Bangladesh Freedom & Justice Party-BFJP

Bangladesh Freedom & Justice Party-BFJP

Share

Official Page of BFJP. Exchange idea for a better Bangladesh.

27/03/2026

সড়কে জননিরাপত্তায় অবহেলা ও ব্যাপক প্রাণহানির ঘটনায় বিএফজেপির উদ্বেগ।

প্রেস বিজ্ঞপ্তিঃ
===========

ঈদযাত্রায় সংঘটিত একের পর এক মর্মান্তিক দুর্ঘটনায় বাংলাদেশ ফ্রিডম এন্ড জাস্টিস পার্টি (বিএফজেপি) গভীর উদ্বেগ জানিয়েছে।

এক বার্তায় দলের প্রেসিডেন্ট মোঃ ইলিয়াছ মিয়া বলেন- দেশের সড়ক, রেল ও নৌপথের ভয়াবহ অনিরাপদ চিত্র নগ্নভাবে উন্মোচিত হয়েছে এইবারের ঈদযাত্রায়। রাজবাড়ীর দৌলতদিয়ায় ঢাকাগামী একটি বাস ফেরি থেকে পদ্মা নদীতে পড়ে ডুবে যাওয়ার ঘটনায় ২৬ জন যাত্রীর মৃত্যু এবং সারাদেশে সড়ক দুর্ঘটনায় ২০০ জনের অধিক প্রাণহানি প্রমাণ করে যে আমাদের যোগাযোগ ব্যবস্থায় চরম অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতা বিরাজ করছে।

তিনি আরও বলেন, এই হৃদয়বিদারক ঘটনাগুলোতে যারা প্রাণ হারিয়েছেন তাদের জন্য আমরা গভীর শোক প্রকাশ করছি এবং মহান আল্লাহর কাছে তাদের রুগের মাগফিরাত কামনা করছি। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

বিএফজেপি প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, জনগণের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব হলেও তা আজ মারাত্মকভাবে উপেক্ষিত হচ্ছে। ঈদের মতো গুরুত্বপূর্ণ সময়ে মানুষের যাত্রা যখন আনন্দের বদলে আতঙ্কে পরিণত হয়, তখন তা রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতারই বহিঃপ্রকাশ।

তিনি সরকারের প্রতি অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে বলেন, ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধ, দক্ষ চালক নিশ্চিতকরণ, সড়ক ব্যবস্থাপনার উন্নয়ন, ফেরি ও নৌপথে আধুনিক নিরাপত্তা ব্যবস্থা প্রবর্তন এবং দুর্ঘটনার জন্য দায়ীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। সাধারণ মানুষের জীবন নিয়ে আর কোনো অবহেলা সহ্য করা হবে না। জনগণের নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থতার দায় সরকারকে গ্রহণ করতে হবে এবং দৃশ্যমান পরিবর্তন আনতে হবে।

প্রচারে-
মোহাম্মদ ইলিয়াছ রিয়াদ
পাবলিক রিলেশন এন্ড ক্যাম্পেইন ডিরেক্টর
বাংলাদেশ ফ্রিডম এন্ড জাস্টিস পার্টি (বিএফজেপি)

26/03/2026

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দেশবাসীকে বিএফজেপি'র রক্তিম শুভেচ্ছা।

প্রেস বিজ্ঞপ্তিঃ
==========
আজ ২৬শে মার্চ, আমাদের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরতার বিরুদ্ধে বাঙালির অবিস্মরণীয় প্রতিরোধ ও সুদীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল, যা বিশ্বের মানচিত্রে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় নিশ্চিত করে। এই ঐতিহাসিক ক্ষণে বাংলাদেশ ফ্রিডম এন্ড জাস্টিস পার্টি (বিএফজেপি) দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে।

এক বার্তায় দলের প্রেসিডেন্ট মো. ইলিয়াছ মিয়া বলেন- ২৬শে মার্চ আমাদের জাতীয় জীবনের এক গৌরবোজ্জ্বল দিন। ২৫ শে মার্চ বুদ্ধিজীবী হত্যার পর ২৬ মার্চ পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা আসতে শুরু করে। ততকালীন মেজর জিয়াউর রহমানের ঐতিহাসিক স্বাধীনতার ঘোষণার পরপরই মুক্তিকামী জনতা যুদ্ধে ঝাপিয়ে পড়ে এবং চূড়ান্ত যুদ্ধের সূচনা হয়।

