বাংলাদেশ জামায়াতে ইসলামী, রাউজান উপজেলা

বাংলাদেশ জামায়াতে ইসলামী, রাউজান উপজেলা

Share

সুন্দর সমাজ ও আদর্শ জাতিগঠন,দক্ষ ও যোগ্য নাগরিক তৈরিতে ঐতিহাসিক প্রাচীন সংগঠন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী, রাউজান উপজেলা একটি আদর্শনিষ্ঠ, দায়িত্বশীল ও জনগণকেন্দ্রিক রাজনৈতিক সংগঠন। ইসলামী মূল্যবোধ, ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা, সুশাসন, মানবিক উন্নয়ন এবং জনগণের কল্যাণই আমাদের মূল লক্ষ্য।

আমরা রাউজান উপজেলার সর্বস্তরের মানুষের সমস্যার সমাধান, অধিকার প্রতিষ্ঠা এবং সমাজের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছি। প্রত্যেকটি কর্মকাণ্ডে স্বচ্ছতা, জবাবদিহিতা ও শান্তিপূর্ণ রাজনৈতিক চর্চাকে এগিয়ে

Photos from বাংলাদেশ জামায়াতে ইসলামী, রাউজান উপজেলা's post 02/06/2026

বাংলাদেশ জামায়াতে ইসলামী
রাউজান পৌরসভার ৫ নং ওয়ার্ডের সম্মানিত সহ- সভাপতি জনাব নিজাম উদ্দিন মধুর পরম শ্রদ্ধেয় মাতার নামাজে জানাজা আজ সম্পন্ন হয়েছে।
​উক্ত জানাজার নামাজে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাউজান উপজেলা শাখার সম্মানিত আমীর মোহাম্মদ শাহজাহান মঞ্জু , এছাড়াও জানাজায় রাউজান উপজেলা ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন।
​মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দুআ করি, তিনি যেন মরহুমাকে ক্ষমা করে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করেন। এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনকে এই কঠিন মুহূর্তে ধৈর্য ধারণ করার তাওফিক দান করেন। আমীন।
​ #রাউজান #জামায়াতেইসলামী #শোকবার্তা #জানাজা

02/06/2026

প্রেস বিজ্ঞপ্তি

*​রাউজান পৌরসভা জামায়াত নেতার মাতার ইন্তেকালে রাউজান উপজেলা ও পৌরসভা জামায়াতের গভীর শোক*

(​চট্টগ্রাম, ২রা জুন, ২০২৬ ইং: )
*বাংলাদেশ জামায়াতে ইসলামী রাউজান পৌরসভার ৫ নং ওয়ার্ডের হেদায়েত আলি মুন্সির বাড়ি ইউনিটের সম্মানিত সহ-সভাপতি জনাব নিজামুদ্দিন মধুর পরম শ্রদ্ধেয় মাতার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাউজান উপজেলা ও পৌরসভা শাখার নেতৃবৃন্দ*।
​এক যৌথ শোক বার্তায় রাউজান উপজেলা আমীর মোহাম্মদ শাহজাহান মঞ্জু ও সেক্রেটারি রিদওয়ান শাহ এবং পৌরসভা শাখার আমীর বেলাল মোহাম্মদ ও সেক্রেটারি হাফেজ মাওলানা আব্দুল কাদের মরহুমার রূহের মাগফিরাত কামনা করেন।
​নেতৃবৃন্দ বলেন, "আমরা মরহুমার ইন্তেকালে গভীরভাবে শোকাহত। মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে দোয়া করি, তিনি যেন মরহুমার সব গুনাহখাতা মাফ করে দিয়ে তাঁকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করেন। আমিন।" শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমার শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানান এবং আল্লাহ তায়ালা যেন তাঁদেরকে এই কঠিন শোক কাটিয়ে ওঠার তাওফিক ও সবরে জামিল দান করেন, সেই প্রার্থনা করেন।

** ​জানাজার সময়সূচি:

আজ ২রা জুন (মঙ্গলবার) বাদ আসর মরহুমার নিজ বাড়ি—হেদায়েত আলি মুন্সি বাড়ি সংলগ্ন ঈদগাহ ময়দানে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। রাউজান উপজেলা ও পৌরসভা জামায়াতের পক্ষ থেকে সকল ধর্মপ্রাণ মুসল্লি ভাইদের মরহুমার জানাজার নামাজে শরিক হয়ে তাঁর মাগফিরাতের জন্য দোয়া করার উদাত্ত আহ্বান জানানো হয়েছে।

