ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর

ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর

Share

ইসলামী আন্দোলন বাংলাদেশ - চট্টগ্রাম মহানগর এর অফিসিয়াল পেজ

Photos from ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর's post 15/05/2026

❝তিন সবকের ঘোষণা, বিপ্লবের সূচনা❞
প্রতিপাদ্যে চট্টগ্রাম মহানগরে দায়িত্বশীলদের তারবিয়াত অনুষ্ঠিত।

চট্টগ্রাম, ১৫ মে ২০২৬:
ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে আজ শুক্রবার বাদ জুমা নগর কার্যালয়ে মহানগরের অধীনস্থ শাখা দায়িত্বশীলদের এক গুরুত্বপূর্ণ তারবিয়াত ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রাম মহানগর সভাপতি আলহাজ্ব জান্নাতুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় ঢাকা বিভাগীয় সম্পাদক মুফতি দেলোয়ার হোসাইন সাকি।

“তিন সবকের ঘোষণা, বিপ্লবের সূচনা” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালায় সংগঠনের জনশক্তিকে নিয়মিত সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ, আদর্শিক চেতনা, দায়িত্ববোধ এবং ইসলামী আন্দোলনের লক্ষ্য-উদ্দেশ্য বাস্তবায়নে আরও কার্যকর ভূমিকা পালনের বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়।

বক্তারা বলেন, একটি আদর্শ, ইনসাফভিত্তিক ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে সংগঠনের প্রতিটি দায়িত্বশীলকে আত্মশুদ্ধি, তাকওয়া, সাংগঠনিক শৃঙ্খলা ও ধারাবাহিক তারবিয়াতের মাধ্যমে নিজেকে যোগ্য কর্মী হিসেবে গড়ে তুলতে হবে। নিয়মিত প্রশিক্ষণ ও তারবিয়াতই দক্ষ, আদর্শিক ও দায়িত্বশীল নেতৃত্ব তৈরির অন্যতম প্রধান মাধ্যম।

প্রশিক্ষণ কর্মশালায় আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সেক্রেটারি আলহাজ্ব মোঃ আল ইকবালসহ মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, শাখা সভাপতি-সেক্রেটারিবৃন্দ এবং সহযোগী সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

Photos from ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর's post 14/05/2026

চট্টগ্রামে পীর সাহেব চরমোনাইর দুই দিনব্যাপী বিশাল ওয়াজ মাহফিল শুরু

চট্টগ্রামের ঐতিহ্যবাহী জমিয়তুল ফালাহ মসজিদ ময়দানে আজ ১৪ মে ২০২৬, বৃহস্পতিবার, বিকাল তিনটা থেকে শুরু হয়েছে দুই দিনব্যাপী বিশাল ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির। বাংলাদেশ মুজাহিদ কমিটি চট্টগ্রাম মহানগর এর ব্যবস্থাপনায় এই মাহফিলে সকাল থেকেই নগরীর বিভিন্ন এলাকা থেকে ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নামে ময়দানে। আলোকিত সমাজ ও নৈতিক মূল্যবোধ গঠনের লক্ষ্যে আয়োজিত এ মাহফিলে দেশবরেণ্য ওলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন।

প্রধান মেহমান হিসেবে বয়ান পেশ করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী। তিনি তাঁর বক্তব্যে মুসলিম উম্মাহর বর্তমান অবস্থা তুলে ধরে দ্বীনি শিক্ষা বিস্তার, সুন্নাহর অনুসরণ এবং তরুণ সমাজকে ইসলামি আদর্শে গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, ইসলামের বিরুদ্ধে সকল অপতৎপরতা মোকাবেলায় ওলামায়ে কেরাম ও সাধারণ মুসলমানদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
মাহফিলের প্রথম দিবসে প্রধান অতিথির গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেন আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম (শায়খে চরমোনাই)। তিনি তাঁর বক্তব্যে কুরআন-সুন্নাহভিত্তিক জীবন গঠন, নৈতিক অবক্ষয় রোধ এবং ইসলামী সমাজ প্রতিষ্ঠার উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বর্তমান সংকটময় সময়ে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হয়ে ঈমান, আমল ও তাকওয়ার পথে ফিরে আসতে হবে। ব্যক্তি, পরিবার ও রাষ্ট্রজীবনে ইসলামের সুশীতল বিধান বাস্তবায়নের মাধ্যমেই প্রকৃত শান্তি প্রতিষ্ঠা সম্ভব।
মাহফিলে দেশ-জাতি, মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও হালকায়ে জিকির অনুষ্ঠিত হয়। আগামীকাল মাহফিলের দ্বিতীয় দিনে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির, আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই। আরও বিশিষ্ট ওলামায়ে কেরামের বয়ান ও আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে বলে জানান আয়োজকরা। Tariqul Islam

