BNCC Govt. City College, Chattogram

BNCC Govt. City College, Chattogram

Share

Bangladesh National Cadet Corps (BNCC) is a national youth organization that aims to develop discipline, leadership, and patriotism among young citizens.

It helps students build character, teamwork skills, and a strong sense of national pride.

Photos from BNCC Govt. City College, Chattogram's post 20/05/2026

গত ১৮ই মে, ২০২৬ (সোমবার) বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (BNCC) এর - কর্ণফুলী রেজিমেন্ট এর অধীনে চট্টগ্রামের আন্দরকিল্লা রেড ক্রিসেন্ট হাসপাতাল এ বিএনসিসি ক্যাডেটদের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। উক্ত সেচ্ছায় রক্তদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন কর্ণফুলী রেজিমেন্ট এর ভারপ্রাপ্ত রেজিমেন্ট কমান্ডার মেজর এম এ রাকিব স্যার এবং ফ্লাইট লেফটেন্যান্ট মোঃ নাহিদ হাসান শুভ স্যার।

সরকারি সিটি কলেজ বিএনসিসি ইউনিট হতে ক্যাডেট সার্জেন্ট তোহফা তাসনুভা উক্ত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে অংশগ্রহণ করে এবং এক ব্যাগ ও পজিটিভ (O+) রক্তদান করেন। ❤️🩸 মানবতার সেবায় তার এই স্বেচ্ছায় রক্তদান নিঃসন্দেহে একটি মহৎ ও অনুকরণীয় উদ্যোগ।
একজন আদর্শ ক্যাডেট হিসেবে সমাজের প্রতি দায়িত্ববোধ ও মানবিকতার যে পরিচয় তিনি দিয়েছেন, তা সত্যিই প্রশংসার দাবিদার। তার এই মহৎ উদ্যোগ ভবিষ্যতেও অন্যদের অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। ✨

Photos from BNCC Govt. City College, Chattogram's post 19/05/2026

১৩ই মে,২০২৬

🇧🇩 দীপ্ত শপথ — শৃঙ্খলা, আত্মবিশ্বাস ও প্রতিভা বিকাশের এক অনন্য আয়োজন ✨

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (BNCC) কর্তৃক আয়োজিত মাসিক অনুষ্ঠান “দীপ্ত শপথ”-এ অংশগ্রহণ করেন সরকারি সিটি কলেজ বিএনসিসি ইউনিটের ক্যাডেট মেহের আফরোজ অন্তরা এবং ক্যাডেট আতিকুর রহমান।

এই অনুষ্ঠান ক্যাডেটদের জন্য নিজেদের প্রতিভা ও সৃজনশীলতা প্রকাশের একটি সুন্দর মাধ্যম। শৃঙ্খলা, নেতৃত্ব ও আত্মবিশ্বাসের মাধ্যমে একজন ক্যাডেটকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানে ক্যাডেট মেহের আফরোজ অন্তরা তাঁর সুমধুর সংগীত পরিবেশন করেন এবং ক্যাডেট আতিকুর রহমান কবিতা আবৃত্তির মাধ্যমে অনুষ্ঠানে বিশেষ মাত্রা যোগ করেন। 🎤📖✨

উল্লেখ্য, অনুষ্ঠানটি আগামী ২০ তারিখ রাত ১১টা ০৫ মিনিটে বাংলাদেশ বেতারে সম্প্রচারিত হবে। 📻🇧🇩

আমরা আমাদের ক্যাডেটদের নিয়ে গর্বিত। তাদের প্রতিভা, নিষ্ঠা ও যোগ্যতা ভবিষ্যতে আরও সাফল্য ও গৌরব বয়ে আনবে—এই প্রত্যাশা রইলো। ❤️