পরবর্তীতে মুজিবনগর সরকারের সুদক্ষ পরিচালনায় দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা অর্জন করি একটি স্বাধীন সার্বভৌম ভূখণ্ড, এই অস্থায়ী সরকার মুক্তিযুদ্ধের প্রশাসনিক ও কূটনৈতিক ভিত্তি স্থাপন করেছিল।

বিএফজেপি স্বাধীনতার মূল লক্ষ্য শোষণমুক্ত ও ন্যায়বিচারভিত্তিক রাষ্ট্র গঠনে প্রতিষ্ঠালগ্ন থেকে কাজ করে আসছে। আজকের এই দিনে মহান মুক্তিযুদ্ধের অন্যতম নেতৃত্ব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ যুদ্ধে শহীদ, আহত হওয়া সকল বীর যোদ্ধাদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। স্বাধীনতার বীরত্বগাথা আমাদের জাতীয় জীবনে নাগরিকদের দেশপ্রেমে উদ্ভুদ্ধ করবে এবং বৈষম্যহীন আগামীর বাংলাদেশ গড়ে উঠবে এই প্রত্যাশা।

প্রচারে-
মোহাম্মদ ইলিয়াছ রিয়াদ
পাবলিক রিলেশন এন্ড ক্যাম্পেইন ডিরেক্টর
বাংলাদেশ ফ্রিডম এন্ড জাস্টিস পার্টি (বিএফজেপি)

21/03/2026

দেসবাসীকে বিএফজেপির ঈদুল ফিতরের শুভেচ্ছা।

প্রেস বিজ্ঞপ্তিঃ
==========
বাংলাদেশ ফ্রিডম এন্ড জাস্টিস পার্টি (বিএফজেপি) দেসবাসীকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশ্ব মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছে।

দলের প্রেসিডেন্ট মোঃ ইলিয়াছ মিয়া এক শুভেচ্ছা বার্তায় বলেন- আত্মশুদ্ধি, সংযম, ত্যাগ ও সাম্যের সিয়ামের মাস সমাপ্তের পর ঈদুল ফিতর এসেছে খুশির বার্তা নিয়ে। এই পবিত্র দিন ন্যায়বিচার, মানবিকতা ও বৈশ্বিক শান্তির প্রতি আমাদের অঙ্গীকারকে পুনর্নবীকরণ করার আহ্বান জানায়।

তিনি গভীর উদ্বেগের সাথে উল্লেখ করেন- ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সহিংসতা ও আগ্রাসন বিশ্বশান্তির জন্য হুমকিস্বরূপ। অবিলম্বে এই সংঘাত বন্ধে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানাই।

বাংলাদেশের নতুন সরকারের অধীনে জাতীয় শান্তি, স্থিতিশীলতা ও আইনশৃঙ্খলা রক্ষায় সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিভাজন নয়, বরং পারস্পরিক সহযোগিতা ও সহনশীলতার ভিত্তিতে জাতীয় ঐক্য সুদৃঢ় করাই সময়ের দাবি।

একইসঙ্গে আমি সরকারের প্রতি আহ্বান জানাই- সামাজিক শৃঙ্খলা, জননিরাপত্তা ও আইনের শাসন প্রতিষ্ঠায় আরও কার্যকর, সময়োপযোগী ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণের মাধ্যমে জনগণের আস্থা সুসংহত করতে হবে।

ঈদের মহিমান্বিত চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমরা সবাই মিলে একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক, শান্তিপূর্ণ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হবো বলে আশা করছি।

সবাইকে আবারও পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা—ঈদ মোবারক।

প্রচারে-
মোহাম্মদ ইলিয়াছ রিয়াদ
পাবলিক রিলেশন এন্ড ক্যাম্পেইন ডিরেক্টর
বাংলাদেশ ফ্রিডম এন্ড জাস্টিস পার্টি- বিএফজেপি

01/03/2026

BFJP Condemns the Assassination of Iran’s Supreme Leader, Vows Support for Iran.

