01/05/2024
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সাবেক চেয়ারম্যান,অত্যন্ত বিনয়ী প্রিয় মুখ,
আহলে সুন্নাত ওয়াল জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বর, প্রফেসর ড. এএসএম বোরহান উদ্দিন স্যার 'চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি নির্বাচন- ২০২৪'-এ মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ প্রগতিশীল শিক্ষক সমাজ (হলুদ দল) থেকে সদস্য পদে নির্বাচিত হওয়ায়
আমাদের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা।
23/04/2024
বউ আর বই দুটোই গুরুত্বপূর্ণ। বউ না থাকলে সংসার চলে না, আর বই না পড়লে জীবন ও সংসার আলোকিত হয় না।
17/12/2022
বাংলাদেশের সকল কিছুর সংখ্যাঃ
______________________________
০১. বিভাগ - ৮ টি
০২. জেলা - ৬৪ টি
০৩. সিটি কর্পোরেশন - ১২ টি
০৪. উপজেলা - ৪৯২টি (সর্বশেষ- শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ)
০৫. পৌরসভা - ৩২৯ টি (সর্বশেষ- তাড়াশ, সিরাজগঞ্জ)
০৬. থানা - ৬৫০ টি (সর্বশেষ- হাতিরঝিল)
০৭. ইউনিয়ন - ৪৫৬২ টি
০৮. গ্রাম - ৮৭১৯১ টি
০৯. শিক্ষা বোর্ড - ১১ টি
১০. শিক্ষা স্তর - ৪ টি
১১. সরকারি (পাবলিক) বিশ্ববিদ্যালয় - ৪৫ টি
১২. সরকারি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় - ১০ টি (সর্বশেষ- বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বি.)
১৩. সরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয় - ৪ টি (সর্বশেষ- সিলেট মেডিকেল বি.)
১৪. টেক্সটাইল বিশ্ববিদ্যালয় - ১ টি
১৫. কৃষি বিশ্ববিদ্যালয় - ৫ টি (সর্বশেষ- খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়)
১৬. নদী বন্দর - ৩২ টি (সর্বশেষ- রূপপুর নদীবন্দর)
১৭. সমুদ্র বন্দর - ৩ টি (সর্বশেষ- পায়রা সমুদ্র বন্দর)
১৮. স্হল বন্দর - ২৩ টি (সর্বশেষ - বাল্লা, হবিগঞ্জ)
১৯. গ্যাস ক্ষেত্র - ২৭ টি
২০. সার কারখানা - ১৫ টি
২১. সরকারি সার কারখানা - ৮ টি
২২. সরকারি বস্ত্র কল - ১৮ টি
২৩. সরকারি চিনি কল - ১৫ টি
২৪. চা বাগান - ১৬৭ টি
২৫. সরকারি পাটকল - ২৬ টি, চালু - ১৮ টি
২৬. পরিবেশ আদালত - ৩ টি
২৭. আবহওয়া কেন্দ্র - ৪ টি
২৮. আন্তর্জাতিক বিমানবন্দর - ৪ টি
২৯. মোট তফসিলি ব্যাংক- ৫৯টি (সর্বশেষ- কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড)
৩০. বাংলাদেশ সিভিল সার্ভিসের বর্তমান ক্যাডার সংখ্যা - ২৬ টি (১৫ নভেম্বর '১৮ ইকোনমিক ক্যাডার বিলুপ্ত করা হয়)।
19/10/2021
১. বর্তমানে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের পরিমাণ কত?
উত্তর : ৪৮.০৪ বিলিয়ন মার্কিন ডলারের উপরে।
২. বাংলাদেশে কখন প্রথম মেট্রোরেলের পরীক্ষামূলক চলাচল উদ্বোধন করা হয়েছে?
উত্তর : ২৯/০৮/২০২১ খ্রিষ্টাব্দে।
৩. শিশু দিবাযত্ন কেন্দ্র আইন, ২০২১ কখন কার্যকর হয়?
উত্তর : ০১/০৯/২০২১ খ্রিষ্টাব্দে।
৪. এয়ার বাবল কী?
উত্তর : এয়ার বাবল বাংলাদেশ ও ভারতের মধ্যে ফ্লাইট চলাচলের জন্য সম্পাদিত হওয়া একটি চুক্তি।
৫. বাংলাদেশে কোভিড-১৯ প্রতিরোধের জন্য কখন গণটিকার ২য় ড্রোজ দেয়াশুরু হয়?
উত্তর : ০৭/০৯/২০২১ খ্রিষ্টাব্দে।
৬. বাংলাদেশ কখন যুক্তরাজ্যের করোনাভাইরাস সংক্রমণ সংক্রান্ত রেড লিস্ট হতে মুক্ত হয়?
উত্তর : ২২/০৯/২০২১ খ্রিষ্টাব্দে।
====== #মহিউদ্দিন_আতিক======
05/08/2021
১. আলবেনিয়ার রাজধানীর নাম কী?
