Chandgaon NMC Model High School Scout Group. Chandgaon, Chattogram

Chandgaon NMC Model High School Scout Group. Chandgaon, Chattogram

Share

Welcome to the official page of Chandgaon N.M.C Model High School Scout Group.Situated in South Chandgaon,Chattogram,Bangladesh.

TRUST, DEVATION AND IMPLEMENTION OF THE SCOUT PROMISE AND LAW.

Photos from Chandgaon NMC Model High School Scout Group. Chandgaon, Chattogram's post 16/02/2026

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজনের কারনে স্কুল সাজাচ্ছে বিদ্যালয়ের স্কাউট দল।
“মনে রাখবেন একজন স্কাউট শুধু নিজের জন্য নয়, সমাজ আর দেশের জন্য কাজ করে।”

Photos from Chandgaon NMC Model High School Scout Group. Chandgaon, Chattogram's post 28/09/2025

শাপলা কাব ও প্রেসিডেন্ট'স স্কাউট অ্যাওয়ার্ড প্রস্তুতিমূলক ক্যাম্প - ২০২৫

স্থান : গভ. মুসলিম উচ্চ বিদ্যালয়।
তারিখ : ২৫-২৮ সেপ্টেম্বর ২০২৫

ক্যাম্প ব্যবস্থাপনায়: বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম মেট্রোপলিটন জেলা।

Photos from Chandgaon NMC Model High School Scout Group. Chandgaon, Chattogram's post 28/08/2025

জুলাই'৩৬ শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল


‎বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম অঞ্চলের জুলাই ৩৬ শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল ২৭ আগষ্ট বুধবার বিকাল চারটায় চট্টগ্রাম আঞ্চলিক সম্পাদক শাহনেওয়াজ আলী মির্জার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।


‎প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা চট্টগ্রাম বিভাগীয় উপ পরিচালক মনসুর আলী চৌধুরী ।

‎ প্রধান বক্তা ছিলেন সাবেক ছাত্রনেতা জসিম উদ্দীন চৌধুরী,সাবেক উপকমিশনার শেখ মোঃ মাহমুদ, এলটি কামরুন্নাহার, মোঃ ইকবাল, মেট্রো জেলার সম্পাদক মিজানুর রহমান, মোঃ সিদ্দিক আহমদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী,কমিশনার মোঃ মহসিন, মসিবুর রহমান বাবুল, শাহানা আফরোজ, উডব্যাজার রাহাত উল্লাহ ও প্রেসিডেন্ট স্কাউটস বদিউর রহমান ,আঞ্চলিক নির্বাহী কমিটি সদস্য হাসান আল মেহরান প্রমূখ।

‎এলটি সোলায়মানে সঞ্চালনায় আলোচনা শেষে শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। এতে Chandgaon NMC Model High School Scout Group. Chandgaon, Chattogram সহ বিভিন্ন বিদ্যালয়ের ৬২ জন স্কাউটস অংশগ্রহণ করে।

‎উল্লেখ্য,২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে দেশের যুব সমাজের সাথে বাংলাদেশ স্কাউটস এর স্কাউট, রোভার স্কাউট ও 'ইয়াং অ্যাডাল্ট লিডারগণ নিজেদের জীবন বাজি রেখে আন্দোলন করেছেন।

‎ জুলাই ৩৬ আন্দোলনে শহীদ স্কাউটার মীর মাহফুজুর রহমান মুগ্ধ, শহীদ রোভার স্কাউট রোহান আহমেদ খান, শহীদ রোভার স্কাউট তাঞ্জির খান মুন্না, শহীদ স্কাউট শরিফ উদ্দিন আহমেদ আহনাফ, শহীদ স্কাউট মাহবুব আলম, শহীদ স্কাউট মোঃ গোলাম নাফিজ, শহীদ স্কাউট তাহির জামান প্রিয় ও শহীদ স্কাউট আরিফুল ইসলাম সাদ প্রমুখসহ দেশের সকল স্তরে বৈষম্য দুরীকরণে নিজেদের জীবন বিসর্জন দিয়েছেন।

‎ ২০২৪ জুলাই গণঅভ্যুত্থানে আহত ও নিহত স্কাউট পরিবারের সদস্যসহ অন্যান্য শহীদের ভূমিকা চিরস্মরনীয় ও বরনীয়। নতুন বৈষম্যবিরোধী বাংলাদেশ বিনির্মানে জাতি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে।

Photos from Chandgaon NMC Model High School Scout Group. Chandgaon, Chattogram's post 24/07/2025

পিএস পরীক্ষার প্রস্তুতি ২০২৫

Photos from Chandgaon NMC Model High School Scout Group. Chandgaon, Chattogram's post 30/06/2025

অভিনন্দন
চান্দগাঁও এন এম সি আদর্শ উচ্চ বিদ্যালয় স্কাউট দলের সাবেক উপদল নেতা (২০১৯) হাসান আল মেহেরান ভাই বাংলাদেশ স্কাউটস, চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কমিটিতে সদস্য হিসেবে মনোনীত হওয়ায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন৷

25/06/2025

আগুন যেমন পথ দেখায়অন্ধকারে,
স্কাউটিং তেমনি পথ দেখায় জীবনে।⚜️

সিনিয়র শিক্ষক জনাব সুকুমার স্যারকে
চান্দগাঁও এন. এম. সি আদর্শ উচ্চ বিদ্যালয় স্কাউট দলের পক্ষথেকে সম্মাননা সারক প্রদান chandgaon nmc model high school scout group

