University of Chittagong - চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

University of Chittagong - চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

Share

The University of Chittagong (Chittagong University, Bengali: চট্টগ্রাম বিশ? Located in Hathazari Upazila, Chittagong District, Bangladesh.

The university was established in 1966. It is the largest universities by campus area in Bangladesh with 1754 acres and has approximately 25,000 students and 862 faculty members.

02/01/2026
02/01/2026

চবি-চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
এইখানে যা আপনি পাবেন!

16/12/2025

"বিজয় দিবসের শুভেচ্ছা! 🇧🇩

১৯৭১ সালের এই দিনে, পাকিস্তানি হানাদার বাহিনীর হাত থেকে, পাকিস্তানের শোষণ থেকে আমরা বিজয় অর্জন করেছিলাম। শহীদদের প্রতি শ্রদ্ধা, আর বীর মুক্তিযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা। 🇧🇩

#বিজয়দিবস #বাংলাদেশ"

20/10/2025

রগ-কাটা আবার শুরু হয়েছে?

21/09/2025

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা স্থগিতই থাকছে কমপ্লিট শাটডাউনে যাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা। এইদিকে ১৫ দিনের ছুটি পেয়ে সবাই বাড়িতে চলে যাচ্ছে।

রাকসু নির্বাচন কি হবে? 😂

21/09/2025

মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দীকে আগামী ০১ (এক) বছরের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নিয়োগ দেয়া হয়েছে।

11/07/2025

বুয়েট থেকে গবেষণা করে বের করছে রিক্সা আর ডিপ্লোমা প্রকৌশলীরা পাশ করে বের করছে রোবোটিকস আর্ম, রোবোটিকস হ্যান্ড🗣️

01/05/2025

সমাবর্তন নিয়ে অনেক প্রশ্নের উত্তর এখানে আছে দেখে নিতে পারেন

সিদ্ধান্ত-১

৫ম সমাবর্তনে কনভোকিদের মধ্যে গাউন, সনদ, খাবার, স্যুভেনির ও উপহারসামগ্রী ইত্যাদি বিভাগ/ইনস্টিটিউটের সভাপতি/পরিচালকবৃন্দের মাধ্যমে বিতরণের সিদ্ধান্ত গৃহীত হয়।

সিদ্ধান্ত-২

উপ-কমিটিসমূহ তাদের নিজ দায়িত্বে গাউন, সনদ, খাবার, স্যুভেনির ও উপহারসামগ্রী ইত্যাদি সংশ্লিষ্ট বিভাগ/ইনস্টিটিউটের সভাপতি/পরিচালকবৃন্দের নিকট পৌঁছাবেন।

সিদ্ধান্ত-৩

উপ-কমিটিসমূহ বিভাগ/ইনস্টিটিউটের সভাপতি/পরিচালকবৃন্দকে স্ব-স্ব বিষয়ে বিস্তারিত দিক-নির্দেশনা সম্বলিত একটি গাইড লাইন প্রদান করবেন।

সিদ্ধান্ত-৪

কনভোকিদের গাউন ১২/০৫/২০২৫ ও ১৩/০৫/২০২৫ তারিখ অফিস চলাকালীন সময়ে (সকাল ৯.০০ থেকে দুপুর ৩.০০ টা পর্যন্ত) প্রদান করা হবে। ১৪/০৫/২০২৫ তারিখ সকাল ৭.০০ টা থেকে অবশিষ্ট গাউন বিতরণ করা হবে এবং দুপুরের খাবার সকাল ১০.৩০ মিনিট থেকে বিতরণ করা হবে। সমাবর্তন অনুষ্ঠান শেষে কনভোকিগণ গাউন জমা দিয়ে সনদ ও উপহারসামগ্রী গ্রহণ করবেন। প্রয়োজনে বিভাগ/ইনস্টিটিউটের সভাপতি/পরিচালকবৃন্দ রাত ১০ টা পর্যন্ত গাউন জমা নিয়ে সনদ ও উপহারসামগ্রী গ্রহনের ব্যবস্থা করবেন।

সিদ্ধান্ত-৫

সমাবর্তনের দিন বিভিন্ন অনুষদের ক্যান্টিনগুলো এবং চাকসু ক্যান্টিন চালু রেখে খাবারের সুব্যবস্থা করার সিদ্ধান্ত গৃহীত হয়।

সিদ্ধান্ত-৬

অধিভুক্ত কলেজগুলোর কনডোকিদেরকে গাউন, সনদ, খাবার, স্যুভেনির ও উপহারসামগ্রী প্রদান ইত্যাদি কার্যক্রম সংশ্লিষ্ট ডিনদের দায়িত্বে থাকবে। চিকিৎসা অনুষদের অধীন কলেজগুলোর দায়িত্বে থাকবেন বিজ্ঞান অনুষদের ডিন মহোদয়, ইঞ্জিনিয়ারিং কলেজগুলোর দায়িত্বে থাকবেন ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন মহোদয়, চারুকলা ইনস্টিটিউটের দায়িত্বে থাকবেন কলা ও মানববিদ্যা অনুষদের ডিন মহোদয়, সিইউসিবিএ এর দায়িত্বে থাকবেন বাণিজ্য অনুষদের ডিন মহোদয় এবং গার্হস্থ্য অর্থনীতি কলেজের দায়িত্বে থাকবেন সমাজ বিজ্ঞান অনুষদের ডিন মহোদয়।

