Nasimon Bhabon - নাসিমন ভবন

Nasimon Bhabon - নাসিমন ভবন

Share

তৃণমুলের কন্ঠস্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম মহানগর এবং উত্তরজেলার কার্য্যালয়।

12/07/2024

সাবেক প্রধানমন্ত্রী,দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র রোগ মুক্তি কামনায় আগামী ১৩/ ০৭/ ২০২৪ রোজ শনিবার ,জমিয়াতুল ফালাহ জামে মসজিদে বাদ আসর দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।
বিএন পি চট্টগ্রাম নগর শাখার সাবেক নেতৃবৃন্দ, ১৫টি থানা, ৪৩ টি ওয়ার্ড ,এবং সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরদের কে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা গেল।

অনুরোধ ক্রমেঃ

আলহাজ্ব এরশাদ উল্লাহ
আহবায়ক,
নাজিমুর রহমান।
সদস্য সচিব ,
চট্টগ্রাম মহানগর বিএনপি ।

Photos from Nasimon Bhabon - নাসিমন ভবন's post 12/07/2024

ফুলেল সিক্ত চট্টগ্রাম মহানগর বিএনপির নতুন কমিটির কিছু খন্ড চিত্র।

29/10/2022

নাজিমুর রহমানের রাজনৈতিক কর্মকান্ড।
------------------------------------------------------
১. ২৭ নং আগ্রবাদ ওয়ার্ড ছাত্রদলের আহবায়ক ।
২. ডবলমুরিং থানা ছাত্রদলের আহবায়ক ।
৩. চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সহ-সাধারন
সম্পাদক(১৯৮৫-১৯৮৯)।
৪. চট্টগ্রাম মহামহানগর ছাত্রদলের যুগ্ম
সম্পাদক(১৯৮৯-১৯৯১)।
৫. চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক
(১৯৯১-১৯৯৩)।
৬. চট্টগ্রাম মগহানগর ছাত্রদলের ১ম নির্বাচিত
সভাপতি (১৯৯৩ -২০০২)।
৭. কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি
৮. চট্টগ্রাম মহানগর বিএনপির সহ-সভাপতি।
৯. চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক।
১০. বর্তমানে মহানগর বিএনপির সদস্য সচিব।

১৯৮৯ সালে চট্টগ্রাম মেডিকেল কলেজে ছাত্রদল গঠনের উদ্দেশ্যে তিনি উক্ত কলেজে “সারেগামা” নামের একটি সামাজিক সংগঠন প্রতিষ্ঠা করেন। পরবর্তিতে সেই সারেগামার কমিটিকেই ছাত্রদলের কমিটি হিসেবে ঘোষনা দেন সেই কমিটির আহবায়ক করেন ডাঃ শাহাদাৎ হোসেনকে যিনি পরবর্তিতে মহানগর বিএনপির সভাপতি হয়েছিলেন।

১৯৯০ সালে যখন সর্বদলীয় ছাত্রঐক্য গঠিত হয় তখন চট্টগ্রাম ছাত্রদলের পক্ষে সমন্বয়ক হিসেবে দায়ীত্ব পালন করেন নাজিমুর রহমান।
এই সুবাদে তিনি ১৯৯০ সালের চাকসু নির্বাচনে ছাত্রশিবিরের বিরুদ্ধে ছাত্রঐক্যের প্রার্থী হিসেবে আব্দুল্লাহ আল নোমানের নির্দেশে ছাত্রদলের পক্ষথেকে মাহবুবুর রহমান শামীমকে নমিনেশান দিয়ে বিএনপিতে একজন শামীমের উত্থান ঘঠান।

এছাড়া জনাব নাজিমুর রহমান টিটিসি, কমার্শিয়াল ইনিষ্টিটিউট, সরকারি কমার্স কলেজেও ছাত্রদল প্রতিষ্টা করেন।

১/১১ তে বেগম খালেদাজিয়া গ্রেফতার হলে একমাত্র নাজিমুর রহমানই প্রতিবাদ মিছিল বের করেছিলেন চট্টগ্রামে।

বর্তমান ফ্যাসিস্ট সরকারের আমলে চটগ্রাম বিএনপির সিনিয়র নেতাদের মধ্যে প্রথম গ্রেফতার হওয়া ব্যক্তিটির নামই নাজিমুর রহমান


Photos from Nasimon Bhabon - নাসিমন ভবন's post 17/12/2019

চট্টগ্রাম মহানগর বিএনপির আজকের বিজয় র‍্যলীতে নেতৃত্ব দিচ্ছেন বিএনপির কেন্দ্রীয়য় সহ সভাপতি জননেতা আবদুল্লাহ আল নোমান।
অপর র‍্যালীতে যুবদল নেতা দিপ্তী-সাহেদ।

