আমার সেনবাগ - Amar Senbag

আমার সেনবাগ - Amar Senbag

Share

একটি আধুনিক, সমৃদ্ধশালী ও পরিচ্ছন্ন স?

16/09/2022

শুভ সকাল বাংলাদেশ 💚

সকালবেলায় টাঙ্গুয়ার হাওরের বৃষ্টির শীতলতা নিয়ে হাজির হলাম। সারাদেশের কোথাও বৃষ্টি হোক বা না হোক, টাঙ্গুয়ায় নিয়মিত বৃষ্টি হচ্ছে। ইতোমধ্যে হাওরের পানিও আবার বেড়ে গিয়েছে। হাওরের আবহাওয়া এখন আপনাকে এক ঝটকায় যান্ত্রিক জীবনের তাপদাহ ভুলিয়ে দিবে।

জীবনে একবার হলেও সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওড় ভ্রমন করুন।

ফটোক্রেডিটঃ বজরা।

09/08/2021

অভিনন্দন!!! বাংলাদেশ✌️

12/07/2021

নোয়াখালী জেলায় ৯টি উপজেলা, ৮ টি পৌরসভা, ৭২ টি ওয়ার্ড, ১৫৩ টি মহল্লা, ৯১ টি ইউনিয়ন, ৮৮২ টি মৌজা এবং ৯৬৭ টি গ্রাম রয়েছে।

উপজেলাঃ
নোয়াখালী জেলার ৯টি উপজেলা

১) নোয়াখালী সদর
২) বেগমগঞ্জ
৩) চাটখিল
৪) কোম্পানীগঞ্জ
৫) হাতিয়া
৬) সেনবাগ
৭) সুবর্ণ চর
৮) সোনাইমুড়ি
৯) কবিরহাট

পৌরসভাঃ
নোয়াখালী জেলার ৮ টি পৌরসভা-

১) নোয়াখালী পৌরসভা
২) চৌমুহানী পৌরসভা
৩) চাটখিল পৌরসভা
৪) বসুরহাট পৌরসভা
৫) হাতিয়া পৌরসভা
৬) সেনবাগ পৌরসভা
৭) সোনাইমুড়ি পৌরসভা
৮) কবিরহাট পৌরসভা

ইউনিয়নঃ
নোয়াখালী জেলার ৯১ টি ইউনিয়নঃ

🌐 নোয়াখালী সদর (মোট ইউনিয়ন ১৩টি)-

১ নং চরমটুয়া
২ নং দাদপুর
৩ নং নোয়ান্নই
৪ নং কাদির হানিফ
৫ নং বিনোদপুর
৬ নং নোয়াখালী
৭ নং ধর্মপুর
৮ নং এওজবালিয়া
৯ নং কালা দরাপ
১০ নং অশ্বদিয়া
১১ নং নেয়াজপুর
১৯ নং চর মটুয়া
২০ নং আন্ডারচর

🌐 বেগমগঞ্জ (মোট ইউনিয়ন ১৬টি)-

১ নং আমান উল্যাপুর
২ নং গোপালপুর
৩ নং জিরতলী
৪ নং আলাইয়ারপুর
৫ নং ছয়ানী
৬ নং রাজগঞ্জ
৭ নং একলাশপুর
৮ নং বেগমগঞ্জ
৯ নং মিরওয়ারিশপুর
১০ নং নরোত্তমপুর
১১ নং দূর্গাপুর
১২ নং কুতুবপুর
১৩ নং রসুলপুর
১৪ নং হাজিপুর
১৫ নং শরীফপুর
১৬ নং কাদিরপুর

🌐 চাটখিল (মোট ইউনিয়ন ৯টি)-

১ নং সাহাপুর
২ নং রামনারায়নপুর
৩ নং পরকোট
৪ নং বদলকোট
৫ নংমোহাম্মদপুর
৬ নং পাঁচগাঁও
৭ নং হাট-পুকুরিয়া ঘাটলাবাগ
৮ নং নোয়াখলা
৯ নং খিলপাড়া

🌐 কোম্পানিগঞ্জ (মোট ইউনিয়ন ৮টি)-

১ নং সিরাজপুর
২ নং চরপার্বতী
৩ নং চর হাজারী
৪ নং চরকাঁকড়া
৫ নং চরফকিরা
৬ নং রামপুর
৭ নং মুছাপুর
৮ নং চর এলাহী

🌐 সেনবাগ (মোট ইউনিয়ন ৯টি)-

১ নং ছাতারপাইয়া
২ নংকেশারপাড়
৩ নং ডমুরম্নয়া
৪ নং কাদরা
৫ নং অর্জুনতলা
৬ নং কাবিলপুর
৭ নং মোহাম্মদপুর
৮ নং বীজবাগ
৯ নং নবীপুর