সিদ্ধান্ত-৭

১৩/০৫/২০২৫ ও ১৪/০৫/২০২৫ তারিখ বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত এবং ১৫/০৫/২০২৫ তারিখ বিশ্ববিদ্যালয়ের অফিসসহ সকল কার্যক্রম বন্ধ থাকবে। ১২/০৫/২০২৫ তারিখ থেকে ১৪/০৫/২০২৫ তারিখ পর্যন্ত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সকল ধরণের ছুটি বাতিল এবং সকলকে অফিসে উপস্থিত থাকার নির্দেশনা প্রদান করা হলো।

সিদ্ধান্ত-৮

১২/০৫/২০২৫ থেকে ১৪/০৫/২০২৫ পর্যন্ত কনভোকিদেরকে গাউন, সনদ, খাবার, স্যুভেনির ও উপহারসামগ্রী বিতরন ও বিভাগের ক্লাস রুম, টয়লেট পরিস্কার-পরিছন্ন ইত্যাদি যাবতীয় কার্যক্রমের বিষয়ে বিভাগ/ইনস্টিটিউটের সভাপতি/পরিচালকগণ বিভাগীয় একাডেমিক কমিটির মাধ্যমে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবেন।

সভাপতি মহোদয় উপস্থিত সদস্যবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপনপূর্বক সভার সমাপ্তি ঘোষণা করেন।

27/03/2025

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তনে আবেদন প্রক্রিয়ার নিয়মাবলী=>=>=>
১ম প্রদক্ষেপ:-
১)Google Crome এ গিয়ে cu.ac.bd তে Log in করবেন।

২) Sign Up Option e click..
তারপর ব্যক্তিগত Email দিবেন,তারপর Phone number দিবেন।(ফোন নাম্বার 0 ব্যতীত দিবেন) এবং Strong Password দিবেন(Example : Rakibcu@123)

তারপর sign up & Apply option এ ক্লিক করবেন।তারপর আপনার ইমেইলে একটি লিংক যাবে, লিংকে গিয়ে আপনার নাম,পিতা ও মাতার নাম,বর্তমান ও স্থায়ী ঠিকানা,জেলার সহ অন্যান্য তথ্যাদি দিয়ে পরবর্তীতে নিচের পর্যায়গুলো অনুসরণ করবেন....

ক)যারা অনার্সের সার্টিফিকেট এর জন্য আবেদন করবেন তারা অনার্সের Combined marksheet, অনার্সের রেজিস্ট্রেশন কার্ড, অনার্সের Provisional certificate এর pdf বানাবেন।(pdf cam scanner apps দিয়ে করতে পারবেন)

খ)যারা মাস্টার্স সার্টিফিকেট এর জন্য আবেদন করবেন তারা অনার্সের Combined marksheet এবং মাস্টার্সের marksheet এর পিডিএফ করবেন একসাথে।
তারপর মাস্টার্সের রেজিষ্ট্রেশন কার্ডের পিডিএফ করবেন এবং মাস্টার্স Provisional certificate এর Pdf বানাবেন।

এখানে উল্লেখ্য যে,
★রেজিস্ট্রেশন কার্ড Maximum 300 kb,
★অনার্স সার্টিফিকেট maximum 300 kb
★Master’s certificate Maximum 300kb
★অনার্স Combined marksheet Maximum 500kb,,(শুধু অনার্স সার্টিফিকেট এর জন্য আবেদন করবেন তাদের ক্ষেত্রে প্রযোজ্য)

★অনার্সের Combined marksheet & মাস্টার্সের marksheet maximum 500kb(এটি যারা মাস্টার্স সার্টিফিকেট এর জন্য আবেদন করবেন তাদের জন্য প্রযোজ্য)

বি:দ্র:আপনার সার্টিফিকেট সমূহ মোবাইলে ছবি তুলে তারপর Cam scanner দিয়ে pdf বানাবেন, তারপর উক্ত pdf কে আবার resize করে Kb কমানোর জন্য Compress Online pdf লিখে Google e search দিবেন, সেখানে 1st link এ প্রবেশ করে pdf upload দিয়ে resize করে নিবেন।

★টাকা পে করার প্রক্রিয়া :-
আপনি বিকাশ,নগদ,রকেট, সেলফিন,যেকোনো ব্যাংকের কার্ড ব্যবহার করে payment সম্পন্ন করতে পারবেন।
Payment শেষে আপনাকে Email & ফোন নাম্বারে মেসেজ দেওয়া হবে।
উল্লেখ্য: আবেদন ফি ৩০৪৫ টাকা।

Mohammed Belal Uddin
University of Chittagong

23/01/2025

রাতের ৩ টা বাজে ৩ কিমি পর্যন্ত মাইক লাগিয়ে ইসলাম প্রচার বা ওয়াজ মাহফিল! এটা সম্পূর্ণ নাজায়েজ একটা কাজ। সওয়াবের চেয়ে গুণাহগার হবে বেশি।

Want your business to be the top-listed Government Service in Chittagong?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


Hathazari
Chittagong
4331