15/12/2019

. বিজ্ঞপ্তি
-----------
চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, কিংবদন্তী ছাত্রনেতা, মরহুম মোহাম্মদ আলীর আগামী ১৭ই ডিসেম্বর ২য় মূত্যুবার্ষিকী।
মরহুম মোহাম্মদ আলীর ২য় মূত্যুবার্ষীকি উপলক্ষে দুপুর ১২ ঘটিকায়, মরহুমের গরীবুল্লাহ শাহ মাজার কবরস্থানে ফুস্পমাল্য অর্পণ করা হবে,
এবং বিকেল ৪ ঘটিকায় দলীয় কার্যালয়ের মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হবে, এতে বিএনপি এবং বিএনপির অঙ্গসংগঠনের সকল নেতা কর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিনীতভাবে অনুরোধ করা যাচ্ছে।
নিবেদক
ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দ।

23/11/2019

চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত সভায় জ্বালাময়ী বক্তৃতা রাখেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সফল সভাপতি জনাব নাজিমুর রহমান নাজিম।

Photos from Nasimon Bhabon - নাসিমন ভবন's post 22/11/2019

১৯৯৪ সালে ইসলামী ছাত্রশিবিরের হাতে নৃশঃস ভাবে শাহাদাত বরণ কারী চট্টগ্রাম পলিটেকনিক ইন্সটিটউট ছাত্রসংসদের নির্বাচিত জি.এস শহীদ মোহাম্মদ জমির উদ্দীন ও চ.প.ই ছাত্রদলের সাবেক আহবায়ক ও সাবেক মহানগর ছাত্রদলের সহ-সম্পাদক শহীদ জাহাঙ্গীর ফরিদ এর ২৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর যুবদলের উদ্যোগে চট্টগ্রামের সর্বস্তরের সাবেক ছাত্রনেতাদের উপস্থিতে আজ দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে স্মরণ সভায় বক্তব্য রাখছেন তৎকালীন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সভাপতি নাজিমুর রহমান নাজিম।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সম্মানিত সভাপতি ডাঃ শাহাদাত হোসেন,
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর ও মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক আবু সুফিয়ান,

মহানগর যুবদলের সভাপতি ও মহানগর ছাত্রদলের সাবেক সফল সভাপতি মোশাররফ হোসেন দীপ্তির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত স্মরণ সভায় আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সহ-সভাপতি ও মহানগর ছাত্রদলের সাবেক সফল সভাপতি নাজিমুর রহমান নাজিম, বিশিষ্ট সাংবাদিক জনাব জাহিদুল করিম কচি, মহানগর ছাত্রদলের সাবেক সিঃ সহ-সভাপতি ও মহানগর বিএনপির সহ-সভাপতি শফিকুর রহমান স্বপনভাইসহ চট্টগ্রামের সাবেক ছাত্র ও মহানগর যুবদলের ও সাবেক ছাত্রদল নেতারা বক্তব্য রাখেন ।

Photos from Nasimon Bhabon - নাসিমন ভবন's post 26/07/2019

জনতার নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে আহুত বিভাগীয় মহাসমাবেশে বক্তব্য রাখছেন নগর সভাপতি ডাঃ শাহাদাত হোসেন, সিনিয়র সহসভাপতি আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর।

Photos from Nasimon Bhabon - নাসিমন ভবন's post 13/07/2019

১৫ ই জুলাই জুলাই সোমবার বিকাল ৩ ঘটিকায় চট্টগ্রাম মহানগর যুবদলের প্রস্তুতি সভা :

আগামী ২০ শে জুলাই কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নিঃশর্ত মুক্তির দাবিতে, চট্টগ্রাম বিভাগীয় মহাসমাবেশ সফল করার লক্ষ্যে, আগামী ১৫ ই জুলাই সোমবার বিকাল ৩ টায় চট্টগ্রাম মহানগর যুবদল উদ্যোগে নাসিমন ভবনস্থ, দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
উক্ত প্রস্তুতি সভায়, চট্টগ্রাম মহানগর আওতাধীন ১৫ টি থানা ও ৪৩ টি ওয়ার্ড যুবদল সহ নগর যুবদলের নেতৃবৃন্দের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে ।

অনুরোধক্রমে

মোশারফ হোসেন দীপ্তি মোহাম্মদ শাহেদ
সভাপতি সাধারণ সম্পাদক
চট্টগ্রাম মহানগর যুবদল। চট্টগ্রাম মহানগর যুবদল

29/12/2018
Want your business to be the top-listed Government Service in Chittagong?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


Jamal Khan Road
Chittagong
4000