ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, পাহাড়তলী থানা, চট্টগ্রাম মহানগর।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, পাহাড়তলী থানা, চট্টগ্রাম মহানগর।

Share

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ,
পাহাড়তলী থানা শাখার অফিশিয়াল পেইজ।

15/03/2026

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, পাহাড়তলী থানা, চট্টগ্রাম মহানগর এর ২০২৬ সেশনের নবগঠিত মজলিসে আমেলার শপথ গ্রহণ অধিবেশন।

তারিখ: ১৫ মার্চ রবিবার, ২৫ রমজান
সময়: রাত ৯ টা
আই এ বি, থানা কার্যালয়।

Photos from ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, পাহাড়তলী থানা, চট্টগ্রাম মহানগর।'s post 02/03/2026

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ছিল ইন্জিনিয়ারিং ও ফলাফল কারচুপিতে ভরপুর— প্রফেসর ড. বেলাল নূর আজিজী

আজ সোমবার, ২রা মার্চ ২০২৬ থানা কার্যালয়ে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, পাহাড়তলী থানার "থানা সম্মেলন"–২০২৬ অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন থানা সভাপতি মোঃ মেহেদী হাসান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম রাশেদ

প্রধান বক্তার বক্তব্যে মুহাম্মদ আব্দুল কাদের বলেন,
বর্তমান বিশ্ব রাজনীতি ক্রমেই অস্থির ও উত্তপ্ত হয়ে উঠেছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত, আঞ্চলিক শক্তিগুলোর পারস্পরিক উত্তেজনা এবং আন্তর্জাতিক শক্তির প্রত্যক্ষ ও পরোক্ষ হস্তক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
এর প্রভাব বিশ্ব অর্থনীতি, জ্বালানি বাজার ও নিরাপত্তা ব্যবস্থায়ও পড়ছে।
শান্তি, স্থিতিশীলতা ও মানবিক সমাধানের লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর উদ্যোগ এখন সময়ের দাবি।

স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ছাত্রসমাজকে সাহসী, সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. বেলাল নূর আজিজী বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ছিল ইন্জিনিয়ারিংএ ভরপুর। যা দেখতে সুষ্ঠু নির্বাচন কিন্তু ফলাফল প্রকাশে ছিল গভীর ষড়যন্ত্র। এই নির্বাচন নিয়ে তরুণ ছাত্র সমাজসহ দেশবাসী খুব আগ্রহী ছিল ফলে নির্বচনে কারচুপি ও ইন্জিনিয়ারিং সবাইকে হতাশ করেছে অতএব ছাত্র সমাজের প্রতি উদাত্ত আহ্বান সকলকে প্রস্তুত ও সচেতন থাকতে হবে।

সভাপতির বক্তব্যে মোঃ মেহেদী হাসান বলেন, এই সংগঠনের মাধ্যমে আমরা ইসলামী রাজনীতির সহীহ চর্চার ও এর প্রভাব পুরো দেশ-বিদেশে ছড়িয়ে দেওয়াই আমার মূল প্রতিপাদ্য। ইসলামী সমাজ প্রতিষ্ঠার জন্য আমাদের সকলের ভূমিকা অগ্রসর হওয়া চাই।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
ইসলামী আন্দোলন বাংলাদেশ, পাহাড়তলী থানার সভাপতি আলহাজ্ব শাহজাহান ভূঁইয়া, সহ-সভাপতি আব্দুর রশিদ, ইসলামী শ্রমিক আন্দোলন, পাহাড়তলী থানার সভাপতি জাকির কোম্পানি, নাছির উদ্দীন তুহিন (ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক থানা আইএবি) এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, চট্টগ্রাম মহানগর-এর সহ-সভাপতি আব্দুল মুমিত, নগর অর্থ ও কল্যাণ সম্পাদক ইকবাল হোসেন ইব্রাহীম।

এছাড়াও থানা সহ-সভাপতি, সাংগঠনিক সম্পাদক, প্রশিক্ষণ, দাওয়াহ, তথ্য-গবেষণা ও প্রচার, প্রকাশনা ও দপ্তর, অর্থ সম্পাদকসহ থানা শাখার সর্বস্তরের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

প্রধান বক্তা থানা সম্মেলনে ২০২৬ সেশনের কমিটি ঘোষণা করেন-
সভাপতি: শরিফুল ইসলাম জিহাদ
সহ সভাপতি: ফখরুল ইসলাম রাশেদ
সাধারণ সম্পাদক: ইয়াসির আরাফাত জিসান

