বসুন্ধরা শুভসংঘ, চুয়েট শাখা

বসুন্ধরা শুভসংঘ, চুয়েট শাখা

Share

শুভ কাজে সবার পাশে

29/03/2026

🌟 স্বেচ্ছাসেবক নিয়োগ | বসুন্ধরা শুভসংঘ, চুয়েট শাখা | ২০২৬

২৩ ও ২৪ ব্যাচের শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ! 🎓

তোমার বিশ্ববিদ্যালয় জীবনে নতুন অভিজ্ঞতা যোগ করতে চাও ও কিছু ভালো কাজের সাথে নিজেকে যুক্ত করতে চাও? তাহলে এই সুযোগটি তোমার জন্যই।

বসুন্ধরা শুভসংঘ, চুয়েট শাখার একজন ভলান্টিয়ার হিসেবে তুমি পাবে—
✨ সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক কার্যক্রমে সরাসরি কাজ করার সুযোগ
✨ নেতৃত্ব ও যোগাযোগ দক্ষতা বাস্তবভাবে গড়ে তোলার অভিজ্ঞতা
✨ একদল উদ্যমী ও প্রগতিশীল মানুষের সাথে কাজ করার প্ল্যাটফর্ম
✨ বিভিন্ন প্রোগ্রাম, ইভেন্ট ও ক্যাম্পাস কার্যক্রম আয়োজনের হাতে-কলমে অভিজ্ঞতা, যা ভবিষ্যতে কাজে লাগবে

🔹 কারা আবেদন করতে পারবে?
যারা দায়িত্ব নিতে আগ্রহী, নতুন কিছু শিখতে চায় এবং টিমে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করে।

📅 আবেদনের শেষ সময়: ১৩ এপ্রিল, ২০২৬
🔗 রেজিস্ট্রেশন লিংক: https://forms.gle/di9d81aDxRKdPwsq6

Photos from বসুন্ধরা শুভসংঘ, চুয়েট শাখা's post 26/03/2026

🎉 স্বাধীনতা দিবস কুইজ প্রতিযোগিতার বিজয়ী ঘোষণা 🇧🇩

২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় আপনাদের প্রাণবন্ত অংশগ্রহণ আমাদের সত্যিই অনুপ্রাণিত করেছে। তিনটি কুইজে সর্বমোট কমেন্ট ২৮৬টি - এই অসাধারণ অংশগ্রহণের জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ। আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে যাওয়ার শক্তি 💛

পূর্বনির্ধারিত নিয়ম অনুযায়ী প্রতিটি কুইজ থেকে ২ জন করে বিজয়ী নির্বাচিত করা হয়েছে 🔥

🏆 কুইজ-০১ বিজয়ীঃ
১. হুজায়ফা তাহসিন (সিএসই-২২)
২. নিবেদিতা দাশ (বিএমই-২২)

🏆 কুইজ-০২ বিজয়ীঃ
১. শওকাতুল ইসলাম লোবন (সিএসই-২৩)
২. নাবিলা তাবাসসুম (সিভিল-২৪)

🏆 কুইজ-০৩ বিজয়ীঃ
১. নিহারিকা পাল চৌধুরী (বিএমই-২৩)
২. মুরশীদা ভূঁইয়া তুলি (ইউআরপি-২২)

সকল বিজয়ীদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ✨

~ বসুন্ধরা শুভসংঘ, চুয়েট শাখা 🇧🇩

25/03/2026

🇧🇩 মহান স্বাধীনতা দিবস : ২৬ মার্চ 🇧🇩

আজ আমরা গভীর শ্রদ্ধা ও গর্বের সাথে স্মরণ করছি সেই বীর শহীদদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা। ১৯৭১ সালের এই দিনে শুরু হয়েছিল এক মহান মুক্তিযুদ্ধ - একটি স্বাধীন, সার্বভৌম বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের সংগ্রাম ✊

