02/04/2026
📢 নিয়োগ বিজ্ঞপ্তি
পদবী: পাঠাগার ব্যবস্থাপক
উপকূলীয় জনপদে শিক্ষার আলো ছড়িয়ে দিতে প্রতিষ্ঠিত বাঁশখালীর ছনুয়া খুদুকখালী উপকূলীয় পাবলিক লাইব্রেরির প্রাতিষ্ঠানিক কার্যক্রমকে আরও গতিশীল ও দক্ষতার সাথে পরিচালনা করতে একজন যোগ্য, দায়িত্বশীল ও উদ্যমী " মহিলা পাঠাগার ব্যবস্থাপক" নিয়োগ দেওয়া হবে।
📌 দায়িত্বসমূহ:
📚 পাঠাগারের প্রশাসনিক কার্যক্রম তদারকি, পরিচালনা ও সমন্বয় করা।
📚বই সংরক্ষণ, তালিকাভুক্তি ও পাঠকসেবা নিশ্চিত করা।
📚 পাঠাভ্যাস উন্নয়নে উদ্যোগ গ্রহণ, শিক্ষামূলক ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা, পাঠাগারের শৃঙ্খলা ও পরিবেশ নিশ্চিত করা।
🎓 যোগ্যতা:
ন্যূনতম স্নাতক/ ফাজিল পাশ
গ্রন্থাগার/শিক্ষা/সামাজিক কাজ বিষয়ে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার।
প্রার্থীকে বইপ্রেমী, দায়িত্বশীল, সৎ ও কর্মঠ ও পাঠাভ্যাস সম্পন্ন হতে হবে।
👩 প্রার্থীর ধরন:
শুধুমাত্র ( ২৫- ৩৫ বছর বয়সের) মহিলারা আবেদন করতে পারবেন।
📍 কর্মস্থল:
উপকূলীয় পাবলিক লাইব্রেরি, খুদুকখালী, ছনুয়া , বাঁশখালী, চট্টগ্রাম।
💰 বেতন ও সুবিধা:
আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে।
বি:দ্র: বাড়ি থেকে যাঁরা প্রতিদিন দুপুর ২টা থেকে ৬ টা পর্যন্ত পাঠাগারে এসে দায়িত্ব পালন করতে পারবেন- শুধুমাত্র তারাই আবেদন করবেন।
বিস্তারিত জানতে যোগাযোগ : ০১৯৪৭৮৬৫৮৭২
28/03/2026
উপকূলীয় পাবলিক লাইব্রেরিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালনের নিউজ
দৈনিক পূর্বদেশ ও চট্টগ্রাম মঞ্চ
26/03/2026
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সকল বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।
21/02/2026
উপকূলীয় পাবলিক লাইব্রেরিতে যথাযোগ্য মর্যাদায় মহান ২১ ফেব্রুয়ারি পালিত:
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রান্তিকের গণপাঠাগার বাঁশখালীর ছনুয়া উপকূলীয় পাবলিক লাইব্রেরির উদ্যোগে শনিবার যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে একুশ ফেব্রুয়ারি পালিত হয়েছে। দিবসের শুরুতে সকালে শিক্ষার্থী ও পাঠকের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় র্যালি। হাতে জাতীয় পতাকা ও ভাষা শহীদদের স্মরণে নানা স্লোগানে মুখর হয়ে ওঠে গ্রামীণ জনপদ। র্যালি শেষে লাইব্রেরিতে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। অনুষ্ঠানের শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি, প্রবন্ধ উপস্থাপন ও ভাষা আন্দোলনভিত্তিক বিভিন্ন পরিবেশনায় অংশ নেয়। তাদের প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে ওঠে আরও তাৎপর্যময়। পুরো আয়োজন জুড়ে ছিল ভাষা শহীদদের স্মরণ, বাংলা ভাষার প্রতি ভালোবাসা এবং জ্ঞানচর্চার অঙ্গীকার।
আলোচনায় বক্তারা ভাষা আন্দোলনের ইতিহাস, মাতৃভাষার মর্যাদা রক্ষা এবং নতুন প্রজন্মকে ভাষা ও সংস্কৃতির প্রতি সচেতন করে তোলার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, একুশ আমাদের আত্মপরিচয়ের প্রতীক, আমাদের অহংকার ও চেতনার উৎস।
এ আয়োজনের মাধ্যমে প্রান্তিক জনপদে নতুন প্রজন্মের কাছে মহান একুশের চেতনা ছড়িয়ে দিতে উপকূলীয় পাবলিক লাইব্রেরি সামাজিক ও শিক্ষামূলক দায়িত্বের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।
19/02/2026
আলহামদুলিল্লাহ
Alhamdulillah-রামাদান কর্নার চালু
মহান রবের দরবারে শোকরিয়া জ্ঞাপন করছি। পবিত্র রমজানের প্রথম দিনে আমাদের উপকূলীয় পাবলিক লাইব্রেরিতে আনুষ্ঠানিকভাবে চালু হলো “রমজান কর্নার” — এটি পাঠকের আত্মশুদ্ধি, জ্ঞানচর্চা ও আলোকিত জীবনের এক অনন্য আয়োজন।
রমজান শুধু রোজা রাখার মাস নয়; এটি আত্মগঠন, আত্মসমালোচনা এবং আল্লাহর নৈকট্য অর্জনের মাস। এই পবিত্র সময়কে অর্থবহ করে তুলতে আমরা পাঠকদের জন্য কুরআন, হাদিস, তাফসির, ইসলামী ইতিহাস, নৈতিক শিক্ষা ও আত্মউন্নয়নমূলক নির্বাচিত বই নিয়ে সাজিয়েছি এই বিশেষ কর্নার। যেন পাঠের মাধ্যমে ইবাদাতের স্বাদ আরও গভীর হয়, চিন্তার দিগন্ত প্রসারিত হয়, আর মানবিকতা ও নৈতিকতার আলো ছড়িয়ে পড়ে জীবনের প্রতিটি ক্ষেত্রে।