Press Release:
--
Bangladesh Freedom and Justice Party (BFJP) expresses deep concern and outrage over the martyrdom of Iran’s Supreme Leader, Ayatollah Ali Khamenei, following attacks by Israel and the United States. "Inna lillahi wa inna ilayhi raji'un".

In a statement, BFJP President Md. Ilias Miah held the U.S. and Israel directly responsible, condemning their actions as state-sponsored terrorism. He stated that this is not just the loss of a leader, but a tragedy deeply felt by the entire Muslim Ummah. He described the U.S. and Israel as global threats to peace, noting that the assassination of a supreme religious leader reveals the heinous politics of Donald Trump and Benjamin Netanyahu.

President also said- "History proves that martyrdom cannot stop an ideology; it only makes it stronger. An individual can be killed, but a noble cause is invincible."

In a separate message, the party’s Secretary General, Mohammad Khubaib, remarked that such sacrifices will inspire courage in future generations. He emphasized that the martyrdom of a hero standing against injustice will awaken thousands more, Insha-Allah.

The BFJP leadership called for immediate international action against the warmongering policies of Trump and Netanyahu to ensure regional and global stability. BFJP stands with the people of Iran, and they will surely be victorious against the aggression.

Published by-
Mohammad Ilias Riyad
Director, Public Relations & Campaigns
Bangladesh Freedom and Justice Party (BFJP)

25/02/2026

জাতীয় শহিদ সেনা দিবসে পিলখানায় শহিদ হওয়া সকল সেনা কর্মকর্তাদের স্মরণ করছে বিএফজেপি।

প্রেস বিবৃতি
==========

২৫ ফেব্রুয়ারি জাতির ইতিহাসে এক গভীর শোকাবহ দিন। ২০০৯ সালের এই দিনে বাংলাদেশ রাইফেলস এর সদর দপ্তর পিলখানায় সংঘটিত নৃশংস হত্যাকাণ্ডে ৫৭ জন মেধাবী ও দেশপ্রেমিক সেনা কর্মকর্তা শহিদ হন। এই নির্মম ঘটনার সুষ্ঠু বিচারের আহবান জানিয়েছে বাংলাদেশ ফ্রিডম এন্ড জাস্টিস পার্টি--বিএফজেপি।

এক বার্তায় দলের প্রেসিডেন্ট মোঃ ইলিয়াছ মিয়া বলেন- এই ভয়াল দিন সমগ্র রাষ্ট্রব্যবস্থা ও জাতীয় নিরাপত্তার ওপর এক গভীর আঘাত হিসেবে ইতিহাসে চিহ্নিত হয়ে আছে।

শহিদ সকল বীর সেনা কর্মকর্তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং তাঁদের রুহের মাগফিরাত কামনা করছে। আমরা শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানাই এবং তাঁদের ন্যায়বিচারের প্রত্যাশার সঙ্গে সংহতি প্রকাশ করছি।

ঘটনার দীর্ঘ সময় পরও জাতির মনে বহু প্রশ্নের উত্তর অমীমাংসিত রয়ে গেছে এবং পূর্বে এর বিচার প্রক্রিয়ায় প্রকৃত অপরাধীদের বাদ দেয়া হয়েছে। সেসময় সরকারে থাকা তৎকালীন সরকারের পলাতক ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সংশ্লিষ্ট অনেকের নাম তদন্তে উঠে এসেছে। আমরা মনে করি, ব্যক্তি বা দলের পরিচয় নির্বিশেষে অভিযোগের সঙ্গে জড়িত প্রত্যেকের বিচার নিশ্চিত করতে হবে।

বিএফজেপি উক্ত নৃশংস অপরাধের বিচারের মাধ্যমে বাংলাদেশে ন্যায়বিচার, জবাবদিহিতা ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে বর্তমান সরকারের কাছে আহবান করছে।

প্রচারে-
মোহাম্মদ ইলিয়াছ রিয়াদ
পাবলিক রিলেশন এন্ড ক্যাম্পেইন ডিরেক্টর
বাংলাদেশ ফ্রিডম এন্ড জাস্টিস পার্টি-বিএফজেপি