স্বাধীনতা আমাদের কাছে শুধু একটি অর্জন নয়, এটি আমাদের আত্মপরিচয়, আমাদের অস্তিত্বের প্রতীক। লাখো শহীদের রক্তে রঞ্জিত এই স্বাধীনতা আমাদের শিখিয়ে দেয় অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াতে এবং ন্যায় ও সত্যের পথে অবিচল থাকতে। তাদের সেই ত্যাগ, সাহস ও দেশপ্রেম আজও আমাদের প্রেরণা জোগায়, আমাদের এগিয়ে যেতে শক্তি দেয় ✨

মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে আমরা যেন একটি মানবিক, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারি - এটাই হোক আমাদের অঙ্গীকার। স্বাধীনতার এই মাহাত্ম্যকে বুকে ধারণ করে আমরা সবাই একসাথে এগিয়ে যাই একটি সুন্দর আগামীর পথে 🌱

সকলকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা 🌼
~ বসুন্ধরা শুভসংঘ, চুয়েট শাখা 🌺

23/03/2026

চুয়েট পুরকৌশল বিভাগের ১ম বর্ষের মেধাবী শিক্ষার্থী (২৪ ব্যাচ), ময়মনসিংহের আফরান ইসলাম তরুন, কিছুদিন আগে মেরুদণ্ডের হাড়ে যক্ষ্মা বা টিবি (Bones TB) রোগ ধরা পড়ে। প্যারালাইসিস হওয়ার ঝুঁকি এড়াতে ডাক্তার ৩ মাসের ভিতর মেরুদণ্ডের অপারেশন করার কথা বলেন।

চিকিৎসা চলাকালীন হঠাৎই তার ফুসফুসের পর্দায় অনেক বেশি পানি জমে যায় (Right Pleural effusion) এবং পেটে বড় ফোঁড়া (Psoas abscess) হয়। জটিলতার জন্য ডাক্তার দ্রুত ফুসফুসের জন্য আরেকটি অপারেশনের কথা বলেন।

পরিবারের আর্থিক অবস্থা দুর্বিষহ হওয়ায় এতদিন সে নিজের পড়াশুনার খরচ টিউশনি করিয়ে চালিয়ে গিয়েছিল। এখন চিকিৎসার জন্য বড় অংকের টাকা প্রয়োজন বিধায় আপনাদের সহযোগিতা কামনা করছি।

ছেলেটা ১-১ সেমিস্টার ভালো ফলাফল (সিজি ৩.৭২) এর সাথে সম্পন্ন করলেও ১-২ সেমিস্টারের পড়াশোনা বন্ধ হয়ে আছে। এমতাবস্থায় তার দ্রুত উন্নত চিকিৎসা এবং অপারেশন প্রয়োজন।

মেডিকেল ডকুমেন্টস:

https://drive.google.com/drive/folders/1Imjqbb7d7xgT6RlAb2OvMreee-vwXznz

সাহায্যের মাধ্যম:

বিকাশ: +8801631951696 (আফরান)
নগদ: +8801774067414 (আফরান)

ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ:
অগ্রণী ব্যাংক পিএলসি
অ্যাকাউন্ট নম্বর: 0200008604816
অ্যাকাউন্টের নাম: শেফালী (Shefali)
গফরগাঁও শাখা, ময়মনসিংহ
রাউটিং নম্বর: 010611005

23/03/2026

📢 কুইজ টাইম, চুয়েটিয়ানরা! 🇧🇩

মহান স্বাধীনতা দিবসের চেতনা সকলের মাঝে ছড়িয়ে দিতে বসুন্ধরা শুভসংঘ, চুয়েট শাখা এবার প্রকাশ করতে যাচ্ছে স্বাধীনতা দিবস কুইজ-০৩ 🔥

