21/01/2026
আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহ।
আলহামদুলিল্লাহ,
আল্লাহ তায়ালার অশেষ রহমত এবং হযরত ছালেহ আহমদ শাহ্ (রহমাতুল্লাহি আলাইহি)-এর বিশেষ দয়ায় আমরা অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খলভাবে ওরশ শরীফের সকল কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে পেরেছি।
এই মহতী আয়োজনে যারা সরাসরি উপস্থিত থেকে অংশগ্রহণ করেছেন, যারা প্রবাসে অবস্থান করেও লাইভের মাধ্যমে সংযুক্ত ছিলেন এবং যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যে কোনোভাবে সহযোগিতা করেছেন—সবার প্রতি রইল আমাদের আন্তরিক কৃতজ্ঞতা ও দোয়া।
বিশেষভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি কাজী বাড়ি কিংস্-এর সম্মানিত সিনিয়র ও উদ্যমী জুনিয়র সদস্যদের প্রতি, যাদের আন্তরিকতা, নিষ্ঠা ও সহযোগিতায় এই অনুষ্ঠান সুশোভিত ও সাফল্যমণ্ডিত হয়েছে।
আপনাদের সকলের নিকট বিনীত অনুরোধ, আমাদের জন্য দোয়া করবেন—যাতে আগামী দিনে আমরা আরও বৃহৎ পরিসরে, আরও সুন্দরভাবে ওরশ শরীফ আয়োজন করতে পারি।
সবার প্রতি আবারও অসংখ্য ধন্যবাদ, জাযাকুমুল্লাহ খাইরান।