কোবরা (রা.) মহিলা মাদরাসা”, যা এলাকার নারী শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সপ্তাহ খানেকের মধ্যে দেশে ফিরে পুরোদমে নির্বাচনী প্রচারণা শুরু করবেন বলে জানান।
আলহাজ্ব জুলফিকার আলী বলেন, “হাতপাখা শুধু একটি প্রতীক নয়, এটি ন্যায়, আদর্শ ও সেবার প্রতীক। ইনশাআল্লাহ জনগণের ভালোবাসা ও দোয়া নিয়েই আমি বিজয়ের পথে এগিয়ে যাব।”
স্থানীয় নেতাকর্মীরা আশা করছেন, জুলফিকার আলীর প্রার্থীতা ফটিকছড়িতে ইসলামী আন্দোলনের অবস্থানকে আরও শক্তিশালী করবে এবং এলাকার ধর্মপ্রাণ মানুষ তাকে আন্তরিকভাবে সমর্থন জানাবে।
07/09/2025
হাটহাজারী মাদ্রাসায় হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মুখপাত্র, কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান সাহেব।
30/08/2025
ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলার থানা -ওয়ার্ড প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন--
------------------------------------------------------------------------------------
ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কর্মসূচির আলোকে গতকাল ২৯ আগস্ট শুক্রবার ২০২৫ ইংরেজি বিকাল ৩ টায় চট্টগ্রাম উত্তর জেলার মিলনায়তনে থানা ও ওয়ার্ড দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ফোরকান শিকদার এর সভাপতিত্বে ও
সেক্রেটারি মাওলানা আজিজুল হকের পরিচালনায় প্রধান অতিথি-হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ প্রদান করেন
ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি হাফেজ মাওলানা সিদ্দিকুর রহমান।।
প্রধান বক্তা-
ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলা সহ-সভাপতি মুফতি আব্দুল আলী কারীমী,
বিশেষ অতিথি যথাক্রমে
ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলা সেক্রেটারি মাওলানা এমদাদুল্লা চৌধুরী,
ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম উওর জেলার সহ সভাপতি আব্দুল খালেক সওদাগর।
ইসলামী শ্রমিক আন্দোলন চট্টগ্রাম উত্তর জেলা সদস্য ইন্জিনিয়ার সিরাজদৌল্লাহ,
আইন বিষয়ক সম্পাদক মাওলানা আবদুল আজিজ,
শিল্প ও কলকারখানা শ্রম বিষয়ক সম্পাদ মোঃ ফজল করিম,
হাটহাজারী থানা আহ্বায়ক মোঃ হায়াত দৌলা,
ইসলামী শ্রমিক আন্দোলন হাটহাজারী পৌরসভা সেক্রেটারি মোঃ আকরাম,
ফটিকছড়ি থানায় সভাপতি মোঃ মফিজ উদ্দিন।
ভূজঁপুর থানা সভাপতি মাওলানা আমির হোসেন,
রাউজান শাখার আহ্বায়ক মোঃ জাকারিয়া,
রাঙ্গুনিয়া থানার সভাপতি মাওলানা আহমদুল হক,
মির্জাপুর ইউনিয়নের সাবেক সভাপতি মোঃ আলাউদ্দিন, মির্জাপুর ওয়ার্ড সভাপতি আলী আকবর,
সেক্রেটারি মোহাম্মদ হাসান জেলা, থানা, ওয়ার্ড দায়িত্বশীল ও সদস্যবৃন্দ এসময় উপস্হিত ছিলেন।
19/04/2025
জনরায়কে সন্মান করে বরিশালে মুফতি ফয়জুল করীমকে সিটি মেয়র হিসেবে ঘোষণা করুন
---------পীর সাহেব চরমোনাই
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই আজ শনিবার ১৯ এপ্রিল এক বিবৃতিতে বলেছেন, ২০২৩ এর জুনে অনুষ্ঠিত বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন পতিত ফ্যাসিজমের একটি নিকৃষ্ট মহড়া ছিলো। জনরায়কে পদদলিত করতে এবং ভোট জালিয়াতির নগ্ন ও চুড়ান্ত দৃষ্টান্ত স্থাপিত হয়েছিলো সেই নির্বাচনে। বরিশাল সিটি নির্বাচন একটি স্থানীয় সরকার নির্বাচন হলেও সেই নির্বাচনের ফলাফল জালিয়াতির সাথে পতিত ফ্যাসিবাদের শীর্ষমহলও জড়িত ছিলো। তার প্রমাণ পাওয়া গিয়েছিলো তৎকালীন প্রধান নির্বাচন কমিশনারের কথায়। একজন প্রার্থীকে রক্তাক্ত করার প্রশ্নে সে বলেছিলো, “তিনি কি ইন্তেকাল করেছেন?”। কতটা নির্মম ও নৃশংস রসিকতা ছিলো । আওয়ামী লীগ সরকারের একটা বিভৎস উদাহরণ রচিত হয়েছিলো সেদিন। এখন সময় এসেছে এর প্রতিকার করার।