Photos from ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর's post 24/04/2026

ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর উদ্যোগে দায়িত্বশীলদের তারবিয়াত অনুষ্ঠিত

আজ ২৪ এপ্রিল, শুক্রবার, বিকাল ৩টা থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে দায়িত্বশীলদের তারবিয়াত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান। তিনি তার বক্তব্যে বলেন, সংগঠনের দায়িত্বশীলদেরকে আদর্শ, নৈতিকতা ও ইসলামী মূল্যবোধে সুদৃঢ় হয়ে সমাজে দ্বীনের দাওয়াত পৌঁছে দিতে হবে। তিনি আরও বলেন, একটি কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তারবিয়াত অনুষ্ঠানে নগরীর বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন। বক্তারা সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার উপর গুরুত্বারোপ করেন।

Photos from ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর's post 24/04/2026

সন্ত্রাস বিরোধী পদযাত্রা
আয়োজনে : ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ

২৪/০৪/২০২৬ শুক্রবার
বায়তুল মোকাররম, ঢাকা। T

14/04/2026

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত হওয়ার ঘটনায় পীর সাহেব চরমোনাই-শোক

গতকাল সোমবার রাত সোয়া তিনটার দিকে কুমিল্লার দাউদকান্দি উপজেলার হাসানপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কে চালবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারায়। এতে সাতজন নিহত এবং ছয়জন আহত হন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই নিহতের রুহের মাগফিরাত কামনা করেন। শোকাহত পরিবারগুলোর প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। এবং আহতের দ্রুত আরোগ্যের জন্য দোয়া করেন।

নিহত ব্যক্তিদের মধ্যে চারজনই বিরামপুর উপজেলার ভাইগর গ্রামের বাসিন্দা। তাঁরা সবাই কৃষিশ্রমিক ছিলেন। এবং তারা সবাই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাদের মৃত্যুতে পরিবারগুলোর ভবিষ্যত অনিশ্চয়তার মধ্যে পড়ে যাবে।

পীর সাহেব চরমোনাই বলেন, সড়ক নিরাপত্তায় বাংলাদেশের অবস্থান যে কত খারাপ তা নিয়মিত বিরতিতে মানুষের জীবনের বিনিময়ে উম্মোচিত হয়। দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা লোক দেখানো কিছু পদক্ষেপ নেয় কিন্তু কাজের কাজ কিছুই হয় না। স্বাধীনতার পরে দেশের অন্যতম ব্যয়ের খাত এই সড়ক পরিবহন খাত। একই সাথে দেশের অন্যতম প্রধান মৃত্যুর খাতও এই সড়ক পরিবহন খাত। বহুমাত্রিক ও বহুরৈখিক দুর্নীতির সমন্বিত পরিনতি এটা।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর বলেন, নিহত পরিবারগুলোকে বাস্তবসম্মত ক্ষতিপূরণ দিতে হবে। পরিবারে কর্মক্ষম কেউ থাকলে তাদের চাকুরীর ব্যবস্থা করতে হবে। আহতদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে।

Photos from ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর's post 14/04/2026

ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর মতবিনিময় সভা অনুষ্ঠিত

ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখার সাথে সহযোগী সংগঠনসমূহের মতবিনিময় সভা আজ ১৪ এপ্রিল, মঙ্গলবার, বিকাল তিনটায় অনুষ্ঠিত হয়।

Photos from ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর's post 10/04/2026

ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখার মাসিক বৈঠক অনুষ্ঠিত।

আজ ১০ এপ্রিল, শুক্রবার সন্ধ্যা সাতটা থেকে মহানগর কার্যালয়ে মাসিক বৈঠক অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সিনিয়র সহ-সভাপতি মাওলানা বোরহান উদ্দিন আল বারী ও সঞ্চালনা করেন মহানগর সেক্রেটারি আল মোঃ ইকবাল।

12/02/2026

আলহামদুলিল্লাহ
বরগুনা ১ আসনে হাতপাখা ১,৩৭,৯৭৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন
নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি'র প্রার্থী পেয়েছেন ১,৩২,৫৪৪

12/02/2026

চট্টগ্রাম কয়েকটা কেন্দ্র পরিদর্শন করলাম হাত পাখার নীরব ভোট বিপ্লব হবে ইনশাল্লাহ

11/02/2026

ঘরে ঘরে গিয়ে ভোটার নাম্বার ও কেন্দ্রের নাম জানিয়ে দিচ্ছেন হাতপাখার কর্মীরা

Want your business to be the top-listed Government Service in Chittagong?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


২০০/২০১, আজমা কমপ্লেক্স, ৪র্থ তলা, দেওয়ানহাট, চট্টগ্রাম-৪১০০।
Chittagong
4100