Casualty unit CMCH

Casualty unit CMCH

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Casualty unit CMCH, Chittagong Medical College & Hospital, Chittagong.

Photos from Casualty unit CMCH's post 26/04/2026

OSPE practice session at Casualty Department of CMC on 22 April, 2026.

06/04/2026

Emergency বাংলাদেশের সবচেয়ে অবহেলিত জায়গা। হাসপাতাল কর্তৃপক্ষের কাছে এবং ডাক্তারদের কাছেও। অধিকাংশ ডাক্তারদের কাছেই Emergency department নাক সিটকানোর বিষয় এবং তথাকথিত ভাল posting পাওয়ার আগে পর্যন্ত কোন রকমে পড়ে থাকার জায়গা। Emergency department যে একটা specialised services, এখনকার কাজের ধরন আলাদা, এখানে কাজ করতেও যে বিশেষ ট্রেনিং লাগে তা আমাদের দেশের অনেক ডাক্তারই বোঝেন না। হাসপাতালের কর্তৃপক্ষও এ বিষয়ে অত্যন্ত উদাসীন। তাই এদেশের হাসপাতাল গুলিতে নাম মাত্র Emergency Room থাকে, Emergency department থাকে না। আর এ emergency room এর untrained ডাক্তার বা নার্স কেবলমাত্র ভর্তির প্রক্রিয়া কিংবা ফোন অপারেটর এর কাজ করেন মাত্র।
জীবনের নিরাপত্তার স্বার্থেই এ ভয়াবহ অবস্থা থেকে উত্তরণ জরুরী। কার্যকর One Stop Emergency Department অত্যাবশ্যক।

Photos from Casualty unit CMCH's post 11/03/2026

Essential Trauma Care Training for Noakhali and Comilla Medical College Hospital at simulation lab of Chittagong Medical College on 5 March 2026

31/12/2025

Stab injury is an alarming event now. Be patient and careful in personal dealings.

17/10/2025

World Trauma Day 2025.
Trauma is a silent epidemic in the society now.
An appeal to society - Please follow the safety rules every day for bright future. ----
TRAUMA FOUNDATION.
One stop trauma service is our ultimate destination.

Photos from Casualty unit CMCH's post 28/01/2025

Basic Life Support training at Power Development Board of Agrabad, Chattogram.

Photos from Casualty unit CMCH's post 28/01/2025

Weekly education session at Casualty Department of Chittagong Medical College, Chattogram

Photos from Casualty unit CMCH's post 20/12/2024

3rd Batch of Essential Trauma Care Training at Cox's Bazar sponsored by UNHCR and Organised by Friendship on 19 and 20 December

Photos from Casualty unit CMCH's post 20/12/2024

2nd Batch of Essential Trauma Care Training at Cox's Bazar sponsored by UNHCR and Organised by Friendship on 12 and 13 December 2024

Photos from Casualty unit CMCH's post 20/12/2024

1st Batch of Essential Trauma Care Training at Cox's Bazar sponsored by UNHCR and Organised by Friendship on 4 and 5 December 2024

