নোয়ারবিলা - চরম্বা

নোয়ারবিলা - চরম্বা

Share

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলাতে চরম্ব?

29/10/2024

আসসালামু আলাইকুম।

নোয়ারবিলা কাদেরিয়া আদর্শ দাখিল মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদের আয়োজনে সীরাতুন্নবী (স) উপলক্ষে আয়োজিত ক্যুইজ প্রতিযোগিতায় মাদ্রাসার বর্তমান ছাত্রছাত্রীদের মাঝে ব্যাপক সাড়া লক্ষ্য করা যাচ্ছে।

ক্যুইজ জমা দেওয়ার সময় আর মাত্র কয়েকদিন। এখনো যাদের পক্ষে ক্যুইজ সংগ্রহ কর সম্ভব হয়ে উঠেনি, অতিদ্রুত ক্যুইজ সংগ্রহ করার জন্য বিনীত অনুরোধ করা যাচ্ছে।

বিজয়ী ২০ জনের জন্য থাকবে আকর্ষণীয় পুরষ্কার।

স্বল্প সময়ের মধ্যে পুরষ্কারের তালিকা ঘোষণা করা হবে ইন শা আল্লাহ।

ক্যুইজ সংগ্রহের স্থান সমূহ।

১. মাদ্রাসা অফিস

২. আইটি কর্নার এন্ড লাইব্রেরি (নাফারটিলা বাজার)

৩. শওকত এন্টারপ্রাইজ

৪. আজিজ ফার্মেসি

৫. আবু আহমেদ এন্টারপ্রাইজ।

ক্যুইজের শুভেচ্ছা ফি : ২০ টাকা মাত্র।

জমাদানের শেষ তারিখ : ৩১ই অক্টোবর ২০২৪

Photos from নোয়ারবিলা - চরম্বা's post 27/05/2020

প্রানের নোয়ারবিলা ❤️

05/04/2020

যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করছেন, বাজারে যাচ্ছেন, আড্ডা দিচ্ছেন ।
ভাবছেন করোনা রোগীর সংস্পর্শে আসলে, তাদের সাথে হাত মিলালে শুধুমাত্র এই রোগ হবে, অন্যথায় হবেনা ।
এই ভিডিওটি দেখুন, মানুষ হাঁচি কাশি দেওয়ার পর তাদের মুখ থেকে নির্গত পানির কণা কয়েক ঘন্টা পর্যন্ত বাতাসে ভেসে বেড়াতে পারে ।
আমরা জানি কেউ ভাইরাস আক্রান্ত হলে হাঁচি কাশির মাধ্যমেই তা বেশি ছড়ায় ।
সুতরাং করোনা আক্রান্ত কেউ খোলা জায়গায় হাঁচি কাশি দেওয়ার কয়েক ঘন্টা পরও যদি আপনি সেখানে যান, তাহলেও আপনি আক্রান্ত হতে পারেন ।

সুতরাং বাসায় থাকুন, সবসময় হাঁচি কাশি দেওয়ার সময় মুখ ঢেকে নিন, কারণ শুধু করোনা নয়, হাঁচি কাশির মাধ্যমে ভাইরাস জনিত সব ধরণের ছোঁয়াচে রোগই ছড়াতে পারে ।


24/06/2018

Mighty Charamba 😍😍

Welcome to Charamba 22/09/2017

চরম্বাবাসীদের জন্যে সুখবর।
দেশ এগিয়ে যাচ্ছে ডিজিটাল বেশে, তার সাথে তাল মিলাতে শরীফ মুহাম্মদ এর উদ্যোগে ২০১২ সাল থেকে www.charambabd,com নামে একটি ওয়েবসাইট পরিচালিত হচ্ছে, যার মাধ্যমে ইন্টারনেটে তুলে ধরা হচ্ছে চরম্বার সৌন্দর্য, মানব সম্পদ, চরম্বার বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য, চরম্বার মাদ্রাসা স্কুলে সমূহের বিভিন্ন বিজ্ঞপ্তি।
এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, তা হলো চরম্বার মানুষের বিভিন্ন তথ্যসমৃদ্ধ একটি ডাটাবেজ সংরক্ষণ করা হচ্ছে সেখানে, যার মাধ্যমে জানা যাবে চরম্বার কোন মানুষটি সমাজ, দেশের কোন কোন অবস্থানে আছেন,শিক্ষা,চাকুরী কিংবা ব্যবসায় ক্ষেত্রে তাদের কাছ থেকে বিভিন্ন পরামর্শ পেতে সহজেই তাদের তথ্য পেতে পারেন এই ওয়েবসাইট থেকেই।
জরুরি রক্ত প্রয়োজনে চরম্বা তথা আপনার এলাকা থেকেই ব্যবস্থা হয়ে যেতে পারে আপনাদের প্রয়োজনীয় রক্তের গ্রুপ।
আর http://www.charambabd.com/ তে চলছে ব্যক্তিগত ডাটাবেজ সমৃদ্ধির কাজ,আপনি যদি এইসএসসি/আলিম অথবা সমমান কিংবা তদূর্ধ্বের শিক্ষার্থী/চাকুরীজীবী/ব্যবসায়ী/প্রবাসে হোন, তবে নিচে দেওয়া লিংকে ক্লিক করে যুক্ত/আপলোড করুন আপনার তথ্য, যুক্ত হোন একে অপরকে সহযোগীতার, একে অপরের কাজে লাগতে পারার এই বৃহৎ প্লাটফর্মে।
শেয়ার করে সবাইকে জানান এই মহৎ উদ্যোগের কথা আর নিজেদের ডাটা আপলোড করে চরম্বা, দেশ ও জাতির কল্যাণে নিজেকে এগিয়ে দিন।
নিজের সম্পর্কে তথ্য/ডাটা আপলোডের লিংক :
http://www.charambabd.com/send_profile.aspx

