BNP Network - Chattogram-6

BNP Network - Chattogram-6

Share

বিএনপি নেটওয়ার্ক রাউজান (চট্টগ্রাম-৬)

01/06/2026

কাতারে হৃদরোগে সাবেক ছাত্রদল নেতা দৌলতুর রহমানের মৃত্যুতে গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর গভীর শোক

রাউজান উপজেলা পশ্চিম গুজরা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও পশ্চিম গুজরা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ দৌলতুর রহমান (৫৫) কাতারে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি গত ২৭ মে দিবাগত রাতে মৃত্যুবরণ করেন।

মরহুম দৌলতুর রহমান পশ্চিম গুজরা ইউনিয়নের বধুমুন্সি পাড়ার মরহুম আলহাজ্ব আবদুল মান্নানের ৬ষ্ঠ পুত্র। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী ও গুণগ্রাহী রেখে গেছেন।

তার আকস্মিক মৃত্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান জননন্দিত জননেতা আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এমপি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।

এক শোকবার্তায় তিনি বলেন, “মোহাম্মদ দৌলতুর রহমান ছিলেন জাতীয়তাবাদী শক্তির একজন পরিচ্ছন্ন ও ত্যাগী সাবেক ছাত্রনেতা এবং বিএনপির পরীক্ষিত সৈনিক। তিনি আমার অত্যন্ত নিকটজন ছিলেন। প্রবাসে অবস্থান করেও তিনি সবসময় দেশের রাজনৈতিক ও নির্বাচনী কর্মকাণ্ডের খোঁজখবর রাখতেন এবং দলের প্রতি আন্তরিক ছিলেন। তার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত।”

তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এছাড়াও মরহুম দৌলতুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ হালিম, রাউজান উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল হুদা চেয়ারম্যান ও ফিরোজ আহমদ, উত্তর জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাছির উদ্দীন, পশ্চিম গুজরা ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি মোহাম্মদ হারুন উর রশিদ, রাউজান উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মোহাম্মদ এনাম উল্লাহ, পশ্চিম গুজরা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী সরোয়ার খান মনজু, পশ্চিম গুজরা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ফরিদুল ইসলাম মাহমুদ ও আমির আলী এবং পশ্চিম গুজরা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সাইফ তারেক।

নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

01/06/2026
Photos from BNP Network - Chattogram-6's post 31/05/2026

বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকীতে তার প্রথম সমাধি স্মৃতি সৌধে শ্রদ্ধা জানাতে নেতাকর্মীদের ঢল নেমেছিল। রাউজান উপজেলা ও পৌরসভা যুবদল নেতৃবৃন্দ ইউনিয়ন ও পৌরসভার প্রতিটি ওয়ার্ডের যুবদলেরর শত শত নেতাকর্মী নিয়ে জিয়া নগরের প্রথম সমাধিস্থল যান। পুষ্পমাল্য নিয়ে অগ্রভাগে ছিলেন উপজেলা ও পৌরসভা যুবদল নেতৃবৃন্দ। জে জিয়া জনতার সে জিয়া মরেনাই, এক জিয়া লোকান্তরে,লক্ষ জিয়া ঘরে ঘরে, স্বাধীনতার ঘোষক জিয়া,লও লও লও সালাম, স্লোগানে স্লোগানে মুখরিত হয় সমাধিস্থল। রাউজানের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী শ্রদ্ধা নিবেদনের পর যুবদলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। যুবদলের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা যুবদলের সভাপতি এম. শাহজান সাহিল, সাধারণ সম্পাদক সাইফুল আজম ছোটন,
রাউজান পৌরসভার যুবদলের সভাপতি আরিফুল ইসলাম,সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন চৌধুরী, উপজেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি ফোরকান উদ্দীন, সহ সভাপতি মোহাম্মদ সিরাজ,, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মিজান উদ্দিন রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক দিদার আলী, সাংগঠনিক সম্পাদক রিয়াদ চৌধুরী, পৌরসভা যুবদলের সিনিয়র সহ সভাপতি কাজী রাসেদুজ্জমান জুয়েল, সহ সভাপতি সৈয়দ ফয়সাল রনি, সহ-সভাপতি রবিউল হোসেন জনি, সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন চৌধুরী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়েদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রাজু, সাংগঠনিক সম্পাদক রিয়াদ চৌধুরী, মহিনুল ইসলাম পিংকু সহ উপজেলা পৌরসভা যুবদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

29/05/2026

রাউজান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ ক্রীড়া বিষয়ক সম্পাদক, কারানির্যাতনের শিকার হয়েও যিনি দেশনায়ক তারেক রহমানের ভিশন বাস্তবায়নে পিছপা হননি সেই দুঃসময়ের মোহাম্মদ আলী সুমন ভাইকে চাই আমরা।

আধুনিক মানসম্মত নাগরিক সেবার নিশ্চয়তা পেতে সুমন ভাই সবার সহযোগিতা চাই।

22/05/2026

রাউজান পৌরসভা ৫নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে মা'দক বি'রোধী র‍্যালী ও প্রতিবাদ সভায় প্রধান বক্তার বক্তব্যে রাখেন রাউজান উপজেলা যুবদলের সভাপতি এম শাহ্জান সাহিল।

20/05/2026

# #

Want your business to be the top-listed Government Service in Chittagong?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Address


Rangamati Highway
Chittagong