Photos from Casualty unit CMCH's post 08/12/2024

2 Days Essential Trauma Care training at Cox's Bazar, sponsored by UNHCR

08/06/2024

পূর্ণাঙ্গ ও কার্যকর জরুরী স্বাস্থ্যসেবা বিভাগ--- সময়ের দাবী।
আজ ২৭ মে ২০২৪। বিশ্ব জরুরীস্বাস্থ্য সচেতনতা দিবস (World Emergency Medicine Day)। এ বছরের প্রতিপাদ্য - " Climate change is a health Emergency too" . জলবায়ু পরিবর্তনও স্বাস্থ্য ঝুঁকির কারণ। সত্যিই বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি , আধিক জন সংখ্যা ও অর্থনৈতিক ও জীবনের তাগিদে আচরণ গত পরিবর্তন দিন দিন আমাদের অনেক পরিবর্তিত স্বাস্থ্য ঝুঁকির সম্মুখীন করছে। সংক্রামক রোগব্যাধির রূপ ও ধরণ যেমন পাল্টেছে তেমনি পাল্লা দিয়ে বাড়ছে অসংক্রামক রোগ যেমন ডায়াবেটিস, হৃদরোগ, স্টোক ইত্যাদি। অস্থির ও ব্যস্ত জীবনে বেড়েই চলেছে বিভিন্ন রকম এক্সিডেনটে মৃত্যুর মিছিলও। এতে আক্রান্ত সব বয়সের, সমাজের সব স্তরের এবং বিশ্বের সব এলাকার বাসিন্দা। এ পরিস্থিতিতে জরুরী স্বাস্থ্যসেবা জীবনের এক অপরিহার্য অংশ।
বাংলাদেশে আমাদের জরুরী স্বাস্থ্যসেবার বর্তমান হাল নিঃসন্দেহে আলোচনার দাবি রাখে। দেশের অধিকাংশ পাবলিক হাসপাতালের জরুরী বিভাগ সমূহ আক্ষরিক অর্থেই এক ট্রাফিক কন্ট্রোল রুম। যেখান থেকে শুধুমাত্র অন্তঃবিভাগে রোগী ভর্তি করা হয় অথবা সামান্য প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। কিন্ত মৃত্যু পথযাত্রী বা সংকটপূর্ন রোগীর তাৎক্ষণিক চিকিৎসার কোন ব্যবস্থা জরুরী বিভাগে নেই বললেই চলে। আমাদের দেশে ইমারজেনসি মেডিকেল অফিসার বা ইমারজেনসি কনসালটেনট কোন বিশেষায়িত পদ নয়। উপরন্তু এ বিষয়ে কেউ উচ্চতর শিক্ষা গ্রহণ করে কাজ করতেও আগ্রহী হন না। যে সব চিকিৎসক এ জরুরী বিভাগ সমূহে কাজ করেন তাঁরা নিতান্তই অনিচ্ছা সত্বে কোন রকম প্রশিক্ষণ বা তত্ত্বাবধান ছাড়াই এখানে কাজ করেন। তাই হাসপাতাল গুলির জরুরী বিভাগ কাগজ কলমেই কেবল থাকে, কিন্ত কার্যকর থাকে না। বেসরকারী ক্লিনিক সমূহে অধিকাংশ ক্ষেত্রেই ইমারজেনসি মেডিকেল অফিসার শুধুমাত্র কনসালটেনটকে টেলিফোনে সংযোগ করিয়ে দেয়ার দায়িত্বটুকু পালন করেন মাত্র। এ পরিস্থিতিতে আমাদের দেশের জরুরীস্বাস্থ্য সেবা মারাত্মক ঝুঁকিতে আছে বলা যায়।
অগ্রসরমান বৈশ্বিক প্রেক্ষাপটে জরুরীস্বাস্থ্য সেবার ঝুঁকি কমানোর প্রচেষ্টা অত্যাবশ্যক। দেশের হাসপাতাল ব্যবস্থাপনায় ইমারজেনসি মেডিকেল অফিসার ও ইমারজেনসি কনসালটেনট পদকে বিশেষায়িত ও বিশেষজ্ঞ পদে উন্নীত করতে হবে। জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক, নার্স সহ সকল জনবলকে প্রশিক্ষিত করতে হবে। জরুরী স্বাস্থ্যসেবায় কাজ করতে ইচ্ছুক জনবল নিয়োগ করতে হবে। বেসরকারী ক্লিনিক ও হাসপাতালের কর্তৃপক্ষকে অনুধাবন করতে হবে যে জরুরী বিভাগ কোন ফোন অপারেটর বা ট্রাফিক কন্ট্রোল রুম নয়। এটিও মেডিসিন, সার্জারি বা অন্যান্য বিভাগের মতই একটি বিভাগ যেখানে কনসালটেনট, রেজিস্ট্রার এবং মেডিকেল অফিসার এর মত বিশেষায়িত পদ মর্যাদার চিকিৎসক থাকবেন। মান সম্মত জরুরীস্বাস্থ্য সেবার আয়োজন এখন সময়ের দাবী। ব্যক্তি জীবনের নিরাপত্তার জন্যই এটি অত্যাবশ্যক।
বিশ্ব জরুরীস্বাস্থ্য সচেতনতা দিবস (World Emergency Medicine Day) এর এই দিনে আমরা আমাদের এই প্রিয় দেশেই পূর্ণাঙ্গ ও কার্যকর জরুরী স্বাস্থ্যসেবা বিভাগের স্বপ্ন দেখতে চাই।

Want your business to be the top-listed Government Service in Chittagong?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


Chittagong Medical College & Hospital
Chittagong
4203