16/07/2024
কে আছ জোয়ান, হও আগুয়ান, হাঁকিছে ভবিষ্যত
এ তুফান ভারী, দিতে হবে পাড়ি, নিতে হবে তরী পার!
স্কাউটিং কার্যক্রমের মাধ্যমে আদর্শ সমাজ তথা দেশ গঠনে সংকল্পবদ্ধ
16/07/2024
কে আছ জোয়ান, হও আগুয়ান, হাঁকিছে ভবিষ্যত
এ তুফান ভারী, দিতে হবে পাড়ি, নিতে হবে তরী পার!
16/07/2024
ধ্বংস হবে তোমাদের ক্ষমতা ইন শা আল্লাহ কারণ এই ক্ষমতা চিরস্থায়ী নয়।
আসুন সবাই এ আন্দোলনে যোগদান করি। জয় আমাদেরই হবে। ইনশাআল্লাহ।
29/12/2021
আমি স্কাউট ইউনিফর্মে জাতীয় পতাকার রেপলিকা পরার ব্যপারে একটু আলোকপাত করতে চাই। বিষয়টা পরিস্কার করা প্রয়োজন। আজকাল প্রায়ই লক্ষ্য করি এক এক ব্যক্তি পতাকার রেপলিকা এক এক ভাবে পরে, কেউ পতাকার পোল সাইড (লাল বৃত্ত হতে পতাকার ছোট পার্শ) ডান দিকে দিয়ে পরে আবার কেউ কেউ বাম দিকে দিয়ে পরে। যদিও বাংলাদেশ স্কাউটস সংগঠনের পর প্রথম পিআরও (POR - Policy Organization and Rules ) -এ পতাকার রেপলিকা কি ভাবে পরতে হবে তার সুনির্দিষ্ট ভাবে উল্লেখ ছিল, অর্থাৎ পতাকার পোল সাইড ডান দিকে রেখে ইউনিফর্মের ডান পকেটের উপরে জাতীয় পতাকা পরতে হবে ও জাতীয় পতাকার উপরে আর কোন কিছু পরা যাবে না এবং একই ভাবে পরবর্তিতে গঠন ও নিয়মের তফসিল ০১ এ ও তার উল্লেখ ছিল, কিন্তু বর্তমান তফসিল ০১ ও প্রোগ্রাম বই গুলোতে বলা আছে রেপলিকা সঠিক ভাবে পরতে হবে, কিন্ত সঠিক পদ্ধতিটা কি সেটার উল্লেখ ছিল না। বর্তমান গঠন ও নিয়মের তফসিল ০১ এর ইউনির্ফম অংশ অনুযায়ী ৫৩(গ) ধারা অনুসারে পরতে হবে। সেখানে উল্লেখ আছে রেপ্লিকা পরার সময় এর অগ্রভাগ বাম দিকে রেখে পরতে হবে। যা মূলতঃ সঠিক, পতাকার পোল সাইড এর উল্টাপাশকে পতাকার উন্মুক্তভাগ বা অগ্রভাগ বলা হয়ে থাকে। গঠন ও নিয়মের তফসিল এক এর নতুন সংস্করণে এই সংশোধনী আনা হয়েছে, এর জন্য বাংলাদেশ স্কাউটস এর বিধি কমিটিকে ধন্যবাদ। তবে আরও স্পষ্ট করে লেখা হলে ভাল হত।
এই সুযোগে অনেক নতুন নতুন ধারনার জন্ম দেয়া হচ্ছে, যেমন স্কাউট স্কার্ফকে পতাকার পোল ধরে পতাকার পোল সাইড বাম দিকে রেখে পরতে হবে। এ সম্পর্কে আমি পতাকা আইন সম্পর্কে একটু অবতারনা করতে চাই, পতাকা আইনে বলা আছে জাতীয় পতাকার পোল শুধু মাত্র জাতীয় পতাকার পোল হিসাবে ব্যবহার করা যাবে, অন্য কোন কাজে ব্যবহৃত দন্তকে জাতীয় পতাকার পোল হিসাবে ব্যবহার করা যাবে না, জাতীয় পতাকার পোলে অন্য কোন পতাকা, রঙিন কাপর বা অন্য চিহ্ন যুক্ত কিছু লাগানো বা ওড়ানো যাবে না। সেই হিসাবে আমরা কি আমাদের স্কাউট স্কার্ফকে জাতীয় পতাকার পোল হিসাবে ব্যবহার করতে পারি? আবার বলা আছে কোন স্টেজ, দেয়াল বা অন্য ভাবে জতীয় পতাকা প্রদর্শন করতে হলে তা অবশ্যই উক্ত বস্তুর ডান দিকে (সামনে থেকে দর্শনার্থিদের বাম দিকে) প্রদর্শন করতে হবে। সেই দৃষ্টি কোন থেকে স্কাউট ইউনিফর্মের ডান পার্শে জাতীয় পতাকার রেপলিকা পরার নিয়ম সঠিক, তবে ডান দিকে পরলে পতাকার পোল অবশ্যই ডান দিকে কল্পনা করে পতাকার পোল সাইড (লাল বৃত্ত হতে পতাকার ছোট পার্শ) ইউনিফর্মের ডান দিকে হওয়াটাই সাভাবিক।