উত্তর : তিরানা।
২. IFC বলতে কী বুঝায়?
উত্তর : ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশন।
৩. Organization of African Unity কত খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ১৯৬৩ খ্রিষ্টাব্দে।
৪. OPEC-ভুক্ত দেশ কয়টি?
উত্তর : ১২টি।
৫. ইসরাইল কত খ্রিষ্টাব্দে পূর্ব জেরুজালেম দখল করেছিল?
উত্তর : ১৯৬৭ খ্রিষ্টাব্দে।
৬. No-fly-zone কোন দেশে অবস্থিত?
উত্তর : ইরাক।
৭. মাইকেল এঞ্জেলো কোন দেশের শিল্পী?
উত্তর : ইতালি।
৮. ম্যাকমোহন লাইন কোন কোন দেশের সীমানা নির্ধারণ করে?
উত্তর : চীন ও ভারত।
৯. নিকারাগুয়ার কন্ট্রা বিদ্রোহীরা কোন দেশের সমর্থনপুষ্ট ছিল?
উত্তর : যুক্তরাষ্ট্র।
১০. বিখ্যাত ল্যান্ডমার্ক টাওয়ার কোথায় অবস্থিত?
উত্তর : ইয়োকোহামা।
১১. ইসলামি উন্নয়ন ব্যাংকের সদর দফতর কোথায় অবস্থিত?
উত্তর : জেদ্দা।
১২. ‘চির শান্তির শহর’ নামে পরিচিত কোন শহর?
উত্তর : রোম।
১৩. বাবেল মান্দেব কী শব্দ?
উত্তর : ফারসি।
১৪. জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রতিটি সদস্যরাষ্ট্র সর্বোচ্চ কতজন প্রতিনিধি পাঠাতে পারে?
উত্তর : পাঁচজন।
১৫. পিএলও (PLO) কখন গঠিত হয়?
উত্তর : ১৯৬৪ খ্রিষ্টাব্দে।
১৬. নক্রুমা কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন?
উত্তর : ঘানা।
১৭. ‘লাইন অব কন্ট্রোল’ বলতে কোন দুটি দেশের সীমান্তবর্তী রেখাকে চিহিত করে?
উত্তর : ভারত ও পাকিস্তান।
১৮. যুদ্ধ ও সশস্ত্র সংঘর্ষসংক্রান্ত আইন প্রণয়ন বিষয়ে ১৯৪৯ সালের জেনেভা কনভেনশনসমূহ কী নামে অভিহিত?
উত্তর : চারটি রেডক্রস কনভেনশন নামে।
====== #মহিউদ্দীন_আতিক=======
22/04/2021
১. বাংলাদেশের কোন গানকে ইউনেস্কো মানবতার ধারক উপাধি দিয়েছে?
উত্তর: বাউল গান।
২. ‘স্ফুলিঙ্গ’ ভাস্কর্যটি কোন স্থানে অবস্থিত?
উত্তর: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে।
৩. কোন স্থানকে বাংলাদেশের ফুসফুস বলা হয়?
উত্তর: সুন্দরবন।
৪. ‘এপিটাফ’ চিত্রকর্মটি কোন শিল্পীর সৃষ্টি?
উত্তর: মুর্তজা বশীর।
৫. শখের হাঁড়ি কোন অঞ্চলের শিল্পকর্ম?
উত্তর: রাজশাহী।
৬. বাংলাদেশে বসবাসকারী উপজাতিদের বড় অংশ কী ধরনের?
উত্তর: সেমাটিড।
৭. বাংলাদেশ টেলিভিশনের লেগোর ডিজাইনার কে?
উত্তর: ইমদাদ হোসেন।
৮. ‘আগুনপাখি’ উপন্যাসটি কোন পটভূমিতে রচিত?
উত্তর: ১৯৪৭ এর দেশভাগ নিয়ে।
৯. কোন উপন্যাস অবলম্বনে বাংলাদেশ, ভারত ও পাকিস্থানে চলচ্চিত্র নির্মিত হয়েছে?
উত্তর: দেবদাস।
১০. সতীদাহ প্রথা রহিত আন্দোলনের পুরোধা কে ছিলেন?
উত্তর: রাজা রামমোহন রায়।
১১. লালবাগের কেল্লা কত খ্রিষ্টাব্দে স্থাপিত হয়?
উত্তর: ১৬৭৮ খ্রিষ্টাব্দে।
১২. লালন শাহ সেতু কোন নদীর উপর নির্মিত হয়েছে?
উত্তর: পদ্মা।
১৩. বাংলাদেশের জাতীয় যাদুঘর কত খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৯১৩ খ্রিষ্টাব্দে।
১৪. ‘ভুলুয়া’ কোন এলাকার পুরাতন নাম?
উত্তর: নোয়াখালী।
====== #মহিউদ্দিন_আতিক=======
08/04/2021
১. "বাংলাদেশ দিবস" কোথায় পালিত হয় ?