🌐 হাতিয়া (মোট ইউনিয়ন ১১টি)-

চন্দনান্দি
হরণি
৩ নং সুখচর
৪ নং নলচিরা
৫ নং চরঈশ্বর
৬ নং চরকিং
৭ নং তমরদ্দি
৮ নং সোনাদিয়া
৯ নং বুড়ির চর
১০ নং জাহাজমারা
১১ নং নিঝুম দ্বীপ

🌐 সোনাইমুড়ি (মোট ইউনিয়ন ১০টি)-

১ নং জয়াগ
২ নং নদনা
৩ নং চাষীরহাট
৪ নং বারগাঁও
৫ নং অম্বরনাগর
৬ নং নাটেশ্বর
৭ নং বজরা
৮ নং সোনাপুর
৯ নং দেওটি
১০ নং আমিশাপাড়া

🌐 কবিরহাট (মোট ইউনিয়ন ৭টি)-

০১ নং নরোত্তমপুর
২ নং সুন্দলপুর
৩ নং ধানসিড়ি
৪ নং ঘোষবাগ
৫ নং চাপরাশিরহাট
৬ নং ধানশালিক
৭ নং বাটইয়া

🌐 সুবর্ণচর (মোট ইউনিয়ন ৮টি)-

১ নং চর জব্বর
২ নং চরবাটা
৩ নং চরক্লার্ক
৪ নং চর ওয়াপদা
৫ নং চরজুবলী
৬ নং চর আমানউল্যাহ
৭ নং পূর্ব চরবাটা
৮ নং মোহাম্মদপুর

21/04/2021

"ইশ্বর হোক সবার"

লেখকঃমিনার বসুনিয়া
কন্ঠঃ আসাদুজ্জামান নূর।

সৌজন্যেঃ মাইন্ডশেয়ার।

#আমার_সেনবাগ

06/04/2020

আগামীকাল থেকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত শুধুমাত্র ইমাম, মোয়াজ্জেম ও খাদেম ছাড়া কোন জনসাধারণ মসজিদে নামাজ পড়তে যাবেন না, সবাই নিজ নিজ বাড়ীতে নামাজ আদায় করবেন।

একইভাবে সকল ধর্মাবলম্বীগণ নিজ নিজ বাড়ীতে প্রার্থনা করবেন। সরকারের এ আদেশ অমান্য করলে কঠোর আইনী ব্যবস্থা নেয়া হবে।

--- ইউএনও, সেনবাগ উপজেলা

29/01/2020

সেনবাগের বহুল সংখ্যক শিক্ষার্থী নোয়াখালী সরকারি কলেজ ও চৌমুহনী সরকারি এস এ কলেজ সহ মাইজদী, চৌমুহনীতে অবস্থিত বিভিন্ন প্রতিষ্ঠানে পড়াশোনা করছে। সেনবাগ থেকে গিয়ে শিক্ষার্থীরা নিয়মিত ক্লাস করতে হলে গুণতে হয় বিশাল অংকের ভাড়া । এতে শিক্ষার্থীদের নিয়মিত শিক্ষা অর্জনে বিঘ্ন ঘটছে।

চট্টগ্রামে যখন শিক্ষার্থীদের আবেদনে মাননীয় প্রধানমন্ত্রী দশটি বিআরটিসি স্কুল বাস উপহার দিয়েছেন, তখন আমরা সেনবাগের শিক্ষার্থীদের জন্য সেনবাগ-চৌমুহনী- মাইজদী রুটে একটি স্টুডেন্ট বাসের আবেদন করতেই পারি।

সেনবাগের শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট বাস এখন মাত্র সময়ের দাবী। সবাই নিজ নিজ অবস্থান থেকে দাবি তুলে ধরুন। ইনশাআল্লাহ, আমরা পারবো।❤

29/01/2020

আমরা অনেক আগেই বলেছিলাম, সেনবাগ সিএনজির কারনে যানজট সৃষ্টি হয়। বর্তমানে সিএনজি নিয়ে সৃষ্ট সমস্যা দূরীকরণে উপজেলা প্রশাসন যে পদক্ষেপ নিয়েছে, তাকে আমরা স্বাগত জানায়।

ধন্যবাদ, সেনবাগ উপজেলা প্রশাসন।

সেনবাগে যানজট সমস্যা দিন দিন বেড়েই চলছে। আমরা জানি এবং ভাবি, বড় বাস চলাচলের ক্ষেত্রে যানজট সৃষ্টি হয়। কিন্তু একটু চিন্তা করলে দেখা যাবে, বাসতো সারাক্ষণ থাকে না,তারপরো কেনো যানজট হয়???