📝 আজকের প্রশ্ন:
অপারেশন সার্চলাইটে পাকিস্তানি বাহিনীর প্রধান সামরিক ঘাঁটি কোন এলাকায় ছিল?
A) পল্টন ময়দান
B) পিলখানা
C) ঢাকা ক্যান্টনমেন্ট
D) রমনা এলাকা

📍 অংশগ্রহণের নিয়ম:
✔️ নির্ধারিত পোস্টে সঠিক উত্তর (A/B/C/D) কমেন্ট করতে হবে।
✔️ উত্তর এর নিচে অবশ্যই নিজের স্টুডেন্ট আইডি লিখতে হবে।
✔️ শুধুমাত্র পেইজের মূল পোস্টের কমেন্টগুলোই গ্রহণযোগ্য হবে।
উদাহরণঃ
A
2204124

⏳ পোস্ট প্রকাশের ৪৮ ঘণ্টা পর কোনো কমেন্ট গ্রহণযোগ্য হবে না।
🎯 প্রতিটি কুইজ থেকে লটারির মাধ্যমে ২ জন করে বিজয়ী নির্বাচন করা হবে।
🎓 শুধুমাত্র রানিং ব্যাচের চুয়েটিয়ানরা (২০-২৪ ব্যাচ) অংশগ্রহণ করতে পারবে।
🏆 বিজয়ীদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার!

অংশ নিন, জানুন এবং জিতে নিন ✨

চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির ✊
জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর ❤️

20/03/2026

📢 কুইজ টাইম, চুয়েটিয়ানরা! 🇧🇩

চাঁদ রাত এবং ঈদের আনন্দ সকলের মাঝে ছড়িয়ে দিতে বসুন্ধরা শুভসংঘ, চুয়েট শাখা এবার প্রকাশ করতে যাচ্ছে স্বাধীনতা দিবস কুইজ-০২ 🔥

📝 আজকের প্রশ্ন:
স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলন করা হয় কোন তারিখে?
A) ১ মার্চ ১৯৭১
B) ২ মার্চ ১৯৭১
C) ৭ মার্চ ১৯৭১
D) ২৬ মার্চ ১৯৭১

📍 অংশগ্রহণের নিয়ম:
✔️ নির্ধারিত পোস্টে সঠিক উত্তর (A/B/C/D) কমেন্ট করতে হবে।
✔️ উত্তর এর নিচে অবশ্যই নিজের স্টুডেন্ট আইডি লিখতে হবে।
✔️ শুধুমাত্র পেইজের মূল পোস্টের কমেন্টগুলোই গ্রহণযোগ্য হবে।
উদাহরণঃ
A
2204124

⏳ পোস্ট প্রকাশের ৪৮ ঘণ্টা পর কোনো কমেন্ট গ্রহণযোগ্য হবে না।
🎯 প্রতিটি কুইজ থেকে লটারির মাধ্যমে ২ জন করে বিজয়ী নির্বাচন করা হবে।
🎓 শুধুমাত্র রানিং ব্যাচের চুয়েটিয়ানরা (২০-২৪ ব্যাচ) অংশগ্রহণ করতে পারবে।
🏆 বিজয়ীদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার!

অংশ নিন, জানুন এবং জিতে নিন ✨

চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির ✊
জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর ❤️

20/03/2026

ঈদ মোবারক 🤍

বসুন্ধরা শুভসংঘ, চুয়েট শাখার পক্ষ থেকে সকলকে জানাই ঈদুল ফিতরের শুভেচ্ছা 🌙

দীর্ঘ এক মাস সিয়াম পালনের পর এই আনন্দের দিনে সকলের হৃদয় ভরে উঠুক ভালোবাসা, ক্ষমা ও কৃতজ্ঞতায়। সব ভুল-ত্রুটি ভুলে নতুন করে শুরু হোক সম্পর্কের পথচলা। এই ঈদ সবার জীবনে বয়ে আসুক শান্তি, সুখ ও সমৃদ্ধি ✨

