দাড়িপাল্লা সমর্থক

দাড়িপাল্লা সমর্থক

Share

নহে সমাপ্ত কর্ম মোদের, অবসর কোথা বিশ্রামের❤️
উজ্জ্বল হয়ে ফুটেনি আজো,সুবিমল জ্যোতি তাওহীদের❤️

02/06/2026

খুনীও তাহলে মারা যায়?.............................✍️
শহীদ আব্দুল মালেকের প্রকাশ্য খুনী তোফায়েল মারা গেছে! কুখ্যাত রক্ষীবাহিনী প্রধান, ভিন্ন মতের অসংখ্য রাজনৈতিক নেতা কর্মী খুনের নির্দেশ দাতা, জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দের ফাসীর অন্যতম পরিকল্পনা কারী অবশেষে হিসেবের কাঠগড়ায়! আল্লাহ তার প্রাপ্য বুঝিয়ে দিন!

01/06/2026

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শহীদ আব্দুল মালেক ভাইয়ের খু/নি তোফায়েল আহমেদ কে আল্লাহ্ জাহান্নামের সর্বনিন্ম স্তরে দাখিল করুন।
আমীন🤲

Photos from দাড়িপাল্লা সমর্থক's post 01/06/2026

বাংলাদেশ জামায়াত ইসলামী,মহেশখালী উপজেলা দক্ষিণ আয়োজিত ওয়ার্ড প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত।

Photos from দাড়িপাল্লা সমর্থক's post 29/05/2026

কক্সবাজার শহর জামায়াতের উদ্যোগে কোরবানির গোশত বিতরণ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার শহর শাখার উদ্যোগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির গোশত বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।

২৮ মে ঈদুল আজহার দিন শহরের ঝিলংজা ও পৌরসভার ১২টি ওয়ার্ডে এ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। সংগঠনের পক্ষ থেকে ৩টি গরু ও ৪টি ছাগল কোরবানি দিয়ে কোরবানি না করা ৪৫ জন পুরুষ ও মহিলা, পরিবহন শ্রমিক, ছাত্রসহ মোট ১৮৬টি পরিবারের মাঝে গোশত বিতরণ করা হয়।

এ সময় সংগঠনের নেতৃবৃন্দ বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই ইসলামী আন্দোলনের অন্যতম লক্ষ্য। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিতরণ কার্যক্রমে সহযোগিতা প্রদানকারী সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নেতৃবৃন্দ মহান আল্লাহর কাছে তাদের উত্তম প্রতিদান কামনা করেন।

29/05/2026

ঈদ মোবারক ❤️

26/05/2026

পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন ,
হাফেজ মাওলানা আব্দুল গফুর,
সভাপতি,
৫ নং ওয়ার্ড,
বাংলাদেশ জামায়াতে ইসলামী কালারমারছড়া ইউনিয়ন , মহেশখালী

20/05/2026

শিশু রামিসা হত্যাকাণ্ড - এটা আল্লাহ বরদাস্ত করবে না।

ঢাকা উত্তর সিটির অন্তর্গত পল্লবীতে সাত বছরের নিষ্পাপ শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় আমি গভীর শোক ও তীব্র ক্ষোভ প্রকাশ করছি।

একটি শিশু তার নিজের বাড়ির পাশের ফ্ল্যাটে এভাবে নিহত হবে — এটি কেবল একটি পরিবারের ট্র্যাজেডি নয়, এটি আমাদের পুরো সমাজের ব্যর্থতার দলিল। আল্লাহ তা'আলার কাছে এই নিষ্পাপ শিশুর জন্য জান্নাতের দোয়া করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্র বারবার ব্যর্থ হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, নৈতিক অবক্ষয় এবং বিচারহীনতার সংস্কৃতি এই ধরনের পৈশাচিক ঘটনার পথ তৈরি করে দিচ্ছে। এই নৈতিক সংকটের সমাধান কেবল আইন দিয়ে নয় — সমাজে ন্যায়-ইনসাফভিত্তিক মূল্যবোধ প্রতিষ্ঠা ছাড়া এই অবক্ষয় রোধ করা সম্ভব নয়।

আমি দাবি করছি — অভিযুক্তদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। মামলা যেন ধামাচাপা না পড়ে, তদন্ত যেন নিরপেক্ষ হয় এবং বিচার যেন দ্রুত ও কার্যকর হয় — এটি রামিসার পরিবারের প্রতি রাষ্ট্রের সর্বনিম্ন দায়িত্ব।