​বার্তাপ্রেরক:
*প্রচার বিভাগ*
বাংলাদেশ জামায়াতে ইসলামী
রাউজান উপজেলা, চট্টগ্রাম।
তারিখ: ২রা জুন, ২০২৬ ইং

01/06/2026

সরকারের ক্ষমতার তিন মাসের মাথায় দ্বিতীয়বার জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি: জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার তীব্র নিন্দা ও প্রতিবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা আমীর আলাউদ্দিন সিকদার এবং জেলা সেক্রেটারি আব্দুল জব্বার এক যৌথ বিবৃতিতে সরকারের ক্ষমতায় আসার মাত্র তিন মাসের মাথায় দুই দফায় জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

নেতৃদ্বয় বলেন, দেশের সাধারণ মানুষ এমনিতেই দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, পরিবহন ব্যয় বৃদ্ধি, বিদ্যুৎ ও গ্যাস সংকট এবং কর্মসংস্থানের সীমাবদ্ধতায় চরম দুর্ভোগের মধ্যে জীবনযাপন করছে। এরই মধ্যে বারবার জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি জনগণের জীবনযাত্রার ব্যয় আরও অসহনীয় করে তুলবে। জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরাসরি পরিবহন খাত, কৃষি উৎপাদন, শিল্পকারখানা এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে নেতিবাচক প্রভাব ফেলবে, যার ফলে সাধারণ জনগণের ওপর অতিরিক্ত অর্থনৈতিক চাপ সৃষ্টি হবে।

তারা বলেন, জনগণের প্রত্যাশা ছিল নতুন সরকার জনবান্ধব নীতি গ্রহণ করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করবে। কিন্তু ক্ষমতায় আসার অল্প সময়ের মধ্যেই পরপর দুইবার জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি সরকারের জনস্বার্থবিরোধী অবস্থানকেই স্পষ্ট করেছে। এ ধরনের সিদ্ধান্ত দেশের নিম্ন ও মধ্যবিত্ত জনগোষ্ঠীর জীবনকে আরও দুর্বিষহ করে তুলবে।

নেতৃদ্বয় আরও বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য পরিস্থিতি, দেশের অর্থনৈতিক বাস্তবতা এবং জনগণের ক্রয়ক্ষমতা বিবেচনা না করে নেওয়া এ সিদ্ধান্ত অযৌক্তিক ও গণবিরোধী। সরকার যদি জনগণের কষ্ট ও দুর্ভোগের বিষয়টি আন্তরিকভাবে বিবেচনা করত, তাহলে মূল্য বৃদ্ধি না করে বিকল্প উপায়ে জ্বালানি খাতের ব্যবস্থাপনা ও অপচয় রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করত।

তারা অবিলম্বে জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার করে জনগণের স্বার্থ রক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে তারা দেশের সচেতন নাগরিক, রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও পেশাজীবী মহলকে জনগণের ন্যায্য দাবির পক্ষে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

30/05/2026

প্রেস বিজ্ঞপ্তি

​রাউজান উপজেলা ও উরকিরচর ইউনিয়ন জামায়াতের শোক বার্তা

​রাউজান (চট্টগ্রাম): বাংলাদেশ জামায়াতে ইসলামী উরকিরচর ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক ও শুভাকাঙ্ক্ষী এবং সাবেক ছাত্রনেতা জনাব সৈয়দ মুহাম্মদ আলী সুমনের মেজ ভাই জনাব মোহাম্মদ হাসমত আলী-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাউজান উপজেলা ও উরকিরচর ইউনিয়ন নেতৃবৃন্দ।

​এক যৌথ শোক বার্তায় রাউজান উপজেলা আমীর মোহাম্মদ শাহজাহান মঞ্জু, থানা সেক্রেটারি রিদওয়ান শাহ, উরকিরচর ইউনিয়ন সভাপতি মোহাম্মদ করিম উল্লাহ এবং ইউনিয়ন সেক্রেটারি ইঞ্জিনিয়ার ঈসমাইল মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

​নেতৃবৃন্দ বলেন, "জনাব মোহাম্মদ হাসমত আলীর মৃত্যুতে আমরা একজন দ্বীনদার ও সমাজহিতৈষী ব্যক্তিত্বকে হারালাম। মহান আল্লাহ রাব্বুল আলামিন মরহুমের সকল নেক আমল কবুল করে উনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং পরিবারকে এই শোক সহ্য করার তাওফিক দান করুন।"