জতীয় পতাকা এবং এর রেলিকা জাতীয় সম্পদ, এর সুনির্দিষ্ট আইন রয়েছে, এটা স্কাউটের কোন ব্যাজ নয়, তাই জাতীয় পতাকার রেপলিকা পতাকার আইনকে সন্মান প্রদর্শন করেই পরা উচিত, এর ভিন্নতায় জাতীয় পতাকার অবমাননা করা হয়।
(সঠিকভাবে জাতীয় পতাকার রেপলিকা পরা ইউনিফর্মের ছবি সংযুক্ত করা হল)
লেখক- Scouter Kingsley Gomes
সূত্র- বাংলাদেশ স্কাউটস, অফিসিয়াল পেজ
12/10/2020
অভিনন্দন ডাঃ আবিদ (নোবেল পুরষ্কারের জন্যে মনোনীত বাংলাদেশি ডাক্তার)
https://www.deshsangbad.com/details.php?id=112621
28/08/2020
বাংলাদেশ স্কাউটস কর্তৃক লিডার ট্রেনার ও সহকারী লিডার ট্রেনার এর সম্মানীয় দায়িত্ব প্রাপ্ত হওয়ায় #স্বপ্নকুঞ্জ_স্কাউট_পরিবারের পক্ষ হতে
✪ স্কাউটার মোঃ আফাজুর রহমান, এলটি মহোদয়
✪ স্কাউটার মোহাম্মদ মোরশেদুল আলম, এলটি মহোদয়
✪ স্কাউটার ইকবাল হুসাইন, এএলটি মহোদয়
✪ স্কাউটার মুহাম্মদ জাকির হোসেন পাটোয়ারী, এএলটি মহোদয়
✪ স্কাউটার মোঃ সেলিম উদ্দিন, এএলটি মহোদয়
-কে প্রাণঢালা অভিনন্দন।
মহান প্রতিপালক তাঁদের মেধা ও প্রজ্ঞার উত্তরোত্তর সমৃদ্ধি, সুস্থ এবং সাফল্যমণ্ডিত জীবন দান করুন।
20/08/2020
বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান
(২৯ অক্টোবর ১৯৪১ - ২০ আগস্ট ১৯৭১)
সালাম তোমায় হে #অগ্নি_বলাকা
Online PS Registration Method | অনলাইন পি এস রেজিস্টেশন পদ্ধতি
অনলাইন এ পি এস এর রেজিস্টেশনের সময় আর মাত্র ৩ দিন বাকি। আর যারা এখনো তাদের রেজিস্টেশনের কাজ সম্পন্ন করতে পারেনি তাদের জন্য আমাদের এ ভিডিও।
PS Chest ID Link: https://drive.google.com/drive/folders/18hA5LhLGw7Ot6bCx-KR4lzno3h4TNeyv?usp=sharing
Don't Forget To Like Our page : https://facebook.com/skosgroup
|| Like || Comment || Share ||
একজন মুমূর্ষু রোগীর জন্য ১০ ব্যাগ AB+ve গ্রুপের রক্তের প্রয়োজন।
স্থান- চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল
রোগ- এখনো অনির্ণীত
যোগাযোগ- 01717733084 (রোগী)
01676963489 (শুভ)
02/07/2020
