আল্লামা ক্বারী নুরুজ্জামান ফাউন্ডেশন

আল্লামা ক্বারী নুরুজ্জামান ফাউন্ডেশন

Share

কল্যাণমূলক একটি মানবিক সংগঠন,
এসো মানবতার কল্যাণে কাজ করি।

Photos from আল্লামা ক্বারী নুরুজ্জামান ফাউন্ডেশন's post 06/06/2025

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ওলামায়ে কেরামদের মাঝে কোরবানির গোস্ত হাদিয়া।
এই বছর ৩৫জন ওলামায়ে কেরামদের মাঝে হাদিয়া বিতরন করা হবে।
আলহামদুলিল্লাহ ১টি গরু ও ১টি ছাগলের ব্যবস্থা হয়েছে।


ব্যবস্থাপনায়ঃ আল্লামা ক্বারী নুরুজ্জামান ফাউন্ডেশন।

02/11/2024

**"দান"**
✓ ইসলামে দানকে সবচেয়ে বড় ইবাদতসমূহের একটি হিসেবে গণ্য করা হয়।
✓ দান করার মাধ্যমে আমরা শুধু অন্যকে সাহায্য করি না, বরং নিজের আত্মাকেও শান্তি দিই।

*** দান করার কিছু ফজিলত ***
✓ দান করার মাধ্যমে আমরা আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারি।
✓ আল্লাহ তাআলা কুরআনে বলেছেন: "তোমরা যা কিছু খরচ করো, তা আল্লাহর জন্য।"
✓ দান করার মাধ্যমে আমাদের গুনাহ সমূহ মোচন হয়ে যায়।
✓ দান করলে আল্লাহ তাআলা আমাদের রিজিক বৃদ্ধি করেন।
✓ সম্পদে বরকত দান করেন।
✓ আমাদের দুঃখ-কষ্ট দূর হবে এবং মন প্রশান্ত হবে।
✓ জান্নাতের হকদার হ‌ওয়া যাবে।

ফাউন্ডেশন বিষয়ক যেকোনো তথ্যের জন্য কল করুন :
👉হাফেজ আরিফুল ইসলাম
- 01836-642741
(জেনারেল ডাইরেক্টর) ও
👉মাওঃ বোরহান উদ্দিন
- 01819-418757
( ফাইনান্স ডাইরেক্টর )

Photos from আল্লামা ক্বারী নুরুজ্জামান ফাউন্ডেশন's post 22/10/2024

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ; আপনারা জেনে অত্যন্ত খুশি হবেন যে, আজ ২২ শে অক্টোবর রোজ মঙ্গলবার বিকাল ৩:০০ টায় বার‌ইয়ারহাট
উত্তর জামালপুর নুরানী মাদ্রাসায়
"আল্লামা ক্বারী নুরুজ্জামান ফাউন্ডেশন" এর পক্ষ থেকে ২০ জন অসহায়/গরিব মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
এতে উপস্থিত ছিলেন উক্ত ফাউন্ডেশনের সম্মানিত সেক্রেটারি জেনারেল: হাফেজ
মোঃ আরিফুল ইসলাম ও কোষাধ্যক্ষ মাওলানা ক্বারী বোরহান উদ্দিন সাহেব,জনাব মাওলানা ক্বারী নোমান, হাফেজ মোজাম্মেল এবং মাওলানা আব্দুস সাত্তার সাহেব ও অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ...
ইনশাআল্লাহ, মিরসরাই বাসির নিকট আশা করছি, যদি সার্বিক সহযোগিতা ও দোয়া দিয়ে উক্ত ফাউন্ডেশনের সাথে সংযুক্ত থাকেন তাহলে আমাদের এই ফাউন্ডেশন বহুদূর এগিয়ে যাবে।

20/10/2024

ফাউন্ডেশন বিষয়ক যেকোনো তথ্যের জন্য কল করুন :
👉হাফেজ আরিফুল ইসলাম
- 01836-642741
(জেনারেল ডাইরেক্টর) ও
👉মাওঃ বোরহান উদ্দিন
- 01819-418757
( অর্থ ডাইরেক্টর )

