আমি ২০১৮ সালে কলোনি থেকে বের হয়ে যেতে হয়। এখন নিজের ব্যক্তিগত জীবন নিয়ে ব্যস্ত থাকার কারণে কলোনিতে যাওয়াটা কঠিন হয়ে দাঁড়িয়েছে। তাই পেইজে ঠিকঠাক আপডেট দিতে পারি না।
এই সমস্যা সমাধানের জন্য একজন অ্যাডমিন খুঁজছি, যে আরো ৭/৮ বছর কলোনিতে থাকার সম্ভাবনা আছে।
যোগ্যতাঃ
১. ম্যাচিউরিটি থাকতে হবে। কী পোস্ট করা উচিত হবে, কী কমেন্ট করলে কেউ মনকষ্ট পাবে না তা বুঝতে হবে।
২. একটা ভালো মানের ডিভাইস থাকতে হবে, যাতে ছবি এবং ভিডিয়ো কোয়ালিটি ভালো হয়।
৩. সপ্তাহে অন্তত একটা পোস্ট দিতে হবে। হোক ছবি, ভিডিয়ো, রীল্স, বা সাধারণ স্ট্যাটাস।
*** আমি তমুক পেইজের অ্যাডমিন - এটা বলে ফ্লেক্স নেওয়া যাবে না। আমার মতে আপনি যে অ্যাডমিন এটা কেউ না জানলেই বেটার।
উপরের বক্তব্যের সাথে একমত হলে কমেন্ট করবেন, বা আগ্রহের কথা জানিয়ে মেসেজ দিবেন। আমি প্রোফাইল দেখে, কথা বলে, অ্যাকসেস দিয়ে দিব ইন শা আল্লাহ্।
TSP Residential Colony- টিএসপি আবাসিক কলোনি
TSP Colony আমাদের সবার প্রাণের স্পন্দন।
20/04/2022
Right now at TSP Colony, clouds are reigning in the sky.
Photo taken by Shabbir Khan (Tushar )
13/04/2022
আবারো এসেছে বৈশাখ। ❤️
15/11/2021
28/04/2021
কার কার প্রিয় জায়গার তালিকার মধ্যে এইটা আছে?
22/09/2020
আমাদের তরুণদের ফ্রেন্ডশিপ তো আছেই, এখানে কর্মরত সহকর্মীদের মাঝেও দারুণ ফ্রেন্ডশিপ মাঝে মাঝে দেখা যায়।
এখানে দুইজন বাল্যকালের বন্ধুর মত কাঁধে কাঁধ রেখে হেঁটে যাচ্ছে।
20/09/2020
আলহামদুলিল্লাহ্!
কোন প্রকার প্রচার প্রচারণা ছাড়াই এই পেইজের লাইক ১০০০+ হয়েছে এবং চেক-ইন করা হয়েছে প্রায় ৩০০০ বার। ❤
এটাই প্রমাণ করে কলোনির প্রতি আমাদের ভালোবাসা কতটা নিখাঁদ। ভবিষ্যতেও এভাবেই পাশে থাকবেন আশা করি। 😊
সবাইকে অন্তরের অন্তস্তল থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। 👏
একসময় বাঙলার প্রত্যেকটা গ্রাম ছিলো স্বয়ংসম্পূর্ণ। নিজেদের প্রয়োজন মেটাতে গ্রামের মানুষদের খুব কমই অন্যের মুখাপেক্ষী হতে হতো। আমাদের গ্রামেও দেখেছি কামার বাড়ি, কুমোর বাড়ি, ধোপা বাড়ি, জেলে বাড়ি, দরজি বাড়ি এমন আরও অনেক স্পেশাল স্কিল নির্ভর বাড়ি। আর প্রত্যেক বাড়িতেই টুকটাক কৃষি কাজ হতো। সবকিছু মিলিয়ে তারা নিজেরাই নিজেদের প্রয়োজন মেটাতো, প্রত্যেকটা গ্রাম স্বনির্ভর এবং একেকটা স্বাধীন রাজ্যের মতো ছিলো।
করোনার এই সময়ে প্রায় ৩০% মানুষ ঘরে বসে কিছু করার চেষ্টা করছে। অনলাইনে ঘরোয়া খাবার আর জামাকাপড় প্রচুর বিক্রি হচ্ছে। এসব দেখে কলোনিতে বসবাসরত মানুষের কথা মনে পড়লো। কেমন হয় যদি কলোনির সীমানার ভেতরেই আপনি সবকিছু পেয়ে যান?
মেহমান এসেছে? যিনি রেডি-টু-কুক স্ন্যাকস আইটেম বিক্রি করেন তার থেকে অর্ডার করলেন।
জন্মদিনের কেকের জন্য আর স্টিলমিল যেতে না হলে কেমন হয়?
মেয়েদের এত এত জামা যদি কলোনির ভেতরের কেউই সেলাই করে দেয়?
এক্সপার্ট মেকআপ আর্টিস্ট আছেন কেউ?
ফুলের টব, ওয়াল পেইন্টিং বা অন্যান্য ঘর সাজানোর জিনিসপত্র যদি হাতের নাগালেই থাকে?
আমি জাস্ট কিছু আইডিয়া দিলাম। চাইলে কলোনিভিত্তিক ই-কমার্স শুরু করতে পারেন। বেশি কিছু লাগবে না, কলোনির যে গ্রুপটা অলরেডি আছে সেখানেই প্রচারণা চালাতে পারেন। আপনি কলোনি টার্গেট করে এগুলে বাইরের কাস্টমারও পাবেন। তবে কলোনির নিরাপত্তার বিষয় মাথায় রেখে বাইরের ডেলিভারি কলোনির বাইরেই করতে হবে, বাসায় আসা যাবে না।
06/07/2020
Collected from Inbox.
"... ... ...
পুকুরপাড় নেই, চৌরাস্তা নেই, নেই অফিসার্স ক্লাবের সিঁড়ি,
পোলাপান ও এখন আর লুকিয়ে টানে না বিড়ি।
কুশল বিনিময় করতে করতে ধীরগতিতে হাঁটা আর হয় না,
কেউ কারো পরিচিত না এখানে, কেউ কোন কথা কয় না।
মনে পড়ে তোমায় টিএসপি কলোনি, হে প্রিয় বাসস্থান!
ধন্যবাদ আল্লাহ্, ধরনীর বুকে দিলে এই স্বর্গের সন্ধান।"
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Steel Mill Housing Colony Road
Chittagong
4204