02/03/2026

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পাহাড়তলী থানার ২০২৬ সেশনের নব গঠিত কমিটি।

সভাপতি : শরিফুল ইসলাম জিহাদ
সহ সভাপতি : ফখরুল ইসলাম রাশেদ
সাধারণ সম্পাদক : ইয়াসির আরাফাত জিসান

28/02/2026

#থানা_সম্মেলন_২০২৬

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ – পাহাড়তলী থানার বহুল প্রতীক্ষিত থানা সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী—


তারিখ: ২ মার্চ ২০২৫
সময়: দুপুর ৩টা
স্থান: আইএবি থানা কার্যালয়
(বারকোয়াটার, পাহাড়তলী, চট্টগ্রাম)


“কুরআন-সুন্নাহভিত্তিক শিক্ষা, সংস্কার, নেতৃত্ব ও ইসলামী সমাজ বিনির্মাণের লক্ষ্যে নীতিনিষ্ঠ রাজনৈতিক পরিবর্তন চাই।”

এই স্লোগানকে হৃদয়ে ধারণ করে নতুন দিশা, নতুন লক্ষ্য এবং ভবিষ্যত নেতৃত্ব গঠনের প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।


🔰 মুক্তি, মূল্যবোধ ও ইসলামী চেতনার ভিত্তিতে প্রজন্ম গঠনে
এই সম্মেলন ইনশাআল্লাহ হবে নতুন সম্ভাবনার এক ঐতিহাসিক সূচনা।

26/02/2026

#থানা_সম্মেলন_২০২৬

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ – পাহাড়তলী থানার বহুল প্রতীক্ষিত থানা সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী—


তারিখ: ২ মার্চ ২০২৬
সময়: বেলা ৩টা
স্থান: আইএবি থানা কার্যালয়
(বারকোয়াটার, পাহাড়তলী, চট্টগ্রাম)


“কুরআন-সুন্নাহভিত্তিক শিক্ষা, সংস্কার, নেতৃত্ব ও ইসলামী সমাজ বিনির্মাণের লক্ষ্যে নীতিনিষ্ঠ রাজনৈতিক পরিবর্তন চাই।”

এই স্লোগানকে হৃদয়ে ধারণ করে নতুন দিশা, নতুন লক্ষ্য এবং ভবিষ্যত নেতৃত্ব গঠনের প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।


🔰 মুক্তি, মূল্যবোধ ও ইসলামী চেতনার ভিত্তিতে প্রজন্ম গঠনে
এই সম্মেলন ইনশাআল্লাহ হবে নতুন সম্ভাবনার এক ঐতিহাসিক সূচনা।

13/01/2026

দেশে কার্যকর বিচারব্যবস্থা অনুপস্থিত থাকায় অপরাধ প্রবণতা বাড়ছে
-ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ

দেশে কার্যকর বিচারব্যবস্থার অনুপস্থিতির কারণে প্রশ্নফাঁস, অনিয়ম, জালিয়াতি ও খুনসহ বিভিন্ন অপরাধ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে বলে মন্তব্য করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।

১২ জানুয়ারি ২০২৬ সোমবার সন্ধ্যায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদ ও সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদ এক যৌথ বিবৃতিতে বলেন, বনশ্রীতে নিষ্ঠুরভাবে ফাতেমা আক্তার হত্যাকাণ্ড এবং প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস ও পরীক্ষায় অসদুপায় অবলম্বনের ঘটনাগুলো রাষ্ট্রীয় বিচারব্যবস্থার চরম অবনতির বহিঃপ্রকাশ।

নেতৃদ্বয় বলেন, একদিকে নারীরা চরম নিরাপত্তাহীনতায় খুন ও ধর্ষণের শিকার হচ্ছে, অন্যদিকে চাকরির পরীক্ষায় প্রশ্নফাঁস ও অনিয়মের মাধ্যমে মেধাবী শিক্ষার্থীদের অধিকার হরণ করা হচ্ছে। এর ফলে ভবিষ্যৎ সমাজের নৈতিক ও মেধাগত ভারসাম্য মারাত্মকভাবে বিনষ্ট হচ্ছে। অপরাধীরা নিশ্চিতভাবেই জানে, এই দেশে অপরাধের উপযুক্ত শাস্তি নেই; আছে কেবল বিচারহীনতার সংস্কৃতি।