Photos from BNCC Govt. City College, Chattogram's post 18/05/2026

১৭ই মে,২০২৬

প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ ২০২৬/২০২৭ পরিদর্শনের জন্য ভারপ্রাপ্ত রেজিমেন্ট কমান্ডার মেজর এম এ রাকিব, এসি স্যার এবং ফ্লাইট লেফটেন্যান্ট মোঃ নাহিদ হাসান শুভ স্যার উপস্থিত হন। এছাড়াও উপস্থিত ছিলেন বিএনসিসিও মেজর হুমায়ুন কবির স্যার এবং ৭নং প্লাটুন কমান্ডার পিইউও জনাব মোহাম্মদ সাঈদুজ্জামান স্যার।
পরিদর্শনকালে সম্মানিত অতিথিবৃন্দ প্রশিক্ষণের বিভিন্ন কার্যক্রম ও প্লাটুনসমূহ পরিদর্শন করেন এবং ক্যাডেটদের শৃঙ্খলা, উপস্থিতি, আন্তরিকতা ও কার্যক্রমের প্রশংসা করেন। প্রশিক্ষণের মাধ্যমে ক্যাডেটরা কীভাবে বাস্তব জীবনের জরুরি পরিস্থিতিতে প্রাথমিক চিকিৎসা প্রদান করতে পারে সে বিষয়েও তারা বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় ভারপ্রাপ্ত রেজিমেন্ট কমান্ডার মেজর এম এ রাকিব স্যার ক্যাডেটদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ শুধু একটি আনুষ্ঠানিক প্রশিক্ষণ নয়, বরং এটি মানুষের জীবন বাঁচানোর মতো গুরুত্বপূর্ণ একটি দক্ষতা। তিনি আরও বলেন, প্রশিক্ষণে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা যেন ক্যাডেটরা নিজেদের ব্যক্তিগত জীবন, পরিবার ও সমাজের কল্যাণে কাজে লাগাতে পারে। যেকোনো দুর্ঘটনা বা জরুরি মুহূর্তে সঠিকভাবে প্রাথমিক চিকিৎসা প্রদান একজন মানুষের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলেও তিনি উল্লেখ করেন।
এছাড়াও তিনি ক্যাডেটদের শৃঙ্খলা, দায়িত্ববোধ, নেতৃত্বের গুণাবলি ও মানবিক মূল্যবোধ অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। তাঁর অনুপ্রেরণামূলক বক্তব্যে ক্যাডেটরা উৎসাহিত হয় এবং ভবিষ্যতে আরও দক্ষ, শৃঙ্খলাবদ্ধ ও মানবিক ক্যাডেট হিসেবে নিজেদের গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে।

Photos from BNCC Govt. City College, Chattogram's post 11/05/2026

১১ই মে,২০২৬

🩺 প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ-২০২৬-২০২৭ 🩺
আজ অনুষ্ঠিত হলো প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ-২০২৬-২০২৭ এর ১ম দিনের ক্লাস।
১২ বিএনসিসি ব্যাটালিয়নের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের ক্যাডেটদের অংশগ্রহণে প্রশিক্ষণ কার্যক্রম সুন্দরভাবে সম্পন্ন হয়।
উক্ত প্রশিক্ষণের স্থান ছিল সরকারি সিটি কলেজ বিএনসিসি ইউনিট।
প্রশিক্ষণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর আবু ছালেহ মোহাম্মদ নঈম উদ্দীন স্যার, অধ্যক্ষ, সরকারি সিটি কলেজ।
এছাড়াও উপস্থিত ছিলেন ৭নং প্লাটুন কমান্ডার মোহাম্মদ সাঈদুজ্জামান এবং ৯নং প্লাটুন কমান্ডার মোহাম্মদ ইমাম হোসাইন স্যার ( ভারপ্রাপ্ত)।
উক্ত প্রশিক্ষণে ওআইসি হিসেবে দায়িত্ব পালন করছেন মেজর হুমায়ুন কবির স্যার বিএনিসসিও।
আজকের ক্লাসে মূলত ডেঙ্গু, জলাতঙ্ক এবং বিভিন্ন মশাবাহিত রোগ সম্পর্কে আলোচনা করা হয়। রোগগুলোর কারণ, লক্ষণ, প্রতিরোধ ব্যবস্থা এবং প্রাথমিক করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ ধারণা প্রদান করা হয়। পাশাপাশি সচেতনতা বৃদ্ধি ও পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার গুরুত্ব সম্পর্কেও আলোচনা করা হয়।
এই প্রশিক্ষণের মাধ্যমে ক্যাডেটরা প্রাথমিক চিকিৎসা সম্পর্কে জ্ঞান অর্জনের পাশাপাশি মানবসেবা ও দায়িত্ববোধ সম্পর্কেও আরও সচেতন হয়ে উঠছে। 🇧🇩✨