Photos from আল্লামা ক্বারী নুরুজ্জামান ফাউন্ডেশন's post 11/10/2024

আলহামদুলিল্লাহ৷
অদ্য ১০-১০-২০২৪ রোজ বৃহস্পতিবার বাদে মাগরিব মোহাম্মদীয়া আজীজুল উলুম (তেমুহানী) মাদ্রাসায় "আল্লামা ক্বারী নুরুজ্জামান ফাউন্ডেশন" এর উদ্যোগে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্র পরিষদ এবং সম্মানিত হিতাকাঙ্খী ও মুহিব্বিনগণ ৷ উক্ত অনুষ্ঠানে ফাউন্ডেশন কে কেন্দ্র করে সবাই গুরুত্বপূর্ণ আলোচনা এবং পরামর্শ দেন , এবং পরিশেষে উক্ত ফাউন্ডেশন কে পরিচালনা করার জন্য আলোচনা সাপেক্ষে প্রাথমিক একটি কমিটি গঠন করা হয় এবং
উক্ত সভায় নিম্নে লিখিত বিষয় নিয়ে আলোচনা করা হয়:
১/ কমিটি গঠন,
২/ ফান্ড গঠন,
৩/ সদস্য ফরম,
৪/ কাজের ধরনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।
১নং 👉 কমিটি গঠন
সকলের সম্মতিক্রমে উক্ত ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়-
👉মাওলানা জমির উদ্দীন সাহেবকে, ও
👉সেক্রেটারি জেনারেল হিসেবে নিযুক্ত করা হয় , হাফেজ মো: আরিফুল ইসলামকে
২নং👉 ফান্ড কালেকশন
এ বিষয়ে আলোচনা উঠলে উক্ত সংগঠনের সম্মানিত সদস্যগণ মোটা অংকের বিভিন্ন এমাউন্ট দিয়ে প্রথমে শরিক হন , এবং বিভিন্ন প্রয়োজনে সকল সদস্যগণ নিজ নিজ তহবিল থেকে সহযোগিতা করবেন বলে আশ্বাস দিন।
৩নং👉 সদস্য ফরম
এ বিষয়ে কথা উঠলে সকলের সম্মতিক্রমে এ সিদ্ধান্ত হয় যে যেকোনো পেশার লোক এস সংগঠনে সদস্য হতে পারবে তবে তাকে প্রথমে ৫০০ টাকার দিয়ে ফরম ফিলাপ করে সদস্য হতে হবে, এবং এ ও সিদ্ধান্ত হয় যে, যারা এ ফাউন্ডেশন এর সদস্য হবে বিভিন্ন বিপদে-আপদে তাদের জন্য সংগঠনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা ও সাপোর্ট দেয়া হবে ।
৪নং 👉 কাজের ধরনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা উঠলে
এই বিষয়ে আলোচনা উঠলে তখন এ সিদ্ধান্ত হয় যে দুইটি বিষয়ের উপর আমাদের কাজ চলমান থাকবে। ১/ মানব সেবা ২/ দ্বীনের দাওয়াত।

🤲পরিশেষে উক্ত ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা জমির উদ্দিন সাহেব এর মুনাজাতের মাধ্যমে উক্ত ফাউন্ডেশনের সার্বিক সফলতা ও উপস্থিত সকল সদস্যদের সুস্থতা ও নেক হায়াত কামনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয় ।
⭐ এবং পরবর্তীতে সকল সদস্য এবং মুহিব্বিন্দের কে নিয়ে আলোচনা করে উক্ত ফাউন্ডেশন পরিচালনা পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়।

10/10/2024

সম্মানিত সকল সদস্যবৃন্দকে "আল্লামা ক্বারী নুরুজ্জামান ফাউন্ডেশনে"র অফিসিয়াল পেইজে স্বাগতম।।

Want your business to be the top-listed Government Service in Chittagong?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Temuhani, Jorarganj, Mirshoray, Chattagram
Chittagong
4324