মোমবাতি

মোমবাতি

Share

❝ফিরিয়ে আনতে সুদিন
মোমবাতি মার্কায় ভোট দিন❞

04/06/2026

#মোমবাতি

24/05/2026
22/05/2026

শাহ্ আলীর মাজারের নিয়ন্ত্রণ নিতে হামলা করেছেন স্থানীয় এমপি আরমান অভিযোগ ছাত্রসেনার সভাপতি আজাদ হোসাইন।
#মোমবাতি

22/05/2026

কেউ যদি আপনার কন্যা সন্তানকে ধ/র্ষ/ন করে আপনার কেমন লাগবে?

জনবাণীর সাংবাদিকের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে ছাত্রসেনার কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আজাদ হোসাইন

#মোমবাতি

22/05/2026

খুনি ইউনুসকে গ্রেপ্তারের দাবি জানান বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় সভাপতি।
#মোমবাতি

Photos from মোমবাতি's post 20/05/2026

শিশু রামিসা ও আব্দুল্লাহ্'র হত্যাকারিদের ফাঁসির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে আগামীকাল সকাল ১০টায় বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা ঢাকা মহানগরের মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের সফলতা কামনা করছি।
#মোমবাতি

20/05/2026

পল্লবীতে শিশুকে ধর্ষণ ও শিরশ্ছেদ এবং বনশ্রীতে মাদ্রাসা ছাত্রের রহস্যজনক মৃত্যুতে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা

রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণীর ছাত্রী রামিসা আক্তারকে পাশবিকভাবে ধর্ষণ
ও শিরশ্ছেদ করে হত্যা এবং বনশ্রীতে মাদ্রাসার বাথরুমে ১০ বছরের শিক্ষার্থী
আব্দুল্লাহর রহস্যজনক মৃত্যুর ঘটনায় গভীর শোক, ক্ষোভ ও তীব্র নিন্দা
জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান জননেতা মাওলানা এম এ মতিন ও মহাসচিব অধ্যক্ষ স.উ.ম আবদুস সামাদ।

আজ ২০ মে ২০২৬খ্রি. (বুধবার)এক যৌথ বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, "রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে যেভাবে ধর্ষণ
শেষে মাথা বিচ্ছিন্ন করে হত্যা করা হয়েছে, তা মধ্যযুগীয় বর্বরতাকেও হার
মানিয়েছে। অন্যদিকে, বনশ্রীতে মাদ্রাসা ছাত্রের পায়ুপথে আঘাতের চিহ্নসহ ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রমাণ করে যে, সমাজে নৈতিক অবক্ষয় ও অপরাধপ্রবণতা কোন চরম পর্যায়ে পৌঁছেছে। এই নৃশংসতা কেবল ব্যক্তি বিশেষের ওপর আঘাত নয়, বরং পুরো মানবতার ওপর চপেটাঘাত।"

বিবৃতিতে নেতৃবৃন্দ উদ্বেগ প্রকাশ করে বলেন, "বর্তমানে দেশব্যাপী খুন, ধর্ষণ,
বলাৎকার, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চরমভাবে বৃদ্ধি পেয়েছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা আজ হুমকির মুখে। আইনশৃঙ্খলা পরিস্থিতির এই চরম অবনতি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। একের পর এক এমন লোমহর্ষক ঘটনা ঘটলেও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়ায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে।"

ইসলামী ফ্রন্টের শীর্ষ দুই নেতা বলেন, "পল্লবীর ঘটনায় গ্রেপ্তারকৃতদের এবং বনশ্রীর ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের দ্রুত বিচার ট্রাইব্যুনালের আওতায় এনে দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। যাতে ভবিষ্যতে আর কেউ কোনো নিষ্পাপ শিশু বা সাধারণ মানুষের ওপর এমন পৈশাচিকতা চালানোর সাহস না পায়।"

বিবৃতিতে তারা আরও বলেন, "কেবল কঠোর আইন দিয়ে অপরাধ দমন সম্ভব নয়, এর জন্য প্রয়োজন ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসার এবং সামাজিক সচেতনতা। একইসঙ্গে আইনশৃঙ্খলা
বাহিনীকে রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে নিরপেক্ষভাবে কাজ করার আহ্বান
জানাচ্ছি।"

নেতৃদ্বয় নিহত শিশুদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। তারা অবিলম্বে সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি জোর
দাবি জানান।

#মোমবাতি

বার্তা প্রেরক
স্বাক্ষরিত
(মুহাম্মদ আবদুল হাকিম)
দপ্তর সচিব
বাংলাদেশ ইসলামী ফ্রন্ট।
মোবাইল-01819536306

18/05/2026

"আপনি ইউনূসের পথে হাইটেন না, ইউনূসের পথে হাঁটলে বেশিদিন টিকে থাকতে পারবেন না!"
শাহ্ আলী বোগদাদি (রহ.) এর মাজার প্রঙ্গনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দীন আহমেদ কে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের সভাপতি মুহাম্মদ আজাদ হোসাইন এর হুশিয়ারী।
#মোমবাতি

Want your business to be the top-listed Government Service in Chittagong?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


Chittagong