Photos from Chandgaon NMC Model High School Scout Group. Chandgaon, Chattogram's post 28/08/2024

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ এ "থানা পর্যায়"
চান্দগাঁও থানার শ্রেষ্ঠ "স্কাউট শিক্ষক" এর গৌরব অর্জন করেছে Chandgaon N.M.C Model High School সম্মানিত শিক্ষক এবং Chandgaon NMC Adarsha High School Scout Group. Chandgaon, Chattogram সম্মানিত স্কাউট শিক্ষক জনাব Papyea Aich ম্যাম।

এই সাফল্যে আমাদের শিক্ষক- কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক, স্কাউট বৃন্দ সকলে আনন্দিত।

চান্দগাঁও থানার শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক মনোনীত হওয়া
চান্দগাঁও এন এম সি আদর্শ উচ্চ বিদ্যালয় স্কাউট দলের সম্মানিত স্কাউট শিক্ষক জনাব পাপিয়া আইচ ম্যামকে অভিনন্দন ও শুভেচ্ছা..... 🌼🌼

Photos from Chandgaon NMC Model High School Scout Group. Chandgaon, Chattogram's post 27/08/2024

Chandgaon NMC Adarsha High School Scout Group. Chandgaon, Chattogram এর সদস্যরা চট্টগ্রাম শহরের বহদ্দারহাট মোড়ে ট্রাফিক কন্ট্রোলের দায়িত্ব পালন করেন।

Chandgaon N.M.C Model High School
তারিখঃ ৮-৯ই আগস্ট, ২০২৪।

05/06/2024

আজ ৫ জুন, বিশ্ব পরিবেশ দিবস৷
দিবসের এবারের প্রতিপাদ্য-"করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা
অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা"৷

Photos from Chandgaon NMC Model High School Scout Group. Chandgaon, Chattogram's post 14/05/2024

⚜️ বাংলাদেশ স্কাউটস, চট্টগ্রাম মেট্রোপলিটন জেলা স্কাউটসের আওতাধীন "ঐতিহ্যবাহী চান্দগাঁও এন এম সি আদর্শ উচ্চ বিদ্যালয় স্কাউট দল"এর দুই দিনব্যাপী (৯- ১০শে মে,২০২৪) বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা অনুষ্ঠান'২৪ ⚜️
Chandgaon N.M.C Model High School
Chandgaon NMC Model High School Scout Group. Chandgaon, Chattogram

৯ই মে'২৪ সকাল ১০.০০ টায় বিদ্যালয় প্রাঙ্গণে পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দুই দিনব্যাপী এই দীক্ষা ক্যাম্পের উদ্ধোধন হয়।

নবদীক্ষিত ০৯ জন সহ ৩৫ স্কাউট সদস্য অংশগ্রহণ করে।

৯ই মে পতাকা উত্তোলন সকাল ১১.০০ থেকে দীক্ষা কার্যক্রম শুরু হয়ে ১২.৩০ মি. শেষ হয়।
চা-বিরতি,তাবুকলা, হস্তশিল্প, সেশন, স্কাউট ওন, সেশন, রাতের খাবার এবং বাতি নিভানোর মাধ্যমে ১ম দিনের কার্যক্রম শেষ হয়।

১০ই মে ভোর ৫.১৫ মি.জাগাও নামায, ৫.৪৫ মি. বি.পি পিটি, ভোরের পাখি, সকাল ৭.০০ নাস্তা-বিরতি, ৭.৩০মি. তাঁবুকলা, গ্যাজেট, ৯.০০ মি.চা-বিরতি, ৯.৩০মি.-১০.৪৫ মি. সেশনে স্কাউট আন্দোলনের জন্ম ও ইতিহাস, স্কাউট প্রোগ্রাম ও ব্যাজ অর্জন কৌশল সহ, স্কাউট বিষয়ক বিভিন্ন কার্যক্রম সম্পর্কে স্কাউট সদস্যদের তত্বীয় ধারণা প্রদান করা হয় এবং ব্যবহারিক ভাবে দেখানো হয়।
দুপুরে নামাজের পর শুরু হয় অজানা পথ, তাবুকলা, কিমস গেইম, মোহড়া,তাঁবু জলসা/ক্যাম্প ফায়ার, চ্যালেঞ্জ সম্পূর্ণকারী পুরষ্কার প্রদান করা হয়।

এবং স্কাউট লিডার মহোদয়ের সমাপনি বক্তব্যের মাধ্যমে কোর্স সমাপ্তি করে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও গ্রুপ সভাপতি জনাব মোহাম্মদ আবু সাইদ স্যার।

ইউনিট লিডার ও গ্রুপ সম্পাদক হিসেবে উপস্থিত ছিলেন
অত্র বিদ্যালয়ের এস.এল জনাব পাপিয়া আইচ ম্যাম।

এবং এতে আরও উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের কিছু প্রাক্তন উপদল নেতা যারা বর্তমানে এখনও বিভিন্ন রোভার ইউনিটে সংযুক্ত আছেন।💕⚜️

Photos from Chandgaon N.M.C Model High School's post 12/05/2024
Want your business to be the top-listed Government Service in Chittagong?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


Khaza Road, Chandgaon
Chittagong
4212