পুরো রমজান মাসজুড়ে এই কর্নার সকল পাঠকের জন্য উন্মুক্ত থাকবে। শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষ এখানে এসে নীরবে বসে পাঠ করতে পারবেন, ভাবতে পারবেন, নিজেকে নতুন করে গড়ে তোলার অনুপ্রেরণা খুঁজে পাবেন।
আমাদের বিশ্বাস—একটি ভালো বই একটি হৃদয় বদলে দিতে পারে, আর বদলে যাওয়া হৃদয়ই পারে একটি সুন্দর সমাজ গড়ে তুলতে। আমাদের প্রত্যাশা—এই রমজানে বইয়ের সাথে কাটুক কিছু নীরব সময়, জ্ঞানের আলোয় আলোকিত হোক হৃদয়, গড়ে উঠুক মানবিক ও সুশীল সমাজ।
Alhamdulillah!
By the grace of the Almighty, on the first day of the holy month of Ramadan our Upakuliya Public Library has officially launched the “Ramadan Corner” — a unique initiative dedicated to readers’ self-purification, pursuit of knowledge, and spiritual enrichment.
Ramadan is not merely a month of fasting; it is a time for self-development, reflection, and drawing closer to Allah. To make this blessed time more meaningful, we have arranged this special corner with selected books on the Qur’an, Hadith, Tafsir, Islamic history, moral teachings, and personal development. Through reading, we hope that the spirit of worship deepens, the horizons of thought expand, and the values of humanity and morality shine in every aspect of life.
This corner will remain open to all readers throughout the month of Ramadan. People of all ages — children, youth, and adults — are welcome to come, sit in a peaceful environment, read, reflect, and find inspiration to renew themselves.
We believe that a good book can transform a heart, and a transformed heart can build a beautiful society. This Ramadan, let us spend some quiet moments with books, illuminate our hearts with the light of knowledge, and work together to nurture a compassionate and enlightened community.
07/02/2026
দৈনিক কর্ণফুলী, সুপ্রভাত ও স্বাধীনমত
05/02/2026
জাতীয় গ্রন্থাগার দিবসে (২০২৬) জাতীয় দৈনিক ইনকিলাব, শেয়ার বিজ, জনবানী ও আঞ্চলিক দৈনিক পূর্বদেশ ও দৈনিক কর্ণফুলীতে উপকূলীয় পাবলিক লাইব্রেরি নিয়ে প্রকাশিত ফিচার প্রতিবেদন ও নিবন্ধ।
05/02/2026
উপকূলীয় পাবলিক লাইব্রেরিতে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত:
প্রান্তিকের গণপাঠাগার বাঁশখালীর ছনুয়া উপকূলীয় পাবলিক লাইব্রেরিতে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে। আজ ( বৃহস্পতিবার) গ্রন্থাগার দিবস উপলক্ষ্যে পাঠাগারের পক্ষ থেকে র্যালী, আলোচনাসভা, কবিতা আবৃতি ও প্রবন্ধপাঠ কর্মসূচীর আয়োজন করা হয়। পাঠাগারের সভাপতি সাঈফী আনোয়ারুল আজীমের সভাপতিত্বে বিকাল ২ টায় পাঠাগারের সদস্যদের নিয়ে র্যালি অনুষ্ঠিত হয়। পরে পাঠাগারের হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনাসভা ও কবিতাপাঠ কর্মসূচী। পাঠাগারের গ্রন্থাগারিক রেশমিনা রেশমির সঞ্চালনায় আলোচনাসভায় বক্তব্য রাখেন হাজি কালামিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম কাদের, শিক্ষানুরাগী ইমরান বিন ইসলাম, ছাত্রনেতা হোসাইন মোহাম্মদ জুনাইদ রাসেল, জয়নাল আবেদীন ও নাজমা বেগম। আলোচনাসভায় বক্তারা বলেন, জ্ঞানভিত্তিক সমাজ গঠনে গণপাঠাগারের বিকল্প নাই। একমাত্র গণপাঠাগার-ই পারে শহর থেকে গ্রামে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে। বক্তারা বলেন, ঝিমিয়ে পড়া পাঠাগারগুলোকে সক্রিয় করার উদ্যোগ গ্রহণ করতে হবে। সরকার গণপাঠাগারের উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করলে জ্ঞানভিত্তিক সমাজ বির্নিমানে পাঠাগারগুলো ব্যাপক ভুমিকা পালন করতে পারে। অনুষ্ঠান শেষে কবিতা আবৃতি ও পবন্ধপাঠে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।