21/02/2026

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষাশহীদদের প্রতি বিএফজেপি'র বিনম্র শ্রদ্ধা।

প্রেস বিজ্ঞপ্তিঃ
==========
আজ ২১ ফেব্রুয়ারি ‘আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস' যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে। এ দিনটিতে বাংলাদেশ ফ্রিডম এন্ড জাস্টিস পার্টি -বিএফজেপি সকল ভাষাশহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করছে।

এক বার্তায় দলের প্রেসিডেন্ট মোঃ ইলিয়াছ মিয়া বলেন- ১৯৫২ সালের ভাষা আন্দোলনে শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয়। তাঁদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলা ভাষা আমাদের জাতীয় পরিচয় ও গৌরবের ভিত্তি।

তিনি বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ২১ ফেব্রুয়ারি বিশ্বব্যাপী স্বীকৃত, এটি ভাষা শহীদদের প্রতি বৈশ্বিক সম্মান। রাষ্ট্রীয় ও সামাজিক জীবনের সর্বস্তরে বাংলা ভাষার শুদ্ধ ব্যবহার নিশ্চিত করা এবং ভাষা আন্দোলনের চেতনায় গণতন্ত্র ও মানবাধিকারের মূল্যবোধ সুসংহত করা আমাদের সবার দায়িত্ব।

তিনি ভাষা শহীদদের রূহের মাগফিরাত কামনা করেন এবং দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য দলীয় নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানান।

প্রচারে-
মোহাম্মদ ইলিয়াছ রিয়াদ
পাবলিক রিলেশন এন্ড ক্যাম্পেইন ডিরেক্টর
বাংলাদেশ ফ্রিডম এন্ড জাস্টিস পার্টি--বিএফজেপি।

18/02/2026

পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশবাসীকে বিএফজেপি'র শুভেচ্ছা।

প্রেস বিজ্ঞপ্তিঃ
===========

আগামীকাল থেকে বরকতময় পবিত্র মাহে রমজান মাস শুরু। বাংলাদেশ ফ্রিডম এন্ড জাস্টিস পার্টি- বিএফজেপি দেশ-বিদেশে অবস্থানরত সমগ্র মুসলিম উম্মাহ এবং বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছে।

এক বার্তায় দলের প্রেসিডেন্ট মোঃ ইলিয়াছ মিয়া বলেন- রমজান হলো আত্মশুদ্ধি, সংযম, ন্যায়পরায়ণতা ও মানবিকতার মহিমান্বিত শিক্ষা গ্রহণের মাস। এই মাস আমাদের মনে করিয়ে দেয়- প্রতিযোগিতা নয়, সহমর্মিতা; ভোগ নয়, ত্যাগই মানবজীবনের প্রকৃত শক্তি। সিয়ামের অনুশীলন আমাদের অন্যের কষ্ট উপলব্ধি করতে শেখায় এবং একটি ন্যায়ভিত্তিক, শোষণমুক্ত ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠার প্রেরণা জাগ্রত করে।

বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও বাজারে অস্থিতিশীলতা সাধারণ মানুষের জীবনে যে দুর্ভোগ সৃষ্টি করেছে, তা গভীর উদ্বেগের বিষয়। আমরা নতুন সরকারের প্রতি আহ্বান জানাই- বাজার ব্যবস্থাপনায় কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা, অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের লাগাম টেনে ধরা এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে দৃঢ় পদক্ষেপ গ্রহণ করুন। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, নাগরিকের নিরাপত্তা ও প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিত করা সময়ের অপরিহার্য দাবি।

রমজানের চেতনা হোক নৈতিক রাজনীতি, সুশাসন ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠার প্রেরণা। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই পবিত্র মাসের শিক্ষা হৃদয়ে ধারণ করে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায়, শান্তি ও কল্যাণ প্রতিষ্ঠায় কাজ করার তাওফিক দান করুন।

প্রচারে-
মোহাম্মদ ইলিয়াছ রিয়াদ
পাবলিক রিলেশন এন্ড ক্যাম্পেইন ডিরেক্টর
বাংলাদেশ ফ্রিডম এন্ড জাস্টিস পার্টি