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর বলেন, সেই নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের প্রতি যেভাবে জনতার আগ্রহ ও উৎসাহ দেখা গেছে এবং নির্বাচনের দিন সকল বুথ থেকে হাতপাখার এজেন্টদের মারধোর করে বের করে একতরফা ভোট জালিয়াতি করার পরেও অল্পসময়ে হাতপাখায় যে পরিমান ভোট পরেছে তাতে এটা স্পষ্ট যে, সেই নির্বাচনে মুফতি সৈয়দ ফয়জুল করীম-ই প্রকৃত বিজয়ী। এই প্রকৃত বিজয়ীকে তার প্রাপ্য দিতে ব্যর্থ হলে জুলাই আন্দোলনের চেতনা ক্ষতিগ্রস্ত হবে। রাষ্ট্রের মালিক নাগরিকের রায়ের প্রতি অসন্মান করা হবে। তাই হাতপাখার প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমকে বরিশাল সিটি নির্বাচনে বিজয়ী ঘোষণা করতে হবে।
পীর সাহেব চরমোনাই বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং মুফতি সৈয়দ ফয়জুল করীম যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, তাতে ইনসাফের দাবী ছিলো তাঁকে তার প্রাপ্য অধিকার রাষ্ট্র স্বউদ্যোগে বুঝিয়ে দেয়া। কিন্তু দুঃখজনক বিষয় হলো তা করা হয় নাই। তাই জনতার রায় বাস্তবায়ন করার জন্য পতিত ফ্যাসিবাদের নির্মমতার শিকার ব্যক্তিকেই আদালতে মামলা করতে হলো। আমরা আশা করি, কালবিলম্ব না করে দ্রুততার সাথে আইনী প্রক্রিয়া শেষ করে বরিশাল সিটি কর্পোরেশনে জনতার রায়ের প্রতি সন্মান রেখে মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমকে মেয়র হিসেবে ঘোষণা করতে হবে। তিনি সতর্ক করে বলেন, জনতার রায়ের প্রতি সন্মান দেখানো এবং জনরায়কে বাস্তবায়ন করার জন্য আমাদের সংগ্রাম অবিরত ছিলো, আগামীতেও অবিরাম থাকবে; ইনশাআল্লাহ।
13/02/2025
ইসলামী শ্রমিক আন্দোলন চট্টগ্রাম উত্তর জেলার নতুন কমিটি গঠন
হাটহাজারী প্রতিনিধি:- চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোগী সংগঠন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলার নতুন কমিটি গঠন করা হয়েছে।
১৩ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) হাটহাজারীর আইএবি মিলনায়তনে আয়োজিত শূরা অধিবেশনে এ কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা শ্রমিক আন্দোলনের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ফোরকান সিকদার।
প্রধান অতিথি ছিলেন শ্রমিক আন্দোলনের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব শরিফুল আলম চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন আন্দোলনের জেলা সভাপতি মাওলানা খালেদ সুলতানী, সহসভাপতি মুফতি আব্দুল আলী কারিমী, জেলা সেক্রেটারি মাওলানা এমদাদ উল্লাহ চৌধুরী, সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রফিক, সাবেক জেলা দায়িত্বশীল সাংবাদিক মাওলানা আসগর সালেহী, প্রবাসী দায়িত্বশীল মাওলানা তৈয়ব চৌধুরী, মাওলানা আজিজুল হক মাদানী, হাফেজ মাওলানা জামশেদ আল মোবারক, মাওলানা আমিরুল ইসলাম, মোহাম্মদ ইব্রাহিম, মোহাম্মদ জালাল আহমদ ও মাওলানা আব্দুল আজিজ।
শূরা অধিবেশনে উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে আলহাজ্ব মোহাম্মদ ফোরকান সিকদারকে সভাপতি, মোহাম্মদ ইব্রাহিম ও মোহাম্মদ আব্দুল খালেককে সহসভাপতি এবং মাওলানা মোহাম্মদ ইসহাককে সেক্রেটারি করে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলার ২০২৫-২৬ সেশনের কমিটি ঘোষণা করা হয়।
19/12/2024
স্নেহময় ভাই,
হাটহাজারী সাংগঠনিক জেলা শাখার সাবেক সভাপতি
এইচ এম জসিম উদ্দিন Hm Joshim Uddin ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের বিপ্লবী সাধারণ সম্পাদক মনোনীত হওয়ায়
ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলার পক্ষ হইতে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
দোয়া ও শুভকামনা রইলো এগিয়ে যাওয়ার প্রত্যয়।