05/04/2026
প্রিয় সিনিয়র সহ সভাপতি,
আমাদের কথায় কাজ না হওয়ায় শেষমেষ সরকারের পক্ষ থেকে তোমার প্রতি সবিনয় অনুরোধ করা হয়েছে। প্লিজ, কামুকতার মাধ্যমে মোহের জালে অপ্রাপ্তবয়স্ক জাটকা মাছ ফাসানো বন্ধ করো।
ছোটখাটো ব্যাপারে সরকারী পর্যায়ে হস্তক্ষেপ আমাদের পছন্দ নয়, কিন্তু তোমার বিষয়টি জটিল আকৃতি ধারণ করায় আলোচ্য পদক্ষেপ গ্রহণে বাধ্য হলাম।
ইতি,
সভাপতি, দালাল চক্র
30/03/2026
দোয়া চাই।
আজ আমাদের চক্রের নেতাকর্মীদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন—তারা মাস্টার্স পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছে। 🎓
দেশবাসীর কাছে আমাদের বিনীত অনুরোধ, আমাদের “দালাল চক্র”-এর সকল সদস্যদের জন্য দোয়া করবেন।
আল্লাহ যেন তাদের পরিশ্রম কবুল করেন এবং পরীক্ষায় সফলতা দান করেন। 🤲
সবার দোয়াই আমাদের ভরসা। 🤍
02/03/2026
যদি নেতানিয়াহুর মৃত্যু সত্য হয়, তাহলে দালালচক্র “মিষ্টি বিতরণের” কর্মসূচি চালু করবে।
19/02/2026
সমঝতার ভিত্তিতে ধরা খেয়ে গেলেন MD Taybur Rahman 😁
18/02/2026
🌙 পবিত্র রমজান উপলক্ষে শুভেচ্ছা 🌙
মিডিয়া সেক্রেটারির পক্ষ থেকে সবাইকে পবিত্র রমজানের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
এই মাহে রমজান আমাদের সংযম, আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা দেয়। আসুন, আমরা সবাই ধৈর্য, সহমর্মিতা ও সততার সাথে এই মাস পালন করি।
আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে রোজা রাখার ও ইবাদত করার তাওফিক দান করুন।
রমজান মোবারক। 🌙
17/02/2026
প্রিয় বন্ধু-বান্ধবগণ,
আসছে আগামীকাল থেকে শুরু হচ্ছে পবিত্র মাসের প্রথম প্রহর—রহমত, বরকত ও মাগফিরাতের এক মহিমান্বিত সময়ের সূচনা। এ পবিত্র মাসকে যথাযথ মর্যাদা ও আন্তরিকতার সাথে বরণ করতে আমরা সবাই একসাথে প্রথম তারাবির নামাজ আদায় করবো, ইনশাআল্লাহ।
অতএব, সবাইকে নির্ধারিত সময়ে মনা ভাইয়ের দোকানে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানানো যাচ্ছে, যেন আমরা সম্মিলিতভাবে এই বরকতময় মাসকে স্বাগত জানাতে পারি।
সেই সাথে সকলকে শালীন ও ধর্মীয় পোশাক পরিধান করে উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
আল্লাহ তাআলা আমাদের সকলকে পবিত্র রমজানের সিয়াম, কিয়াম ও ইবাদত যথাযথভাবে আদায়ের তৌফিক দান করুন। আমিন।
11/02/2026
নির্বাচনী কাজ ও প্রচারণায় ব্যস্ত থাকায় পেইজে আমাদের একটিভিটি কমে গিয়েছে। আশা করছি সবাই স্ব স্ব দলকে ভোট দিয়ে ন্যায় ও ইনসাফের সহিত দেশ লুটপাট করার সুযোগ করে দিবেন।
05/02/2026
লাইফ আপডেট :-
বাসা টু মনা'র দোকান
মনা'র দোকান টু বাসা
04/02/2026
ফ্যামিলি কার্ড নাকি ট্যুর কার্ড??
03/02/2026
হে আল্লাহ, এই বরকতময় রাতে আমাদের গুনাহসমূহ ক্ষমা করুন এবং আমাদের প্রতি রহম করুন।