04/05/2026

🎊 Happy Birthday, Cadet Mohammad Sohel Rana! 🎊

On this special day, the Government City College BNCC family extends heartfelt love and warm wishes to you.

May your journey ahead be filled with courage and success.
May your discipline and integrity lead you to great heights.
We believe that you will always dedicate yourself to the service of the nation and its people.

🎂 Wishing you many prayers and blessings—keep moving forward with confidence!

Photos from BNCC Govt. City College, Chattogram's post 27/04/2026

২৫শে এপ্রিল, ২০২৬

মাসিক ক্ষুদ্রাস্ত্র ফায়ারিং অনুশীলনে আমাদের চৌকস ও প্রতিশ্রুতিশীল ক্যাডেটদের সক্রিয় অংশগ্রহণ সত্যিই গর্বের এক অনন্য দৃষ্টান্ত।

এই অনুশীলন শুধুমাত্র একটি নিয়মিত কার্যক্রম নয়—এটি একজন ক্যাডেটের শৃঙ্খলা, ধৈর্য, আত্মনিয়ন্ত্রণ এবং দায়িত্ববোধ গড়ে তোলার গুরুত্বপূর্ণ মাধ্যম। প্রতিটি ট্রিগার প্রেসের সাথে তারা শিখছে নিখুঁত মনোযোগ, প্রতিটি নির্দেশনা অনুসরণের মাধ্যমে তারা তৈরি হচ্ছে আরও দক্ষ ও আত্মবিশ্বাসী হয়ে ওঠার পথে।

সুশৃঙ্খল পরিবেশে প্রশিক্ষকদের তত্ত্বাবধানে পরিচালিত এই ফায়ারিং অনুশীলন ক্যাডেটদের মানসিক দৃঢ়তা ও নেতৃত্বগুণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। চ্যালেঞ্জকে সামনে থেকে গ্রহণ করে নিজেদের সীমাবদ্ধতাকে অতিক্রম করার যে মানসিকতা—তা-ই একজন প্রকৃত ক্যাডেটের পরিচয় বহন করে।

আমাদের এই গর্বিত ক্যাডেটরা শুধু নিজেদের উন্নয়নেই নয়, বরং ভবিষ্যতে দেশ ও জাতির সেবায় নিজেদের প্রস্তুত করে তুলছে প্রতিনিয়ত। 🇧🇩

তাদের এই অদম্য প্রচেষ্টা, নিষ্ঠা ও সাহসিকতার জন্য জানাই আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। এগিয়ে যাক তাদের প্রতিটি পদক্ষেপ, উজ্জ্বল হোক তাদের ভবিষ্যৎ।

Photos from BNCC Govt. City College, Chattogram's post 26/04/2026

২৫শে এপ্রিল, ২০২৬

দায়িত্ব—শুধু একটি শব্দ নয়, এটি একটি প্রতিশ্রুতি।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক (২০২৫–২০২৬ শিক্ষা বর্ষ) ভর্তি পরীক্ষায় সেই প্রতিশ্রুতির বাস্তব প্রতিফলন দেখিয়েছে আমাদের বিএনসিসি ক্যাডেটগণ।
শৃঙ্খলার ছায়ায়, দায়িত্ববোধকে সঙ্গে নিয়ে এবং নিঃস্বার্থ মনোভাব নিয়ে তারা নিশ্চিত করেছে একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ পরীক্ষার পরিবেশ।
এটাই বিএনসিসি—যেখানে প্রতিটি ক্যাডেট শুধু দায়িত্ব পালন করে না, বরং নিজেকে গড়ে তোলে একজন আদর্শ নাগরিক হিসেবে।
তাদের এই নিষ্ঠা, পেশাদারিত্ব ও অঙ্গীকার আমাদের গর্বিত করে।
সকল দায়িত্বশীল ক্যাডেটদের প্রতি রইলো আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। 🇧🇩✨