২০১৯ সালে জাতীয় পর্যায়ের প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড এর জাতীয় পর্যায়ে লিখিত মূল্যায়নে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক ও ব্যবহারিক মূল্যায়ন আগামী ১৭-১৮ জুলাই ২০২০ তারিখে অনুষ্ঠিত হবে। বর্তমান পরিস্থিতি বিবেচনায় মৌখিক ও ব্যবহারিক মূল্যায়ন “Zoom Application”-এ গ্রহণ করা হবে। “Zoom Application”- ডাউনলোড ও ব্যবহারের নিয়মাবলী বাংলাদেশ স্কাউটস এর ওয়েবসাইট থেকে দেখা যাবে।
অনলাইন মূল্যায়নে অংশগ্রহণের জন্য প্রত্যেক প্রার্থীকে অনলাইনে একটি প্রাথমিক রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। অনলাইন রেজিস্ট্রেশনের মোবাইল নম্বর, চেস্ট নম্বার, জন্মনিবন্ধন সনদ ও স্কাউট হিসেবে ক্যাম্পে অংশগ্রহণের সনদের স্ক্যান কপি ব্যবহার করতে হবে। একই চেস্ট নম্বর ব্যবহার করে ০১জন স্কাউট রেজিস্ট্রেশন করতে পারবে। অংশগ্রহণকারীদের চেস্ট নাম্বারসহ তালিকা বাংলাদেশ স্কাউটস এর ওয়েবসাইটে পাওয়া যাবে। বাংলাদেশ স্কাউটস এর ওয়েবসাইটে (www.scouts.bd) প্রবেশ করে নির্দিষ্ট বাটন এ ক্লিক করে রেজিষ্ট্রেশন সম্পন্ন করতে হবে। মোবাইল নম্বর ব্যবহারের ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হবে কারণ অংশগ্রহণকারী কর্তৃক প্রদত্ত নম্বরে সকলের সাথে আলাদা আলাদাভাবে কয়েকবার যোাগযোগ করা হবে। রেজিস্ট্রেশন বাটনে ক্লিক এর পূর্বে অত্রসাথে ফরম পূরণের নির্দেশাবলী ভালভাবে পড়তে হবে। অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম ০৪ জুলাই থেকে আরম্ভ করে ১১ জুলাই ২০২০ পর্যন্ত চলবে। অনলাইন জটিলতা এড়িয়ে চলার জন্য শেষ তারিখ পর্যন্ত অপেক্ষা না করে যথসম্ভব দ্রæত রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করতে হবে।
রেজিস্ট্রেশন সম্পন্নের পর প্রত্যেক প্রার্থীর মোবাইল নম্বরে “Zoom ID”, পাসওয়ার্ড ও সংযুক্ত হওয়ার নির্দিষ্ট তারিখ ও সময় জানিয়ে দেওয়া হবে। অনলাইনে সংযুক্তির জন্য ইউনিট লিডারগণ সংশ্লিষ্ট প্রার্থীর সাথে যোগাযোগ করে সার্বিক বিষয়ে সহযোগিতার জন্য অনুরোধ করা হলো। উপজেলা স্কাউট লিডার ও জেলা স্কাউট লিডারগণ সংশ্লিষ্ট উপজেলা/জেলার অংশগ্রহণকারী প্রার্থীদের সাথে যোগযোগ করে নির্ধারিত দিনে নির্ধারিত সময়ে অংশগ্রহণকারীদের সংযুক্তি নিশ্চিত করবেন। মৌখিক মূল্যায়নে অংশগ্রহণের জন্য প্রত্যেক প্রার্থীকে মাই প্রোগ্রেস বই, স্কাউট দড়ি, কলম, সাদা কাগজ সাথে রাখতে হবে। পরিপাটি স্কাউট ইউনিফরমে মূল্যায়নে অংশগ্রহণ করতে হবে। রেজিস্ট্রেশন কার্যক্রম চলাকালীন যেকোন বিষয়ে সহযোগিতার জন্য হেল্পলাইন নম্বর ০৯৬৩৯১৬৫০৮৭ এ যোগাযোগ করা যাবে।
অনলাইনে প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড প্রার্থীদের মৌখিক ও ব্যবহারিক মূল্যায়ন কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করি।