Centre for Disables Concern - CDC

Centre for Disables Concern - CDC

Share

প্রতিবন্ধী ব্যক্তিদের জীবন মান উন্নয়ন ও তাদের অধিকার প্রতিষ্ঠাই হলো সেন্টার ফর ডিসএ্যাবলস কনসার্ন- সিডিসি এর মূল লক্ষ্য ও উদ্দেশ্য।

14/07/2026

❤️

07/07/2026

❤️❤️

Photos from Centre for Disables Concern - CDC's post 06/07/2026

প্রতিবন্ধী ব্যক্তির সহায়ক উপকরণ (Assistive Devices) হলো এমন যন্ত্র, সরঞ্জাম বা প্রযুক্তি যা প্রতিবন্ধী ব্যক্তিকে 🌿দৈনন্দিন কাজ, শিক্ষা, চলাফেরা, যোগাযোগ ও
কর্মক্ষেত্রে আরও স্বাধীনভাবে অংশগ্রহণ করতে সহায়তা করে।
🌿 স্বাধীনভাবে জীবনযাপন করতে সাহায্য করে।
🌿শিক্ষা ও কর্মসংস্থানে অংশগ্রহণের সুযোগ বাড়ায়।
🌿আত্মবিশ্বাস ও সামাজিক অন্তর্ভুক্তি বৃদ্ধি করে।
🌿দৈনন্দিন কাজ সহজ ও নিরাপদ করে।
🌿জীবনযাত্রার মান উন্নত করে।
মানুষের শরীরের হাত, পা, চোখ বা কান যেমন দৈনন্দিন জীবনকে সহজ করে, ঠিক তেমনি একজন প্রতিবন্ধী ব্যক্তির জন্য হুইলচেয়ার, কৃত্রিম হাত-পা, সাদা ছড়ি, শ্রবণযন্ত্র, ওয়াকার, ক্রাচ কিংবা অন্যান্য সহায়ক উপকরণ তার জীবনের অবিচ্ছেদ্য অংশ।
এগুলো কেবল একটি যন্ত্র নয়—এগুলো তার চলার শক্তি, শেখার সুযোগ, কাজ করার সক্ষমতা, আত্মবিশ্বাস এবং মর্যাদার প্রতীক।
তাই সহায়ক উপকরণকে কখনো দয়া বা অনুগ্রহের বিষয় হিসেবে নয়, বরং একজন মানুষের অধিকার এবং সমঅংশগ্রহণের মাধ্যম হিসেবে দেখতে হবে। একটি উপযুক্ত সহায়ক উপকরণ একজন প্রতিবন্ধী ব্যক্তির জীবন বদলে দিতে পারে, তাকে পরিবার, শিক্ষা, কর্মক্ষেত্র ও সমাজে আরও সক্রিয়ভাবে অংশগ্রহণের সুযোগ করে দিতে পারে।

04/07/2026

জীবিকা নির্বাহে প্রতিবন্ধী ব্যক্তির অভিভাবকের হাতে তুলে দেওয়া হচ্ছে চায়ের কেটলিসহ চা তৈরির উপকরণ🌼

Photos from Centre for Disables Concern - CDC's post 02/07/2026

It was an honor to attend the "Orientation on Child-Friendly Legal Procedures and Victim-Centered Approaches" as a Special Guest.

Participants: Law Enforcement Agencies.
CP Committee
Child, Youth
Community Leaders and Other Stakeholders.

Date: June 30, 2026
Venue: Bangladesh Shishu Academy, Chattogram
Organized by: Karnaphuli Area Development Programme World Vision Bangladesh.

30/06/2026

Annual Operational Plan Review Workshop🌿

Date: 29 June, 2026
Venue: Shishu Academy, Chattogram
Organized by:
Karnaphuli Area Development Program (ADP)
World Vision Bangladesh.

29/06/2026

আজকের নিরাপদ শিশু, আগামীর সমৃদ্ধ বাংলাদেশ🌿

Photos from Centre for Disables Concern - CDC's post 29/06/2026

📢 শিশু সুরক্ষা আইন ও নীতিমালা শক্তিশালীকরণ বিষয়ক আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ।

শিশুদের জন্য একটি নিরাপদ, সুরক্ষিত ও সহিংসতামুক্ত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে অপরাজেয়-বাংলাদেশ এর আয়োজনে এবং World Vision Bangladesh-এর সহযোগিতায় "শিশু সুরক্ষা আইন ও নীতিমালা শক্তিশালীকরণ বিষয়ক আলোচনা সভা" সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত আলোচনা সভায় শিশু, যুব, সিবিও নেটওয়ার্কের প্রতিনিধি, এনজিও কর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন পর্যায়ের অংশীজন সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। সভায় শিশু সুরক্ষা আইন বাস্তবায়নের বিদ্যমান চ্যালেঞ্জ, শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধ, নিরাপদ পরিবেশ নিশ্চিতকরণ এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

26/06/2026

সহায়ক উপকরণ বিতরণ এবং এগুলো ব্যবহারের সঠিক নিয়মাবলী সম্পর্কে বক্তব্য প্রদান🌿

Want your business to be the top-listed Government Service in Chittagong?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Shah Garibullah Housing Society
Chittagong
4202