নগরবাসীর নিরাপত্তা ও মানবিক মর্যাদা রক্ষায় আমরা সর্বদা সোচ্চার থাকব — ইনশা আল্লাহ।

— মোহাম্মদ সেলিম উদ্দিন
আমীর, ঢাকা মহানগরী উত্তর
বাংলাদেশ জামায়াতে ইসলামী

20/05/2026

আমার আপনার মা-বোন,
বউ নিরাপদ কার হাতে?
চলন্ত অটোরিকশায় নারীর চিৎকার!
আমাকে ছেড়ে দিন আমার স্বামী সন্তান আছে,,,
দিনের বেলায় এরকম অটোরিক্সের মধ্যে নারীর আত্মচিৎকার,, নাড়া দিয়েছে পুরো এলাকায়,, আমাদের মা বোনরা কোথায় নিরাপদ
দিন দুপুরে চলন্ত অটোরিকশায় এক মেয়ের চিৎকার—
“আমাকে ছেড়ে দিন…”
এই শব্দ শুধু একটা মেয়ের না,
এটা পুরো সমাজের নিরাপত্তাহীনতার আর্তনাদ। 💔
নারী নিরাপদ না হলে সভ্যতার বড়াই করে লাভ কী?
চুপ না থেকে প্রতিবাদ করুন, সচেতন হোন, মানবতা বাঁচান।

19/05/2026

চট্টগ্রামের কানা মেয়র শাহাদাত কে দ্রুত পাহাড়তলী চক্ষু হাসপাতালে ভর্তি করা হোক তার চোখে চট্টগ্রামে জুলাই এ শহীদ ওয়াসিম ছাড়া আর কোন শহীদের চোখে পড়ে না।।

ডাক্তার শাহাদাত যে অন্ধ কানা সেটা প্রমাণিত তাই তো সে জুলাই এর ওয়াসিম ছাড়া আর কাউকে দেখে না...

"জুলাই যোদ্ধা ওয়াসিম নিয়ে ব্যবসা ছেড়ে দাও"
" জুলাই সবার জুলাই এর শহীদরাও সবার"

জুলাই আন্দোলনে চট্টগ্রামের শহীদ কি শুধুই ওয়াসিম আকরাম ভাই?

চট্টগ্রামে জুলাই আন্দোলনে মোট ৭ জন ভাই শহীদ হন। তাহলে কেন মেয়র শাহাদাত সাহেব শুধুই ওয়াসিম আকরাম কে ফ্রেমিং করছে? একমাত্র দলীয় কর্মী ছিলো বলে?

১. শহীদ ওয়াসিম আকরাম ( চট্টগ্রাম কলেজের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এবং কলেজ ছাত্রদলের নেতা )।

২. শহীদ ফয়সাল আহমেদ শান্ত (ওমরগনি এম.ই.এস. কলেজের শিক্ষার্থী এবং চট্টগ্রাম মহানগর দক্ষিণ শিবিরের সাথী)।

৩. শহীদ ওমর ফারুক (ষোলশহরের একটি চেয়ারের দোকানের সাধারণ কর্মচারী)।

৪. শহীদ হৃদয় চন্দ্র তড়ুয়া (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী)।

৫. শহীদ তানভীর ছিদ্দিকী (আশেকান আউলিয়া ডিগ্রি কলেজের ছাত্র)।

৬. শহীদ মো. সাকিব হাসান ( সাধারণ শিক্ষার্থী )।

৭. শহীদ কাউসার মাহমুদ (বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী)।

একজনকে বড় করতে গিয়ে অন্য শহীদদের ভুলে যাওয়ার সংস্কৃতি থেকে বেরিয়ে আসেন।

19/05/2026

অসুস্থ বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব মির্জা আব্বাসকে দেখতে মালয়েশিয়ার হাসপাতালে সেক্রেটারি জেনারেল

বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব মির্জা আব্বাস (এমপি) মালয়েশিয়ার প্রিন্সকোর্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে এবং সাক্ষাৎ করতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার উক্ত হাসপাতালে যান।

সেক্রেটারি জেনারেল জনাব মির্জা আব্বাসের চিকিৎসার সর্বশেষ অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন এবং মহান রবের দরবারে তাঁর দ্রুত ও পরিপূর্ণ সুস্থতা কামনা করে দোয়া করেন।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন (এমপি)।

Want your business to be the top-listed Government Service in Chittagong?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Chittagong