17/02/2026

সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী হয়ে নতুন সরকারের শপথ নেয়া নতুন সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিএফজেপির আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

প্রেস বিজ্ঞপ্তিঃ
===========

দীর্ঘদিন পরে দেশে স্বতঃস্ফুর্ত নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে বিজয়ী হয়ে সরকার গঠন করা বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপিকে অভিনন্দন জানিয়েছে "বাংলাদেশ ফ্রিডম এন্ড জাস্টিস পার্টি- বিএফজেপি"।

এক বার্তায় দলের প্রেসিডেন্ট মোঃ ইলিয়াছ মিয়া বলেন- ১৬ বছরের ভোটাধিকার হীনতা থেকে মুক্তি পেয়েছে দেশের জনগন। জনগনের প্রত্যাশা ও আস্থার প্রতিফলন ঘটিয়ে একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে বিজয়ী দল বিএনপিকে এবং নতুন সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন।

আশা করছি নয়া সরকারের প্রধানমন্ত্রী - রাষ্ট্র পরিচালনায় গণতন্ত্র, আইনের শাসন, মতপ্রকাশের স্বাধীনতা এবং মানবাধিকারের প্রতি অঙ্গীকার অটুট রাখবেন। জুলাই আকাঙ্খা বাস্তবায়ন এবং গনভোটের গনরায়ের উপর ভিত্তি করে তিনি এবং তার ক্যাবিনেট সংবিধান সংষ্কার পরিষদের শপথ নিয়ে সে অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবেন বলে আমি আশা করি।

রাজনৈতিক পটপরিবর্তন পরবর্তী বিভিন্ন সহিংসতার বিরুদ্ধে বিএনপি জোড়ালো ভূমিকা রাখবেন এবং এসব ক্ষেত্রে দৃশ্যমান ও ইতিবাচক পদক্ষেপ প্রত্যাশা করছি।

আগামী পথচলা হোক শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের। দেশের কল্যাণেই হোক সব প্রচেষ্টা—এই কামনা রইলো।

প্রচারে-
মোহাম্মদ ইলিয়াছ রিয়াদ
পাবলিক রিলেশন এন্ড ক্যাম্পেইন ডিরেক্টর
বাংলাদেশ ফ্রিডম এন্ড জাস্টিস পার্টি

16/02/2026

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে বিদায়ী শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়েছে বিএফজেপি।

প্রেস বিজ্ঞপ্তিঃ
============
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস নির্বাচন পরবর্তী নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের লক্ষ্যে আগামীকাল বিদায় নিবেন। তার প্রতি সম্মান ও কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ ফ্রিডম এন্ড জাস্টিস পার্টি।

এক বার্তায় দলের প্রেসিডেন্ট মোঃ ইলিয়াছ মিয়া বলেন- প্রফেসর ইউনুস একটি সংকটময় সময়ে দায়িত্ব গ্রহণ করে রাষ্ট্রীয় স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক সংস্কার, বিচার প্রক্রিয়া শক্তিশালীকরণ এবং একটি অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের মাধ্যমে গণতান্ত্রিক অভিযাত্রাকে নতুন ভিত্তি প্রদান করেছেন।

আমরা বিশ্বাস করি, জাতীয় ঐক্য, আইনের শাসন, মানবাধিকার ও প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা বাস্তবায়নে সকল রাজনৈতিক শক্তি সম্মিলিতভাবে এগিয়ে আসবে। এবং তাঁর নেতৃত্বে যে সংস্কারধারা ও জবাবদিহিতার সংস্কৃতি সূচিত হয়েছে, তা ভবিষ্যৎ বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা হয়ে থাকবে।

আমরা প্রধান উপদেষ্টার অব্যাহত অবদান স্মরণ করে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

প্রচারে-
মোহাম্মদ ইলিয়াছ রিয়াদ
পাবলিক রিলেশন এন্ড ক্যাম্পেইন ডিরেক্টর
বাংলাদেশ ফ্রিডম এন্ড জাস্টিস পার্টি

09/02/2026

দেশবাসীকে বিএফজেপি ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা।

04/01/2026

BFJP's intense condemnation of the blatant violation of Venezuela's sovereignty by U.S. imperialism.