উত্তর: নেদারল্যান্ড।
২. বিশ্বের সবচেয়ে কার্যকর সোলার এনার্জি সেল উদ্ভাবক কে ?
উত্তর: ড.জামালউদ্দিন (বাংলাদেশ)।
৩. বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা কত ?
উত্তর: ১২ নটিক্যাল মাইল।
৪. মেগাসিটির দিক থেকে ঢাকার অবস্থান কততম ?
উত্তর: ১৯তম (মোট ২৭ টি রয়েছে)।
৫. দেশের প্রথম ভূগর্ভস্থ জাদুঘর (আন্ডারগ্রাউন্ড মিউজিয়াম) কোথায় অবস্থিত?
উত্তর: সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা। (নোট:মাটির নিচে প্রায় ২৪ ফুট গভীরে দ্বিতল ভবনবিশিষ্ট জাদুঘরটি ৭ মার্চ ২০১১ জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়।)
৬. জাতিসংঘে বাংলাদেশে চাঁদার হার কত ?
উত্তর: ০.০১ শতাংশ।
৭. ওরে নীল দরিয়া.....
সালাম সালাম হাজার সালাম.....
তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয়....গানগুলো শিল্পী
কে ?
উত্তর: আব্দুল জব্বার।
৮. কাগজবিহীন বাণিজ্য সহজীকরণ চুক্তিতে সর্বপ্রথম স্বাক্ষর করে কোন দেশ?
উত্তর: বাংলাদেশ।
৯. কটকা সমুদ্র সৈকত কোথায় অবস্থিত ?
উত্তর: সুন্দরবনে।
১০. ২৯ - ৩০ জুলাই ২০১৭ 'পানি সম্মেলন' অনুষ্ঠিত হয়?
উত্তর: ঢাকা , বাংলাদেশ।
১১. পার্বত্য চট্টগ্রামে প্রাচীন অধিবাসী কোনটি ?
উত্তর: মুরং বা ম্রো।
১২. খাসিয়ার গ্রামগুলো কী নামে পরিচিত ?
উত্তর: পুঞ্জি।
১৩. চাকমাদের গ্রামগুলো কী নামে পরিচিত ?
উত্তর: আদাম।
১৪. সাঁওতালদের গ্রাম প্রধানদের কী বলে ?
উত্তর: মাজি।
১৫. " লাওরা" রা কোন ধর্মের অনুসারী ?
উত্তর: ইসলাম।
১৬. "দামতুয়া জলপ্রপাত " কোথায় অবস্থিত ?
উত্তর: আলীকদম, বান্দরবান।
১৭. জলাবন কোথায় অবস্থিত?
উত্তর: রাতারগুল, সিলেট।
১৮. ওয়াইফাই নগরী কোথায়?
উত্তর: সিলেট।
১৯. উদ্ভিদ হাসপাতাল কোথায়?
উত্তর: মধুপুর।
২০. ভাসমান হাসপাতালের নাম কী?
উত্তর: জীবনতরী।
====== #মহিউদ্দিন_আতিক=======
14/03/2021
১. শওকত ওসমান কোন উপন্যাসের জন্য আদমজী পুরস্কার লাভ করেন ?
উত্তর : ক্রীতদাসের হাসি।
২. বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিকের নাম কী ?
উত্তর : মীর মশাররফ হোসেন
৩. মীর মশাররফ হোসেনের নাটক কোনটি ?
উত্তর : বেহুলা গীতাভিনয়
৪. কলকাতায় প্রথম রঙ্গমঞ্চ তৈরি হয় কত খ্রিস্টাব্দে ?
উত্তর : ১৭৫৩ খ্রিস্টাব্দে।
৫. বাংলা সাহিত্যে কখন গদ্যের সূচনা হয় ?
উত্তর : উনিশ শতকে
৬. কোন কবিতা রচনার জন্য কাজী নজরম্নল ইসলামের ‘অগ্নিবীনা’ কাব্য নিষিদ্ধ হয়?
উত্তর : রক্তাম্বরধারিণী মা।
৭. ‘বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত’ কে রচনা করেন?
উত্তর : মুহম্মদ শহীদুল্লাহ্
৮. জসীম উদ্দীনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি?
উত্তর : রাখালী
৯. তুমি না বলেছিলে আগামীকাল আসবে? – এখানে ‘না’ এর ব্যবহার কী অর্থে?
উত্তর : হ্যাঁ-বাচক
১০. ‘মা যে জননী কান্দে’ কোন ধরণের রচনা?
উত্তর : কাব্য
১১. শরৎচন্দ্রের কোন উপন্যাসটি সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল?
উত্তর : পথের দাবী
১২. বাংলা সাহিত্যের সুবর্ণ যুগ কোনটি ?
উত্তর : চৈতন্য পরবর্তী যুগ
১৩. হুলিয়া কার লেখা ?
উত্তর : নির্মুলেন্দুগুনের
১৪. সনেট সংকলন কার লেখা?
উত্তর : সুফি মোতাহের হোসেন
======= #মহিউদ্দিন_আতিক=======