বাস্তবে আমাদের অসাবধানতা আর সিএনজি, রিকশার যত্রতত্র পার্কিং যানজটের সৃষ্টি করে। এতে করে স্কুল, কলেজ এবং কি জরুরী রোগীবাহী এম্বুলেন্স সমস্যার সম্মুখীন হচ্ছে। প্রশ্ন করতে পারেন,এই সমস্যা থেকে মুক্তির উপায় কি??তাহলে পড়ুন,

''যত্রতত্র গাড়ি অথবা সিএনজি পার্ক করলে গাড়ি অথবা সিএনজির মালিক হিসেবে আপনার বিরুদ্ধে মোটরযান অ্যাক্ট ১৯৮৩-এর ১৩৭ এবং ১৫৭ অনুচ্ছেদ অনুযায়ী মামলা হতে পারে। গাড়ির ‘রং পার্কিং’ কিংবা ট্রাফিক পুলিশের কাজে বিঘ্ন ঘটানোর জন্য এ ধরনের ব্যবস্থা নেওয়া হয়ে থাকে।''

তাই আসুন
১) নির্দিষ্ট স্থানে গাড়ি অথবা সিএনজি পার্কিং করুন।
২) নির্দিষ্ট স্থানকে গাড়ি অথবা সিএনজি ষ্ট্যান্ড হিসেবে ব্যবহার করুন।
৩) রাস্তায় যান চলাচলে ব্যাহত করে যাত্রী উঠাবেন না এবং উঠবেন না।

সর্বোপরি,নিজে আইন মেনে চলুন,অন্যকে আইন মেনে চলতে উদ্বুদ্ধ করুন। আমার আপনার একটু সচেতনতায় বদলে যেতে পারে আমার সেনবাগ।

01/05/2019
Photos from আমার সেনবাগ - Amar Senbag's post 06/02/2019

'' লাখো শহীদের রক্তের ভূমি
পরিষ্কার করে রাখবো আমি ''

এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৬ই ফেব্রুয়ারি পরিষ্কার পরিচ্ছন্নতা দিবস উপলক্ষ্যে সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান ছাত্রদের উদ্যেগে র‍্যালী ও সেনবাগ বাজারসহ সর্বত্র পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।

এভাবেই পরিষ্কার-পরিচ্ছন্ন থাকুক আমাদের প্রিয় সেনবাগ। চলো সবাই শপথ করি, পরিষ্কার পরিচ্ছন্ন নগর গড়ি।

03/01/2019

অসাধারণ!!! এমনটাই তো মনে মনে বলছেন, না??
হুম, সত্যিই অসধারণ। 😗

আর এই অসাধারণ কারুকার্যে নির্মিত মসজিদটি আপনার আমার প্রাণের সেনবাগেই অবস্থিত। সেনবাগ উপজেলার ৬ নং কাবিলপুর ইউনিয়নে এই মসজিদের অবস্থান। হক্কানী জামে মসজিদ নামে খ্যাত এই মসজিদের ভিতরে বাইরে রয়েছে অসাধারণ কারুকার্য, যা আপনাকে মুগ্ধ করবে। মসজিদটি মিশর থেকে আনা মার্বেল দিয়ে আবৃত। মার্বেলগুলো মসজিদকে করেছে আরো সুন্দর ও আকর্ষণীয়।

চাইলেই নিজ চোখে দেখে আসতে পারেন নিজের প্রাণের শহরের এই মসজিদ টি।
আরো বিস্তারিত জানতে অথবা আপনার এলাকার কোন সৌন্দর্যমন্ডিত স্থানকে সবার সাথে পরিচয় করিয়ে দিতে আমার সেনবাগের মেইল এড্রেস [email protected] - এ মেইল করুন।

04/12/2018

আমার সেনবাগের কিছু সৌন্দর্যমন্ডিত স্থান ও গুরুতপূর্ণ স্থাপনা নিয়ে একটি স্থিরচিত্র।

যারা বলেন সেনবাগে দেখার মত কিছু নেই ও অনুন্নত, তাদের জন্য এই স্থিরচিত্র একধরণের মেডিসিন হিসেবে কাজ করবে।

আমার সেনবাগের আর্কষণীয়, সৌন্দর্যময় ও গুরুত্বপূর্ণ স্থাপনার সৌন্দর্য রক্ষায় অথবা সবার সাথে পরিচয় করিয়ে দিতে, মেসেজ করুন আমার সেনবাগের ইনবক্সে অথবা [email protected] এ মেইল করুন।

ধন্যবাদ।

Want your business to be the top-listed Government Service in Chittagong?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Chittagong
3860