Press Release:
============

Bangladesh Freedom and Justice Party (BFJP) expresses its deepest concern and strongest outrage regarding the alleged large-scale attack on Venezuela and the completely illegal declaration by the United States that it has 'detained' the democratically elected President of the country, Nicolás Maduro. The purported kidnapping of the head of a sovereign state is not only unbelievable but also represents an extreme act of insolence against international law and state sovereignty.

In a statement the BFJP president Md. ilias Miah said- Blatant intervention directly proves that the narrative, "U.S. Imperialism is the common enemy of the entire world," is by no means a cliché from the 20th century. The core objectives of imperialism are the expansion of economic interests, geopolitical control, and the seizure of a nation’s resources. Declaration by U.S. President Trump that the United States will oversee an 'Interim Administration' in Venezuela until a 'stable and democratic' government is established, is a severe mockery of democratic ideals. This establishment of an 'Interim Administration' under the guise of ensuring 'stability' is nothing short of a despicable conspiracy to install a puppet regime of the imperialist power.

We believe that this transgression signals that the time for a powerful counter-response is now upon us. The right of the Venezuelan people to elect their own leaders and determine their own destiny is inviolable. External interference will only breed further instability and conflict.

We calls upon the international community to stand with the people of Venezuela and to unite against the aggressive actions of the United States. All forms of intervention in Venezuela must cease immediately, and President Nicolás Maduro must be unconditionally released. We firmly believe that the people are the source of all power, and our collective struggle against this aggression will ensure the victory of the Venezuelan people.

Published by-
Mohammad Ilias Riyad
Public Relation and Campaign Director
Bangladesh freedom and Justice party- bfjp

30/12/2025

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিএফজেপির গভীর শোক প্রকাশ।

প্রেস বিজ্ঞপ্তিঃ
===========
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। এই স্বজ্জন রাজনৈতিক ব্যাক্তিত্বের বর্ণাঢ্য জীবনের সমাপ্তিতে, বাংলাদেশ ফ্রিডম এন্ড জাস্টিস পার্টি (বিএফজেপি) গভীর শোক ও শ্রদ্ধা নিবেদন করছে।

এক বার্তায় দলের প্রেসিডেন্ট মোঃ ইলিয়াছ মিয়া বলেন-
বেগম খালেদা জিয়া ছিলেন আপোষহীন এক রাজনৈতিক ব্যক্তিত্ব, যিনি দীর্ঘ সময় ধরে বাংলাদেশের রাজনীতিতে দৃঢ় অবস্থান, স্পষ্টবাদীতা, ব্যক্তিগত সাহস এবং নেতৃত্বের স্বতন্ত্রতা দিয়ে নিজের জায়গা তৈরি করেছেন। রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকাকালে কিংবা প্রতিকূল পরিস্থিতিতে—তিনি কখনো সহজ পথ বেছে নেননি।গণতন্ত্র, বহুদলীয় রাজনীতি ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার প্রশ্নে তিনি আজীবন সংগ্রাম করে গেছেন। দেশ ও দেশের মানুষের প্রতি তার ভালোবাসা ছিল তার রাজনৈতিক জীবনের প্রধান চালিকাশক্তি। সংকটের মুহূর্তেও তিনি নিজস্ব অবস্থান থেকে সরে আসেননি—এটাই তাকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি আলাদা উচ্চতায় স্থাপন করেছে।

আমি মরহুমার রূহের মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ যেন তাকে তাঁর অসীম রহমতে ক্ষমা করেন, জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তার পরিবার, স্বজন, সহকর্মী ও সমগ্র জাতিকে এই শোক বহনের শক্তি দান করেন।

প্রচারে-
মোহাম্মদ ইলিয়াছ রিয়াদ
পাবলিক রিলেশন এন্ড ক্যাম্পেইন ডিরেক্টর
বাংলাদেশ ফ্রিডম এন্ড জাস্টিস পার্টি (বিএফজেপি)

Want your business to be the top-listed Government Service in Chittagong?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Address


Chittagong