​উল্লেখ্য, মরহুমের নামাজে জানাজা আজ সকাল ১১টায় রাউজানের সদাগর পাড়া মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। নেতৃবৃন্দ মরহুমের জানাজায় শরিক হওয়ার জন্য দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন।

​বার্তা প্রেরক:

প্রচার বিভাগ

বাংলাদেশ জামায়াতে ইসলামী

রাউজান উপজেলা, চট্টগ্রাম

29/05/2026

আলহামদুলিল্লাহ, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাউজান উপজেলার উদ্যোগে কুরবানির আয়োজন ও গোশত বিতরণ। উপস্থিত আছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাউজান উপজেলার সম্মানিত আমীর ও চট্টগ্রাম উত্তর জেলার শুরা সদস্য মুহতরাম শাহজাহান মঞ্জু ও উপজেলা সেক্রেটারি মু. রিদোয়ান শাহ্।

26/05/2026

আসসালামু ওয়ালাইকুম ওয়ারাহমাতুল্লাহ।
প্রাণপ্রিয় রাউজানবাসী সহ দেশ এবং প্রবাসে অবস্থানরত সকলকে জানাই পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও ঈদ মোবারক।

তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম (تَقَبَّلَ اللَّهُ مِنَّا وَمِنكُمْ)।

ত্যাগের মহিমায় উদ্বেলিত হোক সকলের জীবন, আল্লাহ আমাদের সকল আমল কবুল করুন আমিন।

26/05/2026

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাউজান উপজেলা শাখার পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা বাণী

----------------------------------------

বিসমিল্লাহির রাহমানির রাহিম

প্রিয় রাউজান উপজেলাবাসী,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।

ত্যাগ, কুরবানি ও আত্মসমর্পণের মহিমান্বিত শিক্ষা নিয়ে আবারও আমাদের মাঝে সমাগত পবিত্র ঈদুল আযহা। এই মহান দিনে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাউজান উপজেলা শাখার পক্ষ থেকে উপজেলার সর্বস্তরের জনগণকে জানাই ঈদ মোবারক।

*ঈদের শিক্ষা ও আমাদের দায়িত্ব*
হযরত ইবরাহীম (আ.) ও হযরত ইসমাইল (আ.)-এর অতুলনীয় ত্যাগের স্মরণে এই কুরবানি। এই দিন আমাদের শেখায় আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের প্রিয় বস্তু ত্যাগ করতে, অহংকার বিসর্জন দিতে এবং সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে। আসুন, কুরবানির প্রকৃত শিক্ষাকে ধারণ করে আমরা ব্যক্তি, পরিবার ও সমাজ জীবনে ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হই।

*আমাদের আহ্বান*
1. কুরবানির পশুর বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলে পরিবেশ পরিচ্ছন্ন রাখুন।
2. আপনার কুরবানির গোশতের একটি অংশ গরীব-মিসকিন, এতিম ও প্রতিবেশীর মাঝে বিলিয়ে দিন।
3. ঈদের খুশিকে সবার মাঝে ছড়িয়ে দিতে অসচ্ছল পরিবারের খোঁজ নিন।
4. সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে একটি শান্তিপূর্ণ রাউজান গড়তে সহযোগিতা করুন।

জামায়াতে ইসলামী রাউজান উপজেলা শাখা সর্বদা আপনাদের সুখে-দুঃখে পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছে। একটি ইনসাফপূর্ণ ও কল্যাণমুখী সমাজ বিনির্মাণে আপনাদের দোয়া ও সহযোগিতা কামনা করি।

পরিশেষে, মহান আল্লাহর দরবারে ফরিয়াদ করি, তিনি যেন আমাদের সকলের কুরবানি কবুল করেন, রাউজানসহ গোটা দেশকে শান্তি, নিরাপত্তা ও রহমত দ্বারা ভরে দেন। আমীন।

*তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম*
*ঈদ মোবারক*

বাংলাদেশ জামায়াতে ইসলামী
রাউজান উপজেলা , চট্টগ্রাম

25/05/2026

ইসলামী ব্যাংকের উপর সরকারের অযাচিত হস্তক্ষেপের তীব্র নিন্দা ও প্রতিবাদ : মিয়া গোলাম পরওয়ার

গতকাল ২৪ মে দেশের বৃহত্তম ব্যাংক ‘ইসলামী ব্যাংক, বাংলাদেশ পিএলসির’ উপর সরকারের অযাচিত হস্তক্ষেপের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার আজ ২৫ মে এক বিবৃতি দিয়েছেন।