নেতৃদ্বয় আরও বলেন, বনশ্রীতে ফাতেমা আক্তার হত্যাকাণ্ড প্রমাণ করে রাষ্ট্র নাগরিকের জীবন রক্ষায় সম্পূর্ণ ব্যর্থ। একইভাবে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস প্রমাণ করে, রাষ্ট্র মেধা ও ন্যায়ের পরিবর্তে দুর্নীতি ও সিন্ডিকেটকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে। প্রশ্নফাঁসকারী চক্রের বিরুদ্ধে দৃশ্যমান ও দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় তারা বারবার মাথাচাড়া দিয়ে উঠছে। ফলে হাজার হাজার সৎ ও পরিশ্রমী শিক্ষার্থী রাষ্ট্রের ওপর আস্থা হারাচ্ছে।

নেতৃদ্বয় বলেন, বিচারহীনতা আজ আর বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়; এটি রাষ্ট্র পরিচালনার নীতিতে পরিণত হয়েছে। খুনিরা যেমন প্রকাশ্যে ঘুরে বেড়ায়, তেমনি প্রশ্নফাঁসের মূল হোতারাও প্রশাসনের ছত্রছায়ায় থেকে বারবার অপরাধ সংঘটিত করছে। এ দায় সরকার ও প্রশাসন কোনোভাবেই এড়াতে পারে না।

বিবৃতিতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ অবিলম্বে বনশ্রীতে ফাতেমা আক্তার হত্যাকাণ্ডের সাথে জড়িত সকল খুনির দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানায়। একই সঙ্গে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের সাথে জড়িত সিন্ডিকেট, পৃষ্ঠপোষক ও সুবিধাভোগীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকর করার দাবি জানানো হয়।

অন্যথায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মনে করে, এই বিচারহীনতা আরও হত্যাকাণ্ড ও প্রশ্নফাঁসের জন্ম দেবে, যা রাষ্ট্র ও সমাজকে অনিবার্যভাবে ধ্বংসের দিকে ঠেলে দেবে।

বার্তা প্রেরক:
মাইমুন ইসলাম মিঠুন
কেন্দ্রীয় প্রচার সম্পাদক
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ

Photos from ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, পাহাড়তলী থানা, চট্টগ্রাম মহানগর।'s post 12/01/2026

শহীদ ওসমান হাদীর খুনিদের বিচার না হলে রাষ্ট্রকেই কাঠগড়ায় দাঁড়াতে হবে
-ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ

ইনকিলাব মঞ্চের মার্চ ফর ইনসাফ কর্মসূচিতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর সমর্থন ঘোষণা

শহীদ ওসমান হাদীর নির্মম হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়-এটি রাষ্ট্রে চলমান বিচারহীনতার নগ্ন বহিঃপ্রকাশ। হাদীর ওপর হামলার দীর্ঘ ১ মাস পূর্ণ হলেও খুনীদের বিচারের আওতায় আনতে না পারার দায় অন্তর্বর্তীকালীন সরকার ও রাষ্ট্র এড়াতে পারে না। শহীদ ওসমান হাদীর খুনিদের বিচার না হলে রাষ্ট্রকেই কাঠগড়ায় দাঁড়াতে হবে।

০৯ জানুয়ারি ২০২৬ শুক্রবার বাদ জুমআ বাইতুল মোকাররম মসজিদের উত্তর গেইটে অনুষ্ঠিত ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর আধিপত্যবাদ বিরোধী পদযাত্রা ও সমাবেশে এসব কথা বলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদ। পদযাত্রা ও সমাবেশ পরিচালনা করেন সংগঠনের সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদ।

কেন্দ্রীয় সভাপতি তার বক্তব্যে বলেন, জুলাইয়ের শহীদ ও যোদ্ধাদের রক্তের ওপর দাঁড়িয়েই আজকের রাষ্ট্রব্যবস্থা। অথচ সেই রাষ্ট্রেই যদি জুলাই যোদ্ধা শহীদ ওসমান হাদীর হত্যার বিচার না হয়, তাহলে এই রাষ্ট্রের নৈতিক বৈধতা প্রশ্নবিদ্ধ হয়ে যায়। আমরা স্পষ্ট করে বলতে চাই, শহীদ ওসমান হাদী হত্যার বিচার না হলে জনগণকে আবারও রাজপথে নামতে হবে, এবং সেই দায় রাষ্ট্রকেই নিতে হবে।

তিনি আরো বলেন, ফেলানী থেকে আবরার হয়ে শহীদ ওসমান হাদী; বিচারহীনতার সংস্কৃতির ফলে ভীনদেশী আধিপত্যবাদ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলেছে। ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী এই সময়ে দেশের স্বার্থে তরুণদের আপোষহীন ভূমিকা পালন করতে হবে।

ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর আধিপত্যবাদ বিরোধী পদযাত্রার কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে অংশ নিয়ে বলেন, ৫ আগস্ট ২৪-এর পর যারা সুশীল কথাবার্তা বলতেন আজ শহীদ ওসমান হাদী ইস্যুতে তাদের খুঁজে পাওয়া যায় না। হাদীকে মুছে ফেলার চেষ্টা করা হলেও হাদীকে মুছে ফেলা যায় না। যারা শহীদ হাদীকে নিয়ে আন্দোলন সংগ্রামে ও রাজপথে ছিল আগামী দিনে জনগণ তাদেরকেই সমর্থন জানাবে।

এ সময় তিনি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কে শহীদ ওসমান হাদী হত্যার বিচার চেয়ে রাজপথে আধিপত্যবাদ বিরোধী পদযাত্রা কর্মসূচির জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।

ইনকিলাব মঞ্চের সদস্য সচিব বলেন, হাদীকে নিয়ে নির্বাচন কমিশনারের অযাচিত বক্তব্যের নিন্দা জানিয়ে বলেন, এমন অথর্ব নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করা যায় না। অবিলম্বে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সকল খুনিকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করলে জনগণ রাজপথেই ফয়সালা করতে বাধ্য হবে।

পদযাত্রা কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সহ-সভাপতি হোসাইন ইবনে সরোয়ার ও ইমরান হোসাইন নূর, জয়েন্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মাদ ফয়জুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ ইবরাহীম খলীল, তথ্য-গবেষণা ও প্রযুক্তি সম্পাদক কামরুল ইসলাম, প্রচার ও দাওয়াহ সম্পাদক মাইমুন ইসলাম মিঠুন, আইন ও মানবাধিকার সম্পাদক ইউসুফ পিয়াস, দফতর ও যোগাযোগ সম্পাদক আশিক মাদবর, প্রকাশনা সম্পাদক শেখ মুহাম্মাদ মাহদী ইমাম, পরিকল্পনা ও পাঠাগার সম্পাদক আরিফুল ইসলাম খান লিখন, জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পাদক ইব্রাহিম নাসরুল্লাহ, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক তুহিন মালিক, কওমি মাদরাসা সম্পাদক সাঈদ আবরার, প্রাইভেট বিশ্ববিদ্যালয় সম্পাদক আব্দুর রহমান, কার্যনির্বাহী সদস্য তানভীর আহমেদ শোভন, বি এম মাহদী আল হাসান প্রমূখ নেতৃবৃন্দ।

বার্তা প্রেরক
মাইমুন ইসলাম মিঠুন
কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।

19/12/2025

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর এর ২০২৬ সেশনের নবনির্বাচিত নেতৃবৃন্দকে পাহাড়তলী থানার পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছে।

পোস্টার ডিজাইন: Md Ibrahim Kholill

18/12/2025

শোক বার্তা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর শাহাদাতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর গভীর শোক প্রকাশ

আজ ১৮ ডিসেম্বর ২০২৫ বৃহস্পতিবার সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় রাত ৯ টা ৫০ মিনিটে শাহাদাত বরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শরীফ ওসমান হাদীর শাহাদাত পরবর্তী তাৎক্ষণিক এক শোকবার্তায় গভীর শোক প্রকাশ করেছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদ ও সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদ।

শোকবার্তায় নেতৃদ্বয় বলেন, ভারতীয় রাজনৈতিক ও কালচারাল আধিপত্যবাদ বিরোধী একজন সাহসী, সংগ্রামী ও আপোষহীন চেতনার প্রতীক ছিলেন শরীফ ওসমান হাদী। যিনি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে ন্যায় ও ইনসাফের পথে নিজের জীবন উৎসর্গ করেছেন। আধিপত্যবাদের বিরুদ্ধে আজাদী তথা মুক্তির যে লড়াইয়ের বার্তা তিনি দিয়েছেন সে লড়াই প্রজন্ম থেকে প্রজন্ম চলতেই থাকবে। তাঁর আদর্শ, ত্যাগ ও আত্মনিবেদন আমাদের হৃদয়ে চিরদিন বেঁচে থাকবে।

প্রসঙ্গত, শরীফ ওসমান হাদী গত ১২ ডিসেম্বর ২০২৫ শুক্রবার দুপুরে টার্গেট কিলিংয়ের শিকার হয়ে মাথায় গুলিবিদ্ধ হয়ে মারাত্মকভাবে আহত হন। খুনী মিশন সম্পন্ন করে দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেয়। শরীফ ওসমান হাদী ঢাকা মেডিকেল ও এভার কেয়ার হাসপাতালে দেশীয় চিকিৎসা পরবর্তী উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