17/03/2026

📢 কুইজ টাইম, চুয়েটিয়ানরা! 🇧🇩

স্বাধীনতার চেতনা ছড়িয়ে দিতে বসুন্ধরা শুভসংঘ, চুয়েট শাখা এবার প্রকাশ করতে যাচ্ছে স্বাধীনতা দিবস কুইজ-০১ 🔥

📝 আজকের প্রশ্ন:
১৯৭১ সালের ৩ মার্চ “স্বাধীনতার ইশতেহার” কে পাঠ করেন?
A. সৈয়দ নজরুল ইসলাম
B. তাজউদ্দীন আহমদ
C. এ এইচ এম কামারুজ্জামান
D. শাজাহান সিরাজ

📍 অংশগ্রহণের নিয়ম:
✔️ নির্ধারিত পোস্টে সঠিক উত্তর (A/B/C/D) কমেন্ট করতে হবে।
✔️ উত্তর এর নিচে অবশ্যই নিজের স্টুডেন্ট আইডি লিখতে হবে।
✔️ শুধুমাত্র পেইজের মূল পোস্টের কমেন্টগুলোই গ্রহণযোগ্য হবে।
উদাহরণঃ
A
2204124

⏳ পোস্ট প্রকাশের ৪৮ ঘণ্টা পর কোনো কমেন্ট গ্রহণযোগ্য হবে না।
🎯 প্রতিটি কুইজ থেকে লটারির মাধ্যমে ২ জন করে বিজয়ী নির্বাচন করা হবে।
🎓 শুধুমাত্র রানিং ব্যাচের চুয়েটিয়ানরা (২০-২৪ ব্যাচ) অংশগ্রহণ করতে পারবে।
🏆 বিজয়ীদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার!

অংশ নিন, জানুন এবং জিতে নিন ✨

চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির ✊
জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর ❤️

16/03/2026

📢 প্রস্তুত তো চুয়েটিয়ানরা?
এবার আসছে স্বাধীনতা দিবস কুইজ!! 🇧🇩

বসুন্ধরা শুভসংঘ, চুয়েট শাখা আয়োজন করতে যাচ্ছে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ অনলাইন কুইজ প্রতিযোগিতা।

🗓 কুইজ সূচি:
📌 ১৭ মার্চ - কুইজ-০১
📌 ২০ মার্চ - কুইজ-০২
📌 ২৩ মার্চ - কুইজ-০৩
🏆 ২৬ মার্চ - বিজয়ী ঘোষণা

📍 অংশগ্রহণের নিয়ম:
✔️ নির্ধারিত পোস্টে সঠিক উত্তর (A/B/C/D) কমেন্ট করতে হবে।
✔️ উত্তর এর নিচে অবশ্যই নিজের স্টুডেন্ট আইডি লিখতে হবে।
✔️ শুধুমাত্র পেইজের মূল পোস্টের কমেন্টগুলোই গ্রহণযোগ্য হবে।
উদাহরণঃ
A
2204124

⏳ পোস্ট প্রকাশের ৪৮ ঘণ্টা পর কোনো কমেন্ট গ্রহণযোগ্য হবে না।
🎯 প্রতিটি কুইজ থেকে লটারির মাধ্যমে ২ জন করে বিজয়ী নির্বাচন করা হবে।
🎓 শুধুমাত্র রানিং ব্যাচের চুয়েটিয়ানরা (২০-২৪ ব্যাচ) অংশগ্রহণ করতে পারবে।
🏆 বিজয়ীদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার!