Welcome to Charamba

Photos 05/12/2016

এক নজরে চরম্বা ইউনিয়ন ।

চরম্বা ইউনিয়ন পরিষদঃ
এই এলাকায় চড়ই ও আম্বা নামে বৌদ্ধ ধর্মাবলম্বী দুই ভাই-বোন মোঘল শাসকের প্রতিনিধি ছিলেন। তাঁদের নামানুসারে এ এলাকার নমকরন চরম্বা হয় বলে ধারণা করা হচ্ছে। অন্য এক জনশ্রুতি মতে, এক বৃদ্ধ মহিলা সন্ধায় তার বাছুরের সন্ধানে হাতে আগুনের মশাল নিয়ে খালের চরে যায়। ঐ সময়ে বৃদ্ধ মহিলা হাম্বা-হাম্বা করে বাছুর খোজে। তখন এক লোক মহিলাকে বলেন হাম্বা চরে আছে। চরে হাম্বা রয়েছে বলে এই এলাকার নামকরণ চরম্বা হয় বলে জানা যায়।
১৯৬৪ সালে সম্ভবত এ ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়। আয়তনঃ ১০০২৯ একর। জনসংখ্যাঃ প্রায় ৪০ হাজার। হাঙ্গর, জাংছড়ি, টংকাবতী, কেরাতর ছড়া ও নারিয়ার ছড়া নামে উল্লেখযোগ্য খাল-ছড়া এ ইউনিয়নের বুকে বয়ে চলেছে। দানুমিয়া মাষ্টার, সোলতান আহমদ, রফিক আহমদ সিকদার, সোলতান আহমদ, বদিউল আলম, আহমদ মিয়া মেম্বার (ভারপ্রাপ্ত) ও অধ্যাপক সাদাত উল্লাহ ব্যক্তিত্ব বিভিন্নসময় এলাকার ইউপি চেয়ারম্যানের দায়িত্বপালন করেন।

চরম্বা ইউনিয়নে ৬টি মৌজার নাম ও আয়তন:
তেলিবিলা(১০৭ হেক্টর),
চরম্বা(১৪১২ হেক্টর),
বিবিবিলা(২৫৬ হেক্টর),
মাইজবিলা(১০৩৯ হেক্টর),
নোয়ারবিল(১৩০ হেক্টর),
রাজঘাটা(৩০১ হেক্টর)।

চরম্বা ইউনিয়নের:
মোট জনসংখ্যা ও ভোটার-২৫,৪৭০ জন ও ১৫,৮২৪ জন।
পুরুষ জনসংখ্যা ও ভোটার-১২,৪৯৬ জন ও ৮০৪১ জন।
মহিলা জনসংখ্যা ও ভোটার-১২,৯৭৪ জন ও ৭,৭৮৩ জন।

Photos 16/09/2016

চরম্বার ঐতিহ্যবাহী খলিফা পাড়ায় গত ঈদুল আজহার '১৫ এর নামাজের পর পাড়ার সবার সম্মিলিত একটি ছবি ।

30/12/2013

চরম্বার মাইজবিলা মিছরি বর পাড়ার সিরাজের (প্রকাশ ডান্ড সিরাজ)বাড়ীতে অগ্নিকান্ড ।আজ রাত সাড়ে আট টার দিকে এ ঘটনা ঘটে ।প্রাথমিক ধারণা মতে মাটির চুলা থেকে এই অগ্ধিকান্ডের সূত্রপাত হয়েছে ।এগিয়ে আসা স্থানীয় জনতার সহায়তায় রাত সাড়ে নয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে ।অগ্নিকান্ডে প্রায় দশ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে সিরাজের পারিবারিক সূত্রে জানা যায় ।

Photos 02/10/2013
Want your business to be the top-listed Government Service in Chittagong?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


Bara Aulia/Tankabati Road, Lohagara
Chittagong
4397