বিবৃতিতে তিনি বলেন, “আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি, সরকার একের পর এক হঠকারী সিদ্ধান্ত গ্রহণ করে দেশের ব্যাংক ব্যবস্থা তথা আর্থিক খাতকে ঝুঁকির মধ্যে ঠেলে দিচ্ছে।”

তিনি বলেন, “গতকাল ইসলামী ব্যাংকের এমডিকে পদত্যাগে বাধ্য করা হয়েছে। জনগণের আস্থায় যাতে ফাটল ধরে সে লক্ষ্যে চেয়ারম্যানকেও পদচ্যুত করা হয়েছে। এহেন পরিস্থিতিতে ব্যাংকের কোটি কোটি গ্রাহক এবং সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে।”

মিয়া গোলাম পরওয়ার বলেন, “আমরা আরও উদ্বেগের সাথে লক্ষ্য করছি, ইসলামী ব্যাংকে যাকে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, তিনি পালিয়ে যাওয়া আওয়ামী ফ্যাসিস্টদের চিহ্নিত দোসর। তার মতো একজন ব্যক্তিকে নিয়োগ দেওয়া খাল কেটে কুমির আনারই শামিল।

তিনি আরও বলেন, “ব্যাংকিং খাতের আড়াই লক্ষ কোটি টাকা লুটপাটকারীদের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা না নিয়ে বরং তাদেরকে ধরা-ছোঁয়ার বাইরে রেখে লুণ্ঠনের পথ প্রশস্ত করার জন্যই ২৪-এর গণ-অভ্যুত্থানের পরে পদচ্যুত বাংলাদেশ ব্যাংকের একজন সাবেক ডেপুটি গভর্নরকে ইসলামী ব্যাংকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সরকার ও বাংলাদেশ ব্যাংকের এহেন পদক্ষেপের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং তার অপসারণ দাবি করছি।”

তিনি বলেন, “দেশের আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের অযোগ্য ও দলদাস গভর্নরকে অপসারণ, লুণ্ঠনকৃত অর্থ ফেরত আনা এবং কোনো একজন যোগ্য ও সৎ লোককে চেয়ারম্যান করে যোগ্য, মেধাবী, সৎ এবং ইসলামী ব্যাংকিংয়ে অভিজ্ঞতা সম্পন্ন লোকদের সমন্বয়ে ইসলামী ব্যাংকের বোর্ডকে পুনর্গঠন করতে হবে। অন্যথায় উদ্ভূত পরিস্থিতির দায় সরকারকেই বহন করতে হবে।”

25/05/2026

*প্রেস বিজ্ঞপ্তি*
তারিখ: ২৫ মে, ২০২৬ ইং

*বাংলাদেশ জামায়াতে ইসলামী রাউজান উপজেলার পক্ষ থেকে শোক প্রকাশ*

কদলপুর ১নং ওয়ার্ড জামায়াতের সম্মানিত সভাপতি ও প্রবাসী ভাই জনাব এম এম হোসেন এর মমতাময়ী মায়ের ইন্তেকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাউজান উপজেলা থানা ও কদলপুর ইউনিয়ন শাখার পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হয়েছে।

এক যৌথ শোকবার্তায় রাউজান উপজেলা থানা আমীর মোহাম্মদ শাহজাহান মন্জু, থানা সেক্রেটারী রিদওয়ান শাহ,
আর্দশ শিক্ষক পরিষদ রাউজান উপজেলা সভাপতি ও কদলপুর ইউনিয়ন সভাপতি মিজানুর রহমান চৌধুরী ও ইউনিয়ন সেক্রেটারী মনিরুল হক চৌধুরী বলেন, “জনাব এম এম হোসেন এর মায়ের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা মরহুমার রুহের মাগফিরাত কামনা করছি।”

নেতৃবৃন্দ মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করেন, আল্লাহ যেন মরহুমার জীবনের সকল ভুল-ত্রুটি ক্ষমা করে নেক আমলসমূহ কবুল করেন এবং তাঁকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করেন। একই সাথে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তাঁদেরকে ধৈর্য ধারণ করার তাওফিক কামনা করেন।

উল্লেখ্য, মরহুমার জানাযার নামাজ আজ ২৫/০৫/২৬ ইং, রোজ সোমবার, বাদ জোহর নাতোয়ান বাগিচাস্থ মরহুমার নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে। জানাযায় সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিদের শরিক হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

বার্তা প্রেরক
*অফিস ও প্রচার বিভাগ*
বাংলাদেশ জামায়াতে ইসলামী, রাউজান উপজেলা থানা

Want your business to be the top-listed Government Service in Chittagong?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Address


Raozan Upazila
Chittagong