স্বাধীনতার ইতিহাস ও গৌরবময় মুহূর্তগুলোকে জানতে অংশ নিন এই কুইজে।
আপনার অংশগ্রহণই আমাদের অনুপ্রেরণা ❤️

07/03/2026

🌸 আন্তর্জাতিক নারী দিবস : ৮ মার্চ 🌸

নারী শুধু একটি পরিচয় নয়, নারী হলো শক্তি, সাহস, মমতা ও অনুপ্রেরণার প্রতীক। পরিবার, সমাজ ও দেশের অগ্রগতিতে নারীর অবদান অপরিসীম। শিক্ষা, নেতৃত্ব, বিজ্ঞান, প্রযুক্তি, সংস্কৃতি, প্রতিটি ক্ষেত্রেই নারীরা তাদের মেধা ও সক্ষমতার স্বাক্ষর রেখে চলেছেন 🦋

আজকের এই আন্তর্জাতিক নারী দিবসে আমরা স্মরণ করি সেই সকল নারীকে, যারা প্রতিকূলতা পেরিয়ে নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নতুন পথ তৈরি করেছেন। একই সঙ্গে আমরা প্রতিজ্ঞাবদ্ধ একটি সমতাপূর্ণ, নিরাপদ ও সম্মানজনক সমাজ গড়ে তুলতে, যেখানে প্রতিটি নারী তার সম্ভাবনাকে পূর্ণভাবে বিকশিত করার সুযোগ পাবে ✨

আসুন, আমরা সবাই মিলে নারীর প্রতি সম্মান, সমতা ও সহযোগিতার সংস্কৃতি গড়ে তুলি 💜

সকল নারীকে জানাই আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা 🌻

~ বসুন্ধরা শুভসংঘ, চুয়েট শাখা

07/03/2026

🎉 𝗛𝗮𝗽𝗽𝘆 𝗕𝗶𝗿𝘁𝗵𝗱𝗮𝘆, 𝗦𝘂𝗺𝗮𝗶𝘆𝗮 𝗕𝗶𝗻𝘁𝗮 𝗢𝗯𝗮𝘆𝗲𝗱! 🎂

Warmest birthday wishes to Sumaiya Binta Obayed, Secretary of Training & Workshops, Executive Committee 2026-27, Bashundhara Shuvosangho, CUET Branch 💜

Your dedication and enthusiasm inspire us all. Wishing you a year filled with success, happiness, and new achievements. May your journey ahead be even more impactful and inspiring 🌸

~ বসুন্ধরা শুভসংঘ, চুয়েট শাখা ✨

Photos from বসুন্ধরা শুভসংঘ, চুয়েট শাখা's post 21/02/2026

🎉 ভাষা দিবস কুইজ প্রতিযোগিতার বিজয়ী ঘোষণা 🇧🇩

২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত ভাষা দিবস কুইজ প্রতিযোগিতায় আপনাদের অভূতপূর্ব সাড়া আমাদের অনুপ্রাণিত করেছে। তিনটি কুইজে সর্বমোট কমেন্ট ৪৭৬টি - এই অসাধারণ অংশগ্রহণের জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ ✨

এত ব্যাপক সাড়া বিবেচনায় আমরা প্রতি কুইজে ১ জনের পরিবর্তে ২ জন করে বিজয়ী নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছি 🔥

🏆 কুইজ-০১ বিজয়ীঃ
১. রিফা সাবিহা (আর্কিটেকচার-২৩)
২. ইয়ামুন হাসান (মেকানিক্যাল-২৪)

🏆 কুইজ-০২ বিজয়ীঃ
১. মাহমুদা নাহিয়ান (সিএসই-২৩)
২. মো: আয়াত ইবনে রশিদ (ইইই-২২)

🏆 কুইজ–০৩ বিজয়ীঃ
১. সাদিয়া জাহান সূচনা (আর্কিটেকচার-২২)
২. খাইফা খলিল সারা (সিভিল-২৪)

ভাষার মাসে ভাষা দিবস কুইজ প্রতিযোগিতার সকল বিজয়ীদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা 🌺

মোদের গরব মোদের আশা ❤️
আ মরি বাংলা ভাষা 🌸

Want your business to be the top-listed Government Service in Chittagong?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Address


CUET
Chittagong
4349