Photos from BNCC Govt. City College, Chattogram's post 20/04/2026

১৯শে এপ্রিল, ২০২৬

সেন্ট্রাল ক্যাম্প–১, ২ ও ৩ সফলভাবে শেষ করে সরকারি সিটি কলেজ বিএনসিসি ইউনিটের পাঁচ ক্যাডেট অনন্য সম্মানে ভূষিত হয়েছেন। তাঁদের নিষ্ঠা, শৃঙ্খলা ও অদম্য প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ বিএনসিসি মহাপরিচালক আবু সাঈদ আল মসউদ, বিজিবিএমএস, পিবিজিএমএস, এনডিসি,পিএসসি, স্যারের কাছ থেকে মেডেল গ্রহণ করেন তাঁরা। এটি সরকারি সিটি কলেজ বিএনসিসি প্লাটুনের ক্যাডেটদের জন্য একটি অনন্য দৃষ্টান্ত।

পুরস্কারপ্রাপ্ত ক্যাডেটরা হলেন:
১. ক্যাডেট সার্জেন্ট জান্নাতুল ফেরদৌস হীরা
২. ক্যাডেট ল্যান্স কর্পোরাল সিরাজুল ইসলাম
৩. ক্যাডেট রুবায়েত জবি উল্লাহ
৪. ক্যাডেট তাহামিদ আরিয়ান
৫. ক্যাডেট রিদুয়ানুল হক

এই অর্জনে গর্বিত পুরো সরকারি সিটি কলেজ বিএনসিসি পরিবার। তোমাদের এই সাফল্য আগামীর দিনে হোক নতুন প্রেরণা।

20/04/2026

বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই ( নিরস্ত্র ) পদে
নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

Photos from BNCC Govt. City College, Chattogram's post 18/04/2026

১৭ই এপ্রিল ২০২৬
রেজিমেন্ট কালেক্টিভ ক্যাম্প – ২০২৬ এ আমাদের ক্যাডেটদের যাত্রা 💚🇧🇩
অবশেষে শুরু হলো সেই প্রতীক্ষিত মুহূর্ত—“রেজিমেন্ট কালেক্টিভ ক্যাম্প – ২০২৬”-এর উদ্দেশ্যে আমাদের ক্যাডেটদের যাত্রা। দায়িত্ব, শৃঙ্খলা আর নতুন অভিজ্ঞতার খোঁজে তারা যাত্রা শুরু করেছে এক নতুন অধ্যায়ের দিকে।
এ সময় ক্যাডেটদের যাত্রাকালে উপস্থিত ছিলেন ৯নং প্লাটুন কমান্ডার পিইউও জনাব মোহাম্মদ ইমাম হোসাইন স্যার (ভারপ্রাপ্ত)।
প্রতিটি পদক্ষেপে রয়েছে আত্মবিশ্বাস, চোখে স্বপ্ন আর মনে দেশপ্রেম। সামনে অপেক্ষা করছে কঠোর প্রশিক্ষণ, চ্যালেঞ্জ আর শেখার অসংখ্য সুযোগ—যা তাদের আরও দৃঢ়, সক্ষম এবং পরিণত করে তুলবে।
এই যাত্রা শুধু একটি ক্যাম্পে অংশগ্রহণ নয়, বরং নিজেকে প্রমাণ করার একটি বড় মঞ্চ। আমাদের বিশ্বাস, তারা সফলভাবে এই অধ্যায় সম্পন্ন করে আরও গর্ব নিয়ে ফিরে আসবে।
শুভকামনা রইলো আমাদের সকল ক্যাডেটদের জন্য ❤️

Want your business to be the top-listed Government Service in Chittagong?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম
Chittagong
4000

Opening Hours

Monday 11:00 - 14:00
Friday 07:00 - 23:00