নেতৃদ্বয় শোকসন্তপ্ত পরিবার ও দেশবাসীর সাথে গভীর সমবেদনা জানান এবং মহান আল্লাহর নিকট মরহুমের মাগফিরাত, শাহাদাতের মর্যাদা ও জান্নাতুল ফেরদৌসের সুউচ্চ মাকাম কামনা করেন।

বার্তা প্রেরক
মাইমুন ইসলাম মিঠুন
কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ

আমাদেরকে সাথে পেতে
website: www.chhatraandolan.org
online library: www.iscalibrary.com
e-mail: [email protected]
fb page: www.fb.com/icabd91
twitter: www.twitter.com/icabd91
instagram: www.instagram.com/icabd_91
YouTube-(ICABD): www.youtube.com/icabd91

18/12/2025

নগর সম্মেলন ২০২৬

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ – চট্টগ্রাম মহানগর এর বহুল প্রতীক্ষিত নগর সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী—


তারিখ: ১৯ ডিসেম্বর ২০২৫
সময়: বেলা ২:৩০ টা
স্থান: আল ইসহাক অডিটোরিয়াম
(আজমা কমপ্লেক্স – ৪র্থ তলা, দেওয়ানহাট, চট্টগ্রাম)


“কুরআন-সুন্নাহভিত্তিক শিক্ষা, সংস্কার, নেতৃত্ব ও ইসলামী সমাজ বিনির্মাণের লক্ষ্যে নীতিনিষ্ঠ রাজনৈতিক পরিবর্তন চাই।”

এই স্লোগানকে হৃদয়ে ধারণ করে নতুন দিশা, নতুন লক্ষ্য এবং ভবিষ্যত নেতৃত্ব গঠনের প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।


🔰 মুক্তি, মূল্যবোধ ও ইসলামী চেতনার ভিত্তিতে প্রজন্ম গঠনে
এই সম্মেলন ইনশাআল্লাহ হবে নতুন সম্ভাবনার এক ঐতিহাসিক সূচনা।

12/12/2025

নবগঠিত কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান রাত ৯টার পরিবর্তে রাত ১০টায় (লাইভ সম্প্রচারিত হবে না) এবং শরীফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার প্রতিবাদে রাত ১১টায় পল্টনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ
Islami Chhatra Andolan Bangladesh

12/12/2025

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর তীব্র নিন্দা ও প্রতিবাদ

জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার চব্বিশ ঘন্টা না পেরোতেই একজন জুলাই যোদ্ধা ও সংসদ সদস্য প্রার্থীর ওপর হামলা অত্যন্ত উদ্বেগজনক। এই ন্যাক্কারজনক সন্ত্রাসী ঘটনা আগামী জাতীয় নির্বাচনে প্রার্থী, জুলাই যোদ্ধা এবং জন নিরাপত্তা নিয়ে নতুন করে আশঙ্কা তৈরি করেছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।

আজ ১২ ডিসেম্বর ২০২৫ শুক্রবার সন্ধ্যায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদ ও সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদ এক যৌথ বিবৃতিতে এই ঘটনায় নিন্দা ও জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

নেতৃবৃন্দ বলেন, দীর্ঘ প্রতীক্ষিত জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা চলছে। জুলাইয়ের ব্যর্থ অপশক্তি, পুরাতন বন্দোবস্তের অপরাজনীতি এবং কালচারাল আধিপত্য যারা চলমান রাখতে চায় এটি তাদের একটি নোংরা ও ঘৃণ্য রাজনীতির স্পষ্ট বহিঃপ্রকাশ। মানুষ হত্যা করে রাজনৈতিক ফায়দা নেয়ার হীন অপচেষ্টা আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করি।

বিবৃতিতে নেতৃবৃন্দ অনতিবিলম্বে তদন্ত সাপেক্ষে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি ও দেশব্যাপী নিরাপত্তা বলয় গড়ে তুলে জন-নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানান।

নেতৃবৃন্দ রাষ্ট্রীয়ভাবে সর্বোচ্চ সুচিকিৎসা নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে শরীফ ওসমান হাদীর সুস্থতা কামনা করে করেন এবং দেশবাসীর কাছে আন্তরিক দোয়া প্রত্যাশা করেন।

Want your business to be the top-listed Government Service in Chittagong?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


Chittagong
4202

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00