14/07/2025
জেলা সমাজসেবা কার্যালয় চট্টগ্রামে ক্ষুদ্রঝণ সংক্রান্ত মিটিং। ১৪/০৭/২০২৫ ইংরেজি।
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from শহর সমাজসেবা কার্যালয়-১, চট্টগ্রাম, Government Organization, 124 Momin Road, Chattogram, Chittagong.
It is a city-level unit office of the Department of Social Services under the Ministry of Social Welfare of the Government of the People's Republic of Bangladesh.
14/07/2025
জেলা সমাজসেবা কার্যালয় চট্টগ্রামে ক্ষুদ্রঝণ সংক্রান্ত মিটিং। ১৪/০৭/২০২৫ ইংরেজি।
14/07/2025
স্থগিত পরীক্ষা সংক্রান্ত:
দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র, শহর সমাজসেবা কার্যালয়-১,চট্টগ্রাম এর (জানুয়ারি-জুন/২০২৫খ্রি. /এপ্রিল -জুন২০২৫ খ্রি. সেশনের) ১১ জুলাই এর স্থগিত চূড়ান্ত লিখিত পরীক্ষা আগামী ১৮ জুলাই ২০২৫ খ্রি. শুক্রবার সকাল ১০:০০ ঘটিকায় অনুষ্ঠিত হবে। পরবর্তীতে নির্দেশনা পেইজে আবার জানানো হবে।
যোগাযোগ ০১৯৩৭ ২০ ৪০ ৩৩
কারিগরি শিক্ষা বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক অনিবার্য কারণ বশত, আগামীকাল ১১/০৭/২০২৫ ইংরেজি তারিখে শহর সমাজসেবা কার্যালয়-১ চট্টগ্রামের, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের সকল ট্রেডের লিখিত ও মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছে।
09/07/2025
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতায়, জাতীয় দক্ষতামান বেসিক (৩৬০ ঘন্টা) শিক্ষাক্রমের জানুয়ারি-জুন ও এপ্রিল-জুন,২০২৫ সেশনের চূড়ান্ত লিখিত ও ব্যবহারিক পরীক্ষার প্রস্তুতি সংক্রান্ত সভা চলমান। শহর সমাজসেবা কার্যালয়-১,
১২৪ মোমিন রোড চট্টগ্রাম।
তারিখ ও কেন্দ্র : ১১/০৭/২০২৫ তারিখ সকাল ৯ টা, ডাঃ খাস্তগীর উচ্চ বিদ্যালয়, জামালখান মোড় চট্টগ্রাম।
11/05/2024
বিভাগীয় পর্যায়ে আন্তঃপ্রজন্ম ভিত্তিক সংলাপ।
আয়োজক: বাংলাদেশ মহিলা পরিষদ ও বহ্নিশিখা। স্থান: হোটেল আগ্রাবাদ চট্টগ্রাম। ১১/০৫/২০২৪
প্রতিপাদ্য: আন্তঃপ্রজন্মকে শক্তিশালীকরণ এবং অন্তর্ভুক্তিমূলক নারী আন্দোলন।
19/08/2023
02/03/2023
উপজেলা সমাজসেবা কার্যালয় পটিয়া চট্টগ্রামের, প্রয়াত সহকর্মী বিড়লা বড়ুয়ার মেয়ের বিয়েতে আমরা।
04/09/2022
শহর সমাজসেবা কার্যালয়-১ এর আওতাধীন নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংস্থাসমূহের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থার অনুকূলে এককালীন আর্থিক অনুদানের আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদন জমাদানের শেষ সময় ৩১ অক্টোবর, ২০২২ খ্রিঃ। উল্লিখিত সময়ের মধ্যে আগ্রহী স্বেচ্ছাসেবী সংস্থাসমূহকে যথাযথভাবে আবেদন জমাদানের জন্য আহবান করা হল।
14/08/2022
সতর্ক থাকুন
প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন ২০১৩
ধারা - ৩৭
(৬) কোন ব্যক্তি জালিয়াতির মাধ্যমে পরিচয়পত্র তৈরী করিলে উহা এই আইনের অধীন অপরাধ হইবে এবং তিনি উক্ত অপরাধের জন্য অনধিক ৭ (সাত) বৎসরের কারাদণ্ড বা অনধিক ৫ (পাঁচ) লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন।
নতুন প্রতিবন্ধী ভাতার জন্য অনলাইনে আবেদন করুন
শুরু- ১০ আগস্ট ২০২২
শেষ- ১০ সেপ্টেম্বর ২০২২
প্রতিবন্ধী আইডি কার্ড থাকা বাধ্যতামূলক।
27/07/2022
প্রতিবন্ধী ব্যক্তিগণ সমাজসেবা অফিস কর্তৃক
প্রদত্ত প্রতিবন্ধী পরিচয়পত্র (সুবর্ণ নাগরিক কার্ড) থাকা সাপেক্ষে আগামী ১০/৮/২০২২ হতে ১০/৯/২০২২ পর্যন্ত অনলাইনে প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করতে পারবেন। প্রয়োজনে সরাসরি অফিসে যোগাযোগ করুন।
বি. দ্র. সমাজসেবা অফিস থেকে ভাতা পেতে কোন টাকা লাগে না।
| Monday | 09:00 - 17:00 |
| Tuesday | 09:00 - 17:00 |
| Wednesday | 09:00 - 17:00 |
| Thursday | 09:00 - 17:00 |
| Sunday | 09:00 - 17:00 |